Friday, October 3, 2025

পালিভাষার সংক্ষিপ্ত পরিচয়

 সুমনপাল ভিক্ষু


আলাপ-আলোচনার আদান-প্রদান দুই ভাগে হতে পারে, ১. সংকেত দ্বারা তথা ২. একটি বিশেষ মানব সম্প্রদায় দ্বারা স্বীকৃত।

সাদৃচ্ছিক বাচিক প্রতীক দ্বারা, যাকে আমরা ভাষা বলি। ভাব-বিনিময় দ্বারা আদান-প্রদানের প্রথম মাধ্যমটি মূলতঃ ভাববস্তুকে ব্যক্ত করা পর্যন্ত সীমিত থাকে। তবে ভাষার ক্ষেত্রটি অপেক্ষাকৃত অধিক বিস্তৃত হয়। ভাষা স্থান-কাল-পাত্র ভেদের কারণে হাজার প্রকার হতে পারে। ভাষা-বৈজ্ঞানিকগণ তাদের গবেষণার পরিমাণ স্বরূপ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বর্তমান যুগে পৃথিবীর বুকে প্রায় ২ হাজার ভাষা রয়েছে, যাকে জীবিত ভাষা বলা যায়। পৃথিবীতে প্রাপ্ত জীবিত ভাষাসমূহের মধ্যে প্রাচীনতম ভাষার লিখিত প্রমাণ প্রাপ্তির কারণে ভারতীয় প্রাচীন ভাষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। অধ্যয়নের সুবিধার্থে ভারতীয় ভাষাকে ৩ ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমন

১. প্রাচীন ভারতীয় ভাষা,
২. মধ্য (৫ম খ্রীঃ পূর্ব) ভারতীয় ভাষা এবং
৩. আধুনিক ভারতীয় ভাষা।

প্রাচীন এবং আধুনিক, এই দুই যুগের ভাষাকে সংযুক্ত করার কারণে মধ্য ভারতীয় ভাষা একটি স্বতন্ত্র ঐতিহাসিক গুরুত্ব দাবী করে। সূক্ষ্মভাবে অধ্যয়নের স্বার্থে এই মধ্যভারতীয় ভাষাকেও তিন ভাগে বিভক্ত করা যায়।

১। পালি (খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দীর প্রথম দিক থেকে ১৪শ শতক পর্যন্ত)।
২। প্রাকৃত (খ্রিষ্টপূর্ব ৬-৫ শতাব্দী থেকে ১৩ম শতক পর্যন্ত)।
৩। অপভ্রংশ (আনুমানিক ৬-১৩শ শতক, খ্রিষ্টাব্দ)।

তবে একথা স্মরণযোগ্য যে বৌদ্ধধর্ম-সাহিত্যের প্রসারের ক্ষেত্রে পালি ভাষার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সুতরাং এই অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষার ব্যুৎপত্তি, প্রদেশ এবং নিহিত অর্থের অধ্যয়ন অত্যন্ত জরুরী।

পালি শব্দের বুৎপত্তি :

'পালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে পণ্ডিতগণ বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন, যা অতীব গুরুত্বপূর্ণ।

১। পালি শব্দের প্রয়োগ ৪র্থ শতাব্দীতে আচার্য বুদ্ধঘোষ রচিত অট্ঠকথা এবং বিসুদ্ধিমগ্গ গ্রন্থে দেখা যায়। বুদ্ধঘোষ 'বুদ্ধবচন' বা মূল ত্রিপিটক রূপে তথা 'পাঠ' বা 'সুত্ত পিটকের পাঠ' অর্থে পালি শব্দের প্রয়োগ করেছেন। সর্বোপরি তিনি পোরাণ অট্ঠগাথা (প্রাচীন
অর্থকথা) হতে ভিন্নতার অর্থে মূল ত্রিপিটকের কোন অংশকে ইঙ্গিত করেছেন। যেমন-বিসুদ্ধিমগ্গ'তে 'ইমানি তাব পালিয়ং, অট্ঠকথায়ং পন....” (এ তো পালিতে রয়েছে, কিন্তু 'অট্ঠকথা'তে তো) ইত্যাদি। এইভাবে চতুর্থ শতাব্দীর রচনা। 'দীপবংস', পঞ্চম-ষষ্ঠ শতাব্দীর আচার্য ধম্মপাল বিরচিত 'পরমত্থ দীপনী', তের শতাব্দীর রচনা 'চূল বংস' ইত্যাদিতে পালি শব্দের প্রয়োগ 'বুদ্ধবচন' এবং 'মূল ত্রিপিটক' অর্থে প্রযুক্ত হয়েছে।

২। মহামহোপাধ্যায় বিধুশেখর ভট্টাচার্য'র মতে 'পালি' শব্দ সংস্কৃত 'পংতি' হতে উদ্ভূত। তিনি এর অর্থবোধ এইভাবে করেছেন, পংতি, পত্তি, পল্লি, পালি।

এই মতের আলোচনা প্রসঙ্গে ভিক্ষু জগদীশ কাশ্যাপ বলেছেন, ক) 'পংতি'র ক্ষেত্রে লিখিত গ্রন্থ অত্যন্ত আবশ্যক। ত্রিপিটক খ্রিষ্ট পূর্ব ১ম শতাব্দীর পূর্বে লিপিবদ্ধ হয়নি। অতএব সেই সময়ের ক্ষেত্রে ত্রিপিটকের উদাহরণ রূপে 'পালি' বা 'পংতি' শব্দ এই অর্থে প্রযুক্ত হয় না।

খ) 'পালি' শব্দের অর্থ যদি 'পংতি' হয় তাহলে সেই অবস্থায় 'উদান পালি' ইত্যাদি প্রয়োগের ক্ষেত্রে 'উদান পংতি' প্রযুক্ত হলে কোন উপযুক্ত অর্থবোধ হয় না।

গ) 'পালি' শব্দের অর্থ যদি 'পংতি' হয় তাহলে অট্ঠকথা ইত্যাদি কোথাও তার বহুবচনে প্রয়োগ দৃষ্টিগোচর হওয়া উচিত ছিল, যা নেই। অতএব 'পালি' শব্দর 'পংতি' অর্থ তার মৌলিক স্বরূপকে উন্মোচন করে না।

৩। ভিক্ষু সিদ্ধার্থ 'পালি' বা 'পালি' শব্দ মূল সংস্কৃত 'পাঠ' শব্দ রূপে স্বীকার করেছেন। তাঁর মতে যখন বেদপাঠী ব্রাহ্মণ বৌদ্ধ হলেন তখন বেদপাঠ শব্দ পরিচিত হওয়ার কারণে বুদ্ধবচনের ক্ষেত্রেও তাঁরা পাঠ শব্দের প্রয়োগ শুরু করলেন। পূর্বাভ্যাসের কারণে এইরূপ হতে পারে। পরবর্তীতে ওই 'পাঠ' শব্দ পাল>পালি হয়েছে। কিছু পণ্ডিত ভিক্ষু সিদ্ধার্থের অভিমত এবং এই ব্যুৎপত্তি সঠিক মনে করেন নি কেননা তা ঐতিহাসিক রূপে সঠিক হওয়া ক্ষেত্রে এইটি আবশ্যক হয় যে 'পাল' শব্দের প্রয়োগ পালি সাহিত্যের অবশ্যই দেখা হবে। এইরূপ হলে এই তথ্যের প্রতি ভিত্তি করে 'পালি' শব্দের ব্যুৎপত্তি স্থাপন করা সম্ভব হবে, কিন্তু ভিক্ষু সিদ্ধার্থ এইরূপ কোন তথ্য প্রদান করেন নি।

৪। ভিক্ষু জগদীশ কাশ্যপ 'পালি মহাব্যাকরণ'এর 'বস্তুকথাতে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পালি শব্দের প্রাচীনতম রূপ 'পরিযায' শব্দতে পাওয়া যায়। পরিযায শব্দ ত্রিপিটকে অনেকবার এসেছে, যেমন 'কো নামো অয়ং ভন্তে, ধম্মপরিযাযো তি' তথা 'ভগবতা অনেক পরিযায়েন ধম্মো পকাসিতো' ইত্যাদি। এক্ষেত্রে 'পরিযায়' শব্দের অর্থ 'বুদ্ধোপদেশ'। 'পরিযায়' হতে 'পলিযায়' হয়েছে। সম্রাট 'ইমানি ভন্তে, ধম্মপলিযায়ানি অশোকের প্রসিদ্ধ 'বাভ্রু' শিলালেখতে' 'পলিযায়' শব্দের প্রয়োগ এই অর্থে পাওয়া যায়। যেমন এতানি ভন্তে, ধম্ম পলিযায়ানি ইচ্ছামি...। পলিযায় শব্দ পালি'র দীর্ঘ হয়ে 'পালিযায়' শব্দে রূপান্তরিত হয়েছে। পরবর্তী সময়ে এই শব্দের সংক্ষিপ্ত রূপ 'পালি' হয়ে বুদ্ধবচন বা মূল ত্রিপিটকের অর্থে প্রযুক্ত হতে থাকে।

৫। জার্মান পণ্ডিত ড. ম্যাক্স ওয়েলসন 'পাটলি', 'পাডলি' (পাটলিপুত্রের ভাষা) শব্দের সংক্ষিপ্ত রূপই হল পালি, এইরূপ অভিমত প্রকাশ করেছেন।

৬। কিছু পণ্ডিতের মতে 'পল্লি' (গ্রাম/গাঁ) 'পালি' শব্দের ব্যুৎপত্তির কারণ হয়েছে।

৭। কিছু অন্য মতে পালি শব্দের বিকাশ এইভাবে হয়েছে প্রাকৃত> পাকট> পাঅড> পাঅল> পালি।

৮। বেশকিছু বিদ্বান পালি শব্দকে 'প্রালেয়' বা 'প্রালেয়ক' (প্রতিবেশী) এইভাবে ব্যাখ্যা করার প্রয়াস করেছেন। তবে এইরূপ কল্পনা কোনরূপ পরিস্থিতিতে স্বীকার করা সম্ভব নয়।

এই সকল সিদ্ধান্ত ব্যতীত পালি শব্দের ব্যুৎপত্তি সম্পর্কিত বেশ কিছু কোশ (আকর) গ্রন্থের প্রতি আলোকপাত করা যেতে পারে যা অতীব গুরুত্বপূর্ণ। এই কোশ গ্রন্থ সমূহকে আমরা ৩ ভাগে বিভক্ত করতে পারি। যেমন-

১। পালিকোশ গ্রন্থ,
২। সংস্কৃত ভাষার কোশ গ্রন্থ (অভিধান),
৩। অমরকোশ ইত্যাদি কোশ গ্রন্থ।

১। মোগ্গল্যান' পালিকোশ অভিধানপ্পদীপিকা'তে পালি সম্পর্কে লিখেছেন 'পালি রেখা তু রাজি চ' তথা 'সেতুস্মিং তন্তিমন্তাসু নারিয়ং পালি কথয়তে'। এই উক্তির ব্যাখ্যা প্রদান পূর্বক সুভূতি 'অভিধানপ্পদ্দীপিকা সূচী" নামক নিজ গ্রন্থে বলেছেন-

"পালি পা রক্খনে লি, পাতি রক্খতীতি পালি, পালী তি একচ্চে' (তন্তি (সংস্কৃত তন্ত্র), বুদ্ধবচনং পত্তি পালি, ভগবতা বুচ্চমানস্স অত্যস্স বোহারম্স চ দীপনতো সদ্দো যেব পালি নামা তি গণ্ঠীপদেসু বুত্তং তি অভিধম্মকথায় লিখিতং)।

তাৎপর্য এই যে যিনি পালন করেন, রক্ষা করেন, তাই পালি হয়। এই ব্যুৎপত্তি সম্ভবতঃ সেই ঐতিহাসিক তথ্যের প্রতি ইঙ্গিত করে যার উল্লেখ মহাবংসে পাওয়া যায় "যখন ভিক্ষুগণ, যারা সমগ্র ত্রিপিটক এবং অট্ঠকথা সমূহ কন্ঠস্থ করেছিলেন, তাঁরা একত্রিত হয়ে জনগণের কল্যাণার্থে সেগুলি লিপিবদ্ধ করেছিলেন।"

২। ক. মোনিয়ার উইলিয়ামস'এর সংস্কৃত কোশে একে পাল ধাতু দ্বারা নিষ্পন্ন করেছেন তথা এর অনেক গুলি অর্থ সীমা, কিনারা, অবধি পংতি ইত্যাদি করেছেন।

খ. বাচস্পত্যম্' পালি শব্দের ব্যুৎপত্তি এইভাবে প্রদত্ত হয়েছে-

"পালি (লী) স্ত্রী, পল বা৹ ইন। ১. কর্ণলতাগ্রে, ২. অশ্রৌকোণে, ৩. শ্রেণী, ৪. অংকভেদে, ৫. ছাত্রাদিদেয়ে চ (মেদিনীকোশ), ৬. যুকায়াং, ৭. পোটায়াং, ৮. প্রশংসায়াং, ৯. প্রস্থে, ১০. উৎসংগে ক্রোড়ে চ (হেমচন্দ্র), বা ভীপ্ দীৰ্ম্মন্তঃ, ১১. স্থাল্যাম্ (শব্দ চ)।"

এখানেও অনেক অর্থ প্রদান করা হয়েছে যা মোনিয়ার উইলিয়ামস্'এর অর্থকেই সমর্থন করে।

৩. সংস্কৃত ভাষার পালি শব্দের পর্যায়'এর গণনা প্রসঙ্গে অমরকোশ কার, 'কোনবস্তু স্ত্রিয়: পাল্যশ্রিকোটয়: (অম৹ ২/৮/৯৩) লিখেছেন। অমরকোশ'এর টীকাকার অনুদীক্ষিত পালি শব্দের ব্যুৎপত্তি এইভাবে বলেছেন-

'পাল রক্ষণে' ধাতু হতে 'অচ ইঃ' (উ৹ ৪/১৩৯) সূত্র হতে ই' প্রত্যয় হয়ে পার্শি শব্দ হয়েছে। ভানুজী দীক্ষিতের পূর্বে অমরকোশ'এর টীকাকার রায়মুকুট 'পা রক্ষণে' ধাতু হতে 'ধাতুব্যঞ্জি' (উ৹ ৪/২) সূত্র হতে বাহুলকাত 'আলি' প্রত্যয় দ্বারা পালি শব্দ প্রতিষ্ঠিত হয়েছে। বলার তাৎপর্য এই যে পালি ভাষার বৈয়্যাকরণ দ্বারা স্বীকৃত উভয় ধাতু পা তথঃ পাল হতে পালি³ শব্দের বুৎপত্তি সংস্কৃতের বৈয়্যাকরণ এবং কোশকার দ্বারা পূর্ণ স্বীকৃত হয়েছে। 'রাজদন্তাদিষু পরম' (পা৹ ২/২/৩১) এই পানিনীয় সূত্রে রাজদন্তাদি গণ'তে 'গোপালিয়ান পুলাসম্' শব্দের পাঠ দ্বারা পালি শব্দ সংস্কৃত ভাষার ব্যবহার অতিপ্রাচীন এবং সুপ্রচলিত অর্থে প্রযুক্ত হয়েছে। গণপাঠের পরম্পরা পানিনি পূর্ব হওয়ার কারণে প্রকৃত অর্থে এর প্রচলন (পালি) স্বীকার করতেই হবে।

অমরকোশ ব্যতীত মেদিনীকোশ, হলায়ুধকোশ ইত্যাদি হতে পালি শব্দের ব্যুৎপত্তির প্রতি আলোকপাত করা যায়।

এখানে প্রদত্ত সকল মতের বিষয়গুলিকে পর্যালোচনা করলে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে সংস্কৃত ভাষাতে 'রক্ষাকর্তা' বা 'রমনকারী' অর্থে পালি শব্দের প্রয়োগের সংস্কার এবং অপরদিকে পরিনাম বা পংতি বা অন্য কোন প্রামাণিক (প্রমাণিত) শব্দ হতে উদ্ভুত, 'বুদ্ধবচন, বুদ্ধোপদেশ না বুদ্ধোপদেশনা, এই অর্থবোধ পালি শব্দের সংস্কার ছিল। উভয় অর্থে সংস্কারের সম্মিলন দ্বারা যে ভাষাতে বুদ্ধবচন সুরক্ষিত এবং যে ভাষা প্রায় বুদ্ধবচন ময়, সেই ভাষাই হল পালি ভাষা, এই নামকরণ হয়েছে।

এখন প্রশ্ন উত্থাপিত হয় যে পালি ভাষার মূল প্রদেশ কি ছিল? এই বিষয়ে বিদ্ধানগণ তাদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেছেন। যেভাবে বাংলা, মৈথিলী, কন্নড়, তামিল ইত্যাদি ভাষা দ্বারা কোন না কোন প্রদেশ বা অঞ্চলের প্রতি ইঙ্গিত করে, ঠিক সেই ভাবে 'পালি' শব্দ দ্বারা বা এই শব্দের উপযুক্ত ব্যুৎপত্তি দ্বারা সঠিক কোন প্রদেশের প্রতি ইঙ্গিত করে না। ব্যুৎপত্তি দ্বারা এইরূপ অবগত হওয়া যায় এই ভাষা দ্বারা বুদ্ধবচন সুরক্ষিত করা হয়েছিল এবং এই কারণেই পালিকে মগধের ভাষা বলা হয়েছে। যদিও উভয় ভাষার মধ্যে (মাগধী এবং পালি ভাষা) অনেক মৌলিক ভিন্নতা পাওয়া যায়।

যেখানে বুদ্ধ বচন রক্ষার প্রশ্ন, মহাযান পরম্পরা অনুসারে 'মূল-সর্বাস্তিবাদ' এর গ্রন্থ সংস্কৃততে, 'মহাসাংঘিক'এর প্রাকৃততে, 'মহাসম্মীতীয়দের অপভ্রংশতে এবং 'স্থবির সম্প্রদায়'এর পৈশাচী ভাষায় লিপিবদ্ধ হয়েছি। থেরবাদী মতানুসারে ভগবান বুদ্ধ মূলতঃ পালিভাষাতে উপদেশ প্রদান করেছিলেন। শ্রীলংকার ভিক্ষুগণ এই তথ্যের প্রতি ভিত্তি করে মাগধী ভাষাকেই পালিভাষা বলেছেন এবং এই বিষয়টি কিছু অর্থে স্বাভাবিক ছিল।

তবে এই বিবাদগ্রস্ত প্রশ্নের প্রতি অনেক প্রাশ্চাত্য এবং ভারতীয় বিদ্বানগণ তাদের মতামত ব্যক্ত করেছেন, যা অতীব গুরুত্বপূর্ণ।

১। ড. ওল্ডেনবার্গ'এর মতে পালিভাষার মূল ভিত্তি হল কলিঙ্গের ভাষা। তাঁর মতে সিংহলে 'মহিন্দ' দ্বারা বৌদ্ধধর্মের প্রচারের বিষয়টি ঐতিহাসিক নয়, অধিকন্তু ভারত এবং সিংহলের অনেক বর্ষের সম্পর্কের কারণে সিংহলে বৌদ্ধধর্মের প্রচার-প্রসার হয়েছিল। অন্যদিকে খারবেল'এর খণ্ডগিরি অভিলেখের ভাষা পালি ভাষার অত্যন্ত নিকটস্থ ভাষা, অতএব মনে হয় কলিঙ্গ হতে লংকা (সিংহল/শ্রীলংকা) তে বৌদ্ধধর্ম প্রচারিত হয়েছিল এবং এই অর্থে কলিঙ্গের ভাষা পালি ভাষার আধার (মূল) মনে হয়।

২। ওয়েষ্টগার্ড এবং কুহ্ন পালিভাষাকে উজ্জয়নী প্রদেশের ভাষা বলেছেন। সম্রাট অশোকের গিরনার (গুজরাট) অভিলেখের ভাষা পালিভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথা রাজকুমার মহিন্দ (মহেন্দ্র)'র জন্ম উজ্জয়িনী হয়েছিল, অতএব তাঁর মাতৃভাষার জ্ঞান, এই দুই কারণ তাঁদের অভিমতকে পুষ্ট করেছে।

৩। আর.ও. ফ্রাঙ্ক এবং স্টেনকোনো অনেক পরিশ্রমের সঙ্গে পালিভাষাকে বিন্ধপ্রদেশের ভাষা রূপে প্রমাণিত করার চেষ্টা করেছেন।

৪। প্রিয়ারর্সন পালিভাষাতে মাগধী এবং পৈশাচীর অনেক বৈশিষ্ট্যকে পর্যালোচনা করে পালিভাষাকে মাগধীর ভিত্তি বলেছেন।

৫। অধ্যাপক রীস্ ডেভিডস্'এর মতে ভগবান বুদ্ধ 'কোসল খত্তিয়' (কোশল 'ক্ষত্রিয়) ছিলেন, অতএব কোশল অঞ্চলের ভাষায় তিনি উপদেশ প্রদান করেছিলেন, ভগবান বুদ্ধের উপদেশ যেহেতু পালি ভাষায় অতএব পালি এবং কোসল ভাষা একই তথা কোশলই পালি ভাষার মূলপ্রদেশ।

