Tuesday, October 21, 2025

সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু : প্রসঙ্গ ধর্ম


সুমনপাল ভিক্ষু

ধর্মভিত্তিক গত ভাবে 'সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু' বিষয়টি অত্যন্ত জটিল একটি বিষয়। কারণ এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম 'ধর্ম' ইত্যাদি ইত্যকার বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা প্রছোজন নতুবা সমগ্র বিষয়টি অন্তঃসার শূণ্য হতে বাধ্য।

'ধর্ম' বলতে অধ্যাপক লিউ চুন তাঁর বিক্যাত গ্রন্থ 'ধর্ম ও দ্বন্ধ প্রসঙ্গে' বলেছেন, "...ধর্ম হল কতকগুলি অদ্ভুত আচরণ বিধি, নিয়ম, রীতি-নীতি, পদ্ধতি এবং এই সকলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে কিছু পৌরাণিক কথামালা, তথাকথিত ঈশ্বর তত্ত্ব ও জটিলতা।" বিখ্যাত রুশ দার্শনিক 'পৃথিবীর ইতিহাস' নামক গ্রন্থে বলেছেন- "শাসক শ্রেণী দ্বারা শাসন শোষণের উৎকৃষ্ট তথ হাতিয়ার হল ধর্ম। যা জনগণকে বিভাজিত করে এবং রাষ্ট্রের প্রতি অনুগত্য পোষণ করতে বাধ্য করে।"

"ধর্ম হল আফিম....।" এই বিখ্যাত উক্তির প্রবক্তা হলেন দার্শনিক কার্ল মার্কস।

"যারা ঈশ্বরের মহিমার কথা বলছে
তারা বোবা যাঁরা শ্রোতা সকলেই জন্ম থেকে বধির। অথচ ধর্ম সভায় কবন্ধের মিছিল চলছে। কবন্ধ হয়েছে কিম্বা মৃত কিন্তু সকলেই ঈশ্বরকে রক্ষার প্রশ্নে দায়বদ্ধ। তবে তা কী জন্য এবং কেন
তবে উপস্থিত যারা তারা বহুপূর্বেই
ঈশ্বর ও জানেন না। কারণ তিনি অসহায়।"

তবু মানুস্য নানাবিধ ধর্ম দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত করেছে। এক্ষেত্রে যুক্তি বোধ বা মুক্ত চিন্তার বিষয়টি এক অর্থে অনুপলব্ধ। কারণ ধর্মমোহ তা বিবর্তন বা দ্বন্ধ তত্ত্বকে স্বীকার করে না। যজি তাদের প্রশ্ন করা হয় পরজাগতিক বিষয়টি তো 'শূণ্য'। তাহলে ঈশ্বর (?) নামক একটি পৃথক স্বত্তার প্রয়োজন কেন? সে অর্থে তো সাকার অথবা নিরাকার উভয়তই অপাংতেয় হয়ে যাবে। ঈশ্বরবাদীগণ তখন 'সনাতন', নারীর বাণী কিম্বা ঈশ্বরের প্রেরিত দূত ইত্যাদি অর্বাচীন শব্দ ছকের গোলক ধাধায় নিজেদের সিঞ্জার করে অথবা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত (!) বিষয়টিকে উপস্থাপন করতে সচেষ্ট হয় এমনভাবে যেন তারাই সমাজ সভ্যতার ক্রমবিকাশের একমাত্র পৃষ্টপোষক। এক্ষেত্রে তাদের মূল হাতিয়ার সেই ভাববাদী তাড়না। যার সম্পূর্ণটাই দ্বন্ধতত্ত্বের বিপরীত। এই বিষয়টিকে দ্যতর্থক অর্থে মিথ্যাদৃষ্টি ও বলা যেতে পারে।

ধর্ম তো এইরূপ হওয়া উচিত, যা সহজ হবে, সুগম হবে এবং সুগ্রাহ্য হবে। ধর্মের অর্থই হল অত্যন্তধার্য স্বভাব। জল যেমন শীতলতাকে ধারণ করে, অগ্নি যেমন উষ্ণতা কে ধারণ করে, ঠিক সেই ভাবে ধর্মও মনুষ্যের ক্ষেত্রে অযত্নধার্য অথবা সহজধার্য হওয়া উচিত

অত্তনো স্বভাবং ধারেতীতি ধম্মো।
বস্তুতঃ ধম্মপদে বলা হয়েছে- 

ন তেন হোতি ধম্মাটঠো যেনতথং সহসা নযে।
যো চ অতথং অনতথং চ উভৌ নিচ্ছেয্য পণ্ডিতো।।

আচার্য শান্তিদের বোধিসত্ত্বের লোক কল্যাণ সংকল্পকে প্রকট করতে গিয়ে বলেছেন-

অনাথানামহং দাসঃ সার্থবাশ্চ যায়িনাম্।
পারেস্তনাং চ নৌভূতঃ সেতুসক্রম এব চ।।

দীপাথিনামহং দীপঃ শষ্যা শয্যাথিনামহম্।
দীসার্থিনামহং দাসো ভয়েয়ং সর্বদেহিনাম্।।

ধর্মের এই স্বরূপ প্রকৃত অর্থে অভিপ্রেত হওয়া উচিত। এত না তো তথাকথিত ঈশ্বর প্রান্তে শাস্ত্রে আগ্রহ আছে, আর না তো লোক অথবা পরলোকাভ্যুদয় সিদ্ধির লোভ। বস্তুরঃ ধর্মের এই স্বরূপ মানুবমাত্র প্রকৃতিরূপে বর্ণিত হয়। প্রকৃত অর্থে ধর্ম আমাদের 'উপাধি' নয় 'নিসর্গ' হওয়া উচিত। শাস্ত্রানুরোধ দ্বারা গ্রাহ্য হওয়ার পরিবর্তে ধর্মকে আত্মানুরোধ অথবা লোকানুরোধ দ্বারা গ্রাহ্য হওয়া উচিত। যদি ধর্ম আমাদের 'স্বভাব' রূপে নির্মিত হয়, তাহলে তার সিদ্ধির প্রশ্নে তন্ত্র-মন্ত্র, পূজা-পাঠ, তীর্থ ব্রত এবং মন্দির-প্রতিমা ইত্যাদির প্রয়োনীয়তা কোথায়? তাহলে তো তা আমাদের আচরণ মাত্র হবে। এইরূপ সহজস সঙ্গত, সর্বগ্রাহ্য ধর্মই সমাজের ক্ষেত্রে ঔষধ কল্প হবে

যে কেচি ওসধা লোক বিজ্ঞন্তি বিবিধা বহু।
ধম্মোসধসমং নতিম এবং সিবথ ভিকখবো।।
ধম্মোসধং পিবিত্বান অজরামরনা সিয়ং।
ভাবযিত্বা চ পসিত্বা নিৰ্ব্বতা উপধিকথযে।।

তবে উপরোক্ত বিষয় তথা মূল্যানয় টি স্বার্থানুমাগী ধর্ম তথা সম্প্রদায়ের নিকট কোনভাবেই বোধগম্য হবে না। কারণের প্রশ্নটি একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করা হল :

যেমন মধ্যপ্রাচ্য হতে উদ্ভূত হওয়া একটি বিশেষ ধর্ম (৬১০-৬৩২ খ্রীঃ) সামন্ততান্ত্রিক পরিকাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে এখনও পর্যন্ত সে (বিংশ শতাব্দী) ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেয় নি। এই বিষয়টি সেই সকল ধর্ম এবং সম্প্রদায়ের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য, যারা নিজ ধর্মগ্রন্থকে 'ঈশ্বরোদভূত' মান্য করে অনেক অমানধীয় দুষ্কৃত্যকে সমর্থন করেন। অতঃ এতপ্রশ্ন উত্থাপিত হয় যে তাহলে কি ধর্মগ্রন্থের উপদেশ বলপূর্বক জনগণের প্রতি সমর্পিত করার বস্তু অথবা বিবেক এবং যুগা রোধ পূর্বক গ্রহণ করার যোগ? সেই ধর্মদেশনার বাস্তবিক গুরুত্ব কি, যার দ্বারা অন্তশ্চেতনার ক্ষতি হয়। সুতরাং এইরূপ অভদ্র, অগ্রাহ্য, অযৌক্তিক ধর্ম কেন স্বীকার করতে হবে?

'যতোহজুদয়নিঃ শ্রেয়সসিদ্ধিঃ স ধর্মঃ'

ভদন্ত সুমনপাল ভিক্ষু প্রণীত 'ধর্মকেতু' নামক গ্রন্থের অবতরনিকা'তে ধর্ম সম্পর্কে বলা হয়েছে যে।

'সংস্কৃত' ধৃ ধাতুর সঙ্গে 'মন' প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটির উৎপত্তি। 'ধৃ' ধাতুর অর্থ হল ধারণ করা। এই ধর্ম বলতে বোঝায় যা কোনো কিছুর অস্তিত্বকে ধারণ করে। রিলিজিয়ান বা ধর্ম হচ্ছে, বিশ্বাস ও আচার-আচরণ যা কোনো অতি প্রাকৃতিক সত্তা এবং ক্ষমতার সঙ্গে সম্পৃত্ত থাকে।'

পাশ্চাত্য পণ্ডিত বর্গের মতে, ধর্ম হল আত্মিক জীবে বিশ্বাস, আবার কেউ বলেন, তথাকথিত পবিত্র বস্তু সম্পর্কিত কতকগুলি বিশ্বাস ও প্রথার সমষ্টি।

ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে গবেষকদের মধ্যে নানাবিধ তত্ত্ব উপস্থিত আছে। যেমন:

ক। প্রাকৃতিক এবং অতি প্রাকৃত মতবাদ।
খ। আধ্যাত্মিক মতবাদ।
গ। মনস্তাত্ত্বিক মতবাদ।
ঘ। চারিত্রিক মতবাদ।
ঙ। সামাজিক এবং ঐশী মতবাদ।

এই মতবাদ গুলি আবার ২ ভাবে বিভক্ত; যেমন ১। বিভিন্ন দর্শনগত মতবাদ এবং ২। প্রচলিত সংস্কার গত ধর্মীয় মতবাদ। এছাড়া ধর্মের উৎপত্তিগত আরও কতকগুলি মতবাদ (তত্ত্ব) আছে, যেগুলি হল

১। মাননীয় বিচার বিশ্লেষণ যুক্ত মতবাদ।
২। সৃষ্টিকর্তা প্রদত্ত মতবাদ।
৩। মনস্তাত্ত্বিক মতবাদ।
৪। নৃতাত্তিক মতবাদ।

দার্শনিক অ্যাডামসের মতে, বিশ্ব ধর্মগুলি বিভাজনের ক্ষেত্রে পৃথিবীর ভৌগলিক বিষয় তথা বিভাজন একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি সাধারণ ভৌগলিক শ্রেণী বিন্যাস মূল বিশ্বধর্ম সমূহকে এই ভাবে বিবেচনা করে -

১। মধ্য প্রাচ্যের ধর্ম সমূহ:
জরখ্রষ্টীয় ধর্ম বা প্রাচীন পারসিক ধর্ম, ইহুদী ধর্ম, খ্রীষ্টান ধর্ম, ইসলাম ধর্ম এবং অন্যান্য আদিম ধর্ম।

২। দক্ষিণ এবং পূর্ব এশিয়ার ধর্ম সমূহ:
বৌদ্ধ ধর্ম (স্থবিরবাদ এবং মহাযান), অত্তবাদ এবং কণফুসিয় মতবাদ।

৩। ভারতীয় উপমহাদেশের ধর্ম সমূহ:
প্রাচীন বৈদিক ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্ম, ব্রাহ্মণ্যবাদী ধর্ম (বর্ণ হিন্দুত্ববাদ), ভক্তি মূলক ধর্ম এবং টোটেম ধর্ম।

৪। আফ্রিকান মহাদেশের ধর্ম সমূহ:
প্রাচীন মিশরীয় ধর্ম ব্যতীত টোটেম ধর্ম।

৫। দুটি আমেরিকা মহাদেশের ধর্ম সমূহ:
নানাবিধ আদিবাসী মানুষের বিশ্বাস তথা টোটেম ধর্ম।

৬। ইউরোপ মহাদেশের ধর্ম সমূহ:
প্রাচীন গ্রীস এবং রোমান ধর্ম সহ টোটেম ধর্ম।

তবে এই সকল ধর্ম সমূহের মধ্যে বর্তমানে অনেকগুলি ধর্মের অস্তিত্ব নেই বললেই চলে। এর মূল গত কারণ হল খ্রীষ্টান এবং ইসলাম ধর্মের সম্প্রসারণ বাদী চিন্তা।

পৃথিবীর মোট জনসংখ্যার ৫০ শতাংশ খ্রীষ্টান (রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, পিউরিটান, অর্থেডক্র এবং জিহোবিষ্ট ইত্যাদি), ২৪ শতাংশ ইসলাম (সিয়া, সুন্নি এবং ওয়াহবী), হিন্দু ১৫-১৬ শতাংশ, বৌদ্ধ (থেরবাদ এবং মহাযান) ৭ শতাংশ এবং অবশিষ্ট ৩ শতাংশ অন্যান্য ধর্মালম্বী।

অর্থাৎ গণিতের নিরিখে খ্রীষ্টান ধর্ম হল সংখ্যাগুরু একটি ধর্ম। অবষ্টি অন্যান্য ধর্ম গুলি হল সংখ্যা লঘু ধর্ম। কিন্তু এই গাণিতিক পর্যায় দ্বারা এই সংখ্যাগুরু এবং সংখ্যা লঘু ধর্মের মাপকাঠি বিচার করা এক প্রকার অসম্ভব। কারণ একটি সংখ্যাগুরু ধর্ম স্থান-কাল বিশেষ সংখ্যালঘু ধর্ম হয়। যেমন : মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দঃ পূর্ব এশিয়া এবং ইউরোপের কিছু দেশের ইসলাম একটি সংখ্যা গরিষ্ট ধর্ম। অপর দিকে খ্রীষ্টান, জিহোবিষ্ট ইত্যাদি সংখ্যালঘিষ্ট ধর্ম।

ইউরোপ, উঃ দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া মহাদেশে আবার খ্রীষ্টান একটি সংখ্যা গরিষ্ট ধর্ম। তবে এই ধর্মের নানাবিধ গোষ্ঠী কোন দেশে সংখ্যা গরিষ্ট অথবা সংখ্যালঘু।

ইসলাম ধর্মের সুন্নি মতাবলম্বীরা মধ্যপ্রাচ্য, আফ্রিকা মহাদেশে সংখ্যাগুরু এবং ইরাণে শিয়া মতাবলম্বীগণ সংখ্যা গুরু।

আবার ভারতীয় উপমহাদেশে হিন্দু মতালম্বীরা সংখ্যাগুরু হলেও বাংলাদেশ, পাকিস্থান, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্থান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে সংখ্যালঘু।

চীন, জাপান, তিব্বত, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, কোরিয়া ইত্যাদি দেশ সহ শ্রীলংকাতে বৌদ্ধ ধর্ম সংখ্যা গুরু হলেও পৃথিবীর অন্যান্য অঞ্চলে সংখ্যালঘু একটি ধর্ম।

এইভাবে জৈন, শিখ, কণফুসীয়, তাওবাদী ধর্ম সম্পূর্ণ ভাবে সংখ্যালঘু একটি ধর্ম। জিহোবিষ্টরা ও এই পর্যায় ভুক্ত। তবে এখানে প্রশ্ন আসতেই পারে যে পৃথিবীতে এতগুলি প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ধর্ম বিরাজমান থাকলেও সংখ্যাগুরু এবং সংখ্যা লঘু (?) এইভাবে আখ্যায়িত করা কেন? উত্তর হল ধর্মমোহতা এবং দ্বন্ধ। কারণ ইসলাম এবং বেশ কিছু টোটেম ধর্ম অপৌত্তলিক হলেও তাদের ধর্ম সম্পূর্ণরূপে সামন্ততান্ত্রিক। অর্থাৎ সংস্কারবাদী নয়। ঠিক তেমন ভাবে খ্রিষ্টান ধর্মের একতাংশ সংস্কার পন্থী কিন্তু ক্যাথলিক গণ প্রাচীন পন্থী। তবে উভয়েই পৌওলিক হলেও ধর্মীয় আচার-আচরণে অপৌত্তলিক।

