প্রত্যাশা অনিবার্যভাবেই হতাশা সৃষ্টি করে
সুমনপাল ভিক্ষু
মানুষ কীভাবে নিজের জন্য ভবিষ্যতের হতাশা ডেকে আনে? প্রত্যাশা করার মাধ্যমে : ইশ! ভবিষ্যতে যেন আমি অমুক রূপ বা দৃশ্য উপভোগ করতে পারি। ইশ! ভবিষ্যতে যেন আমি এই বা সেই অনুভূতিতে আনন্দ পেতে পারি। ইশ! ভবিষ্যতে যেন ঠিক এই সুন্দর বিষয়গুলোর অভিজ্ঞতা লাভ করতে পারি। ইশ! ভবিষ্যতে যেন আমার অত্যন্ত প্রিয় অভিজ্ঞতাগুলোই পাই।
ইশ! ভবিষ্যতে যেন কেবল সেই মানসিক অবস্থাতেই তৃপ্তি পাই যা আমার পছন্দ। ইশ! ভবিষ্যতে যেন কেবল আমার পছন্দের চেতনার মাধ্যমেই সন্তুষ্ট হতে পারি। ইশ! কোনো অপছন্দনীয় ব্যক্তি, ঘটনা বা পরিস্থিতির মুখোমুখি যেন না হতে হয়।
প্রত্যাশা-----------বাস্তবতা সর্বদাই একটি ব্যবধান বা পার্থক্য থাকে = সমস্যা আমি চাই...... কিন্তু....... এর বিপরীতে : কোনো প্রত্যাশা না থাকলে মানুষ সর্বদা সন্তুষ্ট থাকে : অতীতকে অতীতই থাকতে দিন—যা পেরিয়ে গেছে এবং বিস্মৃত হয়েছে, আর কখনও সেখানে ফিরে যাওয়ার প্রয়োজন নেই!
বর্তমান মুহূর্তে রূপ, অনুভূতি, অভিজ্ঞতা, আশা এবং মন যেমন আছে তেমনই থাকুক! যা কিছু উদিত হয় ও বিলীন হয়, তা হতে দিন! ভবিষ্যতের কোনো রূপ, অনুভূতি, অভিজ্ঞতা, মানসিক গঠন বা চেতনার ধরন নিয়ে সব রকম আশা ও আকাঙ্ক্ষা ত্যাগ করে—আমি কেবল সচেতন, শান্ত, স্বচ্ছ, সন্তুষ্ট এবং সম্পূর্ণ অবিচল থাকি। যেমন আছে, তেমনই থাকুক! যেমন আসে, তেমনই আসতে দিন! যেমন যায়, তেমনই যেতে দিন!যা আছে এবং যা বিদ্যমান, তাতেই সন্তুষ্ট থাকা শ্রেয়! মেনে নেওয়া (স্বীকৃতি) সন্তোষ।
No comments:
Post a Comment