৬। উইলিয়াম গাইগার বলেছেন, পালি একটি সাহিত্যেক ভাষা এবং এই ভাষা সকল জনপদে গ্রাহ্য ছিল, কিন্তু তিনি এই বিষয়ে কোন অভিমত ব্যক্ত করেন নি যে এই সাহিত্যিক ভাষা কোন জনপদের ভাষা ছিল।

৭। মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের অভিমত হল, ত্রিপিটক মূলতঃ মাগধী ভাষায় লিপিবদ্ধ হয়েছিল, কিন্তু সিংহলে যে গুজরাতী প্রবাসীদের প্রায় ২৫০ বর্ষ পর্যন্ত ত্রিপিটক কন্ঠস্থ করার দায়িত্বভার প্রদান করা হয়েছিল সেই সময় সম্ভবতঃ মাগধীর সম্পূর্ণ বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে গিয়েছিল।

৮। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভারতবর্ষে মধ্যদেশের ভাষার সর্বদা বিশেষ প্রভাব ছিল। অতএব পালিভাষা এই ভাষার'ই মূল ভিত্তি ছিল। তিনি বলেছেন, ভগবান বুদ্ধের উপদেশ সর্বপ্রথম পূর্বদেশের ভাষাতেই প্রণয়ন হয়েছিল এবং পরবর্তী সময়ে এর অনুবাদ পালিভাষাতে হয়েছিল যা মধ্যদেশের প্রাচীন ভাষা সমন্বিত একটি সাহিত্যিক ভাষা ছিল।

উপযুক্ত মতের পরিপ্রেক্ষিতে ৩টি তথ্য আমাদের সম্মুখে উপস্থিত হয়-

১। প্রত্যক্ষ মাগধী ভাষাই হল পালি ভাষা।
২। মহিন্দের সম্পর্ক অনুসারে উজ্জয়িনীর ভাষা মূল অর্থে পালি ভাষা।
৩। পূর্ব দেশের ভাষার সাহিত্যিক রূপই হল পালিভাষা।

এক্ষেত্রে প্রথম অভিমত সম্পর্কে বলা যায় যে তৎকালীন মগধ জনপদের ভাষায় ভগবান বুদ্ধ উপদেশ প্রদান করেছিলেন, এই তথ্য যুক্তিগ্রাহ্য নয়। দ্বিতীয় অভিমত সম্পর্কে এই কথা বলা যায় যে মহিন্দ তাঁর সম্পূর্ণ ধার্মিক ভাবনার প্রভাবে অনুপ্রাণিত হয়ে মূলরূপে যথাস্থিত বুদ্ধবচনের উপদেশ প্রদান করেছিলেন, না কি তাঁর ভাষা সংযুক্ত করেছিলেন। ফলে এই অভিমতটির প্রতি সংশয় থেকেই যায়। অতএব তৃতীয় অভিমত অবশিষ্ট থাকে। এইটি পর্যাপ্ত রূপে সম্ভব যে স্বয়ং বুদ্ধবচন কিছু সাহিত্যিক ভাব ভঙ্গিমা পূর্ণ ভাষাতে হয়েছিল যেরূপ ড. চট্টোপাধ্যায় বলেছেন, এর অনুবাদ এই ভাষাতে হয়েছিল, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে মধ্য দেশের ভাষা হওয়ার কারণে তার দ্বারা প্রভাবিত ভাষাতে এই কার্য হয়েছিল। 

পালি ব্যাকরণ :

পালি ভাষার সাহিত্য যতটা প্রাচীন ব্যাকরণ সাহিত্য সেইরূপ প্রাচীন নয়। কিন্তু সেই সাহিত্যকে উপেক্ষা করা সম্ভবপর নয়।

এই অভিমতের পশ্চাতে এর সুবিশাল পরম্পরা রয়েছে। ব্যবস্থিত রূপে তা প্রাপ্ত না হলেও পালি ব্যাকরণ পরম্পরার অতিরিক্ত পালি সাহিত্যের বিভিন্ন গ্রন্থের অনুশীলন দ্বারা অবগত করা যায় যে ব্যাকরণ সম্পর্কিত বিষয় আচার্য বুদ্ধঘোষ এর সময়কালে অবশ্যই বিদ্যমান ছিল। তবে পারিভাষিক অর্থে এর পরিগমন পালি ব্যাকরণ রূপে সম্ভবত ছিল না। পালি ব্যাকরণ তত্ত্বের এই সংকেত পালি ত্রিপিটক সাহিত্যের অনেক স্থানে পাওয়া যায়। ধম্মপদ'এর একটি পদে মহাপ্রাজ্ঞ ভিক্ষুর ক্ষেত্রে 'নিরুত্তিকোবিদো' তথা 'অক্খরানং সন্নিপাতং' হতে পরিচিত হওয়া অবশ্যক বলা হয়েছে।" এর দ্বারা উপলব্ধি করা যায় ধম্মপদ'এর পূর্বে ব্যাকরণ সম্পর্কিত এমন কোন ব্যবস্থা অবশ্যই হয়ত ছিল যার দ্বারা পণ্ডিত ভিক্ষু নিরুক্তি, পদ এবং শব্দযোজনা ইত্যাদির অধ্যয়ন করতেন। বৌদ্ধ অনুশ্রুতি অনুসারে যখন ভগবান বুদ্ধ'র নিয়ম এবং উপদেশ শ্রোতার ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছিল, তখন তা উপলব্ধি করার প্রশ্নে ভগবান'এর এক প্রধান শিষ্য মহাকচ্চান সমাধির দ্বারা পালি ব্যাকরণ সহ উপস্থিত হয়েছিলেন। এইরূপ অনুশ্রুতি অনুসারে প্রথম পালি ব্যাকরণের রচয়িতা ভদন্ত মহাকচ্চানকেই বলা হয়। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে এই কথনের প্রতি পূর্ণ রূপে বিশ্বাস করা সম্ভব নয়।

বর্তমান স্থিতিতে প্রাপ্ত সামগ্রী তথা সূচনার প্রতি ভিত্তি করে পাঁচ ব্যাকরণ সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়-

১। কচ্চান ব্যাকরণ।
২। বোধিসত্ত্ব ব্যাকরণ।
৩। সব্বগুণাকর ব্যাকরণ।
৪। মোগ্গল্লান ব্যাকরণ।
৫। সদ্দনীতি ব্যাকরণ।

উপরিউক্ত পাঁচ ব্যাকরণের মধ্যে বোধিসত্ত ব্যাকরণ এবং সব্বগুণাকর ব্যাকরণ পাওয়া যায় না। শুধুমাত্র বৌদ্ধ পরম্পরা অনুসারে এর উল্লেখ রয়েছে। ফলে অবশিষ্ট ও ব্যাকরণের ভাষার ব্যাখ্যা করার নিজস্ব একটি পদ্ধতি তথা এই সকল'এর ভিন্ন-ভিন্ন পরম্পরা বিদ্যমান। যেমন

১। কচ্চান ব্যাকরণ :

কচ্চান-ব্যাকরণকে কচ্চায়ন ব্যাকরণও বলা হয়। এর অপর নাম কচ্চায়ন গন্ধ (কাত্যায়ন গ্রন্থ) সর্বোপরি এই ব্যাকরণের 'সন্ধিকপ্প'র প্রতি ভিত্তি করে 'সুসন্ধিকল্প'ও বলা হয়।

কান্ড বিশেষ অনুসারে গ্রন্থের নামকরণের এই প্রক্রিয়া পালিত্রিপিটক সাহিত্যেও দৃষ্ট হয়। যেমন- পারাজিক কান্ড অনুসারে বিনয়পিটকের একটি গ্রন্থের নাম 'পারাজিকো'। অনেক বিদ্ধান এই ব্যাকরণের রচয়িতা রূপে ভগবান বুদ্ধের একজন প্রধানশিষ্য মহাকচ্চায়নের নাম স্বীকার করেন। কিন্তু এই বিষয়ের পর্যাপ্ত কোন প্রমাণ আমাদের কাছে নেই। কখনও কখনও পানিনির অষ্টাধায়ীর সমালোচক তৃতীয় শতাব্দীর বার্তিককার কাত্যায়ন'এর সঙ্গে এই কচ্চান ব্যাকরণ এর সম্পর্ক স্থাপনের প্রয়াস করা হয়েছে, তবে উক্ত কাত্যায়ন কচ্চান (পালি ব্যাকরণ) এর রচয়িতা নয়।

এই ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে এই সম্পর্কে বিভিন্ন পরম্পরা এবং বিদ্বানগণের সিদ্ধান্তকে বিধিবত অনুশীলন করার পরে এই তথ্য পাওয়া যায় যে এই ব্যাকরণের রচয়িতা সপ্তম শতাব্দীর কচ্চায়ন (কচ্চান), যিনি উপযুক্ত সকল কচ্চায়ন বা কাত্যায়ন হতে ভিন্ন। কচ্চান ব্যাকরণের রচয়িতা সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির তথ্য যুক্ত হওয়ার কারণে কচ্চানের কাল নির্ণয় সম্পর্কে আমাদের সম্মুখে বিভিন্ন মত উপস্থিত হয়েছে। এই সকল অভিমতের মধ্যে কোনটি সঠিক সেই বিষয়ে আলোচনা করা আবশ্যক। এক্ষেত্রে তাঁর সময়কাল সম্পর্কিত চারটি মুখ্য অভিমত রয়েছে যা অতীব গুরুত্বপূর্ণ তথা অধিকাংশ বিদ্বান এই সকল অভিমতের মধ্যে কোন না কোন মতকে সমর্থন করেছেন, যা এইরূপ-

১। ৬০০ খিষ্ট পূর্ব যখন মহাকচ্চায়ন (ভগবান বুদ্ধের প্রধান শিষ্য) এর সঙ্গে কচ্চান'এর সম্পর্ক যুক্ত করা হয় সেই স্থিতিতে কচ্চান ব্যাকরণের রচয়িতার সময় ৬০০ খ্রিষ্টাব্দ পূর্ব নির্ধারিত হয়। এই অভিমতটি গ্রহণযোগ্য নয়। এর দুটি প্রধান কারণ বিদ্যমান।

ক। যদি কচ্চান চতুর্থ শতাব্দীর বুদ্ধঘোষ'এর পূর্বে বিদ্যমান হতেন তাহলে নিশ্চই তিনি তাঁর গ্রন্থে উল্লেখ করতেন।

খ। কচ্চান ব্যাকরণে চতুর্থ শতাব্দী (খ্রীঃ)'র কাতন্ত্র ব্যাকরণ তথা ৭ম শতাব্দী (খ্রীঃ)র কারিকাবৃত্তির স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। অতএব তাঁর সময়কাল ৬০০ খিষ্টাব্দের পূর্বে সম্ভব নয়।

২। তৃতীয় শতাব্দী খ্রিষ্টপূর্ব শ্রীযুক্ত সতীশ চন্দ্র বিদ্যাভূষণ কচ্চান ব্যাকরণ'এর দুটি সূত্র'কে উদ্ধৃত করে, উল্লেখিত উপযুক্ত এবং দেবানাং পিয় তিস্স উভয়ত সম্রাট অশোকের সমকালীন হওয়ার কারণে কচ্চান কাল ২৫০ খ্রিষ্টপূর্ব বলেছেন। তাঁর এই মত যুক্তিসঙ্গত নয়। কারণ এর দ্বারা শুধুমাত্র এতটাই নির্ধারণ করা যায় যে কচ্চান অশোকের পূর্বে বিদ্যামান ছিলেন না। সময়কালের অন্তিমসীমা বাস্তবিক অর্থে এইভাবে নির্ধারণ করা সম্ভব নয়। 

৩। প্রথম শতাব্দী খ্রিষ্টপূর্ব কচ্চানকে অনেকে বররুচি মনে করে তাঁর সময়কাল ১ম শতাব্দী খ্রিষ্টপূর্ব বলেছেন। তবে এই অভিমতটি কল্পনা প্রসূত বলেই মনে হয়।

৪। ৫০০-১১০০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়কাল- চতুর্থ শতাব্দীকালে আচার্য বুদ্ধঘোষ'এর পূর্বে কচ্চানের উল্লেখ পাওয়া যায়, তথা ১১ শতাব্দীর পরবর্তী সময়ে পালি ব্যাকরণের টীকাতে কচ্চান ব্যাকরণের সংজ্ঞার প্রয়োগ হয়েছে। অতএব এর পূর্বে অবশ্যই এই ব্যাকরণের রচনা সম্পন্ন হয়েছিল।

বর্তমানে অধিকাংশ বিদ্বান কচ্চান ব্যাকরণকে কারিকাবৃত্তি রচনার উত্তরকালীন গ্রন্থ বলেছেন। কারিকাবৃত্তির সময়কাল ৭ম শতাব্দী। অতএব এই কচ্চান ব্যাকরণের রচনা এর পরবর্তী সময়ে হয়েছিল। যাইহোক, উপরিউক্ত তথ্য অনুসারে বলা যায় যে এই গ্রন্থের রচনা কাল ৭ম শতাব্দীর পরবর্তী সময়ে হয়েছিল।

কচ্চান ব্যাকরণের রচয়িতার বাস্তবিক নাম কচ্চান বা কচ্চায়ন না হয়ে (বসিষ্টস্য গোত্রাপত্যং) বাসিষ্ঠ ন্যায় গোত্র' নাম হয়েছে। পালি সাহিত্যে 'গোত্র' নামরূপে এর প্রয়োগ পকুধকচ্চায়ন, পুব্বক কচ্চায়ন ইত্যাদি রূপে অনেক স্থানে দৃষ্ট হয়। এই নামের ব্যাখ্যা এই রূপে দেখা যেতে পারে-

"ইদং হি কচ্চায়নস ইদং তি কচ্চায়নং তি বুচ্চতি।"
ইতি কচ্চোসপুত্তো তু তত্স কচ্চায়নো মতো।
তেনেব কতসতথাম্পি কচ্চায়নত্তি ঞায়তি।
কচ্চায়নসিসদং সত্থ তিথিনাবচনত্থতো।"

কচ্চায়ন ব্যাকরণ রচনার ক্ষেত্রে মুখ্যত তিনটি বিষয়কে গুরুত্বদান করা হয়েছে। এই তিনটি মুখ্য বিষয় হল সুত্ত, বুত্তি তথা পয়োগ (উদাহরণ)। তবে ভরতসিংহ উপাধ্যায়, এই তিন বিবেচ্য বিষয় ব্যতীত 'ন্যাস' (ব্যাখ্যাত্মাক টিপ্পনী) কে কচ্চায়ন ব্যাকরণের বিবেচনার বিষয় রূপে স্বীকার করেছেন। ন্যাস একটি ভিন্ন পুস্তকে পাওয়া যায়, এর অপর নাম 'মুখমত্ত দীপনী। এইরূপ পরম্পরা রয়েছে যে এই চার সুত্ত, বুত্তি, পয়োগ তথা ন্যাস'এর রচয়িতা ভিন্ন-ভিন্ন, যেমনটি নিম্ন কারিকাতে ব্যক্ত হয়-

"কচ্চায়নের কতো যোগো বুত্ত চ সঙ্ঘনন্দিনো।
পয়োগো ব্রহ্মদত্তের ন্যাসো বিমলবুদ্ধিন।।১১

অর্থাৎ যোগ (সুত্ত) কে কচ্চায়ন, বুত্তিকে সঙ্ঘনন্দি, পয়োগ (উদাহরণ) ব্রহ্মাত্তে তথা ন্যাস বিমলবুদ্ধি রচনা করেছিলেন। যাই হোক, বর্তমান কচ্চায়ন ব্যাকরণে সুত্ত, বুত্তি এবং প্রয়োগ এই তিনটি বিষয় দেখা যায়।

কচ্চায়ন ব্যাকরণের সূত্রের সংখ্যা সম্পর্কে বিবাদ বহুপূর্ব হতে বিদ্যমান রয়েছে। বর্তমান কচ্চায়ন ব্যাকরণে প্রাপ্ত সূত্রের সংখ্যা ৬৭৫। 'ন্যাস' এ এই ব্যাকরণের সূত্রের সংখ্যা ৭১০ বলা হয়েছে। বার্মা (মায়ানমার)র ১১ শতাব্দীর ধম্মসেনাপতির 'কারিকা'তে এই সূত্রের সংখ্যা বলা হয়েছে ৬৭২টি। কিন্তু বর্তমানে প্রমুখ বিদ্বান দ্বারা এই সংখ্যা ৬৭৫ স্বীকার করা হয়েছে।

৬৭৫ সূত্র সংখ্যা বিশিষ্ট এই কচ্চায়ন ব্যাকরণ ৪ কপ্পো (কল্পো)তে বিভক্ত। পরিচ্ছেদ সংখ্যা সর্বমোট ২৩ (কণ্ড কাণ্ড)১২। এই ৪ কপ্পোর বিভাজন বিষয়বস্তু অনুসারে করা হয়েছে

১। সন্ধি কপ্পো 
২। নাম কপ্পো
৩। আখ্যান কপ্পো তথা
৪। কিবিধান কপ্পো।

সন্ধি কপ্পতে সাবিধান, নাম কপ্পতে কারক, সমাস তথা তদ্বিত এবং কিবিবধান কল্পতে উনাদি বিভিন্ন কন্ডো রূপে বর্ণিত হয়েছে।

বুদ্ধপ্পিয় দীপঙ্কর সাত কান্ডো (যাকে কল্প বলা যেতে পারে)'র আলোচনা করেছেন। যেমন-

১। সন্ধি, ২। নাম, ৩। কারক, ৪। সমাস, ৫। তদ্ধিত, ৬। আখ্যান তথা ৭। কিত্।

কচ্চায়ন ব্যাকরণ সম্প্রদায়'এর অন্য গ্রন্থ সংস্কৃত ভাষার ব্যাকরণ সমূহের মধ্যে অত্যধিক প্রচার-প্রসার যে ভাবে পাণিনীয় ব্যাকরণের গ্রন্থ অষ্টাধ্যায়ী'র হয়েছে, ঠিক সেইভাবে পালি ব্যাকরণের ক্ষেত্রে কচ্চায়ন ব্যাকরণের অত্যধিক প্রচার-প্রসার হয়েছিল।

পাণিনী অষ্টাধ্যায়ীকে সুগম এবং সুবোধ করার ক্ষেত্রে যেভাবে ভাষা এবং টীকা রচিত হয়েছিল, অনুরূপভাবে এই গ্রন্থের (কচ্চায়ন ব্যাকরণ) ক্ষেত্রে অনেক টীকা ও রচিত হয়েছিল। ফলে এইভাবে কচ্চায়ন ব্যাকরণের একটি সম্প্রদায় গড়ে ওঠে। এই সম্প্রদায়ে রচিত সকল গ্রন্থ প্রায়ঃ এর টীকা রূপে আমাদের সম্মুখে উপস্থিত হয়। তবে এক্ষেত্রে কিছু গ্রন্থ রয়েছে যা টীকার অতিরিক্ত আরও কিছু রয়েছে। এই গ্রন্থ সমূহের মধ্যে 'সম্বন্ধ-চিন্তা', 'সদ্দত্থভেদচিন্তা', 'সদ্দসারত্থসালিনী' ইত্যাদি অন্যতম। এগুলিতে স্বতন্ত্র রূপে ব্যাকরণের কিছু অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। কচ্চায়ন ব্যাকরণ সম্প্রদায়'এর কিছু মুখ্যগ্রন্থ হল

এইরূপ-

১। ন্যাস

এই গ্রন্থকে কচ্চায়ন ন্যাস বা মুখমত্তদীপনী নামে অভিহিত করা হয়। এইটি কচ্চায়ন ব্যাকরণ সম্পর্কিত সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন ভাষ্য। এর রচনা ৭-১১ শতাব্দীর মধ্যবর্তী সময়কালে সিংহল নিবাসী কোন বিমলবুদ্ধি নামক টীকাকার করেছিলেন। কিছু বিদ্ধান তাঁকে বার্মা (মায়ানমার) নিবাসী বলেছেন।

২। ন্যাস প্রদীপ

কচ্চায়ন ব্যাকরণের টীকা ন্যাস'এর টীকা স্বরূপ এই গ্রন্থের রচনা বর্মী ভিক্ষু ছপ্পদ ১২ শতাব্দীর অন্তিমে করেছিলেন। এর অতিরিক্ত ন্যাস'এর বিষয়ে ১৭ শতাব্দীতে আরও একটি টীকা'র সংকেত পাওয়া যায় এবং উক্ত গ্রন্থের রচনাকার বর্মী ছিলেন।

৩। সুত্তনিদ্দেস

ন্যাস প্রদীপের রচনাকার ছপদ, ১১৭১ খ্রিষ্টাব্দে কচ্চায়ন ব্যাকরণের টীকা রূপে, এই গ্রন্থের রচনা করেছিলেন।