প্রসঙ্গত উল্লেখনীয় যে 'ইসলাম ধর্ম' পথিবীতে প্রচলিত অন্যান্য ধর্মের তুলনায় সম্পূর্ণভাবে নবীন (৬-৭ শতক খ্রীঃ) একটি ধর্ম হলেও ১২০০ খ্রীঃ'র মধ্যেই এই ধর্ম সম্প্রসারণবাদী হয়ে পড়লে অন্যান্য ধর্মের সঙ্গে ক্রমাগত সামরিক সংগ্রামে লিপ্ত হওয়ার কারণে মধ্যযুগে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকা মহাদেশে ধর্মযুদ্ধে লিপ্ত হয়ে পড়লে তাদের মধ্যে প্যান-ইসলামীজমের ধারণ গড়ে উঠতে থাকে। অপর দিকে খ্রীষ্টান ধর্ম মধ্যপ্রাচ্য (বেথলেহেম শহর) হতে উৎপত্তি হলেও মধ্যপ্রাচ্যে এই ধর্ম রোমান শাসকদের নিকট অনুকূল ছিল না, কারণ সেই সময় রোমান বা পৌত্তলিকবাদী তথা বহু দেব দেবী প্রথায় বিশ্বাস ছিল। ফলে রোমান শাসকদের তথা পুরোহিত তন্ত্রের প্রভাবে খ্রীষ্টান ধর্ম মধ্যপ্রাচ্যে তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারে নি। ৩১৩ খ্রীঃ রোমান সম্রাট কণসস্টানটাইন সর্বপ্রথম খ্রীষ্টান ধর্মকে রাষ্ট্রধর্মরূপে ঘোষণা করলে একদা প্রতিষ্ঠিত পেগান ধর্ম বিলুপ্ত হয়ে পড়ে এবং পূর্ব ইউরোপে খ্রীষ্টান ধর্ম একটি শক্তিশালী সংখ্যা গরিষ্ট ধর্মে পরিণত হয়। 

৬২২-৬৩২ খ্রীঃ সর্বপ্রথম ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ দ্বারা মদিনাতে (আবর অঞ্চল) ইসলামিক রাজতন্ত্র স্থাপিত হয় এবং পরবর্তী সময়ে অর্থাৎ ১২০০-১৫২৬ খ্রীঃ'র সময়কালে অটোমান তুর্কী সাম্রাজ্য, ইরাণে সাফাজিদ সাম্রাজ্য এবং দক্ষিণ এশিয়াতে মুঘল সাম্রাজ্য প্রভাব বিস্তার করতে থাকে। এই সময় মধ্য প্রাচ্যে ইসলাম ধর্ম একটি সংখ্যা গরিষ্ট ধর্মে পরিণত হয়েছিল।

১০৯৬-১২৭২ খ্রীঃ পর্যন্ত সর্বমোট ৯টি ধর্মযুদ্ধ (ক্রুসেড) সংঘঠিত হয়েছিল। খ্রীষ্টান শাসকদের মূল উদ্দেশ্য ছিল যীশু খ্রীষ্টের জন্মস্থান বেথলেহেম শহরকে ইসলামিক অর্থাৎ মুসলমান শাসকদের হাত থেকে রক্ষা করা এবং অটোমান তুর্কীদের প্রভাব প্রতিপত্তি স্পেন হতে খর্ব করা। এই যুদ্ধে প্রায় ৩ লক্ষ লোক নিহত হয় কিন্তু মধওপ্রাচ্যে মুসলমানদের প্রভাব অক্ষুণ থাকে।

১৪৫৩ খ্রীঃ খ্রীষ্টানদের হাতে তুর্কী সাম্রাজ্যের পতন হলে পূর্ব ইউরোপে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে খ্রীষ্টান ধর্মে সংস্কারবাদী মতদর্শের উৎপত্তি হলে প্রোটেস্ট্যান খ্রীষ্টান ধর্ম সংখ্যা গরিষ্ট ধর্মে পরিণত হয়। এই আন্দোলনের পেছনে ছিল বুর্জোয়া এবং পেটি-বুর্জোয়া শ্রেণী। অর্থাৎ ধর্ম বিভাজন তথা পুঁজির অনুপ্রবেশ ইউরোপের সামন্ত শ্রেণীকে উৎখাত করতেসহায়তা করেছিল।

ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের পতন এবং ব্রাহ্মণ ধর্মের উত্থানের মূল নিয়ন্ত্রক ছিলেন রাজা পুষ্যমিত্র শুঙ্গ (২০০ খ্রীঃ)। ৫১৫ খ্রীঃ ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল (বর্তমান আফগানিস্থান, পাকিস্থান ও উত্তর ভারত) হতে বৌদ্ধ ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন হুন নেতা মিহির কুল। আদি শঙ্করাচার্য (৯ শতক) সম্পূর্ণ ভাবে বৌদ্ধ বিরোধি ছিলেন। সর্বোপরি ১২ শতকে মুসলমান শাসকদের হাতে ভারতবর্ষ তথা বঙ্গদেশ হতে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় ১২০০-১৮৬২ খ্রীঃ পর্যন্ত ভারতবর্ষে মুসলিম সংখ্যালঘু শাসকবর্গ একটি সংখ্যাগরিষ্ট হিন্দু জনগোষ্ঠীকে পরাভূত করে রেখেছিল। এই সুদীর্ঘ সময়ে ভারতীয় জনগণের এক অংশ ইসলাম ধর্ম গ্রহণের ফলে জনগণের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্ধ ক্রমশই প্রকট হয়েছিল।

১৭ শতকে ভারতবর্ষে 'ইষ্ট ইন্ডিয়া কোম্পানী অফ গ্রেট বৃটেন' মুসলমান শাসন তন্ত্রকে ধ্বংস করে শাসন ক্ষমতা দখল করলে খ্রীষ্টান ধর্ম প্রচারকদের দ্বারা ভারতীয় জনগণের একঅংশ খ্রীষ্টান ধর্মে দীক্ষিত হয়। এই সময় ভারতবর্ষে খ্রীষ্টান এবং মুসলমানরা ধর্মগত ভাবে সংখ্যালঘু হলেও কর্তৃত্ববাদী আগ্রাসী মনোভাব বজায় রেখেছিল। এর জ্বলন্ত উদাহরণ হল অলিগড় আন্দোলন।

ভারতবর্ষে বৃটিশ বিরোধী আন্দোলন (১৯ শতক)র প্রধান পৃষ্টপোষক গণ ছিলেন মূলতঃ হিন্দু মধ্যবিত্ত শ্রেণী বা শিক্ষিত বুর্জোয়া শ্রেণী। অপরদিকে সংখ্যালঘু মুসলমানদের সিংহভাগই এই আন্দোলন বিরোধি এবং দ্বিজাতি তত্ত্বের পক্ষপাতি ছিল। আর এই কারণের তৎকালীন ঢাকার নবাব এবং ইংরেজ শালক বর্গের বদান্যতায় তথাকথিত মুসলিম আত্মনিয়ন্ত্রণের অধিকারকে প্রতিষ্ঠার প্রশ্নে মুসলিম লীগ (প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ, ১৯০৬ খ্রীঃ) প্রতিষ্ঠিত হয়।

১৯১৫ খ্রীঃ বিনায়ক দামোদর সাভারকার প্রতিষ্ঠা করেন হিন্দু মহাসভা নামক রাজনৈতিক দল। ১৯২৯ খ্রীঃ এই রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের স্বার্থরক্ষার বিষয়ে অত্যন্ত দক্ষিণপন্থী হয়ে ওঠে। ১৯২৫ খ্রীঃ কে.বি. হেডগেওয়ার প্রতিষ্ঠিত করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আর এস এস)। ১৯৫১ খ্রীঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত করেন ভারতীয় জনসংঘ। এই সকল রাজনৈতিক দলের মূল আদর্শ ছিল ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জাতীয় স্বার্থকে প্রতিষ্ঠিত করা।

১৯৪৬-৪৭ খ্রীঃ মহম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্রত্যক্ষ সংগ্রাম শুরু হলে কোলকাতা, ঢাকা, উত্তরপ্রদেশ, বিহার, অবিভক্ত পাঞ্জাবে ধর্মীয় দাঙ্গায় কয়েক লক্ষ ব্যক্তি নিহত হয়। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পূর্ব-পশ্চিম পাকিস্থান (মুসলিম সংখ্যা গরিষ্ঠ প্রদেশ) গঠিত হলেও মূল ভারত ভূখণ্ডে সংখ্যাগুরু হিন্দু এবং সংখ্যালঘু মুসলমান সহ অন্যান্য ধর্মের সমন্বয় গত সমস্যা বজায় রইল। এর মূল কারণ হল ধর্মীয় অসহিষ্ণুতা বা মৌলবাদ।

বর্তমান ভারতে হিন্দু মতাবলম্বী জনগোষ্ঠী সামগ্রিক অর্থে সংখ্যা গুরু হলেও কোনো কোনো রাজ্যে, গ্রামে বা বাণিজ্যিক শহরে মুসলমান বা খ্রীষ্টান সংখ্যাগুরু। ফলে ধর্মগত বিদ্বেষের পরিমান ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিষয়টি অত্যন্ত নিরাশাজনক তথা উদ্বেগ জনক ও বটে।

"এপারে হিজাব, আর ওপারে টিপ...।"

বর্তমান সময়ের প্রেক্ষিতে শিশুদের সমস্যা ও তার উত্তরণ

সুমনপাল ভিক্ষু


"সংসারে কৃত্তিম জীবনযাত্রায় হাজার রকমের অসত্য ও বিকৃতি যেখানে প্রতি মুহূর্তে রুচি নষ্ট করিয়া দিতেছে সেখানে ইস্কুলে দশটা চারটের মধ্যে গোটা কতক পুঁথির বচনে সমস্ত সংশোধন করিয়া দিবে ইহা আশাই করা যায় না। ইহাতে কেবল ভূরি-ভুরি ভানের সৃষ্টি হয় এবং নৈতিক জাঠামি, যাহা সকল জ্যাঠামির অধম, তাহা সুবুদ্ধির, স্বাভাবিকতা ও সৌকুমার্য নষ্ট করিয়া দেয়।" শিক্ষা সমস্যা ও তোতাকাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর।

সমাজ-সভ্যতার ক্রমবিকাশের একটি পর্যায়ে কিন্তু শ্রমবিভাগ পরিবর্তিত হল না, কিন্তু তা সত্ত্বেও পূর্বেকার পাবিরাবিক সম্পর্কের বিষয়টি ওলটপালট হল শুধু এইজন্য যে, পরিবারের বাইরে শ্রমবিভাজনের ধরণ বদলে গিয়েছিল। এই পরিবর্তিত শ্রমবিভাজন একবিংশ শতাব্দীতে এসে প্রাচীন একান্নবর্তী পরিবার গুলিতে ভাঙ্গন ধরালো: একক পরিবার পরিণত হল একটা 'লডেরাইট' শক্তিতে এবং নিজের বিরুদ্ধে দাঁড়ালো শত্রুর মতো। ধীরে ধীরে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ল বিজাতীয়পণ্য সংস্কৃতি, এই সংস্কৃতি বিংশ শতাব্দীর সময়কালে পূর্ব ইউরোপ এবং মার্কিনী সমাজের গণ্ডী অতিক্রম করে এশিয়ার সমাজ সংস্কৃতিকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলল। অতঃপর এই মহা সত্য আবিস্কারে খুব বেশি দেরী হল না যে, মানুষ ও একটি পণ্য হয়ে উঠতে পারে মানুষকে দাসে পরিণত করে মনুষ্য শক্তির বিনিময় ও ব্যবহার সম্ভব। একবিংশ শতকে মানুষ নিজেই বিনিময় বস্তু হয়ে গেল। এর প্রভাবে মাষের সব থেকে ঘৃণ্য প্রবৃত্তি ও আবেগগুলি উদ্দীপিত হয়েছে এবং মানুষের অন্যসবগুণের পরিবর্তে এই বিষয়টিই বিকশিত হয়েছে। নগ্ন লোভই বর্তমান সমাজের মূল চালিকা শক্তি, ধনদৌলত, আরো বেশি ধনদৌলত হল তার একমাত্র চূড়ান্ত লক্ষ্য। এই পর্যায়টি এখন এমন অবস্থার উন্নীত হয়েছে যে মানুষ তার নিজ সত্ত্বার সম্মুখে বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়েছে। সংক্ষেপে এর অর্থ 'চলতি ভণ্ডামি'ও হতে পারে। বিষয়টি সুবিমল মিশ্রের কথাতেই উঠে এসেছে। "...আধুনিক সমাজে গত কয়েকশো বছর ধরে 'জ্ঞান' ও 'ক্ষমতা'র যুগলবন্দীতে তৈরী হয়েছে নজরদারির এমন এক কাঠামো যা অবিসংবাদী প্রভুর মতো প্রতিটি নাগরিকের জন্য নির্ধারণ করে দিচ্ছে কাকে বলে 'নৈতিকতা, শালীনতা' বলতে কি বোঝায়, শ্লীল-অশ্লীলের মাপকাঠিই বা কী। এই নজরদারির কাঠামোটি এণন যেখান থেকে প্রতিষ্ঠান সারা সমাজের প্রত্যেকটি ব্যক্তির উপর নজর রাখতে পারে। অষ্টাদশ শতকে ব্রিটিশ দার্শনিক জেরোমি বেন্থাম প্রাতিষ্ঠানিক বাড়ির এক নক্শা এঁকেছিলেন, নাম দিয়েছিলেন 'প্যানপটিকন'। এই প্যানপটিকন সম্পর্কে ফরাসী দার্শনিক মিশেল ফুকো (১৯৭৭ সাল) তাঁর ডিসিপ্লিন অ্যান্ড পানিশ' গ্রন্থে বলেছেন, 'প্যানপটিকন'এর বিষয়টিকে কেউ যেন ভুল করে স্বপ্নের বাড়ি না ভাবে। এই প্রতিষ্ঠান ক্ষমতা সামাজিক মানুষের অনুমোদন নিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করে আর ব্যক্তিকে দিয়ে 'হ্যাঁ' বলিয়ে নেয় বারবার।"

রবীন্দ্রনাথ ঠাকুর ও এই বিষয়টি উল্লেখ করেছেন, "... অসভ্য রাজারা যেমন কতকগুলি সস্তা বিলাতি কাঁচখণ্ড পুঁতি প্রভৃতি লইয়া শরীরের যেখানে সেখানে ঝুলাইয়া রাখে এবং বিলাতি সাজসজ্জা অযথাস্থানে বিন্যাস করে, বুঝিতে ও পারে না কাজটা কিরূপ অদ্ভুত এবং হাস্যজনক হইতেছে, আমরাও সেইরূপ কতকগুলো সস্তা চক্চকে বিলাতি কথা লইয়া ঝলমল করিয়া বেড়অই এবং বিলাতি বড়ো বড়ো ভাবগুলি লইয়া হয়তো সম্পূর্ণ অযথাস্থানে অসংগত প্রয়োগ করি। আমরা নিজেও বুঝিতে পারি না অজ্ঞাতসারে কী একটি অপূর্ব প্রহসন অভিনয় করিতেছি....।"

উপরোক্ত দুইটি তথ্য বোধকরি কৌতুহলী পাঠকদের পাক যন্ত্রে মানসিক অট্টালিকা নির্মাণের উপযুক্ত ইট পাটকের মজুত করতে সক্ষম হবে হয়ত কিন্তু মস্তিস্ক প্রক্ষালনের বিষয়টি নৈব-নৈব চ হতে কতক্ষণ। অগত্যা সেই সকল উপকরণ সমূহের মালমসল্লা সংগ্রহে বাধ্য হলাম।

ইংরেজি মিডিয়াম ইস্কুলে ছেলেকে ভর্তি করাতে পারার সাফল্যে কেরানি বাপ মাও গর্ববোধ করেন চাঁদে পাড়ি দেওয়ার জানো জয়ন্তী, আমাদের নানটু না ইংরেজি বলতে বলতে বাঙলাটা প্রায় ভুলেই গেছে।

বাড়িতেও সবসময় ইংরেজি বলে আমি আর পারি না বাপু-বাবাকে বলে বিগবাম....।

তাহলে সমস্যার বিষয়টি কি? এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন। "মন যখন বাড়িতে থাকে তখন তাহার চারিদিকে একটা বৃহৎ অবকাশ থাকা চাই। বিশ্বপ্রকৃতির মধ্যে সেই অবকাশ বিশালভাবে বিচিত্রভাবে সুন্দরভাবে বিরাজমান। কোনোমতে সাড়ে নয়টা দশটার মধ্যে তাড়াতাড়ি অন্ন গিলিয়া বিদ্যাশিক্ষার 'হরিণবাড়ি' মধ্যে হাজিরা দিয়া কখনই ছেলেদের প্রকৃতি সুস্থভাবে বিকাশ লাভ করতে পারে না।"

