Thursday, October 8, 2026

সুখ ও শান্তি উদাত্ত আহ্বান

 সুখ ও শান্তি উদাত্ত আহ্বান 

সুমনপাল ভিক্ষু

আমার সুখ ও শান্তি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এই উদার ধর্ম সবার
কল্যাণ সাধন করুক।

শাসকদের মাঝে ধর্মের উদয় হোক,
সকল দুর্নীতি সমূলে উৎপাটিত হোক।
ধনী-বিত্তবানদের মাঝে ধর্মের উদয় হোক, সকল ব্যবসায়িক লেনদেন শুচি ও স্বচ্ছ হোক।

যথাসময়ে বৃষ্টিপাত হোক, খরা বা ঝড়-ঝঞ্ঝা না আসুক। শাসনব্যবস্থা ন্যায়পরায়ণ হোক, জনগণ সুখী ও সমৃদ্ধ হোক।

দশ দিক জুড়ে সকল প্রাণী সুখী ও আনন্দিত হোক; ভয় ও শত্রুতা থেকে মুক্ত হয়ে সবাই সকল অশুভ ও ব্যাধি থেকে মুক্তি পাক।

জল, স্থল কিংবা আকাশের—সকল প্রাণী সুখী ও আনন্দিত হোক; ভয় ও শত্রুতা থেকে মুক্ত হয়ে সবাই সকল অশুভ ও ব্যাধি থেকে মুক্তি পাক।

দৃশ্যমান কিংবা অদৃশ্য—সকল প্রাণী সুখী ও আনন্দিত হোক; বিশুদ্ধ চিত্তে ও বিদ্বেষহীন হয়ে সবাই সকল অশুভ ও ব্যাধি থেকে মুক্তি পাক।

বিদ্বেষ ও অশুভ চিন্তা দূরে সরে যাক,
সকল বিরাগ ও ঘৃণা দূর হয়ে যাক।
বিশুদ্ধ ও নির্মল হৃদয় মৃদু মমতা ও ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক।

সারা বিশ্বে সুখ ছড়িয়ে পড়ুক, কেউ যেন দুঃখী না থাকে; সবার মনে ধর্মের উদয় হোক, সবাই যেন পরিতৃপ্ত হয়।

No comments:

Post a Comment