৪। কারিকা

১১ শতাব্দীতে ধম্ম সেনাপতি কচ্চায়ন ব্যাকরণের প্রতি ভিত্তি করে এই গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে ৫৬৫ কারিকা রয়েছে।

৫। সম্বন্ধ চিন্তা

১২ শতাব্দীর অন্তিমে স্থবির সংঘরক্ষিত কচ্চান ব্যাকরণের প্রতি ভিত্তি করে পালি শব্দ যোজনা বা পদ জোজনা সম্পর্কিত এই গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে বাক্যতে পদ এবং কারকের প্রয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক্রিয়ার সঙ্গে কারকের কিরূপ সম্পর্ক হওয়া প্রয়োজন, এই সম্পর্কিত আলোচনাও রয়েছে। এই গ্রন্থটি গদ্য-পদ্যময়। এই গ্রন্থের ২ টীকার সংকেতও পাওয়া যায় এর মধ্যে ১টি সম্ভবতঃ সারিপুত্তের শিষ্য বাচিস্সর প্রণীত সম্বন্ধ চিন্তা টীকা এবং দ্বিতীয়টি পাগান (বাগান, মায়ানমার)'এর অভয় নামক স্থবিরের।

৬। সদ্দত্থভেদ চিন্তা

কচ্চান ব্যাকরণ সম্পর্কিত টীকা গ্রন্থ। এই গ্রন্থে শব্দ, অর্থ এবং শব্দার্থ বিষয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ১২ শতাব্দীর অন্তিমে বর্মী স্থবির 'সদ্ধম্মসিরি' এই গ্রন্থ রচনা করেছিলেন।

৭। রূপসিদ্ধি

এইটি একটি প্রক্রিয়া গ্রন্থ। এই গ্রন্থে কচ্চান ব্যাকরণের সূত্রকে প্রক্রিয়া অনুসারে ভিন্ন ক্রমে লিপিবদ্ধ করা হয়েছে। পালি ব্যাকরণের এইটি একটি উৎকৃষ্ট গ্রন্থ। এই গ্রন্থের অপর নাম 'পদরূপসিদ্ধি'। এই গ্রন্থের রচনা বুদ্ধপ্পিয় দীপঙ্কর ১১ শতাব্দীর অন্তিম লগ্নে সম্পন্ন করেছিলেন। রূপসিদ্ধি ৭ পরিচ্ছেদে বিভক্ত। বুদ্ধপ্পিয় এই গ্রন্থের প্রতি ভিত্তি করে একটি টীকাগ্রন্থ রচনা করেছিএলন এবং তিনি স্বয়ং সিংহলী ভাষাতে উক্ত গ্রন্থের অনুবাদও করেছিলেন।

৮। বালাবতার

১৪ শতাব্দীতে ধম্মকিত্তি এই গ্রন্থের রচনা করেছিলেন। কচ্চান ব্যাকরণের এইটি একটি লঘু সংস্করণ গ্রন্থ। বার্মা (মায়ানমার) এবং শ্যামদেশে (থাইল্যান্ড) এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। এই ব্যাকরণের ২টি টীকাগ্রন্থ সিংহলী এবং পালি ভাষাতে পাওয়া যায়। পালি ভাষার ব্যাকরণে প্রবেশের ক্ষেত্রে বালাবতার ব্যাকরণ গ্রন্থ অতন্ত উপযোগী বলে মনে করা হয়।

১। সদ্দসারত্থজালিনী

৫১৬ কারিকাতে বদ্ধ এই গ্রন্থের রচনা ১৩৫৬ খ্রিষ্টাব্দে ভদন্ত নাগিন বা কন্টক থিপ নাগিন কচ্চান ব্যাকরণের টীকা স্বরূপ করেছিলেন। বিষয় বস্তুর দৃষ্টিকোণ অনুসারে এই গ্রন্থটি অতীব গুরুত্বপূর্ণ। সদ্ধ, অথ, সন্ধি, নাম, কারক, সমাস, তদ্বিত, আখ্যাত তথা কিত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা এই গ্রন্থে পাওয়া যায়। এর অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞার পরিভাষাও এই গ্রন্থে প্রদত্ত হয়েএছ। এই গ্রন্থের ১টি টীকা গ্রন্থ ও রয়েছে।

১০। কচ্চায়ন ভেদ

থাটন (মায়ানমার)'এর স্থবির মহাস্স ১৪ শতাব্দীর অন্তিমে এই গ্রন্থ রচনা করেছিলেন। অন্যান্য গ্রন্থের ন্যায় এই গ্রন্থটিও কারিকা দ্বারা রচিত হয়েছে। এই গ্রন্থে কারিকার সংখ্যা ১৭৮টি। ১৭ শতাব্দীর প্রারম্ভে 'সারত্থবিকাসিনী' নামক তথা অজ্ঞাত সময়কালে 'কচ্চায়ন ভেদ মহাটীকা' নামক ২টি টীকা গ্রন্থ রচিত হয়েছিল।

১১। কচ্চায়ন সার

মহাস্স ৭২ কারিকাতে এই গ্রন্থ রচনা করেছিলেন এবং গ্রন্থটিতে ব্যাকরণের মূলভূত সিদ্ধান্ত যেমন, আখ্যান, কৃত, কারক, সমাস ইত্যাদি আলোচনা করা হয়েছে।

১২। সন্দবিন্দু

১৫ শতাব্দীতে বর্মী (মায়ানমার) রাজা 'ক্যল্প' এই গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে কারিকার সংখ্যা ২০। কচ্চান ব্যাকরণ'ই হল এর মূল ভিত্তি। উক্ত গ্রন্থে সন্ধি, নাম, কারক ইত্যাদি অলোচনা করা হয়েছে। সদ্দবিন্দু'র একটি টীকা গ্রন্থেরও উল্লেখ পাওয়া যায়।

১৩। কচ্চায়ন বণ্ণনা

১৭ শতাব্দীর প্রারম্ভে মহায়িজিতাবী কচ্চান ব্যাকরণ সম্পর্কিত একটি পৌঢ় টীকাগ্রন্থ রূপে এই গ্রন্থের রচনা করেছিলেন।

১৪। বাচকোপদেস

ব্যাকরণ শাস্ত্রকে নৈয়ায়িক দৃষ্টিকোণ অনুসারে ব্যাখ্যা করার ক্ষেত্রে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ মহাবিজিতাবী (মহায়িজিতাবী) এই গ্রন্থের রচনাকার। গ্রন্থটি গদ্য-পদ্যময়।

১৫। অভিনব চূলনিরুত্তি

কচ্চান ব্যাকরণের নিয়মের অপবাদকে নিবারণ রূপে এই গ্রন্থের রচনা করা হয়েছে। কিছু ব্যক্তি এই গ্রন্থের রচয়িতা রূপে 'সিরিসদ্ধম্মলংকার'এর নাম উল্লেখ করেছেন, কিন্তু অন্তিম রূপে এই গ্রন্থের রচয়িতা এবং রচনাকাল সম্পর্কিত কোন তথ্য পাওয়া যায় নি।

১৬। বল্লি প্লবোধন

১৬ শতাব্দীর মধ্যভাগে এই ব্যাকরণের রচনা হয়েছিল। এই রচয়িতার নাম অজ্ঞাত রয়েছে।

১৭। ধাতুমঞ্জুসা

কচ্চান ব্যাকরণ অনুসারে ধাতু'র সূচী এই গ্রন্থে সংকলিত করা হয়েছে। এই রচনাটি পদ্যবদ্ধ। সুভূতি অনুসারে কবি কল্পদ্রুমে এই গ্রন্থে সহায়তা গ্রহণ করেছিলেন। পানিনীয় ধাতুপাঠের প্রভাব এই গ্রন্থে পরিলক্ষিত হয়।

১৮। মোগল্লান ব্যাকরণ

এই ব্যাকরণ'এর নাম মোগ্গল্লান বা মোগল্লায়ন ব্যাকরণ। এর অপর নাম মাগধসন্ধলক্খন। সম্ভবতঃ এই নামকরণ পালি ভাষাকে মাগধী ভাষা এবং মগধ নিবাসী (স্থান বিশেষ) হওয়ার কারণেই করা হয়েছে। এই গ্রন্থের রচয়িতা মহাথের মোগ্গল্লান এবং তাঁর সময়কাল পরাকমভুজ (পরাক্রম বাহু প্রথম)'এর শাসনকাল রূপে গণ্য করা হয়। পরাক্রম বাহু প্রথম'এর সময়কাল ১২ শতাব্দীর মধ্য হতে ১২ শতাব্দীর অন্ত পর্যন্ত। তাঁর ব্যাকরণ বুত্তির শেষে মোগ্গল্লান উক্ত সময়কালের উল্লেখ করেছিলেন। এর সঙ্গে তিনি তাঁর নিবাস স্থানের উল্লেখও করেছেন এবং এই তথ্য দ্বারা অবগত করা যায় যে তিনি লংকার অনুরাধ পুবের থূপারাম নামক বিহারে অবস্থান করতেন।

যদিও এই গ্রন্থ কচ্চায়ন ব্যাকরণ অপেক্ষা অর্বাচীন তবুও ভাষা সম্পর্কিত ব্যবস্থিত নিয়ম এবং সর্বাঙ্গীন বিবেচনার কারণে এর প্রচার-প্রসার কচ্চায়ন ব্যাকরণের তুলনায় অধিক। বর্তমানে পালিভাষা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রায়ঃ অধিকাংশ এই গ্রন্থের অধ্যয়ন করেন।

এই গ্রন্থে সুরের সংখ্যা ৮১৭টি, যেখানে সূত্রপাঠ, নত্রাদিপাঠ, গণপাঠ ইত্যাদি সংকলিত হয়েছে। এর একটি ধাতুপাঠ ও রয়েছে যাকে ভিক্ষু জগদীশ কাশ্যাপ তাঁর পালি মহাব্যাকরণ গ্রন্থের পরিশিষ্টতে সংকলিত করেছেন। তিনি তাঁর গ্রন্থের সূত্র'তে স্বয়ং বৃত্তি (বৃত্তি) এবং পুনঃ বৃত্তির একটি পাণ্ডিত্যপূর্ণ টীকা পঞ্জিকা রচনা করেছেন। ফলে এই গ্রন্থের (মোগ্গল্লান-ব্যাকরণ) গুরুত্ব আরও অধিক বৃদ্ধি পেয়েছে। মোগ্গল্লান লিখিত পঞ্জিকার সম্পাদনা শ্রীলংকার কোনও এক মহাথের করেছিলেন যা লংকার বিদ্যালংকার পরিবেণ হতে প্রকাশিত হয়েছে।

মোগ্গল্লান ব্যাকরণে প্রাচীন পালি ব্যাকরণের প্রভাব ব্যতীত পাণিনীর অষ্টাধ্যায়ী, কাতন্ত্র ব্যাকরণ এবং চন্দ্রগোমিন এর চান্দ্র ব্যাকরণের পর্যাপ্ত প্রভাবও রয়েছে।

মোগল্লান ব্যাকরণ সম্প্রদায়'এর অন্য গ্রন্থ : 

যেভাবে কচ্চান ব্যাকরণের অধিক প্রচার-প্রসার হয়েছে এবং সেই সম্প্রদায়ের অনেক গ্রন্থের রচনা হয়েছে ঠিক সেইভাবে মোগ্গল্লান ব্যাকরণ পরম্পরাতে ও অনেক গ্রন্থ রচিত হয়েছে। যেমন-

১। পদসাধন

এই গ্রন্থের রচনা মোগ্গল্লান'এর এক শিষ্য পিয়দস্সী করেছিলেন। তিনি মোগ্গল্লান'এর সমকালীন ছিলেন। এই গ্রন্থ, কচ্চান ব্যাকরণের সংক্ষিপ্ত রূপ 'বালাবতার'এর ন্যায় মোগ্গল্লান ব্যাকরণেরই সংক্ষিপ্ত রূপ। এই গ্রন্থের একাধিক টীকা রচিত হয়েছিল, যার মধ্যে বাচিস্সর উপাধিধারী রাহুল পদ সাধনা টীকা বা বুদ্ধিপ্পসাদিনী নামক টীকা রচনা করেছিলেন।

২। পয়োগ সিদ্ধি

এর রচয়িতা বনরতন মেধঙ্কর। তাঁর সময়কাল, ভুবনবাহু প্রথম এর সমকালীন হওয়ার কারণে ১২৭৭-১২৮৮ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়কাল অর্থাৎ ১৩ শতাব্দীর অপ্তে। তিনি সিংহল নিবাসী ছিলেন। মোগ্গল্লান ব্যাকরণ সম্প্রদায়ে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম।

৩। মোগ্‌গল্লানপঞ্জিকা প্রদীপ

পদ সাধন টীকা'র রচয়িতা বাচিস্সর (বাগীশ্বর) উপাধিকারী রাহুল এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থটি মূল অর্থে মোগ্গল্লান পঞ্জিকা'র ব্যাখ্যা গ্রন্থ। মোগ্গল্লান পঞ্জিকা প্রদীপ অংশতঃ পালি এবং অংশত সিংহলী ভাষাতে রচিত হয়েছে। এই গ্রন্থের রচয়িতা বাচিস্সর রাহুল স্বয়ং বিদ্বান এবং বহুভাষাবিদ ছিলেন। সিংহলী ভাষা ব্যতীত তিনি পালি, অপভ্রংশ, পৈশাচী, শৌরসেনী, তামিল এবং সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। এই কারণে তাঁকে 'ষড়ভাষাপরমেশ্বর' ও বলা হত। এই গ্রন্থে ভাষা সম্পর্কিত অনেক মূল্যবান সামগ্রী সংকলিত এবং অনেক প্রাচীন সংস্কৃত এবং পালি ব্যাকরণ হতে উদাহরণ প্রদান করা হয়েছে। এই গ্রন্থের রচনাকাল ১৪৫৭ খ্রিষ্টাব্দ।

৪। ধাতুপাঠ

ধাতুপাঠ'এর রচয়িতা এবং সময়কাল সম্পর্কে কোনরূপ সঠিক তথ্য পাওয়া যায় না। উইলিয়াম গাইগারের মতে এই গ্রন্থটি অত্যন্ত প্রচীন। তিনি তাঁর গ্রন্থ 'পালি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ'এ বলেছেন ধাতুমঞ্জুসা রচনাকালে লেখক ধাতুপাঠ'এর সহায়তা গ্রহণ করেছিলেন। এই গ্রন্থ গদ্যে রচিত এবং ধাতুমঞ্জুসা অপেক্ষা সংক্ষিপ্ত।

৫। সদ্দনীতি

পালি ব্যাকরণ সম্প্রদায় এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্দনীতির রচনা বর্মী রাজা নরপতি সিন্ধুর শাসনকালে (১১৬৭-১২০২ খ্রিষ্টাব্দ) পাগান (বাগান) নিবাসী ভিক্ষু অগ্রবংস করেছিলেন। তিনি উক্ত রাজার আচার্যও ছিলেন। তাঁর অত্যধিক পাণ্ডিত্যের কারণে সম্ভবতঃ তাঁকে 'অগ্গমহাপণ্ডিত' নামে ভূষিত করা হয়েছিল। অগ্রবংস তাঁর ব্যাকরণ গ্রন্থ 'সদ্দনীতি' প্রস্তুত কালে মূল ত্রিপিটক সাহিত্য এবং সংস্কৃত ব্যাকরণ, বিশেষ রূপে পাণিনির অষ্টাধ্যায়ী'র অধ্যয়ন করেছিলেন তথা উপগ্রন্থের আশ্রয় নিয়েছিলেন। এই গ্রন্থের অধ্যায় সংখ্যা ২৭ এবং তিন ভাগে বিভক্ত। যেমন-

১। পদমালা
২। ধাতুমালা এবং
৩। সুত্তমালা

পদমালাতে পদ, ধাতুমালাতে ধাতু এবং ধাতু দ্বারা নিষ্পন্ন শব্দ তথা সুত্তমালাতে সূত্র আলোচিত হয়েছে। ধাতুমালাতে লেখক পালি রূপকে সংস্কৃত প্রতিরূপ প্রদান করেছেন। এইভাবে ২৭ অধ্যায় যুক্ত এই গ্রন্থ একটি বৃহৎ পালি ব্যাকরণ গ্রন্থে পরিণত হয়েছে। সুত্ত মালাতে সর্বমোট সূত্রের সংখ্যা ১৩৯১। এই ২৭ অধ্যায়কে স্থূলরূপে ২ ভাগে বিভক্ত করা হয়েছে

১। মহাসদ্দনীতি: প্রথম ১৮ অধ্যায়কে 'মহাসদ্দনীতি' বলা হয়।
২। চুল্লকসদ্দনীতি: অবশিষ্ট ৯ অধ্যায় হল 'চুল্লকসদ্দনীতি'।

এই গ্রন্থ অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ হওয়ার কারণে শুধু বার্মা (মায়ানমার) তে'ই নয় অধিকন্তু অন্যায় স্থানেও এই গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। বার্মাতে তো শাস্ত্ররূপে এর অধ্যয়ন হয়।

কিংবদন্তী অনুসারে বার্মাতে এই গ্রন্থ রচনার কিছু দিন পরে যখন এর প্রতিলিপি সমুদ্র মার্গ দ্বারা উত্তরজীবলংকার মহাবিহারে আনয়ন করা হয়, তখন এই গ্রন্থের অধ্যয়নের পর সিংহলী ভিক্ষুগণ উক্ত গ্রন্থের উচ্ছসিত প্রশংসার পর অত্যন্ত প্রচার-প্রসার করেছিলেন। এই গ্রন্থ যদিও কচ্চান ব্যাকরণের প্রতি ভিত্তি করে রচিত হয়েছিল তবুও একটি সম্প্রদায় রূপে তার স্বতন্ত্র সত্ত্বা বজায় রেখেছে।

সদ্দনীতি ব্যাকরণ সম্প্রদায়

এই গ্রন্থ বার্মা (মায়ানমার) এবং লংকাতে (শ্রীলংকা) প্রসিদ্ধি লাভ করলেও এই সম্প্রদায়'এর অধিক গ্রন্থ রচিত হয় নি। শুধুমাত্র 'ধাতুবত্থুদীপনী' নামক ১টি গ্রন্থের উল্লেখ পাওয়া যায়।

১। ধাতবত্থুদীপনী

এই গ্রন্থ সদ্দনীতি ব্যাকরণের প্রতি ভিত্তি করে রচিত পালি ধাতু'র পদ্যবদ্ধ সংকলন মাত্র।

এর রচয়িতা রূপে বর্মী ভিক্ষু 'হিঙ্গুলবল জিনরতন'এর উল্লেখ করা হয় কিন্তু এই গ্রন্থের রচনাকাল সম্পর্কিত কোনরূপ তথ্য পাওয়া যায় না। এই গ্রন্থে কচ্চান ব্যাকরণের ধাতুমঞ্জুসা, মোগ্গল্লান ব্যাকরণের ধাতুপাঠ ব্যতীত পাণিনীয় ধাতুপাঠের পর্যাপ্ত আশ্রয় গ্রহণ করা হয়েছে।

উপযুক্ত গ্রন্থ ব্যতীত এই পরম্পরার অন্য কোন গ্রন্থের উল্লেখ পাওয়া যায় না।

অন্য পালি ব্যাকরণ গ্রন্থ :

এই উপযুক্ত মুখ্য পালি ব্যাকরণ ব্যতীত কিছু ফুট (অন্য) পালি ব্যাকরণ গ্রন্থ ও রয়েছে। এই সকল ব্যাকরণ গ্রন্থ আলোচ্য স্থানে বর্ণিত পালি ব্যাকরণ'এর কোন সম্প্রদায়তে সম্পৃক্ত করা হয় নি। এর মধ্যে কিছু প্রমুখ পালি ব্যাকরণ হল এইরূপ- ১। বচ্চবাচক বার্মা (মায়ানমার) নিবাসী ভিক্ষু সামনের ধম্মাদসী ১৪ শতাব্দীর অন্তিম লগ্নে এই গ্রন্থ রচনা করেছিলেন। এর অপর নাম 'বাচবাচক'।

১৮ শতাব্দীর উত্তরার্দ্ধে (১৭৬৮ খ্রীঃ) বর্মী ভিক্ষু সদ্ধম্মনন্দী এই গ্রন্থের একটি টীকা লিখেছিলেন।

২। গন্ধট্ঠি

বার্মা নিবাসী ভিক্ষু মঙ্গল ১৪ শতাব্দীতে এই গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে পালি উপসর্গ ব্যাখ্যাত হয়েছে।

৩। বিভত্তাত্থল্পকরণ

বর্মী রাজা ক্যচ্চার কন্যা ১৪৮১ খ্রিষ্টাব্দে এই গ্রন্থ রচনা করেছিলেন। এতে ২৭টি শ্লোক রয়েছে এবং বিভক্তির প্রয়োগ আলোচিত হয়েছে। পরবর্তীকালে এই গ্রন্থের ৩টি টীকার উল্লেখ পাওয়া যায় বিভ্যত্থটীকা, বিভত্ত্যত্থদীপনী তথা বিভত্তিকথাবণ্ণনা।