আমাদের দেশের আপাত-সচ্ছল মানুষের ব্যক্তিগত জীবনের ট্রাজেডি আসলে তৃতীয় বিশ্বের একটা হাফ-কনসাস মানুষের ট্রাজেডি-যে তার পুরাতন সামন্ততান্ত্রিক সংস্কার গুলি কাটিয়ে উঠতে ও পারে না আবার গ্রহণ ও করতে পারে না, ইতস্তত চতুর্দিকে ছড়িয়ে থাকে। এক নজরে একে সস্তা বিকৃতরুচির কাহিনী বলে মনে হতে পারে কিন্তু এটি সেই সমাজের চলচিত্র যেখানে মানবিক সম্পর্কগুলো ভেঙেচুরে একটা ন্যূনতম অবস্থার দিকে অতিদ্রুত ধাবিত হচ্ছে, দ্রুত, অসম প্রতিযোগিতা ভিত্তিক সংস্কৃতিতে, যেখানে সম্পর্কগুলো অর্থহীন, পরস্পরের প্রতিদ্বন্ধী মাত্র অন্যকিছু নয়। সমাজ সাধারণভাবে এই অমানবিক প্রতিযোগীতাকেই সাফল্যের শর্ত হিসেবে মেনে নেয়, অদৃশ্য সামাজিক শক্তির টানাপোড়েনে যুক্ত যা। আর এটাই হল 'গ্লোবালাইজেশ'।

"টাটা সেন্টারের দিকে তাকিয়ে শ্রেণীশত্রুকে চিনে নেওয়া সহজ কিন্তু গরীব চাষীর ছেলে আমলা হয়ে পিতৃপরিচয় গোপন করলে যে সংস্কৃতি অকৃতজ্ঞ পুত্র বলে তাকে নিন্দা করতে ভালোবাসে এবং পরক্ষণেই অন্যের কাছে চাষার ছেলে আবার আইএএস হয়ে বলে মস্করা করতে ছাড়ে না, সেই সংস্কৃতিকে চিনে নেওয়া অতটা সহজ নয়।..." (ক্যালকাটা ভেটলাইন, সুবিমল মিশ্র)

একটি মাত্র শব্দের জন্য

তুমি একটন ভাষার খনিজ

হেঁটে চলেছ মায়াকোভস্কি।

কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই দার্শনিক কূট প্রশ্নের চাইতে গত ৫০ বরের পারিবারিক সংজ্ঞার যে পটভূমি তৈরী হয়েছে তাকে আর যাই হোক মননগত এবং বস্তুগত একাত্মতার সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। কেননা সামাজিক অবক্ষয় দ্বারা সৃষ্ট চরিত্রগুলো ভাষা বা সংস্কৃতি দিয়ে যা প্রকাশ করতে চাইছে তা একঅর্থে হয়ে উঠেছে বিকার তত্ত্ব। এটা কিন্তু নৈতিকতা নয়, আশাবাদে পৌঁছোনোর ধাপ নয়, মানবিক মূল্যবোধের সংকটের একটা মাত্রা মাত্র। আর সেখানেই বর্তমান সময়ের মানুষ বিকারের পাঁকে ডুবে যেতে বসেছে।

'কঞ্চির মাথায় সূতো দিয়ে কাগজ বেঁধে

ঘুড়ি ওড়াচ্ছে সময়।

অথচ বাতাস নেই

কেউ দেখেও দেখছে না

আটটা চল্লিশের লোকাল ধরতে সবাই ব্যস্ত।

পাকুড় গাছের শাখায় ঝুলে আছে

ভূমি সংস্কার

একচক্ষু দৈত্যের মত স্বাধীনতা

দূরান্তের দিকে চোখ

নিষ্প্রাণ

সম্পর্কের আগুনে দাউ দাউ করে জ্বলছে

সহজপাঠ, বর্ণপরিচয়।' একটি উদ্দেশ্য মূলক গল্প, রিংকু শর্মা।

পাখিটা মরিল। কোনকালে যে, কেউ তা ঠাহর করিতে পারে নাই।

নিন্দুক লক্ষ্মীছাড়া রটাইল, 'পাখি মরিয়াছে।'

ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, 'ভাগিনা, এ কী কথা শুনি।'

ভাগিনা বলিল, 'মহারাজ, পাখিটার শিক্ষা পুরো হইয়াছে।' তোতা-কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর।

এর আমাদের সমাজে সম্পর্ক, সম্পর্কের সংকট, উৎস এবং কার্যকারণ অনেক। এই সংকটের কালখণ্ড কিন্তু হঠাৎ করে উদ্ভুত হয়নি। এর পশ্চাত'এ রয়েছে জটিল ঘটনাসমূহের দীর্ঘ ইতিহাস। অন্য অর্থে এই বিষয়টি কোন স্থানিক বা রাষ্ট্রগত সমস্যা নয় একটি জাতীয় এবং আন্তর্জাতিক পটভূমি ও রয়েছে। সর্বোপরি পুঁজিবাদের ঘনায়মান সংকট কালে বর্তমান সময়ের একটা বিরাট অংশের মানুষজন'এর মধ্যে প্রবেশ করেছে নির্লিপ্ততা এবং অতি সহনশীলতা। যা বর্তমান সময়ের সংকটকে আরও বৃদ্ধি করেছে। একবিংশ শতকে মানব সমাজে উদ্ভূত সামাজিক সংকটের মূল চালিকা শক্তি হল উদার অর্থনীতির সর্বগ্রাসী আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী শক্তির অভ্যন্তরীণ দ্বন্ধ। যা স্থায়ী, ধারাবাহিক এবং ক্রমবর্ধমান। এক্ষেত্রে যেন তেন প্রকারেন অর্থোপার্জন ও পণ্য মুখী বাজারের প্রতি তীব্র আর্কষণ'ই জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দুতে স্থাপিত হয়েছে। বর্তমান জীবনের রূপরেখা আজ অর্থের দ্বারা নিয়ন্ত্রিত। মুনাফা অর্জন, কর্ম সংকোচন জীবনের গতিপ্রকৃতিকে পরিণত করেছে সার্কাসের ক্লাউনে। ফলে ধ্বংস হয়ে গেছে মানবজমিন, পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক।

'রাষ্ট্র ক্ষমতার নিয়ামকাদের দুনীর্তিতে আকণ্ঠ নিমজ্জিত,

এই ক্ষমতাবানদের কাছে 

নীতি নিষ্ঠতার প্রত্যাশাই মানুষের কাছে মূল্যহীন হয়ে দাঁড়াচ্ছে।

এটাই আমাদের গণতন্ত্র

ঘোরতর অন্ধকারে আচ্ছন্ন,

আর তাতেই আমাদের অধঃপতন ত্বরান্বিত হচ্ছে।' সুবিমল মিশ্র।

শিক্ষার ক্ষেত্রগুলি অজ্ঞানতার পক্ষে নিমজিত, অথচ যার অশুভ পরিনাম সম্পর্কে আমরা ক্রমশই উদাসীন হয়ে পড়েছি। সকলেই যেন নির্বিকার। এই শতাব্দীতে শিক্ষার শুধু পরিমান গত নয়, গুণগত ভাবধারার অভ্যন্তরেও চরমভাবে বিকৃতি দেখা দিয়েছে। আবার একদল রাষ্ট্রিক বুদ্ধিজীবীর মুখোশপড়া গর্দভ শিক্ষার মান, পথভ্রষ্ট তা নিয়ে মোটেই চিন্তিত নয়। তাঁরা শাসক শ্রেণীর হাতিয়ার হয়ে কাঁঠালের আমসত্ত পরিবেশন করতে ব্যস্ত। এই কারণেই এক নিঃশব্দ সংকট। আর এই সংকটের তাড়নায় আমরা পরিণত হয়েছি রাষ্ট্রিয় তোতা'তে। অন্য অর্থে আমরা তো এক একজন রাষ্ট্রিয় আনুগত্যের ট্রাপিজ শিল্পী মাত্র। লাল-নীল সার্টিনের রংচঙে পোশাক পরে আমরা ভেসে বেড়াচ্ছি এক হাত থেকে অন্য হাতে এক প্রান্ত হতে অন্য প্রান্তে যখন হাত ছেড়ে দিচ্ছি, শূণ্য, তখনও অদৃশ্য একটা টানে বাঁধা রয়েছি আমরা। এ তৈরী করেছি। আর এই ক্ষণিক শূণ্যতায় ভাসতে ভাসতে আমরা নিজের চোখে দেখছি আমাদের পরাজয়।

"শিক্ষা যে কী ভয়ংকর তেজে চলিতেছে; রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত।

দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘন্টা ঢাক ঢোল কড়া নাকাড়া তুরি ভেরি দামামা কাঁসি বাঁশি কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া, টিকি নাড়িয়া, মন্ত্রপাঠে লাগিলেন। জয় ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, 'মহারাজ, কান্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, 'আশ্চর্য। শব্দ কম নয়।' তোতা কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর।

বর্তমান শিক্ষা ব্যবস্থা হারিয়ে ফেলেছে তার প্রকৃত সংজ্ঞ। শিক্ষা আজ 'মানুষ গড়ার কারিগর' নয়। শিক্ষা ব্যবস্থা এখন অর্থোপার্জনের দক্ষতা আয়ত্ব করার অন্যতম মূল উদ্দেশ্য রূপে গৃহীত হয়েছে।

একবিংশ শতকে তৃতীয় বিশ্বেরহ দেশগুলিতে উদার অর্থনীতির প্রভাবে ভোগবাদী চরিত্রেরও সম্পূর্ণ ভোলবদল ঘটেছে। এই বিষয়টি ঘটেছে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের উদরপূর্তির স্বার্থে। ফলে পণ্যমুখী বাজার তথা ভোগ্যপণ্য দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা হয়েছে। এর অনিবার্য ফলশ্রুতিতে জীবন জীবিকার বিষয়গুলি সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ঋণের ফাঁদে জর্জরিত সাধারণ মানুষ ক্রমশই সামাজিক দায়দায়িত্ব পালন হতে দূরে সরে যাচ্ছে।

মর্গাণ বলেছেন (সমাজ ও সভ্যতা, পৃঃ ৫৫২), "... মানুষের অতীত তার অস্তিত্বের একটি ভগ্নাংশ মাত্র এবং আগামী যুগের ও একটি ভগ্নাংশ মাত্র। সম্পত্তির আরহণ যার একমাত্র লক্ষ্য সেই ঐতিহাসিক পর্বের পতন হিসেবে সমাজের বিলুপ্তি অবধারিত, কারণ এই পর্বের মধ্যেই নিহিত তার নিজ ধ্বংসের বীজ।" সুতরাং বর্তমন সম্পর্কের সংকট'এর প্রধান উৎস সমাজের বর্তমান ধনতান্ত্রিক কাঠামো বৈশিষ্ট্যের অভ্যন্তরেই নিহিত আছে। সুতরাং কাঠামোগত আমূল পরিবর্তন ব্যতীত এই সংকট মোচন সম্ভব নয়।

চেকস্ অ্যান্ড ব্যালান্স অন্তহীন রেষারেষিতে মধ্য মেধার চিড়বিড়া নিতে মতাদ্ধ অসহিষ্ণুতার বিষ ছড়িয়ে সংকীর্ণ কু-নাট্যে চেযে আছি, কোথায় সেই উদার সহিষ্ণুতার ভাবমূর্তি?

আশঙ্কা আরো ঘোর বিভৎসতা জাঁকিয়ে বসার অপেক্ষায় সবুজ সংকেত উঁকি দিচ্ছে......

সমাজের সর্বস্তরে সেই ঝলসানো রুদ্রমূর্তি নিম্ন মেধার দাপাদাপিতে দরিদ্র মধওবিত্তের বৃহৎ অংশের সামনে শুধুই নীলাকাশ-

রাষ্ট্র নির্বাক, মুখে কুলুপ আঁটা একাথে চুপ।

বন্ধ কারখানা, লআউট কেড়ে নেওয়া রুটি....

মৃত্যু মিছিল দেখতে দেখতে আমরা চুপচাপ, ব্যা ব্যা ব্ল‍্যাক শিল্প।

দেশ উেলিয়ার পথে....।

আধুনিক (?) যুগের মানুষ আমরা। হ্যাঁ, অবশ্যই আধুনিক যুগের। বর্তমান যুগটা মিথ্যা আর ভন্ডামির বর্ণময় চরিত্রের মোড়কে তথাকাথিত উন্নতির ধক্কানিনাদ চলছে। সাধারণ মানুষ গণমাধ্যমেমদিরা পান করে ফিরে গেছে সেই মধ্যযুগে। তবুও বলছি আমরা আধুনিক! শত অন্যায় দেখেও আমরা 'আত্মনির্ভর সমাজ' গড়তে ব্যস্ত। মানুষের দুর্দশা ক্রমশ ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে উঠছে। শিক্ষার হাল তথৈবচ সাধারণ মানুষ মৃতবৎ কিন্তু আতঙ্কিত। একই সঙ্গে ইংরেজি মিডিয়ামের রমরমা। তাহলে বিষয়টা কী দাঁড়ালো,

ত কিম্ ত কিম্।

রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত ক্ষেদের সঙ্গে বলেছেন, "... বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কন্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু বিকাশ লাভ হয় না। হায়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে। কিন্তু আহারটি রীতিমত হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তককে রীতিমত হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহয্যে আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে, গ্রহণ শক্তি ধারণাশক্তি চিন্তাশক্তি বেশসহজ এবং স্বাভাবিক নিয়মে বললাভ করে।" কিন্তু এখনকার দিনে এ সকল কথা ভাবকুহেলিকা বলে উড়িয়ে দেবে। তাহলে সংকটটা কোথায়?

আমরা বড়ই আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়ে উঠেছি। চারপাশের মানুষ জগতের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু দেনাপাওনার। কার্লমার্কস 'কম্পিউনিষ্ট ইস্তেহার' গ্রন্থে লিখিছিলে যে পুঁজির যুগে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হল 'ক্যালাস ক্যাশ পেমেন্ট'এর সম্পর্ক। অব্যর্থ জায়াগণসিস। কিন্তু তারপর সেই গড্ডালিকা প্রবাহে অবগাহণ সেই সংযোগ, স্বচ্ছতা, আত্মার চর্চা কোথায়? সর্বত্রই অনিষ্টকর ছায়া এসে পড়েছে। আর আমরা বলছি মানুষ করা।

মানব সভ্যতার ইতিহাসকে অনুসন্ধান এবং পর্যালোচনা করলে দেখা যে যুগের বিবর্তনের মাধ্যমে অনেক কিছুই হারিয়ে গেছে আবার অনেক নতুন বিষয় আমাদের সম্মুখে উদ্ভূত হয়েছে। ফলে যুগের প্রয়োজনে পরিবর্তিত হয়েছে জীবনপ্রণালী, দৃষ্টিভঙ্গি, মননের আঙ্গিক এবং আরও কত কী। অপরদিকে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ একবিংশ শতকে এসে তার শাসন শোসনের আঙ্গিকের ও রকম ফের ঘটিয়েছে, তাই শিশু শিক্ষার উদান ও আজ ভিন্নমুখী, এই ভিন্নমুখী তার বিষয়টিও পুঁজিবাদী আঙ্গিকের একটি রূপক মাত্র। তাহলে প্রশ্ন উত্থাপিত হয় যে প্রকৃত শিক্ষার স্বরূপ কী হবে?

