অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকা
সুমনপাল ভিক্ষু
অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হবে! বুদ্ধ অহিংসাকে সর্বোত্তম সুরক্ষা হিসেবে উল্লেখ করে বলেছেন:
আমি পদহীন প্রাণীদের বন্ধু,
আমি দ্বিপদ প্রাণীদের বন্ধু;
আমি চতুষ্পদ প্রাণীদের বন্ধু,
আমি বহু-পদবিশিষ্ট প্রাণীদের বন্ধু:
তাই: তারা কখনোই আমার ক্ষতি করে না। অঙ্গুত্তর নিকায়, ৪.৬৭।
আমি যেমন, অন্যরাও তেমনই।
অন্যরা যেমন, আমিও তেমনই।
নিজেকে অন্যদের সাথে এভাবে একাত্ম করে, কখনও কারও ক্ষতি কোরো না, বা কাউকে আঘাত কোরো না। সুত্ত-নিপাত, ৭০৫।
বাঘ, সিংহ, চিতাবাঘ ও ভাল্লুকের মাঝে আমি অরণ্যে বাস করেছি। কেউ আমাকে দেখে ভীত হতো না, আমিও কাউকে ভয় পেতাম না। সেই সর্বজনীন মৈত্রীভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমি অরণ্যজীবন উপভোগ করেছি। সেই মধুর ও শান্ত নির্জনতায় খুঁজে পেয়েছি পরম প্রশান্তি। সুবর্ণ-সোম জাতক, ৫৪০।
অহিংসা বিষয়ক আরও তথ্য: অহিংসা ও সহনশীলতা, সহনশীলতার ধৈর্য, হত্যা না করা, কখনও হত্যা না করা, কল্যাণময় সদিচ্ছা, স্বল্প ও দীর্ঘায়ু প্রদানকারী কর্ম, সবাই সুখী হোক, সকল প্রাণীর জন্য আনন্দময় আশীর্বাদ, সর্বোত্তম অনুশীলন- অহিংসাই সুখকর।
No comments:
Post a Comment