৪। গন্ধাভরণ

অরিয়বংস ১৪৩৬ খ্রিষ্টাব্দে এই গ্রন্থ রচনা করেছিলেন। এর অপর নাম 'গন্থাভরণ' তথা 'গন্ডাভরণ'। এই গ্রন্থে উপসর্গ আলোচিত হয়েছে।

৫। সংবণ্ণনানয়দীপনী

১৬৫১ খ্রিষ্টাব্দে জম্বুধন এই গ্রন্থ রচনা করেছিলেন।

৬। কারকপুপ্ফমঞ্জরী

লংকার (শ্রীলংকা) রাজা কীর্তিশ্রী রাজসিংহের (১৭৪৭-১৭৮০ খ্রিষ্টাব্দ) শাসনকালে সরণংকর সংঘরাজ'এর শিষ্য লংকা নিবাসী উত্তরগমবন্ডার (রাজগুরু) দ্বারা এই গ্রন্থ রচিত হয়েছিল। এই গ্রন্থে শব্দ যোজনা অত্যন্ত সুন্দরভাবে উল্লেখিত হয়েছে।

৭। সদ্দবুত্তি

১৭ শতাব্দীর উত্তরার্দ্ধে বার্মা (মায়ানমার) সদ্ধম্মপাল (সদ্ধম্মগুরু) এই গ্রন্থ রচনা করেছিলেন। কিছু ব্যক্তির মতে এই গ্রন্থের রচনাকাল ১৪ শতাব্দী।

৮। সুধীর মুখমণ্ডল

পালি সমাস সম্পর্কিত এই গ্রন্থটি অতীব গুরুত্বপূর্ণ, তবে এর রচয়িতা এবং রচনাকাল সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া যায় নি।

৯। নয়লকখনবিভাবনী

১৮ শতাব্দীর উত্তরার্ধে বর্মী ভিক্ষু বিচিত্তাচার দ্বারা এই গ্রন্থ রচিত হয়েছিল।

এই সকল গ্রন্থ ব্যতীত সদ্দবিন্দু, সদ্দকলিকা, সদ্দবিনিচ্চয় ইত্যাদি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচিত হয়েছিল। বর্তমানে পালি ব্যাকরণ গ্রন্থের অনুবাদ বিভিন্ন ভাষাতে সম্পন্ন হয়েছে। ভিক্ষু জগদীশ কাশ্যপ (বিংশ শতাব্দী) কর্তৃক পালি মহাব্যাকরণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদিও এই গ্রন্থটি মোগ্গল্লান ব্যাকরণের প্রতি ভিত্তি করে রচিত হয়েছিল কিন্তু তবুও এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট রয়েছে। তবে একথা স্মরণ যোগ্য যে রবীন্দ্র বিজয় বড়ুয়া কর্তৃক পালি সাহিত্যের ইতিহাস রচিত হলেও পালি ব্যাকরণ গ্রন্থ এই বঙ্গে অপ্রতুল। পালি ভাষা কবে, কাদের নিকট আশা এই যে তারা হয়তো একদিন এই সীমাবদ্ধতাকে অবশ্যই পূরণ করবেন।

সহায়ক গ্রন্থ সূচী:

১। দ্রষ্টব্য: অতিধানপপদীপিকা, সূচী, পৃঃ ২৩৮, কচ্চায়ন ব্যাকরণ (শ্রী লক্ষ্মীনারায়ণ তিওয়ারী) এর ভূমিকা পৃষ্টা ৩১ হতে উদ্ধৃত।
২। দ্রষ্টব্য: বাচস্পতম্, খণ্ড ৫, পৃষ্টা ৪৩২, ১।
৩। সদ্দনীতি, হেলমার স্মিথ, খণ্ড ২, পৃষ্টা ৫৬২। কচ্চায়ন ব্যাকরণের ভূমিকা, পৃষ্টা ৩২ হতে উদ্ধৃত।
৪। ধম্মপদ।
৫। কচ্চায়ন ব্যাকরণ (সম্পাদনা, শ্রী লক্ষ্মীনারায়ণ তিওয়ারী এবং বীরবল শর্মা), তারা পালবিকেশন্স, বারানসী, ১৯৬১ খ্রিষ্টাব্দ।
৬। কালে বত্তমানাতীতে দ্বাদয়ো, কচ্চায়ন ব্যাকরণ ৪.৬.২৭'এ উনাদয়ো ভতেহপি' কাতন্ত্র ব্যাকরণের প্রভাব দৃষ্ট হয়। এইভাবে কিরিয়ায়ং খুতবো, কচ্চায়ন ব্যাকরণ ৪.৬.২৯'এ 'বুতুমৌ ক্রিয়ায়ং ক্রিয়ার্থায়াম্' কাতন্ত্র ব্যাকরণের প্রভাব রয়েছে (দ্রষ্টব্য)। এই ভাবে আরও অনেক প্রভাবের সম্প্রমান দৃষ্ট হয়।
৭। কিম্মা বো চ, কচ্চায়ন ব্যাকরণ, ২.৫.৫'এর বৃত্তি 'কব গতোসি এবং দেবানম্পিয় তিস্স'। তথা যো করোতি স কত্তা, কচ্চায়ন ব্যাকরণ, ২.৬.১১'এর বৃত্তি... উপগুত্তেন বদ্ধো মারো।
৮। ন্যাস, পৃষ্টা ৫। কচ্চায়ন ব্যাকরণের (শ্রী লক্ষ্মীনারায়ণ তিওয়ারী)-এর ভূমিকা, পৃষ্টা ৫৮ হতে উদ্ধৃত।
৯। কচ্চায়ন ভেদ, ৩-৪ কারিকা। কচ্চায়ন ব্যাকরণের (শ্রী লক্ষ্মীনারায়ণ তিওয়ারী)-এর ভূমিকা, পৃষ্টা ৫৮ হতে উদ্ধৃত।
১০। পালি সাহিত্যের ইতিহাস, ভারত সিংহ উপাধ্যায়, পৃঃ ৬৪৬।
১১। জেমস্ এলবিস্ দ্বারা "ইনট্রোডাকশন টু কচ্চায়ন'স গ্রামার'এ কচ্চায়ন ভেদ টীকা' হতে উদ্ধৃত।
পালি ব্যাকরণের (শ্রী লক্ষ্মীনারায়ণ তিওয়ারী)-এর ভূমিকা, পৃষ্টা ৫৯ হতে উদ্ধৃত।
১২। ভরত সিংহ উপাধ্যায় ৮ পরিচ্ছেদ'এর কথা বলেছেন। সম্ভবতঃ এই ৮ পরিচ্ছেদ ৮ পকার বিষয় বস্তুর ক্ষেত্রে বলা হয়েছে ১। সন্ধি, ২। সংজ্ঞা, ৩। নাম, ৪। কারক, ৫। সমাস, ৬। তদ্ধিত, ৭। আখ্যান এবং ৮। কিত।
দ্রষ্টব্য: পালি সাহিত্যের ইতিহাস, ভরত সিংহ উপাধ্যায়, পৃ: ৬৪৫-৪৬।
১৩। শ্রী লক্ষ্মীনারায়ণ তিওয়ারী 'কচ্চায়ন ব্যাকরণের' ভূমিকাতে (পৃ: ৭৪) সুভূতি কে উদ্ধৃত করে এই সময়কাল ১১৮১ খ্রিষ্টাব্দ বলেছেন। ভরত সিংহ উপাধ্যায় ১১৭১ খ্রিষ্টাব্দ বলেছেন।
১৪। বালাবতার, বঙ্গানুবাদ। দেবনাগরী লিপিতে হিন্দি অনুবাদ এবং সম্পাদনা স্বীী দ্বারিকাদাস শাস্ত্রী ১৯৭৫ খ্রিষ্টাব্দে করেছিলেন। প্রকাশক বৌদ্ধভারতী, বারানসী।
১৫। মোগ্গল্লান ব্যাকরণের হিন্দি অনুবাদের সঙ্গে নাগরীলিপিতে এর সম্পাদনা ভদন্ত আনন্দ কৌশল্যায়ন করেছিলেন।


মেজর জেনারেল আলেকজাণ্ডার ক্যানিংহাম



সুমনপাল ভিক্ষু

স্যার আলেকজাণ্ডার ক্যানিংহামস (১৮১৪-১৯৯৩ খ্রিঃ) তৎকালীন ইংরেজ শাসিত ভারতের সামরিক বিভাগ 'বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ' এর ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি পরবর্তী সময়ে ভারতীয় পুরাতত্ত্ব, প্রাচীন ভূগোল তথা ইতিহাসবিদ, বিদ্বানরূপে প্রসিদ্ধ হয়েছলেন। এই অর্থে তিনি ছিলেন ভারতীয় পুরাতত্ত্ব অনুসন্ধান বিভাগের জনক (ফাদার অফ ইণ্ডিয়ান আরকিওলজি)। ক্যানিংহাম'এর ভ্রাতা জোসেফ ক্যানিংহাম ভারতীয় পুরাতত্ত্ব অনুসন্ধান এবং সংরক্ষণের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

ক্যানিংহাম ভারতে ইংরেজ সামরিক বাহিনীর উচ্চপদে আসীন ছিলেন এবং ১৮৬১ খ্রিষ্টাব্দে তিনি মেজর জেনারেল পদ হতে অবসর গ্রহণ করেন। তিনি ২০ মে, ১৮৭০ খ্রিষ্টাব্দে 'অর্ডার অফ ষ্টার ইণ্ডিয়া' (সি.এস.আই) হতে সম্মান লাভ করেন এবং ১৮৭৮ খ্রিষ্টাব্দে 'অর্ডার অফ ইণ্ডিয়ান এম্পায়ার হতে তথা ১৮৮৭ খ্রিষ্টাব্দে নাইট কমান্ডার অফ ইণ্ডিয়ান এম্পায়ার সম্মান লাভ করেন।

স্যার ক্যানিংহাম' এর জন্ম ১৮১৪ খ্রিষ্টাব্দে ইংল্যাণ্ডে হয়েছিল। তিনি ভারতীয় বিদ্যার বিখ্যাত গবেষক জেমনস্ প্রিন্সেপকে প্রাচীন মুদ্রার লিপি এবং খরোষ্ঠী লিপি পাঠে সহায়তা করেছিলেন। মেজর কিট্রো, যিনি প্রাচীন ভারতীয় স্থানের গবেষক ছিলেন, তিনি ও ক্যানিংহাম'এর সহায়তা লাভ করেছিলেন। ১৮৭২ খ্রিষ্টাব্দে ক্যানিংহাম ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সার্ভেয়ার পদে নিযুক্ত হন এবং অনতিবিলম্বে উক্ত বিভাগের ডিরেক্টর জেনারেল পদে (১৮৮৫ খ্রিঃ পর্যন্ত) আসীন হন।

পুরাতত্ত্ব বিভাগের উচ্চ পদে অবস্থান কালে তিনি প্রাচীন ভারতীয় বিস্মৃত (বৌদ্ধ) ইতিহাস সম্পর্কিত বিমূল তথ্য সংগ্রহ করেছিলেন। প্রাচীন স্থলের সন্ধান এবং অভিলেখ তথা মুদ্রা ইত্যাদি সংগ্রহ দ্বারা তিনি ভারতবর্ষের অতীত ইতিহাস সম্পর্কিত গবেষনার ক্ষেত্রে অতীব মুখ্য ভূমিকা পালন করেছিলেন। স্যার ক্যানিংহাম'এর এই গুরুত্বপূর্ণ গবেষণা কার্যের বিবরণ 'পুরাতত্ত্ব বিষয়ক গ্রন্থাবলী (২৩ খণ্ড) মুদ্রিত হয়েছে। যা ভারত ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ক্যানিংহাম প্রাচীন ভারতে আগত গ্রীক এবং চৈনিক পর্যটক দ্বারা ভারত বিষয়ক বর্ণনার অনুবাদ তথা সম্পাদনা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছিলেন। চৈনিক পর্যটক (বৌদ্ধ ভিক্ষু) শুয়াং জাঙ'এর যাত্রা বিবরণ, বিশেষ করে প্রাচীন স্থানের অভিজ্ঞান, এখনও পর্যন্ত প্রামাণ্য তথ্য রূপে স্বীকার করা হয়। তিনি (ক্যানিংহাম) ১৮৭১ খ্রিষ্টাব্দে ভারতের প্রচীন ভূগোল (দ্য অ্যানসিপ্লেন্ট জিওগ্রাফি অফ ইণ্ডিয়া) নামক প্রসিদ্ধ গ্রন্থ রচনা করেন, যার গুরুত্ব আজও মলিন হয় নি। এই গবেষণা গ্রন্থে তিনি ভারত ভূমির প্রাচীন স্থলের যে বিবরণ প্রদান করেছেন, তার অধিকাংশই সত্য রূপে প্রমাণিত হয়েছে।

স্যার ক্যানিংহাম: ফাদার অফ ইণ্ডিয়ান আরকিওলজি :

আলেকজাণ্ডার ক্যানিংহাম মাত্র ২১ বৎসর বয়সকালে সারনাথে খননকার্য দ্বারা অশোকস্তম্ভ (বর্তমান ভারতের রাষ্ট্রীয় প্রতীক) এবং বৌদ্ধস্তূপ অনুসন্ধান সম্পন্ন করেছিলেন। সেই সময় কাশীর রাজা চেতসিংহের দেওয়ান জগত সিংহ নিজ প্রভাব প্রতিপত্তি অক্ষুন্ন রাখার পশ্নে জগত গঞ্জ হাট নির্মাণ করেন। বারাণসী হতে ২-২ ১/২ ক্রোশ দূরে সারনাথ নামক স্থানে একটি উচ্চ টীলার নিকট প্রাচীন ধ্বংসাবশেষ বিদ্যমান ছিল। জগত সিংহ তাঁর গৃহ নির্মাণের স্বার্থে সেই স্থানের কিছু প্রস্তর স্তম্ভ বিনষ্ট করে ইট ভাঁটা নির্মাণ কার্য শুরু করেন। এই সময় তাঁর কিছু শ্রমিক উক্ত স্থান হতে একটি স্পরত্র নির্মিত মঞ্জুষা (কলস) উদ্ধার করে। উক্ত কলসে একটি ক্ষুদ্র পেটিকা ছিল, সেই পেটিকাতে কিছু অস্থি অবশেষ এবং মূল্যবান রত্ন ছিল। অজ্ঞানবশবর্তী দেওয়ান অস্থি সমূহ গঙ্গানদীতে বিসর্জন দিয়ে দেন এবং পেটিকাটি সেই অঞ্চলের একজন ইংরেজ অধিকর্তা ডানকান'এর হস্তে সমর্পণ করেন। ধর্মভীরু শ্রমিকগণ অন্যান্য বস্তুগুলি সংগ্রহ করতে অস্বীকার করে।

এই বিষয়টি কাশী অঞ্চলের আলোচনার বিষয় হয়ে ওঠে। এই স্থানে কিছু প্রাচীন স্তম্ভ, একটি স্তূপ এবং একটি চতুষ্কোণ ইমারত ছিল। হিন্দু সম্প্রদায়'এর বিষয়টি নিয়ে কোনরূপ আগ্রহ ছিল না, কিন্তু বেনারসে বসবাস রত জৈন, ইংরেজ অধিকর্তা বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে থাকেন কারণ, সারনাথ ছিল ১১তম জৈন তীর্থঙ্কর শ্রেয়াংসনাথ'এর জন্মভূমি। ফলে দিগম্বর এবং শ্বেতাম্বর উভয় সম্প্রদায় দাবী করতে থাকে যে সেই স্তূপ তাদের তীর্থ ভূমি। এই বিবাদ বেশ কয়েক বৎসর বিদ্যমান ছিল।

সেই সময় ক্যানিংহাম  ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী (গ্রেট ব্রিটেন)'র বেঙ্গল রেজিমেন্ট'এর একজন অধিকর্তা ছিলেন। ১৮৩৫ খ্রিষ্টাব্দে জেমস্ প্রিন্সেস'এর প্রভাবে ব্রিটিশ ভারত পুরাতত্ব বিভাগ কাণিংহামকে উক্ত স্থান অনুসন্ধানের ভার প্রদান করে। তিনি স্তূপ'এর শিখর হতে ৫ হাত গভীরে একটি শিলালেখর সন্ধান পান। প্রিন্সেস সেই শিলালেখর লিপি পাঠোদ্বার করেন এবং প্রমান করেন যে ব্রাহ্মী লিপিতে "যে ধম্মা হেতু প্পভবা" নামক বৌদ্ধ ধারণী রয়েছে। কিন্তু ক্যানিংহাম'এর কর্মব্যস্থাভার কারণে বিষয়টি সাময়িক ভাবে চাপা পড়ে যায়।

কিছুকাল অতিবাহিত হওয়ার পরে ক্যানিংহাম বেশ কয় একটি গুরুত্ব পুস্তক লাভ করেন। এর মধ্যে চৈনিক ভিক্ষু ফা-শিয়েন এবং শুয়াং জাঙ'এর যাত্রা বিবরণ সম্পর্কিত ২টি গুরুত্বপূর্ণ পুস্তকের ফরাসী ও ইংরেজী অনুবাদ ছিল। উভয় ভিক্ষু ৫ম এবং ৭ম শতাব্দী কালে ভারতে উপস্থিত হয়েছলেন। উক্ত গ্রন্থদ্বয়ের অনুবাদ হতে ক্যানিংহাম অবগত হন যে সারনাথ সাধারণ বৌদ্ধস্থল নয়। মৃগদাব'তে যে স্থানে ধংসস্তূপ বিরাজমান, উক্তস্থানে ভগবান বুদ্ধ সর্বপ্রথম ধর্মোপদেশ দান করেছিলেন। এই স্থানেই কৌণ্ডিণ্য'র বিরজং বীতমলং ধম্মচক্ষু উন্মোচিত হয়েছিল। জিজ্ঞাসু ক্যানিংহাম অনুসন্ধান শুরু করলেন, সেই সকল বৌদ্ধ স্তূপ, বিহার এবং চৈত্য, যেগুলি কালের করাল গ্রাসে ধ্বংস বা বিনষ্ট হয়ে গেছে।

ফা-শিয়েন তাঁর যাত্র বিবরণে সেৎগ-কিও-শী নামক একটি স্থানের উল্লেখ করেছেন। কথিত আছে শাক্যমুণি তাঁর মাতা মহামায়াকে ধম্মোপদেশ প্রদানের নিমিত্তে তুষিত লোক'এ গমন করেছিলেন। অতপর জম্মুদ্বীপ প্রত্যাবর্তন কালে তিনি (বুদ্ধ) সাংকাষ্যতে অবতরণ করলে ভিক্ষু এবং উপাসকগণ তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। তুষিত লোক'এর সিঁড়িটি জনৈক উপাসক (?) দ্বারা নির্মিত হয়েছিল। ফা-শিয়েন উক্ত স্থানে একটি স্তূপ দর্শন করেছিলেন। তিনি সেই স্থানটি কণৌজের নিকট অবস্থিত বলেছেন।

ক্যানিংহাম সেই সময় সামরিক বিভাগে কর্মরত ছিলেন এবং কণৌজ অঞ্চলে অবস্থান করছিলেন। তিনি উক্ত স্থান হতে ২৮ কোশ দূরে একটি গ্রাম দেখতে পান (সংকিশা অঞ্চল)। গ্রামটি ক্ষুদ্র হলেও তার নিকট পুরাতন ইট দ্বারা নিমিত বেষ্টনী প্রায় ৬ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। ক্যানিংহাম'এর মতে এই সংকিশা'ই হল ফা-শিয়েন বর্ণিত সেংগ-শী। তিনি উক্ত স্থানে খনন কার্য শুরু করার প্রশ্নে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর উর্দ্ধতন কর্মচারীকে পত্র প্রেরণ করলে তাঁরা বিষয়টি নিয়ে সেইরূপ কর্ণপাত না করার কারণে সেই বিষয়টিকে নিয়ে তাঁর পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি।

১৮৫১ খ্রিষ্টাব্দে তিনি মধ্য ভারতে ছিলেন, সেই সময় তিনি ভিলসা (বিদিশা)র নিকটবর্তী অঞ্চলে বেশ কিছু ক্ষুদ্র বৃহৎ বৌদ্ধস্তূপের সন্ধান পান। এই স্থানেই সাঁচীর একটি ক্ষুদ্র স্তূপ হতে তিনি ২টি মঞ্জুষা (কলস) উদ্ধার করেন। উক্ত কলসে ভগবান বুদ্ধের ২ প্রধান শিষ্য ধম্ম সেনাপতি সারিপুত্ত এবং ঋদ্ধিমান মহামৌদগল্লায়নের দেহধাতু সংরক্ষিত ছিল। সর্বোপরি স্তূপে অন্যান্য ভিক্ষুদের স্মৃতিও বিদ্যমান ছিল।