"একটা মরাগাছের ডাল পুঁতে দেওয়া হয়েছিল।

এক পাহাড়ের পাথুরে

জমিতে।..... অনেক দিন পর

সত্যিসত্যিই একদিন দেখা গেল প্রাণ পেয়ে গেছে মরাগাছ পাতায় ভর্তি সজীব ডালপালা সে মেলে ধরেছে আকাশের দিকে। স্যাকরিফাইস-এর শুরুতে

তারকোভসকি আমাদের শুনিয়ে রাখেন

এই রূপকথা।" আড়াই-গংগা, সুবিমল মিশ্র।

জীবনের জলছবিতে 'শিশু' শব্দটি একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কেননা জন্মবৃত্তান্ত কথার প্রারম্ভে মাতা-পিতার মনের অনেক স্বপ্ন, আশা-আকাঙ্খা শিশুর জীবনের সাথে সম্পৃক্ত থাকে। কেননা একটি শিশু তার জন্ম জগতের মুহূর্ত হতে শুরু করে স্বয়ং বহু আকাঙ্খা চাহিদার জীয়নকাঠি। অপরদিকে মাতা-পিতার গর্ব শুধু শিশুকে জন্ম দিয়েই নয়, তাকে প্রকৃত অর্থে মানুষ করার গুরুতর দায়িত্ব পালন করার পরে সুপ্রতিষ্ঠিত ও সুখী দেখার মধ্যে। তাই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মাতা পিতার সম্মুখে অযাচিত ভাবে উপস্থিত হয় ঠিক কী ভাবে এবং কোন সময়কাল হতে তারা প্রকৃত অর্থে শিশুর শিক্ষার ব্যবস্থা করবেন।

মনোবিজ্ঞানের দৃষ্টিকোন অনুসারে মানব জমিনের সবথেকে উৎকৃষ্ট অধ্যায় হল শৈশব। শৈশবের স্বর্ণালী আভা মানুষের সম্পদ। এক অর্থে বলা যায় যে ব্যতিক্রম বিহীন অবস্থায় শৈশব হল মানুষের স্বর্ণযুগ, আনন্দের এবং শান্তির নীড়। বর্তমান সমাজে এই বিষয়টি ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কারণ এ প্রজন্মের সকল মাতা পিতার সুপ্ত ইচ্ছে যে তার শিশু বড় হয়ে অ্যালবার্ট আইনষ্টাইন অথবা টমাস এডিসন্ হোক! কিন্তু আমাদের প্রশ্ন, এই ট্রাপিজের খেলায় শিশুকে সামিল করে তার শৈশব, সাহচর্য, মানসিক সুস্থতা ইত্যাদি কেড়ে নেওয়া হচ্ছে না তো?

আমাদের 'লুডেরাইট' জগতের প্রভাব শিশুর জগতকেও চার দেওয়াল'এর মধ্যে কন্দী করে ফেলেছে। অপরদিকে মাতা-পিতার অবাস্তব চাহিদা শিশুদের শৈশবকেও হত্যা করে ফেলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছেন, "ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাষ্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘন্টা বাজাইয়া কারখানা খোলে। কল চলিতে আরম্ভ হয়, মাষ্টারের মুখ ও চলিতে থাকে। চারটের সময় কারখানা বন্ধ হয়, মাষ্টার কল ও তখন মুখ বন্ধ করেন। ছাত্ররা দুই চারপাতা কলে ছাঁটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে। তারপর পরীক্ষার সময় এই বিদ্যা যাচাই হইয়া তাহার উপর মার্কা পড়িয়ে যায়।"

আজকের শিশু বইয়ের পাহাড়ের ভারে নুইয়ে পড়ছে, তবুও স্কুলে যাওয়া চাই। সে জানালা দিয়ে আকাশ দেখেনা, দেখেনা পাখির উড়ে যাওয়া কিম্বা ঘাস ফুল। শিক্ষা ব্যবস্থার অযাচিত ব্যবস্থাপনায় স্কুল ছুটির পর তার কোন খেলার অবকাশ নেই। খেলার মাঠ নিরবে কাঁদে অথচ ভীড় বাড়ছে শিক্ষা কেন্দ্রগুলিতে। দুই আড়াই বছরের শিশু ও আজ এই ইঁদুর দৌড়-এর একজন প্রতিযোগী। ফলে অনুভূতির সূচারু মনন হারিয়ে গিয়ে অনেকের মধ্যেই 'পরিপূর্ণতাবাদী' মনোভাবের বীজ রোপিত হয়েছে। এটাই আজকের সমাজের বাস্তব চরিত্র।

শিশুরা এখন দ্রুত পালটে যাচ্ছে। অপু, মাধো, বলাই কিম্বা বালকদের সর্দার ফটিকচাঁদ সব যে কোথায় হারিয়ে গেল কেউই জানে না। নেই সেই সারল্য, গোল্লাছুট কিম্বা আলোঝরা উজ্জ্বল মুখগুলি। গণমাধ্যমের মিথ্যে রসাস্বাদন, রকমারি আমোদ আহ্লাদের উদ্ভট আয়োজন অথবা হাবিজাবি ছাঁইপাঁশ গলাধ করণের বিপুল ব্যবস্থা। সস্তা বিনোদনের বাড়বাড়ন্তে শিশুকালের আশ্চর্য জগত সমাজের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে।

ইদানিং শিশু দুগ্ধস্পোয্য থাকতেই শুরু হয়ে যায় তথাকথিত ভালো স্কুলের খোঁজ। বাংলা মাধ্যম স্কুলের অর্থ হল আধুনিক মাতা-পিতার কাছে অপাংতেয়। এদিকে ব্যাঙের ছাতার মত বেড়ে চলেছে বেসরকারী ইংরেজি মাধ্যম সকুল। শিক্ষা ইত্যাদির যাবতীয় আয়োজনে শিশুর পরিচর্যা সংক্রান্ত খরচের অংকটা বোধকরি গণনার বাইরে যেতে যেতে ক্রমশই রঙ চঙে ফঅনুসে পরিণত হচ্ছে। অপরদিকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার গুলি সন্তানের সাফল্যের চিন্তায় নিজেদের জীবনের সঙ্গে সাপ লুডো খেলছে। যাদের অর্থনৈতিক সামর্থ কম, তাদের সিংহভাগই হীনমন্যতায় দিনযাপন করছে।

সভ্যতা, সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজের জটিলতা এত বেশী বুদ্ধি পেয়েছে যে মানসিক অবসাদের বিষয়টি একটি স্বাভাবিক বা নিত্য নৈমত্তিক বিষয়ে পরিণত হয়েছে। বাড়ছে প্রতিপত্তি এবং প্রতিষ্ঠা লাভের ক্রমবর্ধমান প্রতিযোগীতা। নিজের শিশুকে প্রতিপত্তি ও উন্নততর জীবন লাভের ইঁদুর দৌড়ে সামিল করতে হবে। অথচ শিশুরা উপেক্ষিত। এই উপেক্ষাই শিশুদের মনের স্বাভাবিক বিকাশের গতিপথকে রুদ্ধ করে দিয়েছে। অপরদিকে গর্বিত মাতা পিতা অন্ধকারে পথ হাতড়ায়। কবি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বলেছেন-

"বিষয় বাসনা বশে পরে আত্মভ্রান্তিদোযে

আছে ভ্রান্ত হইয়া নিতান্ত।"

প্রসঙ্গত উল্লেখ্যনীয় যে প্রকৃত অর্থে একটি শিশুর শৈশবকালের সময়সীমা হল ১-৫ বৎসর। শিশুশিক্ষার স্বার্থে রবীন্দ্রনাথ ঠাকুর'এর 'সহজপাঠ' (১ম ও ২য় ভাগ) মাতৃ ভাষাশিক্ষার (বাংলা) একটি অপরিহার্য বই (১৯৩০ খ্রিষ্টাব্দ) প্রকাশ করেন। এই বইটির মূল গুরুত্ব হল এটি শিশুদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে বাংলা বর্ণমালা ও শব্দ ভান্ডারের প্রাথমিক ধারণা দেয়, যা বিদ্যাসাগরের বর্ণপরিচয়'এর থেকে কম গুরুত্বপূর্ণ নয়। এই বইটি চিত্র সম্বলিত (নন্দলাল বসু অঙ্কিত) হওয়ার কারণে আর্কষণীয় এবং শিশুদের কল্পনার জগতকে আরও প্রসারিত করে তুলেছে। সহজপাঠ শুধু ভাষা শেখার বই নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক জীবনের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেয়, যা এটিকে বাংলা শিক্ষার ক্ষেত্রে একটি অত্যন্ত মূল্যবান ও মৌলিক কাজ করে তুলেছে।

সহজপাঠের গুরুত্ব ও বৈশিষ্ট্য:

১। সহজ ও সাবলীল ভাষা:

সহজপাঠ বাংলা ভাষার প্রাথমিক ধারণা প্রদানের জন্য চলিত এবং সহজবোধ্য ভাষায় লেখা।

২। চিত্রের ব্যবহার:

বিখ্যাত শিল্পী নন্দজলাল বসুর আঁকা ছবিগুলো শিশুদের আকৃষ্ট করে এবং পড়া ও শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে।

৩। প্রকৃতি ও সামাজিক শিক্ষা:

বইটিতে শুধু বর্ণ ও শব্দ শেখানো হয় না, বরং এর মাধ্যমে শিশুদের প্রকৃতি, সামাজিক পরিবেশ এবং তাদের চারপাশের জগত সম্পর্কেও শেখানো হয়।

৪। শিশুদের মানসিক বিকাশ:

এটি শিশুদের কল্পনার জগতকে প্রসারিত করে এবং সার্বিক বিকাশে সাহায্য করে।

৫। আর্কষণীয় বিষয়বস্তু:

পদ্য ও গদ্যের মাধ্যমে বিভিন্ন সাধারণ বিষয়, যেমন প্রাকৃতিক, মানসিক তথা নান্দনিক বোধের দ্বারা শিশুদের মনোযোগী হতে সাহায্য করে।

রবীন্দ্রনাথ ঠাকুর 'শিক্ষা বিধি' প্রবন্ধে উল্লেখ করেছেন, "শিশুদের পালন ও শিক্ষনের যথার্থভাব পিতামাতার উপর। কিন্তু পিতামাতার সে যোগত্য অথবা সুবিধা না থাকতেই অন্য উপযুক্ত লোকের সহায়তা আবশ্যক হয়ে ওঠে। এমন অবস্থায় গুরুকে পিতামাতার না হইলে চলে না।" অন্যত্র তিনি বলেছেন, "... অত্যাবশ্যকীয় শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো হইতে পারে না। বয়ঃ প্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমানে বালক থাকিয়া যায়।"

বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন, শুধু বিদ্যালয় স্থাপনই সব নয়, শিক্ষক-শিক্ষা প্রবর্তন ও যথেষ্ট নয়। শিশুমনের বিকাশের ক্রম অনুযায়ী উপযুক্ত বই চাই। তাই 'বর্ণপরিচয়' লেখা। নীতি উপদেশ পরিবেশনের জন্য লিখলেন 'আখ্যান মঞ্জরী'। এইভাবে শিক্ষার্থীদের বৌদ্ধিক, মানসিক ও নৈতিক জীবনগঠনের উদ্দেশ্যে ও শিক্ষার দ্বারা সামাজিক রূপান্তরের প্রত্যাশায় তিনি সংস্কার বিবর্জিত সেক্যুলার শিক্ষার প্রথম সোম্মানটি দৃঢ় ভিতের উপর প্রতিষ্ঠা করেছিলেন।

গুগলের মতো হয়ে যাবতীয় নোটস আর তথ্যের ভান্ডার যারা আনতেন তুলে, ভালো নম্বরের আগে ভালো মানুষ হও, সে আজব কথা যারা শেখাতেন স্কুলে, কোথায় পাঠালে তাঁদের নির্বাসনে, ওহে 'নম্বরই সব' বলা ব্রেকিং নিউজে বাঁচা সুশীল সমাজ? এই খুনে নীল তিমি যুগে প্রজন্ম বাঁচাতে হলে, তাঁদের যে ছিলো বড় প্রয়োজন আজ। বিলুপ্ত, সমর রায়।

ডাকঘর, শিশু, কিম্বা শিশু ভোলানাথের খুদে নায়কেরা সকলেই হাত বাড়িয়ে আছে এমন এক স্বপ্নরাজ্যের দিকে, যাকে বাস্তব জীবনে কেউ পায় না।

বিসর্জন-এও একই হতাশা এবং বিষাদের সুর।

ডাকঘর-এর চারদিকে বন্ধ দেওয়াল, মাঝখানে একটি অসহায় মানবশিশু মুক্তির জন্য, একমুঠো নির্মল হাওয়ার জন্য, কখনো সকাতর প্রার্থনা, কখনো আর্তনাদ করছে।

সেই বন্ধ দেওয়ালে তিলে তিলে মৃত্যুর সর্বনাশের দিকে আর্কষিত হতে থেকে ও ঐ শিশু তথাপি একটি আনন্দ থেকে বঞ্চিত হয়নি, এ-আনন্দ স্বপ্ন দেখার। কিন্তু বৃদ্ধ মানব সভ্যতা তাঁর মুক্তি স্বপ্নের কোনো সংগত অর্থই খুঁজে পায় না, এবং এক উচ্ছৃঙ্খল রুগ্ন মনের প্রতিফলন বলেই হৃদয়ে নেয়।

অদ্যাবধি মুকুট, রাজর্ষি, ডাকঘর-এর পৃথিবী তার অস্ত্রেমের, বিচ্ছেদের এবং শাসনের যন্ত্রণা নিয়ে শিশু মানুষের পৃথিবীতে বন্ধ দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে।

এই বয়োবৃদ্ধ পৃথিবীর মুখোমুখি আমরা, আজকের শিশুমানুষেরা শিশুর মতোই অসহায়।

"ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস

পরশ পাথর খুঁজতে গিয়ে

কেন বারে বারে তুই হারিস....।"

ভীষণ হিংস্র অসুস্থ এই সমাজেই আমরা সন্তান-সন্ততি নিয়ে বসবাস করছি এবং শ্রেয় হারবার ভয়ে প্রতি মুহূর্তেই অবসাদ গ্রস্ত ও সন্ত্রস্ত হয়ে পড়েছি। অতীতের সামন্তবাদের সঙ্গে ক্ষয়িষ্ণু পুঁজিবাদের একটা অস্বাস্থ্যকর সমঝোতার কারণে সামন্তযুগের কুসংস্কার, মধ্যযুগীয় চিন্তাভাবনা, কুপ্রথা গুলি সমাজকে ধ্বংস করে ফেলেছে। ফলে সমাজের কুসংস্কার গুলি পরিবারে ঢুকে শক্তি আনন্দ-স্বপ্ন কেড়ে নিয়েছে, পরিজনের মধ্যে মূল্যবোধ হীনতার সংকট সৃষ্টি করেছে, মানুষ হয়েছে আদর্শচ্যুত।

দেশের স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র এমন কি কলেজ বিশ্ববিদ্যালয় গুলি অশিক্ষার আর্বজনা দ্বারা পরিপূর্ণ, শিশু, কিশোরদের মজে প্রবেশ করছে কুঅভ্যাস, কদাচার আরও কত কি। লক্ষ লক্ষ শিশুর মনও মনুষ্যত্বকে প্রতিদিন খুন করে ফেলা হচ্ছে। দিনের পর দিন পরিবার, পরিজন এই ভয়ঙ্কর মহামারীর কবলে পড়ে ক্রমশই নিঃসঙ্গতায় ভূগছে। অথচ আমরা চোখ থাকতে ও অন্ধ, কান থাকলে বধির? আমরা প্রত্যেকেই জানি 'শিশুর একটি নিজস্ব পৃথিবী আছে, কিন্তু ওই পৃথিবী কোনো কল্পিত স্বর্গরাজ্যের মতো নয়। সময় তাকে অনবরত পাল্টায়, এবং নানাদিক থেকে।

যা কিছু পরিবেশের জলবায়ু, যা আলো, যা তার মাটি, যা আকাশ দেখা যায় শিশুর বুদ্ধিবিকাশের পূর্বেই তাদের রং দ্রুত বদলে যাচ্ছে। কেননা তাদের পায়ের নীচে প্রকৃত অর্থে পারিবারিক পরিচর্যার মাটি নেই। এক্ষেত্রে প্রকৃত শিক্ষার পরিবর্তে বিজাতীয় শিক্ষা তাদের পৃথিবীতে অনাধিকার হয়ে প্রবেশ করেছে, যা খুবই বেদনাদায়ক।

এখানে শিশু, তার পরিবার কারও উচ্ছ্বাস নেই, সমস্তটাই যান্ত্রিক। অথচ কেউই তা বিশ্বাস করছে না। এখন কিন্তু তাদের সংখ্যা বাড়ছে।

শিশুর পৃথিবী অথবা ব্রাত্য পদাবতী :

"নেই বা হলেম যেমন তোমার

অম্বিকে গোঁসাই।

আমি তো, মা, চাইনে হতে

পণ্ডিত মশাই।

নাই যদি হই ভালো ছেলে,

কেবল যদি বেড়াই খেলে,

...সমস্তখন ছুটি"। শিশু ভোলানাথ, রবীন্দ্রনাথ ঠাকুর।

ক্রমাগত নেতিবাচক সমালোচনার প্রভাবে শিশু এবং তার মাতাপিতার মধ্যে ক্রমশই বেড়ে উঠছে হীনমন্যতা, অনীহা, উদ্বেগ, বিসন্নতা প্রভৃতি। হীনমন্যতার কারণে পরিবার এবং সমাজের মধ্যে হঠকারী চিন্তা, মানসিক বিভ্রানিত বিশেষভাবে চোখে পড়ছে। এই প্রেক্ষাপটে। পরিবার তথা নিজের মধ্যেকার তথা নানাবিধ অনিশ্চয়তা ও চাপের মুখোমুখি হওয়া, নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখা, অন্তর্নিহিত গুণাবলী সমূহের বিকাশ সহ নিজেকে এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর উপযোগী সংবেদনশীল এবং সমাজমনস্ক যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জীবনকুশলতার শিক্ষা অতিমাত্রায় প্রয়োজন হয়ে পড়েছে। সর্বোপরি প্রয়োজন আত্মসচেতনতা, আত্মপ্রতীতি, পারস্পারিক সম্পর্কের উন্নতি, সমস্যা নিরসন এবং সিদ্ধান্ত গ্রহণ, সমানুভূতি, অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ ইত্যাদি।

