Thursday, October 8, 2026

উপলব্ধির মাধ্যমেই মানসিক মুক্তি ঘটে!

 উপলব্ধির মাধ্যমেই মানসিক মুক্তি ঘটে!

সুমনপাল ভিক্ষু

ভগবান বুদ্ধ একবার কার্যকারণ শৃঙ্খলটি ব্যাখ্যা করেছিলেন: মহাপুরুষের সঙ্গ সত্য ধর্ম শ্রবণকে পূর্ণ করে। সত্য ধর্ম শ্রবণ বিশ্বাস, আস্থা ও প্রত্যয়কে পূর্ণ করে বিশ্বাস, আস্থা ও প্রত্যয় যুক্তিবাদী মনোযোগকে পূর্ণ করে।

যুক্তিবাদী মনোযোগ স্মৃতি ও স্বচ্ছ উপলব্ধিকে পূর্ণ করে, স্মৃতি ও স্বচ্ছ উপলব্ধি ইন্দ্রিয় সংযমকে পূর্ণ করে, ইন্দ্রিয় সংযম উত্তম মানসিক, বাচনিক ও শারীরিক আচরণকে পূর্ণ করে, উত্তম কর্মপদ্ধতি চেতনার চারটি ভিত্তিকে পূর্ণ করে, চেতনার ৪টি ভিত্তি বোধোদয়ের ৭টি সংযোগকে পূর্ণ করে, বোধোদয়ের ৭টি সংযোগ উপলব্ধির মাধ্যমে মানসিক মুক্তিকে পূর্ণ করে!

No comments:

Post a Comment