আরকিওলজিক্যাল সার্ভেয়ার আলেক্সজাণ্ডার ক্যানিংহাম 

১৮৬১ খ্রিষ্টাব্দে তিনি সেনা বিভাগ হতে নিবৃত্তি লাভ করলে লর্ড কাণিং তাঁকে ব্রিটিশ ভারত সরকারের আরকিলজিক্যাল সার্ভেয়ার পদে নিযুক্ত করেন। এই পদে তিনি ৫ বর্ষ কর্মরত ছিলেন। এই ৫ বর্ষে তিনি পশ্চিম হতে পূর্ব ভারত পর্যন্ত পরিভ্রমণ করেছিলেন। 'দ্য ভিলসা টপস্' গ্রন্থে তিনি বৌদ্ধ সাহিত্য এবং বৌদ্ধ স্থাপত্য বিষয়ক তথা পুরাতত্ত্ব স্থান সামগ্রী সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রদান করেছিলেন।

ক্যানিংহাম চৈনিক বৌদ্ধ ভিক্ষু শুয়াং জাঙ'এর ভারত বিবরণ পাঠ করে ৬২ বৎসর বয়সে বৈশালী'র সন্ধান সম্পূর্ণ করেছিলেন। সেখানে তিনি কূটাগার ভবনের সন্ধান পান, যেখানে ভগবান তথাগত মহাপরিনির্বাণের ঘোষণা করেছিলেন। অতপর ক্যানিংহাম  গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের স্থান সেই শালবৃক্ষ বন (কুশীনারা বা কুশীনগর) ও চিহ্নিত করেন। মল্লরাজারা যেস্থানে ভগবানের নিষ্প্রাণ শরীরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন।

১৮৬৩ খ্রিষ্টাব্দে কানিংহাম সাহেঠ-মাহেঠ নামক স্থানে উপস্থিত হয়। মাহেঠ'এ তিনি শ্রাবস্তীর সন্ধান পান, যে স্থানে ভগবান ৪৪ বর্ষাবাস সম্পন্ন করেছিলেন। এই স্থানে শুয়াং জাঙ বর্ণিত অঙ্গুলিমাল নির্মিত স্তূপের সন্ধান পেয়েছিলেন। সাহেঠ'কে তিনি জেতবন বলেছেন, শ্রেষ্ঠী সুদত্ত ভগবান বুদ্ধকে দান করার নিমিত্তে রাজকুমার জেত হতে ১৮ কোটি স্বর্ণমুদ্রা দ্বারা ক্রয় করেছিলেন।

১৮৬৪ খ্রিষ্টাব্দে তিনি তক্ষশিলা অঞ্চল সন্ধান করেন। এই স্থানে ক্যানিংহাম'এর বেশ কিছু সমস্যা হয়েছিল। প্লিনির মতে সিন্ধু পদ হতে ২ দিবস অতিবাহিত হওয়ার পর তক্ষশিলা উপস্থিত হওয়া যায়, অপর দিকে শুয়াং জাঙ'এর মতে ৩ দিবস। অবশেষে শুয়াং জাঙ'এর অভিমত সঠিক প্রমাণিত হয়। অবশেষে তিনি সিরকাপ এবং সিরসুখ নামক ২টি প্রাচীন শহরে তক্ষশিলা'র প্রত্নতাত্বিক স্থান গুলির সন্ধান পান।

১৮৬৫ খ্রিষ্টাব্দে তৎকালীন ইংরেজ সরকার ক্যানিংহাম'এর পদ এবং কর্ম সমাপ্ত করলে তিনি লণ্ডন চলে যান। এই সময় তিনি তাঁর গবেষণা পত্র গুলি গ্রন্থাকারে (দ্য অ্যানসিয়েন্ট জিওগ্রাফি অফ ইণ্ডিয়া) প্রকাশ করেন, এই গ্রন্থ বুদ্ধকালীন ভারতীয় ভূগোল'এর একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ রূপে বিবেচিত হয়েছে।

১৮৭১ খ্রিষ্টাব্দে লর্ড মেয়ো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া (এএসআই) নামক একটি স্বতন্ত্র সংস্থা তৈরী করেন এবং কানিংহাম এই সংস্থার সর্বপ্রথম ডিরেক্টর জেনারেল নিযুক্ত হন। এই পদে তিনি ১৫ বর্ষ কর্মরত ছিলেন। ১৮৮৫ খ্রিষ্টাব্দে তিনি উক্ত পদ হতে অব্যহতি লাভ করে ইংল্যাণ্ড প্রত্যাবর্তন করেন। বৌদ্ধ পুরাতত্ব সম্পর্কিত তাঁর অন্তিম গ্রন্থ 'মহাবোধি' ১৮৯২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।

১৮৯৩ খ্রিষ্টাব্দের ২৮ নভেম্বর প্রায় ৮০ বৎসর কালে ক্যানিংহাম গুরুতর ব্যাধির প্রকোপে কালকবলিত হন। তিনি তাঁর জীবনের ৬০ বর্ষ ভারতীয় পুরাতত্ব সম্পর্কিত তথ্য নিয়েই গবেষণা করেছিলেন। ক্যানিংহাম'এর ঐকান্তিক প্রচেষ্টার পরিনাম স্বরূপ ভারত ভূমি হতে বিস্মৃত বৌদ্ধধর্ম লোক মানসে প্রত্যাবর্তন করেছিল।

ভারতীয় পুরাতত্ত্বের জনক ক্যানিংহাম 

স্যার আলেক্সজানণ্ডার কানিংহাম  (জন্ম ২৩ জানুয়ারী ১৮১৪, মৃত্যু ২৮ নভেম্বর ১৮৯৩, লণ্ডন) একজন ইংরেজ সেনা অধিকর্তা এবং পুরাতত্ব গবেষক ছিলেন, তিনি সারনাথ এবং সাঁচী সহ ভারতের অনেক স্থানের খনন এবং ভারতীয় পুরতত্ব বিভাগের প্রথম নির্দেশক রূপে কর্ম সম্পাদন করেছিলেন। মাত্র ১৯ বৎসর কালে তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ার্স'এ যোগদান করেন এবং ভারতে ব্রিটিশ সেবাকার্যে ২৮ বৎসর অতিবাহিত করার পর ১৮৬১ খ্রিষ্টাব্দে মেজর জেনারেল রূপে কর্ম হতে অব্যহতি লাভ করেন।

তাঁর কর্মজীবনের প্রারম্ভিক সময়ে প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞ এবং ভারতীয় ইতিহাসবীদ জেমস্ প্রিন্সেপ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৯৩৭ খ্রিষ্টাব্দে ক্যানিংহাম সারনাথ স্থিত বৌদ্ধ বিহার খনন এবং উক্ত স্থান হতে প্রাপ্ত মূর্তির চিত্র তৈরী করেছিলেন। ১৮৫৩ খ্রিষ্টাব্দে তিনি সাঁচী খনন করেন। কাশ্মীর (১৮৪৮ খ্রিঃ) স্থিত মন্দিরের বাস্তুকলার অধ্যয়ন এবং লাদাখ (১৮৫৪ খ্রিঃ) সম্পর্কিত কর্ম সম্পাদন ব্যতীত ভিলসা টপস্ (১৮৫৪ খ্রিঃ) হতে প্রাপ্ত মূর্তির বাস্ত্রশিল্পের অবশেষ দ্বারা বৌদ্ধ ইতিহাস সন্ধানের বিষয়টি তিনি সর্বপ্রথম প্রয়াস করেছিলেন।

১৮৬১-১৮৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত স্যার ক্যানিংহাম ভারতীয় পুরাতত্ব বিভাগের নির্দেশক ছিলেন। ১৮৭০ খ্রিষ্টাব্দ হতে ১৫ বর্ষ সময়কাল অবধি তিনি উত্তরভারতের প্রাচীন ভগ্নাবশেষ ইত্যাদি সম্পর্কিত পুরাতাত্বিক অন্বেষণ করেছিলেন। তিনি ভারতের প্রাচীন ভূগোল (১৮৭১ খ্রিঃ), ৩য় শতাব্দী (খ্রিঃ পূঃ)র ভারতীয় বৌদ্ধ সম্রাট অশোকের শিলালিপি'র মূল পাঠ এবং এরহুত স্তূপ (১৮৭৯ খ্রিঃ) গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন। দীর্ঘ সময়কাল ব্যাপী তিনি প্রাচীন ভারতীয় মুদ্রা সংগ্রহ করেছিলেন, বর্তমানে সেগুলি ব্রিটিশ সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। পুরাতত্ত্ব বিভাগ হতে সেবানিবৃত্তির (১৮৮৫ খ্রিঃ) পর তিনি প্রাচীন ভারতীয় মুদ্রা সম্পর্কিত গবেষণা শুরু করেন এবং উক্ত বিষয় সম্পর্কিত ২টি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি ১৮৮৭ খ্রিষ্টাব্দে নাইট কমান্ডার উপাধি প্রাপ্ত হয়েছিলেন।

স্যার আলেক্সজাণ্ডার ক্যানিংহাম  ভারতীয় পুরাতত্ব অনুসন্ধান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন এবং হরপ্পাকে বিশ্ব পুরাতাত্বিক মানচিত্রে আনয়নের প্রশ্নে প্রথম ব্যক্তি রূপে গৃহীত হয়েছিলেন। তিনি ১৮৫৩, ১৮৫৬ এবং ১৯৭২-৭৩ খ্রিষ্টাব্দে হরপ্পা উপস্থিত হয়েছিলেন এবং উক্ত স্থানের উৎখননের বিষয়টি সেই সময় (এএসআই রিপোর্ট) 'হরপ্পা' বিষয়ক নিবন্ধে ১৮৭৫ খ্রিষ্টাব্দে প্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে এই বিষয়টি (প্রাচীন সিন্ধু সভ্যতা) পৃথিবীর বুকে দৃষ্টান্ত প্রদানে সক্ষম হয়েছিল।

গ্রেগরী পার্সেল 'ইন্ডাস্ এজ দি বিগিনিংস' গ্রন্থে বলেছেন "হরপ্পার অনিয়ন্ত্রিত লুণ্ঠনকার্য ক্যানিংহামকে সেই অঞ্চলে খনন কার্য করার প্রশ্নে উৎসাহিত করেছিল। তাঁর এই কার্য সর্বপ্রথম বিশ্ববাসীর দরবারে উপস্থিত হয়েছিল যা বাস্তবিক অর্থে গুরুত্বপূর্ণ।"

ভারতীয় পুরাতত্বের গবেষণার ক্ষেত্রে ক্যানিংহাম'এর সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হল সমগ্র উত্তর ভারতের পুরাতাত্ত্বিক অবশেষ সেই সম্পর্কিত সূচী নির্মাণ। সর্বোপরি তিনি বিপুল সংখ্যক শিলালেখর সন্ধান এবং সেগুলির পাঠোদ্ধার তথা সংরক্ষণ করেছিলেন। তিনি জেএএসবি এবং ন্যূমিজমৈটিক ক্রনিকল'এ প্রাচীন ভারতীয় মুদ্রার সম্পূর্ণ বিবরণ সম্পর্কিত গবেষণা পত্র প্রকাশ করেছিলেন। ১৮৭০ খ্রিষ্টাব্দে তিনি প্রাচীন ভারতের ভূগোল সম্পর্কিত একটি মনোগ্রাফ প্রস্তুত করেন, ফলে তিনি হয়ে ওঠেন 'ভারতীয় পুরাতত্ত্বের জনক'।

১৮৩৩ খ্রিষ্টাব্দে ক্যানিংহাম সাধারণ সৈনিক শিক্ষার্থী রূপে ইংল্যাণ্ড হতে ভারতে উপস্থিত হন এবং সৈনিক ইঞ্জিনিয়ার রূপে যুদ্ধে অংশগ্রহণ তথা পরবর্তী সময়ে বার্মা (বর্তমান মায়ানমার) এবং পশ্চিমোত্তর প্রান্তের মুখ্য ইঞ্জিনিয়ার ছিলেন। বেঙ্গল ইঞ্জিনিয়ার্স-এর কার্যকালে তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি ঐতিহাসিক স্থানের অনুসন্ধান, পাণ্ডুলিপির অধ্যয়ন এবং গবেষণা পত্র নির্মাণের মাধ্যমে ভারতের প্রাচীন গৌরবোজ্জ্বল ইতিহাসকে পৃথিবীর সম্মুখে উপস্থিত করেছিলেন।

১৮৫৯ খ্রিষ্টাব্দে তিনি কলিকাতা সংগ্রহশালার মুখ্য কিউরেটার পদে যুক্ত হন এবং ১৮৬১ খ্রিষ্টাব্দে ভারতীয় পুরাতত্ব বিভাগের প্রথম মহানির্দেশক পদে আসীন হন। তিনি এই পদে ১৮৮৫ খ্রিষ্টাব্দের সময়কাল পর্যন্ত কর্মরত ছিলেন। তাঁর নেতৃত্বে ৭২৫টি পুরাতত্ব স্থানের পঞ্জিকরণ সম্পূর্ণ করা হয়, যার মধ্যে অন্যতম হল সাঁচী, সারনাথ ভারহুত ইত্যাদি। ক্যানিংহাম মৌর্য এবং গুপ্ত যুগ সম্পর্কিত শিল্পকলা, মুদ্রা, শিলালেখ অনুসন্ধান তথা সংরক্ষণের মাধ্যমে ভারতের প্রাচীন সময়রেখাকে উপলব্দি করার প্রশ্নে একটি সংরচনা প্রদান করেছিলেন যা অদৃশ্য ছিল।

ভারতীয় পরাতত্বের ইতিহাস

১৯ শতকের পূর্বে অব্যবস্থিত রূপে ভারতের প্রাচীন স্থল এবং শিল্পকলা সমূহের অনুসন্ধান ইংরেজ অধিকর্তা এবং অন্য ইউরোপীয় আগন্তুক দ্বারা সম্পন্ন হয়েছিল কিন্তু উৎখনের ক্ষেত্রে ব্যবস্থিত দৃষ্টিকোণের পূর্ব অভাব ছিল। আলেক্সজাণ্ডার ক্যানিংহাম'এর ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই অভাব দূরীভূত হয়। তিনি ৭০০'র অধিক পরিদৃশ্যকে সাবধানতার সঙ্গে অনুসন্ধান এবং অনেক গুরুত্বপূর্ণ স্থানের উৎখনন করেছিলেন। ক্যানিংহাম ৩০টি ধ্বংসাবশেষ'এর প্রতিবেদন ও তৈরী করেছিলেন, যা পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদ্বীপে ব্যবস্থিত পুরাতাত্বিক অন্বেষণ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।

ভারতে ১৯ শতকে ভারতীয় শিল্পকলা এবং পুরাতত্ত্বের বিকাশ শুরু হয়েছিল। আলেক্সজাণ্ডার ক্যানিংহাম তাঁর জেষ্ঠ্য ভ্রাতা জোসেফ'এর সঙ্গে লণ্ডনে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন এবং ২১ বৎসর বয়সে তিনি সারনাথে খননকার্য শুরু করেছিলেন। ১৮৮৫ খ্রিষ্টাব্দে তিনি ভারতীয় পুরাতত্ব বিভাগ হতে সেবানিবৃত্তি লাভের পর গবেষণা কার্য সম্পূর্ণ করার উদ্দেশ্যে লণ্ডনে প্রত্যাবর্তন করেন। ১৮৮৭খ্রিষ্টাব্দে ক্যানিংহাম নামটি কমাণ্ডার উপাধিতে ভূষিত হন।

১৮৬১ খ্রিষ্টাব্দে ক্যানিংহাম সেনাবাহিনী হতে ইণ্ডিয়ান আরকিওলজির নিরীক্ষক পদে যুক্ত হন, সেই সময় তিনি এই বিষয়ে অত্যন্ত তৎপরতা প্রদর্শন করেছিলেন। সর্বপ্রথম তিনি মহানির্দেশক রূপে অনেক গুলি অঞ্চল অনুসন্ধান, পুরাতত্বিক প্রতিবেদ (৩০ খণ্ড) তৈরী এবং মুখ্যত প্রাচীন শহরগুলি উৎখনন করেছিলেন। এই অর্থে তিনি ছিলেন ভারতীয় পুরাতত্বের পিতামহ, কারণ : ১. তিনি প্রাচীন ভারতীয় ইতিহাসকে বৈজ্ঞানিক ভাবে পুনঃ নির্মিত করার প্রশ্নে পুরতাত্ত্বিক সাক্ষ্য সংগ্রহ করেছিলেন।

২. তাঁর ব্যাপক অনুসন্ধানের ফলে সাঁচী, সারনাথ এবং ভারহুত ইত্যাদি বৌদ্ধ স্থলের সমৃদ্ধ শিল্পকলা, শিলালেখ ইত্যাদি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছিল, ফলে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ইতিহাস কালের অন্ধকার হতে আলোক লাভ করেছিল।

৩. তাঁর দ্বারা লিখিত প্রতিবেদন পুরাতত্ব গবেষণার ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ তথ্য রূপে স্বীকৃতি লাভ করেছে।

৪. ক্যানিংহাম প্রদত্ত মানচিত্র, আলোকচিত্র, দলিল-দপ্তাবেজ এবং সংরক্ষণ পদ্ধতি আজও অত্যন্ত মূল্যবান রূপে প্রমাণিত হয়েছে।

৫. তিনি স্থানীয় সহায়কগণকে প্রশিক্ষণ, উৎসাহপ্রদান ইত্যাদির মাধ্যমে ভারতীয় পুরাতত্ত্বের অনুসন্ধানের গতি বৃদ্ধি করেছিলেন।

ভারতের প্রাচীন ভূগোল (বৌদ্ধযুগ) এবং ক্যানিংহাম 

ভারতবর্ষের ইতিহাসে ধর্ম, সংস্কৃতি, রাজ্য শাসন, ভূগোল ইত্যাদি পরিদৃশ্যকে অতি সরলতার দ্বারা উপলব্ধি করার প্রশ্নে ইতিহাসের সময়কে কিছু বিশেষ অংশে বিভক্ত করা যেতে পারে তথা রাজ রাজাদের নাম, জনপদ, সেই সময়কালের প্রচলিত ধর্ম পদ্ধতি এবং রাজনৈতিক পদ্ধতি ইত্যাদির প্রতি ভিত্তি করে উক্ত ইতিহাস এইরূপ হয়। যেমন বৌদ্ধ যুগ, ব্রাহ্মণ যুগ এবং মুসলমান যুগ।

ব্রাহ্মণ যুগ'এর ভূগোলে আর্য গতি দ্বারা সর্বপ্রথম পাঞ্জাব বিজয় হতে শুরু করে বৌদ্ধধর্মের উত্থানের সময়কাল পর্যন্ত উত্তর ভারতে আর্য জাতির বিস্তারের বিবরণ পাওয়া যায় এবং এই সময় কালে আর্যদের প্রাচীনতম অংশের ইতিহাস তথা বৈদিক ধর্ম প্রচলিত ছিল।

বৌদ্ধ যুগ তথা ভারতের প্রাচীনতম ভূগোলে বুদ্ধের সময়কাল হতে মহম্মদ গজনী'র বিজয় পর্যন্ত বৌদ্ধ ধর্মের উত্থান, বিস্তার এবং পতনের কাহিনী নিহিত আছে এবং এর অধিকাংশ সময়ে বৌদ্ধধর্মই ভারতের মুখ্য ধর্ম ছিল।

মুসলমান যুগ (তুর্কী হতে মুঘল যুগ) বা ভারতের আধুনিক যুগ'এর ভূগোল মহম্মদ গজনীর সময়কাল হতে পলাশীর যুদ্ধের সময় পর্যন্ত বা ৭৫০ বর্ষের সময় মুসলমান শক্তির উত্থান তথা বিস্তারের সময় ছিল এবং এই সময় মুঘল'রা মুখ্য শাসক ছিল। এম.বিধান ডি সেন্ট মার্টিন অপর একটি পুস্তকে ভারতের বৈদিক যুগ সম্পর্কিত তথ্য প্রদান করেছেন। তাঁর এই মূল্যবান পুস্তক দ্বারা বৈদিক ধর্ম সমাজ ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত বিবরণ পাওয়া যায়।