"আমাদের শিক্ষা যে দিকে পথ নির্দেশ করিয়া দিতেছে সে দিকে সভ্যতা নামক একটি মায়াবিনী মিথ্যা সাম্রাজ্য। আমাদের অদৃষ্টক্রমে বিশেষ কারণবশতই যে আমাদের শিক্ষা আমাদের নিকট নিষ্ফল হইয়া উঠিয়াছে....।" শিক্ষার হেরফের, রবীন্দ্রনাথ ঠাকুর।

অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, "অনিয়ন্ত্রিত প্রতিযোগিতায় শ্রমের শুধু অপচয় নয়, ব্যক্তির সমাজ সচেতনতার যৌক্তিকতা সমাজের উপর আস্থা ভেঙে পড়ে।

ব্যক্তির এই প্রতিবন্ধকতাই আমার মতে ধনতন্ত্রের সব থেকে খারাপ দিক। আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থাই এই প্রতিবন্ধকতার শিার। অত্যধিক প্রতিযোগিতার বীজ ছাত্র ছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়। তাদেরকে শিক্ষা দেওয়া হয় ছাত্রা জীবনে অর্জিত সাফল্য ভবিষ্যতে উজ্জ্বল রোজগার আর্থিক প্রাপ্তির সোপান।"

শিশুর মানসিক উন্নয়ন তথা বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা গগনচুম্বা। একটি দম্পতির নিজস্ব দৃষ্টিভঙ্গি হতে পরিবারের জলবায়ু গড়ে ওঠে। আর এই জলবায়ুর প্রতি নির্ভরশীল হয়ে একটি শিশুর মনস্তাত্ত্বিক পুষ্টি সমৃদ্ধ লাভ করে। এক্ষেত্রে সন্তানের প্রতি পরিবারের বা মাতা পিতার দায়বদ্ধতা ইত্যাদি বিষয়গুলি প্রকৃত অর্থে কেমন হওয়া উচিত তার একটি চালচিত্র প্রদান করা হল

১। একটি শিশুর মনস্তাত্বিক ও অন্যান্য চাহিদা পূরণের প্রশ্নে পরিবার যেন যত্নশীল হয়।

২। শিশু যেন তার পরিবারের নিকট হতে আদর্শ আচরণ বিধি গ্রহণ এবং পর্যবেক্ষণের সুযোগ পায়।

৩। আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির জন্য যেন পারিবারিক প্রেরণা লাভ করে।

৪। সামাজিক মেলামেশা, কথাবার্তা'র ক্ষেত্রে যেন পরিবারের নিকট হতে পথনির্দেশনা ও সহায়তা লাভ করে।

৫। পরিবার যেন তাকে সৃজনশীল কর্মের সঙ্গে সম্পৃক্ত করে।

দাম্পত্য কলহের বিষয়টি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় স্বরূপ। শিশুরা পৃথিবীর একটি অনুভূীতিকে চরমভাবে ভয় পয়, তা হল নিরাপত্তহীনতা। মনে রাখা প্রয়োজন যে সুশৃঙ্খল নিরাপত্তা শিশুর জীবন এবং তার ব্যক্তিত্বকে সমৃদ্ধ করতে পারে। ঠিক অপরদিকে বিশৃঙ্খল নিরাপত্তহীনতা শিশুর কোমলমতি জীবনকে ভয়াবহ ভাবে বিনষ্ট করতে পারে। সুতরাং এইভাবে বলা যায়-

যে শিশু সমালোচনার মধ্যে অবস্থান করে সে ঘৃণা করতে শেখে।

যে শিশু হিংস্রতার মধ্যে থাকে সে হিংসাশ্রয়ী হয়।

যে শিশু ভীত বাতাবরণে লালিত হয় যে মানসিক ভাবে ভীত হয়।

যে শিশু অন্যের দয়ায় লালিত হয় সে আত্মগ্লানিতে ভোগে।

শিশুর রাজা হওয়ার স্পর্ধা এবং একটি কান্নার অনুভব:

"মাগো আমায় ছুটি দিতে বল

সকাল থেকে পড়েছি যে মেলা,

এখন আমি তোমার ঘরে বসে

করব শুধু পড়া-পড়া খেলা।

তুমি বলছ দুপুর এখন সবে

না হয় যেন সত্যি হল তাই,

একদিনো কি দুপুরবেলা হ'লে

বিকেল হ'ল মনে করতে নাই?" প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর।

বর্তমান শিশুদের জীবন অযাচিত প্রতিযোগিতা এবং অনিশ্চয়তায় পূর্ণ। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলি কলতানে মুখর নয় এবং অযাচিত দাবীর করাল গ্রাসে ডুবে আছে। তাহলে অতিরিক্ত প্রশ্রয় ইত্যাদি শিশুর সুন্দর জীবনকে কন্টকময় করছে না তো? ঝড় যাচ্ছে সংসারে অথচ অখুশি আমরা সবাই। তবে ভুলের সূত্রটা যে কোথায় সেটা আক্ষরিক অর্থেৎ বোধগম্য হচ্ছে না। ছবি আঁকা হচ্ছে ইচ্ছে পূরণের, কিন্তু অসম্ভব অস্তিরতা চারিদিকে। অশিষ্ট মুখের ভীড়ে রবীনদ্রনাথের তারাপদ হারিয়ে গিয়েছে গণমাধ্যমের চটুল বিজ্ঞাপনে। "অতএব, ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই, কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া, সঙ্গে সঙ্গে যথাপরিমনে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হবে। কেবলই ঠেভালঠি মুখস্থ হবং একজামিন আমাদের এই 'মানব জনম' আমাদের এই দুলর্ভ ক্ষেত্রে সোনা ফলাইবার পক্ষে যথেষ্ট নহে।" শিক্ষার হেরফের, রবীন্দ্রনাথ ঠাকুর।

একবিংশ শতকে শিক্ষার বিষয়টি 'মুৎসুদ্দি বুর্জোয়া'দের দ্বারা পরিচালিত। এরা আধুনিক শিক্ষা প্রদানের পরিবর্তে সমাজে এমন একটা শ্রেণী উৎপন্ন করার কারখানা স্থাপন করেছে যেখঅনে প্রত্যাশার স্বপ্ন অনেক কিন্তু বাস্তরে বিষয়টি অন্তঃস্বার শূণ্য। তাহলে শিক্ষার শুরুটা যদি এমন হয়, শিশুর ভবিষ্যৎতা অধিকাংশ ক্ষেত্রেই অন্ধকার এই বাস্তব সত্যটা অধিকাংশ অবিভাবক বেমালুম ভুলে যান। অথচ শিশুর পরিবার একটু সচেতন হলে বিদ্যাশিক্ষার সূচনাপর্ব অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে সম্পন্ন করা সম্ভব।

রবীন্দ্রনাথ ঠাকুর এপ্রসঙ্গে বলেছেন, ".. বাল্যকাল হইতে চিন্তা ও কল্পনার চর্চা না করিলে কাজের সময় যে তাহাকে হাতের কাছে। পাওয়া যাইবে না, একথা অতি পুরাতন।

কিন্তু আমাদের বর্তমান শিক্ষায় সে পথ একপ্রকার রুদ্ধ।"

প্রতিটি শিশুর অভ্যন্তরে নিহিত রয়েছে অমিত সম্ভবনার বীজ। তাকে মহীরুহে পরিণত হবার পরিস্থিতি এবং পরিবেশ প্রদান তথা সঠিক পথে উন্নীত করার দায়-দায়িত্ব শুধু অভিভাবকদের প্রতি বর্তাবে তা নয়। এই দ্বায়িত্ব রাষ্ট্র এবং রাষ্ট্রের পরিচালক বর্গের উপরেও বর্তায়। কারণ শিশুরা তো শুধুমাত্র পরিবারের সম্পদ নয়, রাষ্ট্র বা দেশের ও সম্পদ।

একটি রাষ্ট্র কলুষিত হয় অযোগ্য পরিচালক এবং ভ্রান্ত শিক্ষানীতির প্রভাবে। আমাদের ভুলে গেলে চলবে না যে অন্ধকুসংস্কার, মূল্যবোধহীনতা রাষ্ট্রের উন্নতির পক্ষে প্রধান অন্তরায় স্বরূপ। কারণ অজ্ঞানতা, অশিক্ষা সমাজ কলুষিত করে এবং রাষ্ট্রে বিশৃংখলা তৈরী করে। যদি একটি শিশু শৈশবকাল হতে এগুলি ধারণ করে তাহলে তার মধ্যে অপরাধপ্রবণতা ইত্যকার বিষয়গুলি উদ্ভূত হয়।

বর্তমান যুগে উচ্চশিক্ষার জন্য মাতৃভাষার সাথে সাথে ইংরাজী ভাষাটাও কমবেশী রপ্ত করা প্রয়োজন কিন্তু মাতৃভাষাকে এড়িয়ে বা উপেক্ষা করে ইংরাজী শিক্ষা কতটা যুক্তিসঙ্গত সকলেরই তা ভেবে দেখা দরকার। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, 'বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়। মাতৃভাষা ভিন্ন অন্য ভাষায় শিশু নির্মল আন্দ গ্রহণে সক্ষম নয়। তাই বিষয়টির প্রতি তীক্ষনভাবে দৃষ্টি রাখা প্রত্যেক অভিভাবকের অবশ্য কর্তব্য।

পরিশেষে সহজপাঠ'এর উদাহরণের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্যটিকে ইতি প্রদান করতে চাই।

"কালো রাতি গেল ঘুচে

আলোতারে দিল মুছে।

পুব দিকে ঘুম ভাঙা

হাসে উষা চোখ রাঙা।" -রবীন্দ্রনাথ ঠাকুর।

সন্তান মানস গঠনে অবিভাবক ও মাতাপিতার সচেতনতা

 সুমনপাল ভিক্ষু


"এমন এক অন্ধকার সময় আসে 
যখন সৎ থাকার অর্থ রাস্তায় দাঁড়ানো যখন বিশ্বাস মানেই পায়ের নিচে মাটি নেই। 
যে কবি হতে চেয়েছিল 
তাকে দেখলাম মর্গে শুয়ে আছে ....এমন এক অন্ধকার সময় আসে যখন বন্ধুর দিকে দু'হাত বাড়ানোই আত্মহত্যা।" বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

নব্য বিশ্বায়নের যুগে শিক্ষা এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে একটি দ্বন্দু অনিবার্যভাবে তীব্রতর হচ্ছে ভোগ্যপণ্য ও বাজার কেন্দ্রিক উন্নয়ন ভাবনার সাথে সাথে সামাজিক ন্যায়ের ভিত্তিতে তথাকথিত জনকল্যাণ মুখী এবং আদর্শবাদী সমাজ গঠনের ভাবনা। পুঁজিবাদী অর্থনীতির মূল ভরকেন্দ্র তথা চালিকাশক্তি হল 'মুনাফা', তা সে শিক্ষার ক্ষেত্রেই হোক বা অন্যত্র। পুঁজিবাদী অর্থনীতি কোন ও মানুষে মানুষে বৈষম্য এবং অর্থেই জনকল্যাণমুখী নয়। অপরদিকে মুনাফা'র কারণে ধনবৈষম্যের বিষয়টা তো থাকবেই। যেমন আঞ্চলিক বৈষম্য এই কারণেই পুঁজিবাদী অর্থনীতির দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থা জনকল্যাণের প্রাথমিক শর্তকে নস্যাৎ করবেই। এই ব্যবস্থার নিত্যসঙ্গী তীব্র অসাম্য এবং প্রতিযোগীতাভিত্তিক অমানবিকতা।

আধুনিক সমাজের দ্বন্দ্ব এবং সংঘাতের প্রেক্ষাপট অত্যন্ত সুবিস্তৃত। বিশেষ করে আধুনিক কালের সেই সমস্ত সমস্যাগুলি যা প্রতিনিয়তই আমাদের অস্থির করে তুলেছে তার গতিপ্রকৃতি অত্যত জটিল, বহুমাত্রিক বটে। সমস্যাটা শুধু অর্থনৈতিক সংকট, দারিদ্র, কষ্ট এসব নয়। একটা অদ্ভুত ধরণের নৈতিক সংকট আমাদের সমাজের ভিতটাকে, তার ভিতরের বাঁধনটাকে একেবারে আলগা করে দিয়েছে। বোধকরি সবচেয়ে বড় সংকট এইখানেই। এর শেকড় একদম পরিবার গুলোর ভেতর পর্যন্ত চলে গেছে।

যে 'পবিত্র পরিবার' নিয়ে ছেলেবেলায় আমাদের স্বপ্ন, আমদের ভালো লাগা, আমাদের পথচলা, সেই 'পরিবার' যেন কোথায় কোন একটা অশান্তির কালো মেঘে ছায়াচ্ছন্ন হয়ে আমদের মনের তৃপ্তি, আমাদের জীবনের সুস্থ স্বাভাবিক চাহিদা এবং তাদে কেন্দ্র করে পরস্পরের সাথে মননগত সম্পর্কের যে কাঠামো, তাকে পর্যন্ত বিপর্যস্ত করে দিয়েছে। সকলেই যেন কীরকম অখুশি, কীররকম যেন অস্থির। একটু পরিণত বয়সের মানুষের মুখের দিকে ভালো করে তাকালে দেখা যায় তার কুঞ্চিত ভ্রু আর বিরক্তি-ক্লিষ্ট ঠোঁট দুটির মাঝে মানুষটির অবিন্যস্ত জীবন, তার অস্থিরতা, তার একাকীত্বের যন্ত্রণা কী নির্মমতার সাথে ফুটে উঠেছে। একটা নিষ্ঠুর রকমের 'আইডেনটিটি ক্রাইসিসে' বা 'অস্তিত্বের সংকটে' ভুগছে সে। এই 'আইডেনটিটি ক্রাইসিস্' বিরাট বড় সমস্যা।

"কাতারে কাতারে লোক। 
তৃতীয় বিশ্বের 
বুভুক্ষু আর ক্ষিপ্ত। 
ভীড় বাড়ছে, ট্রেন দাড়িয়ে আছে ঠায়। হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে জীবন কারও ফুরসৎ নেই তাকাবার, 
তাকিয়ে দেখলাম।
কারও বন্ধু নেই, নিঃসঙ্গ, 
মনে হয় সকলেই মারা গ্যাছে 
বহুদিন আগে।" 
উপদেশ অথবা বিজ্ঞাপন, রিংকু শর্মা।

ব্যক্তি মানুষ তার শেকড়ের সন্ধান করতে গিয়ে 'আইডেনটিটি' খুঁজে পাচ্ছে না। এর ফলে কোথাও কোথাও অদ্ভুত ধরণের মানসিক সমস্যার শিকারে পরিণত হচ্ছে সে। কোটি কোটি মানুষের মধ্যে থেকে, সমজের মধ্যে অবস্থান করে, তার ভাল মন্দের সঙ্গে নিজেকে যুক্ত করে সেই সমাজের মঙ্গল সাধনের মধ্যে জীবনের যথার্থ অস্তিত্বকে খোঁজার শিক্ষাটাকেই তিলে তিলে মেরে দেওয়া হচ্ছে। 

সমাজের অগ্রগতির কর্মকাণ্ডে আত্মনিয়োগের মধ্যেই তো জীবনকে আমরা সুন্দর করতে পারি। এইখানেই তো নিহিত জীবনের সত্য। এখানেই তো আমার অস্তিত্ব। সমাজ থেকে, তার অগ্রগতির পথ থেকে বিচ্ছিন্ন হয়ে অস্তিত্ব অনুসন্ধানের প্রযোজন কী? আমার কোথায় জন্ম, তার ইতিহাস কী, এসব কি খুব প্রয়োজনীয়? মানুষ হিসাবে আমার সামাজিক দ্বায়িত্ববোধ, আমার চাওয়া-পাওয়া, তার ভিত্তিতে আমার সচেতন ক্রিয়া এই তো আমার সত্যিকারের অস্তিত্ব। এই ধারণাগুলি বর্তমানে সমাজ থেকে বিলুপ্ত হতে বসেছে। মধ্যবিত্ত এবং অবস্থাপন্ন পরিবারগুলিতে এই সমস্যার প্রভাব বেশী।

বর্তমানে সমাজের একটি বৃহত্তর অংশ সামাজিক দায়বদ্ধতার কোনরূপ ভূমিকা পালন করে না। এমন কি করতেও চায় না। তারা জনমায়, বাড়ে, খায়-দায়, কেরিয়ারের পেছনে ছোটে, তার পর চলে যায়। তাদের মৃত্যুর পর তেমন কেউ কাঁদে না। রবীন্দ্রনাথ বলেছেন, "স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনও শেখেনি বাঁচিতে।" যে আপন সীমানার মধ্যে থেকে বলে, 'অমি খুব স্বাধীন, আমার যা ইচ্ছে আমি তাই করি, আমি যেমন তেমন পোশাক করি, বুক বাজিয়ে কিছু কথা সাজিয়ে ছড়ার মতো বলি তারা মনে করে আমরা খুব স্বাধীন। কিন্তু তারা তাদের ছোট্ট সীমার মধ্যে স্বাধীন ভাবলেই প্রকৃত অর্থে তারা আসলে নিজের ঘরের চার দেওয়ালে বন্দী। ফলে এই সমাজের মধ্য হতে ভালো কিছু আশা করা কাঁঠালের আমসত্ত্ব' বলেই মনে হ। কেননা এই আধুনিক সমাজের পরিচালকরা বর্তমান প্রজন্ম এবং তাদের পরিবারগুলিকে ক্লীবতার শৃংখল দ্বারা আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছে ফলে স্বাধীনতার প্রকৃত সংজ্ঞাই বদলে গিয়েছে। যা খুশি করার নাম কি স্বাধীনতা? যা খুশি করার দ্বারা তো আমরা প্রবৃত্তির দাস হয়ে যেতে পারি।

রবীন্দ্রনাথ'এর একটি উক্তি প্রসঙ্গক্রমে অতি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, "জ্ঞানী ব্যক্তিই স্বাধীন ও সুন্দর। কিন্তু তার বিশাল স্বাধীনতা অন্তর্ভুক্ত থাকে প্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মের মধ্যে। ব্যক্তি একা কোনও দিন স্বাধীন হতে পারে না। তার মুক্তি সম্ভব হয় যখন সে সর্বদাই অপরের সঙ্গে সংযোগ করতে পারে।" শরৎচন্দ্র বলেছেন, "স্বাধীন অভিমতটা যেন কুসংস্কারে গিয়ে না দাঁড়ায়। তাও সীমা আছে এবং আছে বলেই তার মূল্য। একান্ত স্বাধীনতার মতো এতবড় দাসত্ব আর নেই।" প্রকৃত পক্ষে যথার্থ স্বাধীনতা বলতে কী বোঝায় তা আমাদের বর্তমান প্রজন্মের নিকট অজ্ঞাত।

বর্তমান সমাজের চালচিত্র দেখে প্রতি মুহূর্তেই মনে হয়, এই যে আমরা এগিয়ে চলেছি, এই এগিয়ে চলার মধ্যে একটা ধারণা এসে গেছে, পুরাতন জিনিষকে ফেলে দাও। এসব 'প্রাগৈতিহাসিক'। আজকের দিনে চলে না। কেননা এখন প্রযুক্তির যুগ। আমরা লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছি। ছুটছি জীবন যুদ্ধে প্রবল প্রতিযোগিতা, এতটুকু দাঁড়ানোর মতো সময় আমাদের নেই। ভয়, যদি পিছিয়ে পড়ি, হরে যাই। কিন্তু ঘরের মধ্যে দীর্ঘশ্বাস, শান্তি নেই, নেই তৃপ্তি, ছটফট করছি। একা থাকতে গিয়ে বিচ্ছিন্নভাবে তথাকথিত উন্নতির দৌড়ে মগ্ন হওয়ার ফলে পাচ্ছি সংকীর্ণ হৃদয়, সংকীর্ণ মন। অর্থাৎ আমাদের হৃদয় মন ক্রমাগতই সংকুচিত হয়ে পড়েছে। মানবিক মূল্যবোধের আদান-প্রদান ক্রমাগতই সংকুচিত হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্ক। এর ভয়াবহতা, বীভৎসতা'কে আমরা চোখের সামনে দেখতেই পারছি।

তাহলে সভ্যতা বলব কাকে? সভ্যতা বলতে যে জিনিষটা জানি এবং মানি, পৃথিবীতে মানুষের সাথে মানুষের মানবিক সম্পর্ক ব্যতীত অন্য কোনও সম্পর্ক আছে কি? আবার এই মানুষের সাথে মানুষের সম্পর্কটা কীসের উপর নির্ভরশীল? মানবিক মূল্যবোধের উপর নির্ভরশীল। মনে রাখতে হবে, জীবনকে আমরা সুদর করতে চাই, কিন্তু তার পথ কোথায়? উদ্দেশ্যহীন জীবনের মধ্যে কি মানবিক মূল্যবোধ থাকে? সমাজের অগ্রগতি, নতুন উন্নত সমজের প্রাপ্তির মধ্যে নিহিত থাকে সত্য সেই সত্যের ছন্দেই মিশে থাকে মানবিকতার ছন্দোবদ্ধতা।

এখানে একটা প্রশ্ন উঠতে পারে, সমাজ যেখানে পরিবর্তনশীল সেখানে পুরাতনকে নস্যাৎ করার মধ্যে অন্যায় কী? আসলে এর মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে। এর যথাযথ উত্তর সর্বত্র পাওয়া যায় না। সমাজ পরিবর্তনশীল, তবে এই পরিবর্তনশীলতার মধ্যে একটা যোগসূত্র আছে। আমার ছিন্নমূল নই, আকাশ থেকেই পড়িনি। আমরা যে আজকে এখানে এসেছি সেটা পুরকাতনকে নস্যাৎ করে নয়। তাই অতীতের সঙ্গে বর্তমানের যেমন যোগসূত্র আছে, তেমনি আছে বিচ্ছিন্নতাও। আমরা যদি এই সত্যকে উপলব্ধি করতে না পারি তাহলে প্রযুক্তির শত সফলতার পরেও কোনও যথার্থ সংস্কৃতি আমাদের এবং আমাদের পরিবারের মধ্যে গড়ে উঠবে না। এর পরিবর্তে আমরা ছিন্নমূল সংস্কৃতির ধারক বাহক হয়ে যাব। কেননা নবারুন ভট্টাচার্য বলেছেন-

"যারা নেমেছিল তারা চলে গেছে
যারা উঠেছিল, তারাও
সবকিছুর পরে
এক দাঁড়িয়ে আছে বাসষ্টপ।"

এই ছিন্নমূল সংস্কৃতির ভয়াবহতার স্বরূপ 'ঋত্বিক ঘটক (সুবর্ণ রেখা, মেঘে ঢাকা তারা) তাঁর সিনেমাগুলিতে দেখিয়েছেন। কিনতু সেটা ছিল দেশভাগের পরিনামের এক 'ছিন্নমূল সংস্কৃতি'।

তাহলে এই দশকের সমস্যাটা আসলে কী? সমস্ত অতীত গৌরব হতে বর্তমান প্রজন্ম এবং তাদের পরিবারগুলি বিচ্ছিন্ন। সমাজ পরিবর্তন হচ্ছে ধঅপে ধাপে এবং এই প্রত্যেকটি ধাপের মধ্যে যোগসূত্র বর্তমান। এই প্রজন্ম যোগসূত্রটাকে হারিয়ে ফেলেছে। আরও সঠিকভাবে বললে হারিয়ে দেয়া হয়েএছ। কেন? কারণ নিজের নিজের গন্ডীর মধ্যে প্রত্যেককে 'স্বাধীন' বানিয়ে রাখলে ওপরে যাঁরা সিংহাসনে (?) বিরাজমন ওঁদের ভারি সুবিধা। তাঁরা সজেই বলতে পারবে, যা হচ্ছে তা হতে দাও, নিরপেক্ষ থাকো, আর যেহেতু তুমি 'স্বাধীন', তোমার যা ইচ্ছে তাই করো। তারা সকল সময় এটা বোঝাতে চায় যে, তোমার বিকট আনন্দের কারণ যেমন তুমি, তোমার দুদর্শার জন্যও দায়ী তুমি এবং তোর কপাল। 'স্বাধীনতার এইরকম ধারণার প্যাকেড আজকাল বাজারে বিক্রয় হয়। মিডিয়া-মাফিয়ারা তাদের চ্যালেনে চ্যানেলে এইসব প্যাকেজ বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করে। আমরা ক্রয় করি এবং তার আস্বাদ গ্রহণ করে উল্লসিত হই। অথচ এই 'স্বাধীনতা' যে কত বড় 'পরাধীনতা'র নামান্তর, একবারও তা ভাবি না। আসলে ভাবনার জন্য যে চেতনাটুকু প্রয়োজন তারই মারাত্মক রকমের অভাব।

"বোধ বুদ্ধি কোথায়?
রুদ্ধ দেশে মিথ্যে লেগে আছে। 
চেতনার পাকশালে 
বহুকাল জ্বলেনি আগুন।
মৃত মুখে
বোধহীন জৌলুস।
চ্যানেলে চ্যানেলে
শুধু মোরগ লড়াই।” 
সবচরিত্র কাল্পনিক, রিংকু শর্মা।

ভীষণ অসুস্থ এক সমাজে আমরা পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। প্রতি মুহুর্তে সন্ত্রস্ত হয়ে থাকছি প্রেয় এবং শ্রেয় হতে বঞ্চিত হবার আকাঙ্খায়। নবারুণ ভট্টাচার্যের কবিতায় এই বিষয়টি স্পষ্ট ভাবে ফুটে উঠেছে-

"আমি একটি ইতরের দেশে থাকি
এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে
এবং লেখকেরা উদ্ভাবিত হয়। 
আমি একটি ইতরের দেশে থাকি 
যে দেশের বুদ্ধিজীবি অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে
গরীব মানুষের ঘর ভেঙ্গে দেয়।
আমি একটি ইতরের দেশে থাকি....।"

অথচ রবীন্দ্রনাথ শিক্ষাচিন্তার অন্যতম উপাদান রূপে আনন্দদানকেই গ্রহণ করেছিলেন, যান্ত্রিকতাকে নয়। তিনি বলেছেন, "আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিত ভাবে বৃদ্ধি পেতে থাকে। গ্রহণ শক্তি, ধারণাশক্তি, চিন্তাশক্তি বেশ হসজে এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে।" রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাচিন্তার বিষয়টি সম্পর্কে ১৯৩০ খ্রিষ্টাব্দে রাশিয়া ভ্রমণকালে বলেছিলেন, "শিক্ষা সম্বন্ধে আমার মত হল তাকে জীবনের সঙ্গে যোগ রাখতে হবে, তাকে জীবনের অংশ হতে হবে। যথার্থ শিক্ষালাভ করা যায় যথার্থ জীবনধারণের ফলে, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে নয় যা সভ্য জগতে ইসকুলে কলেজে প্রায়ই ঘটে সে যেন এক খাঁচা, তার ভিতরে শিশুদের মত কৃত্তিম তথ্য জোগানো হয়।" শিখার এই খাঁচা রূপকে তুলে ধরার প্রশ্নে তিনি রচনা করেছিলেন 'তোতা কাহিনী।'

যান্ত্রিক শিক্ষায় রবীন্দ্রনাথ কখনই বিশ্বাসী ছিলেন না। শুধু শিশুশিক্ষার ক্ষেত্রেই নয়, যারা জীবন তিনি কঠিন নিয়মে বাঁধা অ-স্বাভাবিক শিক্ষার বিরুদ্ধেই কথা বলেছেন।

তাঁর ঘোষণা ছিল, "মনুষ্যত্বের শিক্ষাই চরম শিক্ষা, আর সমস্তটাই তা অধীনে। এই মনুষ্যত্ব হচ্ছে আকাঙ্ক্ষার ঔদার্য; আকাঙ্ক্ষার দুঃসাধ্য অধ্যবসায়, মহৎ সংকল্পের দুর্জয়তা।"

১৯২৯ খ্রিষ্টাব্দে, অনাথনাথ বসুকে একটি পত্রে রবীন্দ্রনাথ লিখেছেন, "বিদ্যালয়ের শিশুকাল থেকে আমরা বাঁধা খোরাকে অভ্যস্ত হই বলে আমাদের মননশক্তির সজীবতা হারাই বুদ্ধির ক্ষেত্রে নিজেরা চরে খাবার অভ্যাস না করে তাদের চিত্ত কোনো কালে সবল হয় না। তোমারা গয়লার কাজ ছেড়ে দিয়ে রাখালের কাজ করো।" ১৯৩০ খ্রিষ্টাব্দে তিনি বলেছেন, "সেদিন আমার সংকল্প ছিল, বালকদের এমন শিক্ষা দেবো যা শুধু পুঁথির শিক্ষা নয়, প্রান্তরযুক্ত অবারিত আকাশের মধ্যে যে মুক্তির আনন্দ তারই সঙ্গে মিলিয়ে যতটা পারি তাদের মানুষ করে তুলব। শিক্ষা দেবার উপকরণ যে আমি সঞ্চয় করেছিলাম তা নয়। সাধারণ শিক্ষা আমি পাইনি, তাতে আমি অভিজ্ঞ ছিলাম না।" এই অভিজ্ঞতা না থাকায় ক্ষতি হয়নি বরং উপনিবেশের শিক্ষার দাপটের মধ্যেই তার অঙ্গীকার ছিল "আমি স্থির করলাম শিশুদের শিক্ষার মধ্যে প্রাণরস বহানো চাই।"

শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে রবীন্দ্রনাথের নীতি ছিল স্বাধীনতা, সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ এবং প্রকৃতির সঙ্গে সক্রিয় যোগাযোগ। তিনি বোঝাতে চেয়েছেন, "মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে, যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়, শিক্ষার দ্বারা শিখা জ্বালিয়া ওঠে, প্রাণের দ্বারা প্রাণ সঞ্চারিত হয়।"

জর্জ হিউম যেমন বলেছিলেন, "তোতা সকল সময় শ্রেণীকক্ষের দিনলিপি মেন চলে।" একথাই রবীন্দ্রনাথ বলেছিলেন, 'তোতা কাহিনী' রচনায়। কেননা নিছক পুঁথিগত শিক্ষায় তাঁর প্রতিবাদ ছিল। 'আবরণ' নিবন্ধে তিনি লিখেছেন, "বিদ্যা জিনিষটা যেন একটা স্বতন্ত্র পদার্থ, শিশুর মন হইতে সেটাকে যেন তফাত করিয়া দেখিতে হয়, সেটা বইয়ের পাতা এবং অক্ষরের সংখ্যা, তাহাতে ছাত্রের মন যদি মিশিয়া যায়, সে যদি পুঁথির গোলাম হয়, তাহার স্বাভাবিক বুদ্ধি যদি অভিভূত হয়ে পড়ে সে যদি নিজের প্রাকৃতিক ক্ষমতাগুলি চালনা করিয়া জ্ঞান অধিকার করিবার শক্তি, অনভ্যাস ও উৎপীড়নশত চিরকালের জন্য হারায় তবু ইহা বিদ্য......।

রবীন্দ্রনাথ প্রাশ্চাত্য শিক্ষাবীদগণের শিক্ষাচিন্তা এবং শিক্ষাদর্শনের সঙ্গে পরিচিত ছিলেন। রুশো তাঁর অজ্ঞাত ছিল না, রুশো বাস্তবের কর্কশ জীবন থেকে শিশুদের বাঁচাবার তাগিদ উপলব্ধি করেছিলেন। পেস্তালাৎসী, ফ্রয়েবল, জন ডিউই'এর শিক্ষাদর্শের সঙ্গে রবীন্দ্রনাথের সাদৃশ্য এবং প্রভাব কাকতলীয় নয়। বিশেষত মনস্তাত্বিক শিক্ষার প্রতি রবীন্দ্রনাথের পূর্ণ সমর্থন ও ছিল। তিনি পুঁথিগত শিক্ষার পাশাপাশি সৃজনশীল শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। কবির রচনায় আজও ভাস্বর হয়ে আছে শিশুর শৈশব চাপল্য এবং সরলতা-

"....মনে পড়ে সেই সন্ধ্যাবেলা
শৈশবের। 
কত গল্প কত বাল্যখেলা,
এক বিছানায় শুয়ে মোরা সঙ্গী তিন,
সে কি আজিকার কথা, হল কতদিন।"