অপরদিকে এইচ.এইচ. উইলসন্ লিখিত পুস্তক 'এরিয়ানা এনটিকা' তথা অধ্যাপক লাসেন দ্বারা পেন্ট পোটামিয়া ইণ্ডিকা গ্রন্থদ্বয়ে উত্তর পশ্চিম ভারতের ইতিহাস সম্পর্কিত আংশিক বিবরণ দৃষ্ট হয়। অধ্যাপক লাসেন অপর একটি গ্রন্থে সম্পূর্ণ ভূগোলের বিবরণ প্রদান করেছেন। সেন্ট মার্টিন তাঁর ২টি গ্রন্থে ভারতের সমগ্র ভূগোল বিস্তারিত ভাবে প্রদানের মাধ্যমে পূর্ব সীমাবদ্ধতা দূর করেছেন। এর মধ্যে ১টি গ্রন্থ গ্রীক তথা ল্যাটিন তথ্য হতে প্রাপ্ত সূচনার প্রতি ভিত্তি করে ভারতীয় ভূগোল রচিত হয়েছে এবং ২য় গ্রন্থটি এম. জুলীন দ্বারা চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী শুয়াং জাঙ'এর জীবনী তথা যাত্রা বিবরণের অনুবাদ পরিশিষ্ট রূপে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ভারতীয় ভূগোলের অনুসন্ধান এতটাই সাবধানতার সহেগ সম্পন্ন হয়েছে যে অনেক স্থানের প্রকৃত রূপ অত্যন্ত স্পষ্টতার সঙ্গে পরিস্ফুট হয়েছে।

তৃতীয় অর্থাৎ আধুনিক কালের ব্যাখ্যা প্রসঙ্গে মুসলমান শাসনের অনেকগুলি ঐতিহাসিক পুস্তক দৃষ্ট হয়। তবে এক্ষেত্রে বলা যায় সেই সময় কালের অনেকগুলি স্বতন্ত্র রাজ্যের সীমাঙ্কন প্রকৃত অর্থে সম্পন্ন হয় নি, যেগুলির সূত্রপাত ১৫ শতাব্দীতে তৈমূর লঙ্'এর আক্রমণে উদ্ভূত অবব্যস্থার সময়ে হয়েছিল। এই সময়কালে স্বাধীন হওয়া দিল্লী, জোনপুর, বঙ্গ, মালব্য, গুজরাত সিন্ধু, মূলতান তথা গুলবাগ ইত্যাদি মুসলমান রাজ্য এবং গোয়ালিয়র ইত্যাদি বিভিন্ন হিন্দু রাজ্যের সীমারেখা অংকন করার ক্ষেত্রে অদূরদর্শিতার অভাবে এই সময়কালের ইতিহাস অত্যন্ত অসঙ্গতিপূর্ণ, স্পষ্ট নয়।

স্যার ক্যানিংহাম বৌদ্ধ যুগ বা ভারতের প্রাচীন ভূগোলকে তাঁর গবেষণার মূল প্রতিবাদ বিষয়রূপে গ্রহণ করেছিলেন কারণ তাঁর বিশ্বাস ছিল এই সময়কালের প্রাপ্ত বিষয়বস্তুগুলি সম্পূর্ণ অর্থে গুরুত্বপূর্ণ এবং প্রমাণযোগ্য ও বটে। তিনি খ্রিষ্টপূর্ব ৪ শতাব্দী, অর্থাৎ আলেকজাণ্ডারের ভারত আক্রমণ এবং ৭ শতাব্দী (খ্রিঃ) তে চৈনিক তীর্থযাত্রী শুয়ং জাঙ'এর যাত্রা বিবরণকে তাঁর গবেষণার মুখ্য মার্গ দর্শক রূপে গ্রহণ করেছিলেন। ভারতের প্রাচীন ইতিহাস তথা এই চৈনিক তীর্থযাত্রীর তীর্থযাত্রার বিবরণ এতটাই গুরুত্বপূর্ণ যতটা আলেকজাণ্ডারের বিজয় অভিযান। ম্যসিডোনিয়ার বিজেতার বাস্তবিক আক্রমণ সিন্ধু এবং তার সহায়ক নদীর তীরবর্তী অঞ্চল পর্যন্ত সীমিত ছিল কিন্তু স্বয়ং আলোকজাণ্ডার এবং তাঁর সহযোগী দ্বারা একত্রিত সূচনা তথা উত্তরকালে সিরিয়ার বাদশাহের দূর এবং আক্রণ দ্বারা প্রাপ্ত সূচনাতে, উত্তরে গঙ্গানীদর সমগ্র অঞ্চল, দক্ষিণে পূর্ব ও পশ্চিম ঘাটের পূর্ণ বিবরণ এবং ভারতের আন্তরিক অংশের বিবরণ নিহিত আছে। টলেমী এই সকল তথ্য গুলিকে ব্যক্তিগত ক্রমানুসারে বিস্তারিত রূপ প্রদান করেছেন। টলেমীর বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিবরণ আলোকজাণ্ডার এবং শুয়াং জাঙ'এর সময়'এর সঙ্গে সম্পর্কযুক্ত (আলোকজাণ্ডারের আক্রণ ৩৩০ খ্রিঃ পূর্ব টলেমীর ভূগোল ১৫০ খ্রিঃ অর্থাৎ ৪৮০ বৎসর পর এবং শুয়াং জাঙ এর যাত্রা শুরু ৬৩০ খ্রিঃ, টলেমীর ৪৮০ বৎসর পর)। এই সময় ভারতের অধিকাংশ অঞ্চল যবনদের অধিকারে ছিল।

টলেমীর পরবর্তী সময়ে প্রাচীন শিলালেখ, পুরান ইত্যাদির সন্ধান মূলতঃ তথ্যের অভাবে তথসাচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু ৫ম-৭ম শতাব্দী (খ্রিঃ) কালে বেশ কিছু চৈনিক পর্যটকের যাত্রা বিবরণ ভারতবর্ষের ধর্ম-সংস্কৃতি, জনপদ এবং রাজ শাসন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনে সহায়তা করেছে।

চৈনিক যাত্রী ফা-শিয়েন একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তিনি ৩৫৫ তথা ৪১৩ খ্রিষ্টাব্দে সিন্ধু অঞ্চল হতে গঙ্গানদীর অববাহিকা পর্যন্ত ভারতবর্ষ যাত্রা করেছিলেন। পরিতাপের বিষয় তাঁর বিবরণ অতি সামান্য ছিল এবং মুখ্য রূপে এই তথ্য বৌদ্ধধর্মের পবিত্র স্থান ও বস্তু সম্পর্কিত ছিল কিন্তু তা অতি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় তীর্থ যাত্রী সুং ইউন'এর যাত্রা ৫০২ খ্রিষ্টাব্দে হয়েছিল কিন্তু এই যাত্রা কাবুল উপত্যকা হতে উত্তর পশ্চিম পাঞ্চাব পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ফলে তাঁর বিবরণ মুখ্যরূপে অপূর্ণ বলেই গৃহীত হয়। উভয় যাত্রীর যাত্রা বিবরণ এস.উইল অত্যন্ত দক্ষতার সঙ্গে অনুবাদ করেছেন।

তৃতীয় চৈনিক তীর্থযাত্রী এবং বৌদ্ধ ভিক্ষু শুয়াং জাঙ তাঁর জীবনকালের ১৫ বৎসর ভারতে বৌদ্ধ ধর্মের পবিত্র স্থানের যাত্রা এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কিত পুস্তকের গভীর অধ্যয়ন করেছিলেন। তাঁর যাত্রা বিবরণের অনুবাদের প্রশ্নে আমরা এম. জুলীন'এর প্রতি কৃতজ্ঞ, যিনি এই উদ্দেশ্য পূর্তি হেতু চীনা এবং সংস্কৃত ভাষার চর্চা করার উপলক্ষ্যে ২০ বৎসর কাল অতিবাহিত করেছিলেন।

শুয়াং জাঙ'এর যাত্রার সময়কাল ৬২৫-৬৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল। এই সময় তিনি কাবুল তথা কাশ্মীর হতে গঙ্গা-সিন্ধুনদীর অববাহিকা পর্যন্ত এবং নেপাল হতে মাদ্রাজ (বর্তমান চেন্নাই)'এর নিকট কাঞ্চীপুর পর্যন্ত সমগ্র ভারতের বৃহৎ নগর সমূহের যাত্রা করেছিলেন। তিনি ৬৩০ খ্রিষ্টাব্দে যে মাসের অন্তিম দিবসে বামিয়ান মার্গ হতে কাবুলে প্রবেশ করেছিলেন এবং পরবর্তী বর্ষের এপ্রিলে ওহিন্দ হতে সিন্ধুনদ অতিক্রম করেছিলেন। শুয়াং জাঙ বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান ভ্রমণের উদ্দেশ্যে দীর্ঘ সময় তক্ষশিলা অঞ্চলে অবস্থানরত ছিলেন। অতএব পরবর্তী সময়ে তিনি কাশ্মীরে প্রস্থান করেন। তিনি এই স্থানে ২ বর্ষ অতিবাহিত করেছিলেন।

পূর্ব দিকে তাঁর যাত্রা কালে তিনি সাংগলার ধ্বংসাবশেষ পরিদর্শন করেছিলেন যা আলোকজাণ্ডার'এর ইতিহাসের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। চিন্নাপট্টীতে ১৪ মাস এবং জলন্ধরে ৪ মাস ধর্মীয় অধ্যয়ন হেতু অবস্থান করার পর হুয়েন সাং ৬৩৫ খ্রিষ্টাব্দে সতলুজ নদী অতিক্রম করেন। অতঃ তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্গ অনুসরণ করে মথুরা উপস্থিত হন। এই স্থান হতে উত্তর পশ্চিমে ২০০ মাইল দূরে থানেশ্বর, যমুনা নদীর তীরে অবস্থিত শ্রুগনা তথা গঙ্গার তীরে স্থিত গঙ্গাদ্বার হতে ক্রমশঃ উত্তর পাঞ্জাব বা রুহেলাখণ্ড'র রাজধানী অহিছত্র'র উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। এই অঞ্চল অতিক্রম করে তিনি সংকিশা কনৌজ তথা কৌশাম্বীর প্রসিদ্ধ নগরের যাত্রার উদ্দেশ্যে গঙ্গা নদী কে পুণঃ অতিক্রম করেন এবং অতঃপর তিনি অযোধ্যা তথা শ্রাবস্তীর পবিত্র বৌদ্ধ স্থলের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করার উদ্দেশ্যে উত্তর দিকে প্রস্থান করেন।

এই স্থান হতে তিনি কপিলবস্তু তথা কুশীনগর (ভগবান বুদ্ধের জন্ম এবং নির্বাণ স্থান)'এর প্রতি যাত্রা হেতু পুনঃ পূর্ব দিক অনুকরণ করেন ও সেই স্থান হতে একবার পুনঃ পশ্চিম দিকে বেনারস'এর পবিত্র নগর উপস্থিত হন যেখানে ভগবান বুদ্ধ তাঁর সর্বপ্রথম ধর্ম শিক্ষা প্রদান করেছিলেন। অতঃপর পুনঃ পূর্ব দিক অনুকরণ করে তিনি তিহুত'এ বৈশালীর প্রসিদ্ধ নগরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং উক্ত স্থান হতে তিনি নেপাল গমন করেন এবং পুনঃ বৈশালী হয়ে গঙ্গানদী অতিক্রম করে পাটলীপুত্র (পালিবোথরা) উপস্থিত হন।

পাটলীপুত্র হতে তিনি গয়ার সন্নিকটে বুদ্ধ গয়াতে সেই পবিত্র যজ্ঞ ডুমুর (কাক ডুমুর) বৃক্ষ, দেখঅনে বুদ্ধ ৫ বর্ষ তপস্যা করেছিলেন, হতে শুরু করে গিরিল্যেক (গিরিয়েক) এর পাহাড়, সেখানে বুদ্ধ দেবরাজ ইন্দ্রকে ধর্মদেশনা প্রদান করেছিলেন, শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। অতপর তিনি মগধের প্রাচীন রাজধানী কুসাগরপুর তথা রাজগৃহের প্রাচীন নগর, নালন্দার মহান বৌদ্ধ বিহার উপস্থিত হন। এই স্থানে তিনি সংস্কৃত ভাষা অধ্যয়ন হেতু ১৫ মাস অতিবাহিত করেছিলেন।

৬৩৮ খ্রিষ্টাব্দের শেষ দিকে তিনি গঙ্গা নদী হয়ে মোঘ গিরি তথা চম্পা পর্যন্ত পুনঃ অনুসরণ করেন এবং অতপর নদী অতিক্রম পূর্বক উত্তর দিকে পৌণ্ড্রবর্ধন বা পুনবা তথা কামরূপ বা আসামের উদ্দেশ্যে যাত্রা করেন।

এইভাবে ভারতের সুদূর পূর্ব জনপদে উপস্থিত হওয়ার পর শুয়াং জাঙ সমতট সমতট বা যশোর তথা তাম্রলিপি বা তমলুক হয়ে ৬৫৫ খ্রিষ্টাব্দে ওদরা বা ওড়ীসা (উড়িষ্যা) পৌঁছান। দক্ষিণ অংশে তিনি গঞ্জাম তথা কলিঙ্গ যাত্রা করেন তথা উত্তর দিকে প্রায়দ্বীপ'এর মধ্যবর্তী অঞ্চল কোশল বা বরার'এ উপস্থিত হন। অতপর দক্ষিণ ভারতের অন্ধ্র বা তেলেঙ্গানা প্রদেশ অতিক্রম করে অমরাবতী (ধনকাকটা) পৌঁছান। এই স্থানে তিনি বৌদ্ধধর্ম শাস্ত্র অধ্যয়নের স্বার্থে বেশ কয়েক মাস কাল অবস্থান করেছিলেন। ৬৪০ খ্রিষ্টাব্দে প্রথম দিক তিনি দ্রাবিড়'এর রাজধানী কাঞ্চীপুর (কাঞ্জীভরম) পৌঁছান কিন্তু সেই সময় লংকার রাজার মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি তাঁর দক্ষিণ ভারত যাত্রা স্থগিত করেছিলেন।

লংকারে সংকটকালীন পরিস্থিতি রাজা বন মুগলানের মৃত্যুর পর উৎপন্ন হয়েছিল, তিনি ৬৩৬ খ্রিষ্টাব্দে যুদ্ধে পরাজিত এবং নিহত হয়েছিলেন। এই তথ্য হতে অনুমান করা যায় যে তিনি সম্ভবত ৬৪০ খ্রিষ্টাব্দে'র প্রথমার্ধে কাঞ্জীপুর পৌঁছেছিলেন। এক্ষেত্রে শুয়াং জাঙ'এর গতিবিধি সম্পর্কিত ক্যানিংহামের তথ্য সঠিক বলে প্রমামিত হয়।

দ্রাবিড় হতে শুয়াং জাঙ পুনঃ উত্তর দিকে গমন করেন তথা কোংকন এবং মহারাষ্ট্র হয়ে নর্মদা নদীর তীরে অবস্থিত ভড়েচ নগরে পৌঁছান। সেই স্থান হতে তিনি উজ্জয়নী, বল্লভী তথা অন্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য অতিক্রম করে ৬৪১ খ্রিষ্টাব্দের শেষ দিকে সিন্ধু তথা মুখতান উপস্থিত হন। এরপর তিনি হঠাৎ মগধ'এর দিকে নালন্দা তথ্য তিলধকের মহান বৌদ্ধ বিহার'এ প্রজনভদ্র নামক প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য'র সঙ্গে সাক্ষাৎ করেন। অতপর তিনি পুনঃ কামরূপ বা আসাম'এ চলে যান এবং সেই স্থানে ১ মাস অতিবাহিত করেন। ৬৪৩ খ্রিষ্টাব্দের প্রথমদিকে তিনি পুনঃ পাটলিপুত্র হয়ে উত্তর ভারতের মুখ্য শাসক হর্ষবর্ষণ বা শিলাদিত্যের রাজদরবারে উপস্থিত হন।

সেই সময় হষবর্ধনের রাজদরবারে ১৮ সহায়ক শাসক পঞ্চবর্গীয় সংসদের পবিত্র কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। শুয়াং জাঙ সেই পবিত্র উৎসবে যোগদান করেন এবং পাটলিপুত্র হতে প্রয়াগ, কোশাম্বী হতে কণৌজ'এর দিকে যাত্রা করেছিলেন। তিনি এই স্থনের ধার্মিক উৎসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রদান তথা তৎকালীন বৌদ্ধ ধর্মের রীতি উৎসবের প্রতি আলোকপাত ও করেছিলেন। অতপর তিনি রাজা হর্ষবর্ধনের নিকট হতে অনুমতি গ্রহণ পূর্বক জলন্ধরের রাজা উদিত্যের সঙ্গে উত্তর-পশ্চিম দিকে চলে যান। এই সময় তিনি অনেক বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ পুস্তক একত্রিত করেছিলেন কিন্তু তার মধ্যে ৫০টি হস্তলিপি উৎখণ্ড বা ওহিন্দ নামক স্থানে নদী অতিক্রম কালে বিনষ্ট হয়ে যায়। ক্যানিংহাম'এর মতে হয়েন সাং ৬৪৩ খ্রিষ্টাব্দে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন।

শুয়াং জাঙ পুনঃরায় হস্তলিপি সমূহের নবীনতম প্রতিলিপি প্রাপ্ত করার উদ্দেশ্যে উৎখণ্ডে ৫০ দিবস অবস্থান করেছিলেন। অতঃপর তিনি কপিসা'র রাজার সাথে লমগান চলে যান। তিনি ৬৪৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসের মধ্যবর্তী সময়ে অথবা এর ৩ মাস পূর্বে সম্ভবত লমগান উপস্থিত হয়েছিলেন। এই প্রথম দক্ষিণ দিকে ফলনা বা বন্ন জেলা পর্যন্ত তাঁর হঠাৎ যাত্রার প্রতি আলোক পাত করে, যে স্থান হতে তিনি কাবুল তথা গজনী হয়ে কপিসা পৌঁছেছিলেন। এই স্থানে তিনি ধর্মীয় সংসদে অংশগ্রহণের উদ্দেশ্যে পুনঃ অবস্থান করেছিলেন। ৬৪৪ খ্রিষ্টাব্দে জুলাই মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত বা বাথিয়ান মার্গ হতে ভারতে সর্বপ্রথম প্রবেশের ১০ বর্ষ পরে কপিসা হতে তিনি প্রস্থান হয়ত করতে পারেন নি। কপিসা হতে পঞ্চশীর উপত্যকা তথা সাবক দরে হয়ে তিনি অন্দেরার পৌঁছান, সম্ভবতঃ তিনি জুলাই মাসের অন্তিম সময়ে পৌঁছেছিলেন। ৬৪৬ খ্রিষ্টাব্দে বসন্তের সময়কালে তিনি চীনের পশ্চিম অঞ্চলের রাজধানীতে সকুশল উপস্থিত হয়েছিলেন। স্যার ক্যানিংহাম'এর মতে শুয়াং জাঙ একমাত্র পর্যটক যিনি ভারতবর্ষের ভৌগোলিক পরিস্থিতি, সমাজ জীবন, ধর্ম, জনপদ, ব্যবসা-বাণিজ্য, শাসন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কিত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রদান করেছিলেন।

বুচালন হ্যামিলটন'এর অনুসন্ধান মূলত উত্তর ভারতের গঙ্গানদীর নিম্নভাগ তথা দক্ষিণ ভারতের মৈসুর জেলা পর্যন্ত সীমিত ছিল।

জ্যাকমান্ট সীমিত যাত্রা করেছিলেন। তবে এই ফরাসী পণ্ডিত মুখ্য রূপে বনস্পতি শাস্ত্র (বোটানি) এবং ভূগর্ভ শাস্ত্র (জুওলজি) তথা অন্য বৈজ্ঞানিক বিষয় আলোচনা করেছিলেন। তাঁর ভারত যাত্রা মূল অর্থে অসমাপ্ত ছিল। ক্যানিংহাম'এর ভারত যাত্রা উত্তর ভারতে সিন্ধু নদের নিকট পেশোয়ার তথা মূলতান, ইরাবতী নদীর তীরে রেঙ্গুন তথা প্রোম, কাশ্মীর হতে লাদাখ, সিন্ধু নদীর তটবর্তী অঞ্চল এবং নর্মদা নদীর তীরবর্তী দেশসমূহ পর্যন্ত বিস্তৃত ছিল। তবে তিনি দক্ষিণ ভারত সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন তথা পশ্চিম ভারতের এলিফ্যান্টা এবং কানহারীর প্রসিদ্ধ গুহা সহ শুধুমাত্র মুম্বই'এর সঙ্গে পরিচিত ছিলেন।

ক্যানিংহাম ৩০ বর্ষের অধিককাল'এর কর্মজীবনে ভারতের প্রাচীন ইতিহাস এবং ভূগোল অধ্যয়ন তথা গবেষণা কার্য সম্পূর্ণ করেছিলেন। তাঁর ভারত নিবাসের অন্তিম ৪ বর্ষে তিনি প্রাচীন ধ্বংসাবশেষ অনুসন্ধান, পরীক্ষণ এবং বিবরণ প্রস্তত করেছিলেন। তিনি ভারতের প্রাচীন ভূগোল নামক গ্রন্থে প্রাচীন নগর, জনপদ ইত্যাদির সঠিক তথ্য প্রদান সক্ষম হয়েছিলেন। যেমন

১। এওরনাস্, আলোকজাণ্ডার মহান দ্বারা অধিকৃত প্রস্তর নির্মিত দুর্গ।

২। তক্ষশিলা, উত্তর-পশ্চিম পাঞ্জাবের রাজধানী।

৩। সাংগলা, আলেকজাণ্ডার দ্বারা অধিকৃত পাঞ্জাবের পর্বতীয় দুর্গ।

৪। শ্রুঘনা, যমুনা নদীর তীরবর্তী একটি প্রসিদ্ধ নগর।

৫। অহিছত্র, উত্তর পাঞ্চালের রাজধানী।

৬। বৈরাট, দিল্লীর দক্ষিণে জয়পুর'এর মধ্যবর্তী মৎস'র রাজধানী।

৭। সংকিসা, কণৌজের নিকটবর্তী অঞ্চল, যা স্বর্গ হতে বুদ্ধের অবতরণের স্থান রূপে প্রসিদ্ধ ছিল।

৮। রাপ্তী নদীর তীরে শ্রাবস্তী, যা বুদ্ধের ধর্মশিক্ষার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল।

৯। কৌশাম্বী, এলাহাবাদের নিকট যমুনা নদীর তীরে অবস্থিত।

১০। কবি ভবভূতির পদ্মবতী।

১১। পাটনার উত্তরে বৈশালী।

১২। নালন্দা, সমগ্র ভারতে সব থেকে অধিক প্রসিদ্ধ বৌদ্ধ বিহার।

প্রসঙ্গ : ড. সুকোমল বড়ুয়া একটি মননশীল অধ্যয়ন

সুমনপাল ভিক্ষু



"আত্মনোহর্থং পরার্থেন বহুনাপি ন হাপয়েত। আত্মনোহর্থমভিজ্ঞায়, সদর্থপ্রসূতো ভবেত্।।১৬৬।।

প্রখ্যাত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া সম্পর্কিত আলোচনার করার পূর্বে বঙ্গদেশে বৌদ্ধধর্ম এবং বড়ুয়া জাতির সংক্ষিপ্ত তথ্য প্রদান করা প্রয়োজন, নতুবা সমগ্র বিষয়টি তথ্য প্রদানের অভাবে অঙ্কুরিত হওয়ার পরিবর্তে মৃতবৎ হয়ে পড়বে।

"বুদ্ধোৎপাদঃ সুখঃ প্রোক্তঃ, সুখা সদ্ধর্মদেশনা। সুখা সঙ্ঘস্য সামগ্রী, সমগ্রাণাং তপঃ সুখম্।।১৯৪।।" ধম্মপদ, বুদ্ধবর্গ।

প্রাচীনকাল হতে অবিভক্ত বঙ্গদেশে তথা সমতট অঞ্চলে পালিভাষা ও বৌদ্ধ সাহিত্য চর্চা শুরু হয়। একথা স্মরণযোগ্য যে, তৎকালীন বঙ্গদেশে পাল, খড়গ, দেব এবং অন্যান্য সমসাময়িক রাজণ্যবর্গ (চন্দ্র বংশ এবং আরাকান) বৌদ্ধ ছিলেন। তাঁদের ঐকান্তিক সহযোগিতায় বৌদ্ধধর্ম বিশ্বব্যাপী প্রসার ও খ্যাতি লাভ করেছিল। বৌদ্ধ ধর্মানুরাগী পালরাজা ধর্মপাল (৭৬৯-৮০৯ খ্রিঃ)'এর পৃষ্টপোষকতায় সোমপুর, জগদ্দল (রাজশাহী) এবং সমতট অঞ্চলের (বর্তমান চট্টগ্রাম) পণ্ডিত বিহার তথা অন্যান্য বৌদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন এই সকল শিক্ষায়তনে দেশ-বিদেশের বহু শিক্ষার্থী ও বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বর্গ অধ্যয়ন অধ্যাপনা করতেন।

পাল শাসনের অন্তিম লগ্নে নালন্দা বৌদ্ধ বিহারের পর সমতট অর্থাৎ চট্টগ্রামের পণ্ডিত বিহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিহারে শিক্ষালাভের উদ্দেশ্যে চীন, তিব্বত, সিংহল (বর্তমান শ্রীলংকা), জাভা এবং মালয় হতে অনেক শিক্ষার্থী আসতেন। ডি. কে. বড়ুয়া ও (বিহারস্ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, পৃঃ ১৭৮) এবং গায়ত্রী সেন মজুমদার (বুড্ডিজম্ ইন বেঙ্গলস পৃ: ১২৮) উভয়েই পণ্ডিত বিহার সম্পর্কে একই অভিমত পোষণ করেছেন। তাদের মতে "এই বিহার চিত্তগঙ্গ'এ অবস্থিত ছিল। সেই সময় ব্রাহ্মণ এবং বৌদ্ধ পণ্ডিতদের মধ্যে তীব্র মতভেদ প্রকট হয়ে উঠেছিল। বৌদ্ধ মতের প্রমুখ একপ্রকার সূচাগ্র শিরস্ত্রান মস্তকে ধারণ করতেন। এই শিরস্ত্রান কাপড় (হলুদ বর্ণ) দ্বারা নির্মিত হোত। সম্ভবতঃ বৌদ্ধ পণ্ডিতদের নামানুসারে এই বিহার 'পণ্ডিত বিহার' হয়েছিল। বিহারটির মধ্যস্থলে একটি অতিশয় সুন্দর বৌদ্ধ মন্দির ছিল। এই বিহারটি তন্ত্রযানের এক মহান কেন্দ্র রূপে পরিগমিত হয়েছিল। বঙ্গদেশের সমস্ত ভাগে এই সময় তান্ত্রিক বৌদ্ধধর্মের ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছিল। মহান তান্ত্রিক বৌদ্ধ পণ্ডিত তিলি-পা বা তিলো-পা অথবা তিলপাদ (আচার্য প্রজ্ঞাভদ্র) যিনি নাদপাদ'এর শিষ্য তথা অতীশ দীপঙ্কর'এর গুরু ছিলেন, এই বিহারে নিবাস করতেন।"

বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল (সমতট) তৎকালীন 'চিত্তগঙ্গ' জনপদ। এই অঞ্চল তৎকালীন সময়ে বৌদ্ধ রাজবংশের শাসনাধীন ছিল। বাংলার এই অঞ্চলাটি মুসলিম বিজয়ের পূর্বে প্রাচীন বৌদ্ধ সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রভূমিতে পরিণত হয়েছিল। আর. সি. মজুমদার প্রণীত 'হিস্ট্রি অফ্ বেঙ্গল' গ্রন্থে (প্রথম ভাগ, পৃ: ৯৮) সমতট অঞ্চল কোন কোন রাজবংশের নিয়ন্ত্রণে ছিল তার সম্পূর্ণ বিবরণ পাওয়া যায়।

নথিভুক্ত রাজবংশ

৩'য় শতাব্দী খ্রিষ্টপূর্ব ১ম শতাব্দী খ্রিষ্টপূর্ব : মৌর্য সাম্রাজ্য।
৩'য় শতাব্দী ৬ষ্ঠ শতাব্দী : চন্দ্র রাজবংশ।
৬ষ্ঠ শতাব্দী ৭ম শতাব্দী : গৌ রাজ্য।
৭ম শতাব্দী ৮ম শতাব্দী : খড়গ রাজবংশ।
৮ম শতাব্দী ৯ম শতাব্দী : প্রথম দেব রাজবংশ।
৯ম শতাব্দী ১০ম শতাব্দী : চন্দ্র রাজবংশ।
১০ম শতাব্দী ১১ম শতাব্দী : বর্মন রাজবংশ।
১১ম শতাব্দী ১২ম শতাব্দী : সেন রাজবংশ।
১২ম শতাব্দী ১৩ম শতাব্দী : দ্বিতীয় দেব রাজবংশ।


মৌর্য শাসনের পতনের পর সমতট অঞ্চলটি একটি স্বতন্ত্র বৌদ্ধ পরিচয় অর্জন করে। তবে চট্টগ্রাম এবং সমতটের প্রথম উল্লেখ সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে পাওয়া যায় যেখানে এই অংশটিকে একটি উপরাজ্য হিসেবে দেখানো হয়েছে (বি. পি. সিন্‌হা, ডাইনেষ্টিক হিস্ট্রি অফ্ মগধ, পৃঃ ১৭১)। সপ্তম শতাব্দীতে হুয়েন স্বাং (শুয়ান জাং)'এর মতো অনেক চীনা পর্যটকরা সমতটের বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন।

শিলালিপি, বিদেশী পর্যটক'দের ভ্রমণবৃত্তান্ত এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে অনুমান করা হয় যে সমতট জনপদে ট্রান্স মেঘলা অঞ্চলগুলি সম্পৃক্ত ছিল। শুয়ান জাং'এর বিবরণে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা এবং উত্তর আরাকান (বর্তমান রাখাইন রাজ্য, মায়ানমার) অঞ্চলের বৌদ্ধ জনপদ, বিহার, সমুদ্র পথ এবং বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা ইত্যাদির স্পষ্ট চিত্র পাওয়া যায়। তিনি এই অঞ্চলটির নাম লিখেছিলেন 'সান-মো-তা-চা' (সমতট)।

বিভিন্ন তন্ত্র এবং পুরান গ্রন্থে সমতট অঞ্চলের জলবায়ু এবং কৃষিকাজের বিবরণ পাওয়া যায়।

"ব্রীহিঃ স্তম্বকারিঃ প্রভূত পয়সঃ প্রত্যাগতা ধেনবঃ প্রত্যুজ্জীবিত ভিক্ষুনা ভূশামিতি ধ্যায়ন্নপেতান্যধীঃ। সান্দ্রোশীর কুটুম্বিনী.... ব্যালুপ্তঘর্মক্ল দেবে নীরমুদারমুজঝতি সুখং শেভে নিশাং গ্রামনীঃ।" সদুক্তিকর্ণামৃত, ২/৮৪/৩।

চট্টগ্রামের তান্ত্রিক এবং পৌরাণিক নাম 'চট্টল'। এছাড়া নানাবিধ পর্যটকগণের ভ্রমণ বৃত্তান্তে শাৎ-গঙ্গ, চিৎ-তৌৎ-গৌং, চাটিগ্রাম, চাঁতকাও/চাটগাও, চাটিকিয়ং, চাটিগান এবং জেটিগা ইত্যাদি নামের উল্লেখ রয়েছে।

"বিন্ধ্যপর্বত নারভ্য বিন্ধ্যাচলাবধি প্রিয়ে,
অশ্ববাক্রান্তেতি বিখ্যাত... দুর্লভং,
বিন্দু পর্বত মারভ্য যাবৎ চট্টল বাসিনী।" চণ্ডিকাখণ্ড, পৃঃ ৪১। 
"চট্টলে দক্ষ বাহুর্যে ভৈরবচন্দ্র শেখরঃ,
চূড়ামণি তন্ত্র, পৃঃ ১১। ব্যক্ত রূপা ভগবতী ভবানীচন্দ্র দেবতা।"

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশর সিংহভাগ বৌদ্ধ মতাবলম্বীর বসবাস। তাদের মধ্যে 'মগ' বড়ুয়া বা 'বড়ুয়া মগ' অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হিসেবে পরিচিত। ভূপেনদ্রনাথ দত্তের মতে (বাংলার ইতিহাস সামাজিক বিবর্তন, ১৯৭৭) "তারা প্রাচীন বৌদ্ধদের বংশধর বলে পরিচয় দেন। কিন্তু দেশের অন্যান্য লোকেরা তাহাদের 'মগ' বলে অভিহিত করেন। মগদের অপভ্রংশ হচ্ছে 'মগহ'। আজও পাটনা এবং গয়া জেলাকে 'মাগাহা' বলা হয়। সম্ভবত এই শব্দ থেকে 'মগ' শব্দের উৎপত্তি। কিন্তু চট্টগ্রামের বৌদ্ধগণ আরাকনের মগদেরই জ্ঞাতী বলে অনুমিত হয়। চট্টগ্রামে আরাকানদের প্রভুত্বকালে এরা উপনিবেশ স্থাপন করেছিলেন বলে কথিত হয়।"

বাংলাভাষায় বৌদ্ধ সাহিত্য চর্চার ইতিহাস প্রায় ১৫০ বৎসর'এর অধির নয়। আধুনিক বাংলাভাষায় রচিত প্রথম বৌদ্ধ গ্রন্থ 'মঘা খমুজা'। এর পূর্বে বাংলাভাষায় কোনো বৌদ্ধ গ্রন্থ প্রকাশিত হয়নি। ডাক্তার রামচন্দ্র বড়ুয়া (১৮৪৭-১৯২২), পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া (১৮৬০-১৮৯৪), কবি সর্বানন্দ বড়ুয়া (১৮৭০-১৯০৮)। পণ্ডিত নবরাজ বড়ুয়া (১৮৬৬-১৮৯৬) এবং পণ্ডিত অগ্‌গসার মহাস্থবির (১৮৬০-১৯৪৫) প্রমুখ বৌদ্ধ পণ্ডিত বর্গের হাত ধরে ১৯ শতকে বৌদ্ধ সংস্কৃতির প্রচার প্রসার এবং বৌদ্ধদের ইতিহাস অগ্রযাত্রার শুরু হয়। যদিও ভারতীয় উপমহাদেশ সহ বর্হিবিশ্বে বৌদ্ধবিদ্যা, বৌদ্ধশাস্ত্র তথা ইতিহাস রচনার প্রশ্নে অ-বৌদ্ধ পণ্ডিত বর্গের ভূমিকা'কে কোন অংশেই খাটো করে দেখা সম্ভব নয়।

"এই নামে একদিন ধন্য হলো দেশ দেশান্তরে তব জন্মভূমি সেই নাম আবার এ দেশের নগরে প্রান্তরে দান কর তুমি। বোধিদ্রুম তলে তব সে দিনের মহাজাগরণ আবার সার্থক হোক মুক্ত হোক মোহ আবরণ।" রবীন্দ্রনাথ।

বড়ুয়া জাতিসত্ত্বার সর্বাপেক্ষা উল্লেখ্যনীয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯ শতকের দার্শনিক এবং মহাপণ্ডিত তথা 'ভারততত্ত্ববিদ' শ্রদ্ধেয় বোণীমাধব বড়ুয়া (১৮৮৮-১৯৪৮)। তিনি ছিলেন লণ্ডল বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত এশিয়া মহাদেশের সর্বপ্রথম ডি.লিট ডিগ্রি লাভ কারী ব্যক্তি। শ্রদ্ধেয় বেণীমাধব বড়ুয়ার কর্ম এককথায় ব্যক্ত করা সম্ভব নয়। তিনি প্রাচীন ভারতের ইতিহাস, দর্শন-সংস্কৃতি, ভাস্কার্য-কলা এবং বৌদ্ধ শাস্ত্রের একজন মহান পণ্ডিত এবং গবেষক ছিলেন। সর্বোপরি তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (১৯২৫-১৯৪৮) পদে আসীন ছিলেন। তিনি শ্রীলংকার বৌদ্ধ পণ্ডিতগণ কর্তক 'ত্রিপিটকাচার্য' উপাধি লাভ করেছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে উত্তরকালে যে সকল গৃহী বড়ুয়া পণ্ডিত বৌদ্ধ সাহিত্য এবং দর্শনের গুঢ়তত্ত্ব গুলিকে নিজ প্রতিভাবলে বিকশিত করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। পালিভাষা ও সাহিত্যে অগাধ জ্ঞানের অধিকারী এই বিদগ্ধ পণ্ডিত তথা অধ্যাপক দেশ বিদেশে বিপুল খ্যাতি অর্জন করেছেন।

এক কথায় যেমন সমুদ্রের বর্ণনা দেওয়া যায় না, ঠিক তেমন ভাবেই ড. সুকোমল বড়ুয়ার কর্মজীবনকে ও বর্ণনা করা সম্ভব নয়। 

কোটি কোটে তরঙ্গের প্রত্যেকটি স্বতন্ত্র-উচ্ছ্বাসে, ভঙ্গিমায়, জলভারে, বণে। অথচ ব্যষ্টির স্বাতন্ত্র্য সত্ত্বেও কোটি তরঙ্গের সমষ্টিতে আবার সমুদ্রের একটি মহান সমগ্র রূপ ও প্রকাশমান। অধ্যাপক বড়ুয়ার শিক্ষা চেতনা তাঁর বহুস্তরী, বহুপ্রসারী গভীরতল সমগ্র জীবন শিল্পের একটি মাত্র অভিব্যক্তি, আবার তাঁর বৌদ্ধ সাহিত্যের গবেষণায় সে অগণিত বৈচিত্র্য আর অনন্ত সমৃদ্ধি যার তুলনা একমাত্র সমুদ্রেই সম্ভব। তাঁর এই কর্ম প্রতিভার সম্যক ব্যাখ্যা করবে কে? সমালোচক যতই সাবধানী যতই কুশলী হোক না কেন, তাঁর এই সাগরোপম বিশাল কর্মপ্রতিভার কোনো-না-কোনো অংশ তাদের দৃষ্টিসীমার বাইরে থেকে যেতে পারে। তবুও সমুদ্রের অংশ থেকেও, সমুদ্রের ধারণা লাভ করা অসাধ্য নয়, তুলনীয় সূত্রেই ড. সুকোমল বড়ুয়ার কর্মচেতনার কোনো কোনো বিশেষ দিক চিন্তনের ফলে তাঁর সম্পূর্ণ প্রতিভা, তথা জীবনশিল্পের, ধারণা সংগ্রহ করা অসম্ভব নয়, যদি সদিচ্ছা থাকে।

'শুনিতেছি ধ্বনি তব, ভাবিতেছি, বুঝা যায় যেন কিছু কিছু মর্ম তার।'

ড. সুকোমল বড়ুয়া'র কর্মচিন্তনের ধ্বনি মর্ম, যাকে মূল অর্থে বলা যেতে পারে 'বৌদ্ধিক চিন্তন সৃষ্টির ধ্বনি মন্ত্র'। সে ধ্বনি মন্ত্রের কিছু ভাষায় হয়তো পাওয়া যায় তাঁর বাক্ প্রতিমায়, বাচনিক ইমেজগুলিতে। তাঁর লেখন কৌশল অনুপম রূপে তাঁর সাহিত্য সত্ত্বার অভওন্তরেই নিহিত আছে। এই অর্থে তিনি হয়ে উঠেছেন এক জন বৌদ্ধ দার্শনিক। তাঁর সাহিত্যে শব্দবোধ উদ্ভাষিত হয়েছে অসামান্য বাক্ প্রতিমার এক অবিশ্লেষ্য রীতিতে।

তাঁর রচনা পাঠকের মনে বারংবার সৃষ্টি করেছে অনুসন্ধিৎসা। শুষ্ক যুক্তি নয়, তর্ক নয়, স্পর্শ করবে হৃদয়কে। স্পর্শ করবে যুক্তিপূর্ণ কথাতেই। হৃদয়ের অভ্যন্তরে জ্বেলে দেবে বৌদ্ধ সংস্কৃতির আলোকবর্তিকা। ঠিক এই জায়গাটিতেই তিনি অসাধারণ এবং সফল। মূল অর্থে বলা যায় বৌদ্ধদর্শনের আপাত-জটিল তত্ত্বগুলো রসময় প্রকাশ ঘটেছে ড. সুকোমল বড়ুয়ার কলমে।

মানুষের সংস্কৃতির ক্ষেত্রে সুকঠিন কাজটা কিছু বড় দার্শনিক এবং তাদের অনুমানকারীরাই করতে পারেন। তাদের সৃজনশীল মানবতবাদী কর্ম পরিবর্তন করে দিতে পারে মানুষকে। এই তত্ত্ব অনুসারে বলা যায় যে ড. সুকোমল বড়ুয়া অতি সাধারণ ভাবে মানুষের মনের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন, কোনো বড় কথা না বলে। রবীন্দ্রনাথ বলেছেন, 'সহজ কথা যায় না লেখা সহজে কঠিন লেখা নয়কো কঠিন মোটে।' এই জায়গায় অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার অসাধারণত্ব প্রস্ফুটিত হয়েছেন। এক্ষেত্রে আমি মনে করি ড. সুকোমল বাবু বৌদ্ধ সাহিত্য এবং দর্শনের অভ্যন্তরে যা দেখতে পেয়েছেন, আমি তাঁর নাগাল পাইনি।

প্রসঙ্গত মনে রাখা প্রয়োজন, প্রকৃত শিল্প, প্রকৃত সাহিত্য হল জীবনের সত্যকে রস সিঞ্চিত করে প্রকাশ করার প্রয়াস। অর্থাৎ এক কথায়, জীবনেরই প্রকাশ। কিন্তু প্রকাশটা স্থূল নয়, রসময়। অর্থাৎ রসের আকাশে প্রকাশ, রসের মধ্য দিয়ে প্রকাশ। কাজটা খুব শক্ত। তবুও বলব ড. সুকোমল বড়ুয়া বৌদ্ধ সাধনার মহত্বকে ক্লান্ত, বিধ্বস্ত, হতাশাগ্রস্ত মানুষের সামনে তুলে ধরেছেন জীবন দীপের মতো। কারণ তিনি মনে করেছেন বৌদ্ধ দর্শনের হুবহু প্রতিফলন নয়, তার বিমূর্ত রসময় প্রকাশ প্রয়োজন, নতুবা মানুষের চিন্তা চেতনার স্তর উন্নীত হবে কীভাবে?