ছেলেবেলা'য় লিখেছেন, "ঐখানে গুরু মশায়ের পাঠশালা বসত। কেবল বাড়ির নয়, পাড়া প্রতিবেশীর ছেলেদের ও ঐখানেই বিদ্যার প্রথম আঁচড় পড়ত তালপাায়। আমি ও নিশ্চয় ঐখানেই স্বরে ও স্বরে আ'র উপর দাগ বুলোতে আরম্ভ করেছিলুম....।"

বিদ্যাসাগর প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, "আজ বিশেষ করে মনে করিয়ে দেবার দিন এল যে, সৃষ্টিকর্তারূপে বিদ্যাসাগরের যে স্মরণীয়তা আজও বাংলা ভাষার মধ্যে সজীব শক্তিতে সঞ্চারিত, তাকে নব নব পরিণতির অন্তরাল অতিক্রম করে সম্মানের অর্ঘ্য নিবেদন করা বাঙালির নিত্যকৃত্যের মধ্যে যেন গণ্য হয়।"

বর্তমান শতাব্দীতে শিক্ষার প্রকৃত অর্থ হল চাকরি অর্জন এবং ধনোপার্জন। কবি পরিমল রায় বলেছেন, 'বিদ্যার বিপনিদ্বারে দলে দলে ক্রেতাদের মেলা'। প্রসঙ্গত মনে রাখা প্রয়োজন, নৈর্ব্যক্তিক শিক্ষা লেখাপড়ার পরিবেশ পরিসর তৈরী করে না। নৈর্ব্যক্তিকতা শিক্ষার প্রতিবন্ধক। প্রকৃত পক্ষে এই শতাব্দীকালে মানবিক সম্পর্কের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। কেননা আত্মকেন্দ্রিক ভোগবাদী সমাজ তো স্বভাবে নিম্নগামী। পণ্যমুখী সমাজে শিক্ষা তো এক ধরণের প্রশিক্ষণ মাত্র, এটা চরিত্র গঠন বা মানুষ তৈরীর প্রক্রিয়া নয়। প্রকৃত শিক্ষার সংজ্ঞা নির্ধারণ করা হয় এই ভাবে যে এচা মানুষ তৈরীর প্রক্রিয়া এবং শিক্ষক তাই মানুষ তৈরীর কারিগর। এই কারণেই কান্ট বলেছেন, "মানুষ তখনই মানুষ হয় যখন সে প্রকৃত শিক্ষা অর্জন করে।"

পুঁজিবাদী সমাজের মূলগত বৈশিষ্ট্য হলো উৎপাদন শ্রম এবং উৎপাদনের অন্যান্য উপাদনের মধ্যে বিচ্ছেদ তৈরী করা। আর তারই অনিবার্য ফলশ্রুতি হলো, সমাজের উৎপাদানের এবং শ্রমের একটি বৃহৎ অংশ উৎপদানের উপাদানের সঙ্গে সফলভাবে সম্পৃক্ত না হতে পেরে অপচয়ে বিনষ্ট হয়ে যাচ্ছে। এর বাস্তবতা হলো, একটি বিপুল সংখ্যক বেকার। এক্ষেত্রে ধারণা তৈরী করা হয় যে শিক্ষার সুযোগ বুদ্ধি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং শিক্ষাকে আরও রোজগার মুখী করতে হবে। ফলে শিক্ষাকে পণ্যমুখী বাজারের স্বার্থে শুধুমাত্র চাকুরীর ছাড়পত্র হিসেবে গণ্য করা হচ্ছে। তবে এই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করা নয়, এই শিক্ষার মূল উদ্দেশ্য হল পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের বংশবদ দালাল তৈরী করা।

শাসক শ্রেণী এবং তার তল্পিবাহকেরা গণশিক্ষা এবং তার মানবিক দিগগুলিকে নিজেদের স্বার্থে বিনষ্ট করে দেয়। তারা শ্রেণীবিভক্ত সমাজে তাদের আধিপত্যকে সুরক্ষিত রাখার প্রশ্নে শিক্ষার পরিকাঠামো প্রস্তুত করে, এই শিক্ষা কখনই সমাজের উন্নতি করে না। বরং এইশিক্ষা প্রকৃত অর্থে শ্রেণীবিভক্ত সমাজের ভিতকে দৃঢ় করতে সচেষ্ট থাকে। মানব সমাজের পরম শত্রু হল কুসংস্কার কুপমণ্ডুকতা এবং ভোগবাদের ন্যায় ধর্মান্ধতা, বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা। এই সামন্ততান্ত্রিক বিষয়গুলি ভারতবর্ষের ন্যায় তৃতীয় বিশ্বের পশ্চাৎপাদ দেশগুলির মূলগত বৈশিষ্ট্য। এখানে শাসক শ্রেণী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শোষণের অনুঘটক রূপে কাজ করে। তারা শোষিত বঞ্চিত মানুষকে তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করে এবং তাদের পরস্পর শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মেকি দেশপ্রেম তথা ধর্মসংকট ইত্যকার বিষয়গুলিকে সর্বদা ব্যবহার করে।

বর্তমান সময়ে তথাকথিত জাতীয়তাবাদের মোড়কে অতীত হতে তুলে আনা হচ্ছে বিজ্ঞানবিরোধী, পশ্চাৎমুখী, মৃত ও গলিত কাল্পনিক কাহিনী। যেগুলিকে নানা আঙ্গিকে সমাজের অভ্যন্তরে প্রোথিত করে দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত করা হচ্ছে প্রগতি আধুনিকতার মোড়কে পাশ্চাত্য সভ্যতার উচ্ছিষ্ট।

জীবনের ধর্ম এগিয়ে চলা। অবশ্য এই এগিয়ে চলা পশ্চাৎমুখী নয়, সম্মুখ পানে, আলোর দিকে। কিন্তু এখন, 'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যে পথে হাঁটছি আমরা সে পথ কুসুমিত নয় কণ্টকাকীর্ণ। নিকষ-কালে সেই গাঢ় অন্ধকারে আর যে কথাই মনে পড়ুক, রবীন্দ্রনাথ অথবা দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশের কথা মনে পড়ে না। ভেতরে ভেতরে শুধুই ক্ষয়ে যাওয়া, 'প্রভু নষ্ট হয়ে যায়...।' অবিরাম রক্তক্ষরণ। মনে হয় এই মৃতবৎ সমাজে আমরাও প্রেত হয়ে বসে আছি।

এই ক্ষয়ে যাওয়া সমাজে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নবীন প্রজন্ম। তাদের বিনষ্ট করার পেছনে রয়েছে এক গূঢ় অভিসন্ধি। বই পড়া কিম্বা সাহিত্যচর্চার বিষয়টি এখন অর্থহীন, ছাঁইপাঁশ। লোকঠকানো বিজ্ঞাপনে ঢেকে গেছে গগনচুম্বী ইমারত। অন্ধ বিশ্বাস মনের গভীরে বাসা বেঁধেছে। সবটাই অন্তঃসারশূণ্য মিথ্যে নাটকের প্রহসন মাত্র। মানবতা নেই, প্রীতি নেই, নেই করুণার আলোড়ন। পরিবার গুলো সম্পর্কের টানাপোড়েন'এ ব্যস্ত। সম্পর্কেকর মাধুর্য্য কোথায় হারিয়ে গেছে। গ্রাস করেছে বিপন্নতা। এই অযাচিত পরিবেশ ছোটদের কষ্ট দেয়, নিরাপত্তার অভাববোধ করে সে। পরিবারের চাহিদা পুরণে ব্যর্থ এই কৈশোরত একসময় হারিয়ে ফেলে জীবনের স্বাভাবিক ছন্দ।

"....যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে

দ্যাখে তারা; যাদের হৃদয়ে প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপারমর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়

মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।"
জীবনানন্দ দাশ।

রবীন্দ্রনাথের 'তোতা-কাহিনী'তে বাস্তববোধ হীন বিজাতীয় শিক্ষার উজ্জ্বল চিত্রটি পরিস্ফুট হয়। "... খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই চীৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোজা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। রাজা পাখিটাকে চিপিলেন। সে হাঁ করিল না, হুঁ করিল না। বেকল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস্থ গজগজ করিতে লাগিল।

বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশালয়গুলি দীর্ঘ নিশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল।"

বাল্যজীবন তো শুধু বেড়ে ওঠার সময় নয়, প্রকৃত অর্থে গড়ে ওঠার সময় নয়। একা-একা তো সেই বালক বা কিশোর তো আর বেড়ে ওঠে না, গড়েও উঠতে পারে না। পরিবার অর্থাৎ মাতা-পিতার স্বতঃস্ফূত সহযোগীতা ব্যতীত এই গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের বিষয়টি সম্ভব নয়। সর্বোপরি চারপাশের পরিবেশটিও তাকে প্রভাবিত করে। কিন্তু এই যান্ত্রিক সভ্যতার চাপে শিশুটি যে কখন 'ভোম্বলসর্দার' হওয়ার পরিবর্তে কালনেমিতে পরিণত হয়েছে তার খবরকে বা রাখে?

এদিকে খান ইঁটের মতো কত না বই! সেই সব বই সে অনিচ্ছায় পড়ে, মা-বাবা তাকে পোগ্রাসে গিলিয়ে খাওয়ায়। কেননা সবাইকে ছাড়িয়ে যেতে হবে, সামিল হতে হবে ইঁদুর দৌড়ে। এইটুকু না পারলে তো জীবন ১৬ আনাই মিথ্যে। শেষ পর্যন্ত সব শিক্ষাই অসার হয়ে যায়। কিছুই শেখে না সে। কিছুই শেখা হয় না। কেননা শরীর ও মনের টানাপোড়েনে তার শৈশব কৈশোর তো ক্ষতবিক্ষত। তার চোখের সামনে প্রকৃতির অনাবিল সৌন্দর্য আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেল। সমাজের অনুশাসনে বন্দী জীবন থেকে বেরিয়ে কোথাও না কোথাও সেই জীবনের অভাব তাকে হারিয়ে দিচ্ছে। সমাজের প্রস্তাবিত সুখী জীবন থেকেও সে বঞ্চিত। কোন আবেগমণ্ডিত জীবনসত্ত্বার বাস্তবায়ন যেন সবকিছুই একতর ফা-একমুখী জীবন। আইডেনটিটি থেকেও নেই।

প্রযুক্তির এই সময় যারা গড্ডালিকা প্রবাহের আবর্তে ভেসে চলেছে তারাও একসময়ে হতবাক্ বিস্ময়ে বোবা পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করতে বাধ্য হবে। কেননা বিশ্ব পুঁজির চরম সংকট তাকে এই পথে ধাবিত করবে।

ধূর্ত জটিল সমাজ জীবনে পাঁচতারার স্বপ্ন দেখাটা সোনার পাথর বাটির সন্ধান বলে মনে হয়। কেননা চিন্তায় চেতনায় অপাংতেয় হওয়ার কারণে কুঁকড়ে যাচ্ছে অগণিত বিধ্বস্ত মানুষের জীবনযাত্রা। বিপন্নতার গহ্বরে নবীন প্রজন্মের প্রবেশ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। "আমাদের এই পৃথিবীতে। সুসভ্য এই পৃথিবীতে। সুসভ্য এই পৃথিবী তো... প্রতি মিনিটে ৩০ শিশু স্রেফ না খেতে পেয়ে। একটু একটু করে ধুকে মারা যায়। আর মানুষ মারা অস্ত্র তৈরীর জন্য সর্বাধুনিক পারমানবিক বোমা তৈরীর জন্য আমরা খরচ করি প্রতি
মিনিটে ১৬ লক্ষ ডলার।" সুবিমল মিশ্র।
রবীন্দ্রনাথ বলেছেন, "আমার হাতে যদি পৃথিবীর ভার থাকতো, তাহলে শুধু শিশুদের জন্যই সমস্ত পৃথিবীটাকে ফুলের বাগান করে দিতুম' তখন বেনেবুদ্ধির মানুষেরা বিদ্রুপ করে।"

মানুষের বড় হওয়া কি শুধুই দেহে? আয়তনিক রূপে? না কি মনে? মনে যারা বড় হতে পারে, তারাই পারে শিশু কিশোরের মনকে ছুঁয়ে ফেলতে।

রবীন্দ্রনাথের মতে একবার প্রতিযোগীতার ভূত চাপিয়ে দিলে সেই ভূতকে আর নামানো যায় না। এখন রবীন্দ্রবর্ণিত সেই প্রতিযোগীতার ভূত সর্বত্র। এভাবে সমাজের স্বকীয়তা বিনষ্ট হয়। শিশু কিশোর কি তোতা পাখি?

"মন খারাপ করা বিকেল নামে মেঘ করেছে দূরে কোথাও এক পশলা বৃষ্টি হচ্ছে।" কবীর সুমন।

এখনকার অভিভাবকরা তাদের সন্তান সন্ততিকে ইংরেজীয়ানার মোড়কে শিকড়বিহীন শিক্ষার যাঁতাকলে জুড়ে দিতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। এই বিষয়টি মোহগ্রস্ত চিন্তার পরিচায়ক ব্যতীত আর কী বা হতে পারে? রবীন্দ্রনাথ ১৩১২ বঙ্গাব্দ (বৈশাখ) তে ছাত্রদের প্রতি সম্ভাষণ' শীর্ষক নিবন্ধে লিখেছেন

"একদিন গেছে যখন আমাদের শিক্ষিত লোকেরা ইংরেজি পুঁথির প্রত্যেক কথাই বেদবাক্য বলিয়া জ্ঞান করিত। ইংরেজি মগ্নতা এতদূর পর্যন্ত সাংঘাতিক হইয়া উঠিয়া ছিল যে, ইংরেজি বিধি বিধানের সহিত কোনো প্রকারে মিলাইতে না পারিয়া জামাইষষ্ঠী ফিরাইয়া দিয়াছে এবং আমোদ করিয়া বান্ধবের গায়ে আবির লেপন চরিত্রের একটা চিরস্থায়ী কলঙ্ক বলিয়া গণ্য করিয়াছে এত বড়ো শিক্ষিত মূর্খতার প্রমাণ আমরা পাইয়াছি।"

'ঘূনিভার্সিটি বিল' (১৩১১ বঙ্গাব্দ, আষাঢ়) শীর্ষক আলোচনায় রবীন্দ্রনাথ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, "আমাদের ভাবনার বিষয় এই যে, দেশে বিচার দুর্মূল্য, অন্ন দুর্মূল্য, শিক্ষাও যদি দুর্মূল্য হয় তবে ধনী দরিদ্রের মধেও নিদারুণ বিচ্ছেদ আমাদের দেশেও অত্যন্ত বৃহৎ হইয়া উঠিবে" (রবীন্দ্র রচনাবলী, ত্রয়োদশ খণ্ড, পৃষ্টা ৮৭, ১৯৯০)।

বলাবাহুল্য, রবীন্দ্রনাথ সেই সময়কালে যে দিশা দেখাতে চেয়েছিলেন তা একবিংশ শতকের তথাকথিত আধুনিক সমাজ গ্রহণ করেছে বলে মনে হয় না। ফলে জীবনের একেবারে প্রারম্ভিক সময়কাল হতে সন্তান যেভাবে বৈষম্যের মধ্যে লালিত হয়, বড় হবার পর সেই বৈষম্য চিন্তা সমাজের সকল ক্ষেত্রে তাকে তাড়া করে বেড়ায়। এই কারণেই বোধ হয় সন্তান সন্ততির প্রতি সদয় হওয়ার পরিবর্তে পরিবার-পরিজন আরও নির্মম হয়ে উঠেছে। আর এইভাবেই সন্তানের স্বাভাবিক ও স্বাধীন স্বতস্ফুর্ততা বিনষ্ট হয়ে যাচ্ছে।

প্রাথমিক প্রয়োজন এবং উচ্চাকাঙ্খাকে ঘিরে মানুষের সামাজিক, অর্থনৈতিক তথা অন্যান্য চাহিদাগুলি এত ব্যাপক হয়ে উঠেছে যে তার পরিসীমা নির্ধারণ করতে গেলে 'ঠগ বাছতে গাঁ উজার' হবার মত অবস্থা তৈরী হবে। ফলে আমরা বরং এই সকল চাহিদার পেছনে যে সকল আবেগ জনিত ভাবনা কাজ করে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটির রূপরেখা উদ্ধৃত করতে পারি। যেমন-