ড. বড়ুয়া ১৯৫২ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত ঢেমশা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাতা উভয়েই ছিলেন ধর্মপরায়ন এবং শিক্ষানুরাগী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান অধ্যাপক তথা দেশে বিদেশে 'বৌদ্ধতত্ত্ববিদ ও প্রাচ্যবিদ' হিসেবে সুপরিচিত। ১৯৮৫ সালে তিনি সংস্কৃত ও পালি বিভাগে লেকচারার এবং ২০০৯ সালে সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর পদর্যাদা লাভ করেন। ১৯৮৬ সালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হতে 'এ স্টাডি অফ মাইন্ড ইন আর্লি বুড্ডিষ্ট টেক্সট'এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সংস্কৃত এবং পালি যৌথ বিভাগের চেয়ারম্যান ও পরবর্তীতে নব বিভাজিত পালি অ্যান্ড বুড্ডিষ্ট স্ট্যাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ানম্যান ছিলেন।

আমি যখন এম. এ. পড়ার পূর্বে ভারত সরকারের আই.সি.সি.আর স্কলারশিপ স্কিম এপ্লাই করেছিলাম তখন ইংলিশ প্রপিয়েন্সি সার্টিফিকেট দিয়েছিলেন, ২০০১ সালেই বৃত্তি পেয়েছিলাম। তাঁর কাছে আমি অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই। ২০২৩ আমি যখন অসুস্থ হয়েছিলাম তিনি আমাকে দেখতে এসেছেন, তাঁর স্নেহ, শ্রদ্ধায় আমি আপ্লুত।

তিনি সর্বোচ্চ গবেষণাকর্মের জন্য ২০০৬ সালে 'ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদকে' এবং শিক্ষায় বিশেষ অবদানের জন্য 'জাতীয় ২১শে পদক' লাভ করেছেন। অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫, সম্পাদিত ৬, দেশে-বিদেশের জার্নালে প্রকাশিত প্রবন্ধ নিবন্ধের সংখ্যা ৩৫। এছাড়া বিভিন্ন সাময়িকীতে ১২৫ এবং জাতীয় দৈনিকে ১১০ নিবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি সুপারনিউম্যারারি অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি পালি ত্রিপিটক এবং তার অট্ঠকথা সমূহ বঙ্গাক্ষরে প্রকাশ করার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। তাঁর এই ভূমিকা বৌদ্ধ জাতির ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয় বলেই প্রতীয়মান হয়। পরিশেষে রবীন্দ্রনাথের ভাষা বলি - 'নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি।' 


ভূমিকা/জ্যোতিভাস্কর অগ্গমহাপণ্ডিত ধর্মবংশ মহাস্থবির

 

সুমনপাল ভিক্ষু


"আলোর ঠিকানা আঁধার সময়ে দিশারী হয়েছ তুমি 
তোমার গরবে গরবিনী তাই জননী বঙ্গভূমি।"

আমরা এখানে সেই বরেণ্য মহাপুরুষের কথা আলোচনা করছি যিনি এই বঙ্গদেশে বৌদ্ধ কূলে জন্মগ্রহণ করে শুধুমাত্র বর্তমান বাংলাদেশের নয়, অধিকন্তু ভারতের, এশিয়ার ও তথা সমগ্র জগতের সকল দেশের জ্ঞানী গুণী ও চিন্তাশীল ব্যক্তিবর্গের নিকট বরণ্যে ও চিরস্মরণীয় হয়েছেন। সেই মহাপুরুষের শিক্ষা ও আদর্শ এখন বৌদ্ধ দেশসমূহে স্বীকৃত হতে দেখা যাচ্ছে। বাংলার বৌদ্ধ জগতের এই মহাপুরুষ এখন সমগ্র জগতের বন্দিত মহাপুরুষ।

জ্যোতিভাস্কর অগ্গমহাপণ্ডিত ধর্মবংশ মহাস্থবির এমন একজন ব্যক্তিত্ব যিনি গোড়া থেকে শেষ পর্যন্তই রয়ে গেলেন সকল জগতের সকল মানুষের জন্য সর্বত্যাগী। বঙ্গদেশে কে এমন জন্মেছিলেন যিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়েও সকল রকমে মহাত্যাগী মহাপুরুষ স্বরূপ? কে তিনি, যিনি অতীশ দীপঙ্করের ন্যায় বঙ্গদেশে এসেই এখানকার বহু বহু শতাব্দীর মিথ্যা দৃষ্টির রুক্ষ মরুবক্ষে সদ্ধর্মের অমৃত ধারাটি বহিয়ে ছিলেন? কে তিনি, যিনি এই মর্ত্যের অন্ধকারে ভগবান বুদ্ধের দিব্য আলোক প্রবাহিত করতে চাইলেন, এবং তা যে সম্ভব তারও বাস্তব দৃষ্টান্ত বৌদ্ধ জগৎকে দেখিয়েছিলেন।

ইনি সেই স্বনামধন্য ও জগৎবরেণ্য মহাপুরষ, যিনি বৌদ্ধ জগতের নিকট 'ধর্মবংশ মহাস্থবির' নামে পরিচিত।

বঙ্গদেশের মাতৃগর্ভে এর পূর্বে এমন সর্বোজ্জ্বল কোহিনুর আর বুঝি একটিও জন্মায় নি। তাঁর জীবন বৃত্তান্ত কখনই সম্পূর্ণ অর্থে ব্যক্ত করা সম্ভব নয়। সেই অসাধ্য সাধনের চেষ্টা না করে সংক্ষেপে যতটুকু বলা সম্ভব ততটুকুই এখানে বলব। তাঁর কর্মজীবন প্রত্যেক বৌদ্ধ মতাবলম্বীর অবশ্যই জানা উচিত।

তাঁর কথা আলোচনা করার পূর্বে প্রথমেই বলে রাখি তাঁর চরিত্রের দুটি প্রধান বিশেষত্বের কথা। এই দুটি বিশেষত্বকে তিনি গোড়া থেকেই নিজের জীবনে বজায় রেখে গেছেন। প্রথম কথা, শৈশব হতে তিনি স্পষ্ট অর্থেই অনুভব করেছিলেন যে, বুদ্ধানুসাসনকে প্রচার ও প্রসার করার জন্যই তিনি জন্মেছেন, দ্বিতীয় কথা, তিনি আরও উপলব্ধি করেছিলেন, স্বার্থ জিনিষটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ তিনি যা কিছু করবেন তা নিজের ভালোর জন্য বা নিজের সুবিধার জন্য নয়, তাঁর সব কিছু কাজই হবে বহু জনের সুখার্থে, হিতার্থে লোকানুকম্পায়। বলতে গেলে প্রথম জ্ঞানোন্মেষের সময় থেকেই এই দুটি ভাব তাঁর মনে বদ্ধমূল ছিল।

"যো হ বৈ দহরো ভিক্ষুঃ যুনক্তি বুদ্ধশাসনে।
প্রভাসযতীমং লোকম্, অপ্রান্মুক্তো যথা শশী।"

অর্থাৎ, যে ভিক্ষু তাঁর অল্প (ক্ষুদ্র) আয়ুতেই ভগবান বুদ্ধের উপদেশকে হৃদয়ঙ্গম করে নেয়, সে এই সংসারে নিজের প্রিয় জ্ঞান প্রকাশ সেইভাবে প্রসারিত করেন, যেমন মেঘযুক্ত আকাশে চন্দ্রমা প্রকাশিত হয় (ধম্মপদ, ৩৮২)। 

এই অর্থে অগ্‌গমহাপণ্ডিত ধর্মবংশ মহাস্থবির বঙ্গদেশের তমসাচ্ছন্ন সমাজের বুকে পূর্ণ চন্দ্রের ন্যায় প্রকাশিত হয়েছিলেন।

অপর অর্থে অগ্গমহাপণ্ডিত ধর্মবংশ মহাস্থবির শ্রমণ সুকোমল রূপে পরিচিত হয়েছিলেন কেননা তিনি আসক্তি ক্ষয়ে ইহ জীবনে নিজ অভিজ্ঞান প্রভাবে অনাসক্তি পূর্ণ চিত্তবিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি লাভ করেছিলেন।

"মুখেন সংযতো ভিক্ষুর্মন্ত্রভানী হনুদ্ধতঃ।
দীপযত্যর্থধর্মো চ, মধুরং তস্য ভাষিতম্।।"

অর্থাৎ, যে ভিক্ষু মুখ (বাণী) হতে সংযত, মিতভাষী এবং বিনয়শীল, সেই বুদ্ধিমান ভিক্ষু ধর্ম এবং অর্থকে উত্তমরূপে বিবেচনা (ব্যাখ্যান) করতে পারেন, তাঁর ভাষণ (কথা) মধুর এবং কর্ণপ্রিয় হয় (ধম্মপদ, ৩৬৩)। 

ধর্মবংশ মহাস্থবির ছিলেন বিনয়শীল এবং মিতভাষী। তিনি সকল সময় কায়-বাক মন্ত্রে সংযমীও ছিলেন। 

অগ্গমহাপণ্ডিত আচার্য ধর্মবংশ তদানীন্তন বৌদ্ধ সমাজের অন্যতম বিচক্ষণ শীর্ষ বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তাঁর অদম্য প্রচেষ্টায় চট্টগ্রাম শহরের বুকে যে সুবৃহৎ বৌদ্ধ কেন্দ্র গড়ে উঠেছে, তা আজও তাঁর কীর্তিস্তম্ভ স্বরূপ সগৌরবে বিরাজমান। তিনি সমগ্র চট্টগ্রাম বিভাগে বৌদ্ধ সমাজের মুখপাত্র রূপে যে সকল উত্তম মঙ্গল কর্ম সম্পাদন করেছেন, তা বৌদ্ধ জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। তাঁর বিদ্যাবত্তা এবং কৃতিত্বের স্বীকৃতি হিসাবে বৃটিশ সরকার তাঁকে 'অগ্গমহাপণ্ডিত' উপাধিতে সম্মানিত করেছেন।

"ন পুষ্পগন্ধ, প্রতিবাতমেতি, ন চন্দনং তগরং মল্লিকা বা।
সতাং চ গন্ধঃ প্রতিবাতমেতি, সর্বা দিশাঃ সৎপুরুষঃ প্রবাতি।।"

অর্থাৎ, পুষ্প গন্ধ বায়ুর বিপরীতে গমন করে না, এই ভাবে চন্দন, টগর বা মল্লিকা (জুই)'এর গন্ধ ও বায়ুর প্রতিকূলে গমন করে না; কিন্তু সজ্জনের (শীলবান) গুণের প্রশংসা গন্ধ বায়ুর প্রতিকূলেও গমনে সমর্থ হয়। এইভাবে সজ্জন তাঁর শীলের কারণে সকল দিকে পরিব্যাপ্ত হয়ে সকলের প্রশংসা লাভ করে (ধম্মপদ, ৫৪)।

পণ্ডিত ধর্মবংশ মহাস্থবির প্রকৃত অর্থে সজ্জন অর্থাৎ শীলবান ভিক্ষু। তিনি সকল সময়ে বুদ্ধানুশাসনকে পাথেয় করে আত্মদীপ হয়ে আত্মশরণ, অনন্যশরণ, ধর্মদীপ, ধর্মশরণ হয়ে বিচরণ করেছেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন-

"যে ধম্মা হেতুপ্পভবা তেসং হেতুং তথাগতো আহ
তেসং চ যো নিরোধো এবং বাদী মহাসমনো।।"

বহমান কর্ণফুলী এবং শঙ্খের অববাহিকায় রক্তাক্ত অগ্নিস্নাত উপজেলা বোয়াখালি। বিপ্লবী সূর্যসেনের (মাষ্টারদা) জন্মভূমি ধলঘাটের পার্শ্ববর্তী গ্রাম বেঙ্গুরা। ক্ষুদ্র একটি বড়ুয়া বৌদ্ধ গ্রাম। সেই গ্রামের এক নিম্নমধ্যবিত্ত শিবচন্দ্র পরিবার। এক সময় জীবন জীবিকার অন্বেষণে তিনি উপনীত হলেন কলকাতার বড় বাজার এলাকায়। ১৮৭২ সালের ২৩ সেপ্টেম্বর, জাতির জন্য এক মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। শিবচন্দ্রের পরিবারে জন্মগ্রহণ করলেন পরান কৃষ্ণ (প্রাণকৃষ্ণ)। বালক প্রাণকৃষ্ণ শৈশব হতেই অত্যন্ত মেধাবী এবং জিজ্ঞাসু ছিলেন। ফলে অসীম মেধাশক্তির অধিকারী প্রাণকৃষ্ণ একসময় কৃতিত্বের সঙ্গে উন্নীত হলেন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে।

পিতা-মাত্র উদগ্র বাসনা এবং প্রাণকষ্ণের কঠোর পরিশ্রমের প্রভাবে তিনি অত্যন্ত কৃতিত্ত্বের পরিচয় দিয়ে সাফল্যের সঙ্গে এন্ট্রাস পাশ করলেন। ১৮৯০ সাল, কলকাতা ধর্মাঙ্কুর বিহার'এর সূচনাকাল। সেই শুভলগ্নে কর্মযোগী কৃপাশরণ মহাস্থবিরের বদন্যতায় ১৮ বছরের প্রাণকৃষ্ণ হলেন শ্রমন প্রাণকৃষ্ণ। বৌদ্ধ ধর্মের বিধান মতে শুরু হল তাঁর ধর্ম-বিনয় শিক্ষা। আরো উচ্চতর বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রাণকৃষ্ণ ক্রমে উপনীত হলেন বৌদ্ধ প্রধান মায়ানমার (বার্মা) দেশের মৌলমীনে। এই শহরের বৌদ্ধ শিক্ষার অন্যতম পীঠস্থান বৈজয়ন্ত বিহারের বিহারাধ্যক্ষ সাগর মহাথের ছিলেন বিনয় অভিধর্মের মহাপণ্ডিত। তাঁর সাহচর্যে পুনঃ উপসম্পদা লাভপূর্বক প্রাণকৃষ্ণ শ্রমণ পরিচিত হলেন ভিক্ষু ধর্মবংশ নামে।

সেই সময় চট্টগ্রাম শহরে বৌদ্ধ বসতির সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। ফলে নব প্রতিষ্ঠিত চট্টগ্রাম বৌদ্ধ মহাবিহার পরিচালনার জন্য একজন দক্ষ এবং পালি ভাষাভিজ্ঞ সুপণ্ডিত ভিক্ষুর প্রয়োজন ছিল। সমিতির সভায় সভাপতি এবং সংঘরাজ আচার্য পূর্ন্নাচার মহাস্থবির ধর্মবংশ ভিক্ষুর নাম প্রস্তাব করলেন তা সানন্দে গৃহীত হয়। বিহারাধ্যক্ষ পদে ব্রতী হয়ে ধর্মবংশ ভিক্ষু উক্ত বিহারটিকে একটি আন্তর্জাতিক বৌদ্ধ বিহার গঠনের কাজে মন দিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার প্রভাবে ভগবান বুদ্ধের পবিত্র কেশধাতু সংরক্ষণ, বিহার নির্মাণ, বুড়া গোঁসাই ঘর, ভিক্ষুসীমা ঘর, পালি কলেজ প্রতিষ্ঠা এবং বিহারে চিন্তামণি পাঠাগার তথা বৌদ্ধ স্থাপত্য সংরক্ষণাগার প্রতিষ্ঠিত হয়।

তিনি ১৮৭৯ এবং ১৮৮৪ সালে তিব্বত গমন পূর্বক বৌদ্ধ ধর্ম ও দর্শন সম্পর্কিত বহু মূল্যবান গ্রন্থ সংগ্রহ করেছিলেন। শুধু তাই নয়, তিনি বুড্ডিষ্ট টেক্সট' সোসাইটি গঠন করে বৌদ্ধ সাহিত্য রচনা ও বৌদ্ধ ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন। উনিশ শতকে সদ্ধর্ম রক্ষা এবং প্রচারের ক্ষেত্রে যে সকল জ্ঞানী-গুণী বৌদ্ধ পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মহাপণ্ডিত ধর্মবংশ ভিক্ষু।

"যস্মিন্ সত্যং চ ধর্মশ্চ, অহিংসা সংযমো দমঃ।
স বৈ বান্তমলো ধীরঃ, স্থবির ইতি কথ্যতে।”

অর্থাৎ, যে সাধক পুরুষ সত্য, অহিংসা, শীল এবং ইন্দ্রিয় সংযম'এ পারঙ্গম। তাকেই বিকারযুক্ত (নির্মল), ধৈর্যশালী এবং স্থবির বলা হয় (ধম্মপদ, ২৬১)।

বৌদ্ধ পণ্ডিত ধর্মবংশ মহাস্থবির বৌদ্ধ ধর্ম সমাজ স্থাপনের প্রশ্নে যেভাবে কর্ম সম্পাদন করেছেন, উত্তরকালে তা আমরা গ্রহণ করতে পারিনি। একথা আমাদের স্বীকার করতেই হবে। শুধু পারিনি যে তা নয়, তাঁর মহতী কর্মের সারতত্ত্বকে গ্রহণ করার পরিবর্তে কূপমণ্ডুক'এর ন্যায় বিচরণ করছি। সদ্ধর্মের আসনে মিথ্যাদৃষ্টিকে বরণ করে হয়তো নিজেকে সার্থক জ্ঞান করে নিশ্চিন্ত হয়ে আছি।

তার একটা কারণ, আমাদের মূল্যায়নের অভাব। আমরা প্রকৃত অর্থেই তাঁকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি নি। আর এটাই আমাদের ব্যর্থতা। প্রকৃত অর্থে বলা যায় সত্যিকার তৃষ্ণা যার সে জলের জন্য ব্যাকুল হয়ে ফেরে, সে উপযুক্ত সুযোগ পেলে এক গণ্ডুষে পিপাসা নিবৃত্তি করে। কিন্তু যার পিপাসা নেই সে পিপাসার মমার্থ উপলব্ধি করবে কীরূপে? অগ্নমহাপণ্ডিত ধর্মবংশ মহাস্থবির (১৮৯০-১৯৯৭) যেভাবে একদিন পরিপূর্ণ ভোগের মাঝখানে জেগে উঠে বিলাস মন্দিরের সমস্ত আলোকে অন্ধকার দেখেছিলেন। সেই দিন তিনি তৃষ্ণার্ত চিত্ত নিয়ে পিপাসা নিবারণার্থে দুর্গম পথে যাত্রা করেছিলেন। সেখান হতে তিনি আমাদের জন্য সদ্ধর্মরূপী অমৃত রস দুঃখ মুক্তির স্বার্থে নিয়ে এসেছিলেন। এইটি আমাদের বৌদ্ধ জাতির প্রত্যেকের লাভ। এই লাভ বিনষ্ট হবে না, শেষও হবে না। তিনি যে আমাদের প্রত্যেককে ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে একেবারে সম্পূর্ণভাবে তাঁর মহতী কর্মের কাছে আত্মসর্ম্পণ করতে না পারলে কোনো মতেই আমাদের স্বার্থকতা নেই। পরিশেষে বলি-

ধ্যেয়ং সদা পরিভবস্মভীষ্টদোহং তীর্থাস্পদং সিববিরিঞ্জিনুতৎ শরণ্যম। ভৃত্যার্তিহং প্রণতপাল ভবান্ধি পোতং বন্দে মহাপরুষতে চরণাব বিন্দম্।।

ড জিনবোধি ভিক্ষু প্রণীত "জ্যোতিভাস্কর অগ্গমহাপণ্ডিত ধর্মধংশ মহাস্থবির" ইতিহাস সাক্ষ্য ও বৌদ্ধ শাসন সদ্ধর্মের এক জ্যোতির ফল্গুধারা। পচ্চুপন্ন চ অনাগত সংঘ সত্যিকার সদ্ধর্ম জাগ্রত তখনই হবে যখন অগ্‌গমহাপণ্ডিত ধর্মবংশ মহাস্থবিরের জীবন দর্শন চর্চা ও চর্যা নিজেদের জীবনে প্রায়োগিক বিদ্যায় প্রতিফলিত করতে পারবো। অলং ইতি বিত্থারেন।

সুমনপাল ভিক্ষু
অতিথি অধ্যাপক 
পালি বিভাগ ও বৌদ্ধ বিদ্যা অধ্যয়ন বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়, ও অতিথি অধ্যাপক, পালি বিভাগ, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়। কোলকাতা।

প্রবারণা পূর্ণিমা
২৫৬৯ বুদ্ধাব্দ
২০২৫ ইং।