ক. মানুষ দাবী করে, জীবনে চলার পথে সকল কাজই যেন সকল সময় তার ইচ্ছানুসারে সম্পাদিত হবে।
খ. মানুষ চায়, তার অভিমত ও সিদ্ধান্ত যেন গুরুত্ব পায়, কারণ নিজে যা ভাবনা করে তার সম্পূর্ণটাই সঠিক, অন্যান্য গুলি অসার বা বিভ্রান্তিমূলক।
গ. প্রতিটি কর্মে যেন সফলতা উপস্থিত হয় এবং একই সাথে সুযোগ যেন তার জীবনকে ব্যাপৃত করে রাখে।
ঘ. কোনরূপ প্রতিকূলতা তাকে যেন গ্রাস না করে।

৫. জীবন যেন সুখময় হয় এবং দুঃখের উপস্থিতি যেন না আসে।

বাস্তবিক অর্থে এই কাঙ্খিত চাওয়া-পাওয়ার বিষয়টি নির্ভর করে মানুষের কর্মের উপর। সর্বোপরি দুঃখের উপস্থিতি তো কোনও অস্বাভাবিক বিষয় নয়, বিষয়টা তো স্বাভাবিক। অর্থাৎ যেমন কর্ম আছে, তেমন কর্ম ফল ও আছে। এতো অনাদি অনন্তকাল ধরে চলে আসছে।

"মনঃ পূর্বঙ্গমা ধর্মাঃ মনশ্রেষ্ঠা মনোময়াঃ।
মনসা চেত্ প্রদুষ্টেন, ভাষতে বা করোতি বা।
ততস্তং দুঃখমন্বেতি, চক্রবত্ বহতঃ পদম্।।১।।"

অর্থাৎ, মনুষ্য দুষিত মনে যা কিছু ব্যক্ত করে বা সম্পাদন করে, এই (৩ মনঃকর্ম, ৪ বাক্কর্ম তথা ৩ কায়কর্ম) অর্থাৎ দশ (১০) অকুশল কর্ম দ্বারা উৎপন্ন দুঃখ সেই মনুষ্যকে ঠিক সেইভাবে অনুগমন করে, যেমন কোনও বলদশকটের চক্র (চাকা) শকটে যুক্ত বলদের পদাঙ্ক অনুগমন (অনুসরণ) করে। (ধম্মপদ, যমক বর্গ, ১)।

অপূর্ণতা হতে মানসিক চাপের সূত্রপাত হয়। কেননা এই প্রজন্মের পরিবার বর্গের সিংহভাগই অপূর্ণতায় ভুগছে। মূলতঃ এই কারণে তারা সন্তুষ্ট হতে পারছে না।

১. অতিরিক্ত উচ্চাকাঙ্খা, যোগ্যতা থাকুক তার না থাকুক, আরও চাই। ২. পরশ্রীকাতরতা, অর্থাৎ অপরের যা আছে, তার চেয়েও বেশী আমার থাকতে হবে। ৩. হীন মানসিকতা, সমাজ বা পৃথিবী তোল্লায় যাক, আমি বেঁচে থাকলেই হল।

নরওয়ের একজন প্রখ্যাত গবেষণাকারী অধ্যাপক ডি. অলউইআস 'দুর্বলের প্রতি নির্গম উৎপীড়ন' নামক বিষয়টি নিয়ে একটি সুন্দর রেখচিত্র প্রস্তুত করেছেন। রেখচিত্রটি হল এইরূপ

দুর্বলের প্রতি নির্মম উৎপীড়ন
                  ।
__________।___________________
।                                                 ।
শারীরীক                        শারীরীক নয়
উদাহরণ: আঘাত দেওয়া         ।
লাথি, কিল, চড় মারা               ।
                                               ।
______________________________
      ।                                        ।
মৌখিক।                                  ।
উদাহরণ: গালি দেওয়া,            ।
বিদ্রুপ করা, ভীতি                    ।
প্রদান করা            
   _________________________
          ।                                    ।
কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি          পরোক্ষভাবে 
                                       অবহেলা করা

দুর্বলের প্রতি নির্মম উৎপীড়নের আধিপত্য সকুল, কলেজ, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অঞ্চল, পাড়া অতিক্রম করে সংসারেও প্রভাব বিস্তার করেছে। এ এক সামাজিক ব্যাধি। এই অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ করতে না পারলে আগামী দিনে এই কু-প্রভাবে জন্ম নেবে আরও এক ভয়ংকর সমাজ।

ফ্রয়েডীয় তত্ত্ব অনুসারে সহজাত প্রবৃত্তির ২টি ধারা সৃজনশীলতা এবং ধ্বংসাত্বক মনোভাব। যে মানসিক শক্তি সুস্থতার পথে পা বাড়িয়ে জীবনের ছন্দে নিজেকে অঙ্গীকার করে, সে কিছু গড়তে চায়, সৃষ্টি করে। এ সৃষ্টি শুধু যশ-প্রতিষ্ঠা অর্জন করা নয়। এ সৃষ্টি যে কোন মানবিক কাজে উৎসাহ ও মনোযোগের ফলে উৎকর্ষ লাভ করা। এর প্রভাবে মানুষের তৃপ্তি আসে, উপকার হয়, আনন্দবোধ উৎপন্ন হয়। অপরদিকে মানসিক হতাশা বোধের প্রভাবে জন্মনেয় আত্মপ্রচারের অহংকার, হীনমন্যতা। মনোবিজ্ঞান বলে নেতিবাচক আবেগ বা কষ্ট অন্য কোনো ভুল বা সামাজিক অগ্রহণযোগ্য আচরণের মাধ্যমে প্রকাশিত হলে সমাজ তথা পরিবারে দ্বন্ধের জটিলতা দেখা দেয় সুতরাং মাতা-পিতার উচিত সন্তান-সন্ততিকে আমিত্বের বাঁধন হতে মুক্ত করে গঠনমূলক এবং সৃজনশীল কাজের মধ্যে সম্পৃক্ত করা, তাহলেই শিশুর কৈশোর ও যৌবন হবে কোমল মাধুর্যপূর্ণ। উন্নত হবে সমাজ সভ্যতা।

"আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম,
কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল।

অথচ, সকলেরই ইচ্ছে পূরণ হল, এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।"
নীরেন্দ্রনাথ চক্রবর্তী।


সম্বোধির পথে গ্রন্থ অভিমত

অভিমত
সুমনপাল ভিক্ষু

সহজ স্তব্ধ শব্দ দ্বারা অর্থাৎ যে শব্দে শিহরণ নেই বা কল্পমান অবস্থা নেই, মানব জীবনে সংঘঠিত ঘটনার বিবরণ বহন করা চলে না। শুধুমাত্র মানব জীবনই নয়, অজৈব বস্তুর রূপ নির্ণয়ের ক্ষেত্রে ও গতিদীপ্ত ভাষার প্রয়োজন অশেষ। এক্ষেত্রে একজন লেখকের কর্তব্য হচ্ছে নৈমিত্তিক ক্ষেত্র থেকে, বৌদ্ধিক বাস্তবতা থেকে অনসম্বল জীবনকে উদ্ধার করে এনে শব্দের জগতে তাকে প্রাণবন্ত ও চঞ্চল করা। অবশ্য এক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে যে, শব্দের জগতে প্রাণবন্ত করার অর্থ কি বস্তুজগৎ থেকে তাকে বিচ্ছিন্ন করা? অথবা জীবন কে শব্দক্ষেত্রে জীবন্ত ও বাস্তব করে বস্তুজগৎকে আরো বেশী সত্য মূল্য দেওয়া? এ কথার উত্তর হচ্ছে, জীবনের জন্য নতুন যে শব্দের পরিমণ্ডল গড়ে উঠেছে, সৃষ্টির ক্ষেত্রে একমাত্র এ-পরিমণ্ডলেই বাস্তব জীবন আমাদের বোধায়ও।

আমাদের অর্থজ্ঞাপক কথোপকথনের ভাষার সর্বাপেক্ষা সহজ ও সংক্ষিপ্ত উপাদান যে শব্দগুলি নিয়ে, সেগুলি বিভিন্ন ব্যক্তির মনে বিভিন্ন ভাবের জাগৃতির সহায়তা করতে পারে। যে যতটা নিবিড়ভাবে কোনো বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট তার মনে সে বস্তুর আবেদন ততটাই গভীর। এ আবেদন বস্তু সম্পর্কে মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল।

কোনো লেখকের রচনাশৈলীতে বিশিষ্টতা তখনই অবধারিত হয় যখন তিনি ঘটনা বা কর্মের সংবাদের সঙ্গে সঙ্গে জীবনের একটি বৌদ্ধিক চিত্র উপস্থিত করেন। প্রধাণতঃ যে রচনায় মার্মিক মূল্যবোধ বা দাহনের পরিচয় থাকে, তা সহজে প্রাচীন হয় না, কেননা সেখানে সর্ব সময়ের একটি চৈতন্যের প্রশ্রয় থাকে। এ চৈতন্যই হচ্ছে লেখক বা শিল্পীর অহমিকা, যাকে আমরা আঙ্গিক আখ্যা দিতে পারি।

উপাদান অথবা লিরিক তৈরী করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নীহারিকার মতো পরস্পর সংলগ্ন অনেকগুলো অনুভূতি। এক্ষেত্রে তাঁর অর্থাৎ লেখকের উপলব্ধি এমন প্রগাঢ় হবে যে, তিনি তার প্রতিরূপ আবিস্কার করবেন শব্দ বোধের মধ্য দিয়ে। আবিষ্কার করবেন না বলে বলা যায় যে স্বতঃ সিদ্ধান্তে তিনি একটি বক্তব্যে উপনীত হবেন। আমি অনেক সময় সকালবেলায় জানালা খুলে আকাশের দিকে তাকাই, তখন হয়তো কুয়াশার অস্পষ্টতায় পাখি দেখি, দেখি মেঘ, এলোমেলো ছেঁড়া কাগজের টুকরো উড়ে যেতে দেখি, হয়তো গানের শব্দ কানে আসে......। তখন এ সমস্ত সত্যকে শব্দে অথবা উপমায় একটি সাহিত্য লোক এর বাণীরূপের মধ্যে ধরে রাখাবার চেষ্টা করি। একটি উপলব্ধির পরিপূর্ণতার এভাবেই হয়তো প্রথম পদক্ষেপ ঘটে। এ পরিপূর্ণতার পথে অন্তরঙ্গ ধ্যান এবং চিন্তায় শব্দগুলো আবেগ ও বিশ্বাসের উষ্ণতায় হৃদয় বোধকে উন্মোচিত করে। সমস্ত ঘটনা এবং চিন্তা তখন শব্দ হিসেবে বিকশিত হয়।

মুক্ত গদ্য অথবা সৃজনশীল চিন্তনবোধের মধ্যে যে বিষয়টি নিহিত থাকে তা জীবন সম্পর্কে অভিজ্ঞতার অভাবের জন্য, কিন্তু সর্বশেষের সরলতা অভিজ্ঞতার প্রগাঢ়তার জন্য। অতি অল্প কথায় আমরা আমাদের অভিজ্ঞতাকে বাঙময় করবো। আমরা প্রতিদিন জীবনের অলিন্দে দাঁড়িয়ে অভিজ্ঞতার নিশ্বাস গ্রহণ করছি। আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে জীবনবোধের যে সঞ্চয়, অভিজ্ঞতার আহরণ নিয়ে একজন গদ্যকারের জীবনে তা যেমন সত্য, অন্য কারো জীবনে তেমন নয়।

পাঠকের বুদ্ধিকে দীপিত করা এবং আবেগকে পরিচ্ছন্ন করার দায়িত্ব গদ্যকারের। শব্দের বিন্যাসের মধ্যে নতুন ধ্বনি-ব্যঞ্জন দান করে, বক্তব্যকে এই সঙ্গে চিন্তা ও আবেগের মধ্যে শিহরিত করে পাঠকের আপন বোধের রাজ্যে গদ্যকার আপন সত্যবোধকে কম্পিত দেখবেন।

অনেক সময় বিষয়টিকে নিছক আবরণের মনে হয়, যেন তা বর্ণিত একটি বিষয়ের আচ্ছাদন, কিন্ত আচ্ছাদন ও দেহকে সুষম মাধুর্যে উদ্ঘাটিত করে, আচ্ছাদনের ও বর্ণ বৈচিত্র আছে এবং আচ্ছাদন ও দেহকে স্বীকার করেই মূল্যবান। এক্ষেত্রে গদ্যকারকে লক্ষ্য রাখতে হয় যাতে আবরণের চাপে পড়ে বিষয়চিট বিকৃত না হয় অর্থাৎ আবরণ যেন বিষয় বা দেহের সত্যকে করে।

কেন না সংবাদের গাণিতিক হিসেবে তো বিষয়সমূহে মুখরতা আসে না। তাই আবরণ নিয়ে, অলঙ্কার নিয়ে ভূষণ সম্ভারে আলোকিত হয়ে বিষয়টি চিত্তগ্রাহী হয়।

উপরোক্ত বিষয়গুলি পণ্ডিত প্রবর ভিক্ষু জ্ঞানবোধির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কেননা তিনি হয়তো বলতে চেয়েছেন অথবা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছেন....।

'যদি আমি সমস্ত জীবন ধারে 
একটি বীজ মাটিতে পুঁততাম 
একটি গাছ জন্মাতে পারতাম
সেই গাছ ফল ছায়া দেয়....।'

আমার কেন জানি না কখনোই মনে হয় নি ভিক্ষু জ্ঞানবোধি এই মহা মূল্যবান নিবন্ধটি লিখিছেন বরং মনে হয়েছে এই নিবন্ধটি ভিক্ষু জ্ঞানবোধি'কে লিখেছেন।

ভিক্ষু জ্ঞানবোধির এই নিবন্ধটিকে অনুসরণ করলেও এই একই কথা মনে হয়। অনেকে হয়তো বিষয়টিকে 'ফরমায়েশি' বলবেন কিন্তু আমার কখনই তা ফরমায়েশি বলে মনে হয়নি বরং মনে হয়েছে বুদ্ধানুশাসনের প্রতি দায়বদ্ধতা।

ভিক্ষু জ্ঞানবোধি বিরচিত নিবন্ধটি অনুশীলন করার পর আমার মনে হয়েছে নিবন্ধটির বিন্যাস জরুরী। একজন ভিক্ষু বুদ্ধানুশালনের প্রতি তাঁর আনুগত্য এবং শ্রদ্ধাভাব বজায় রেখে কি ভাবে বা কোন আঙ্গিকে এই বিষয়গুলির প্রতি অত্যন্ত ধৈর্য্যশীল তার সঙ্গে আলোচনা করেছেন তা এই বিন্যাস থেকে কিছুটা হলেও উপলব্ধি করা যাবে। আরও সঠিক করে বলতে হলে নিবন্ধটির বিষয় সমূহ গুলিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে ফেলা। কোনো নাম থাকবে না সেই পর্যায়ের, এমন কি বিভাজন রেখাও হবে সূক্ষ্ম। কেননা তিনি নিবন্ধটি প্রথমে (সম্বোধির পথে) বলেছেন, অনুবাদের সময় আমি কিছু বৌদ্ধিক পরিভাষা ও তাত্ত্বিক ধারণা সঠিকভাবে উপস্থাপন করার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিয়েছি। যেমন- শূন্যতা, অহংবোধের আসক্তি, নির্মাণকায়, ধর্মকায়, সম্ভোগকায় এবং স্বাভাবিক কায় ইত্যাদি।'

"ন স্বতো নাপি পরতো ন দ্বাভ্যাং নাব্যহেতুতঃ।
উৎপন্না জাতু বিদ্যন্তে ভাবাঃ কবচন কেচন।।" মাধ্যমিক-কারিকা।

নাগার্জুন'এর মতে কোন পদার্থের উৎপত্তি কখনই হয় না, না তো স্বতঃ, না তো অপর (পরতঃ) দ্বারা, না তো উভয়ত, আর না তো অকস্মাৎ। চার প্রকার প্রত্যয় বলা হয়েছে হেতু প্রত্যয়, আলম্বন প্রত্যয়, অনন্তর-প্রত্যয় এবং অধিপতি-প্রত্যয়। এর অতিরিক্ত কোন পঞ্চম প্রত্যয় স্বীকার্য নয়। 'অষ্ট সাহস্রিকা প্রজ্ঞাপারমিতা'র প্রারম্ভে আচার্য সুভূতি'র একটি অদ্ভুত উক্তি দৃষ্ট হয় 'তমপ্যহং ভগবন্ ধৰ্ম্ম ন সমনৃপশ্যামি যদৃত প্রজ্ঞাপারমিতা নাম। অর্থাৎ সুভূতির মতে অস্তিত্ব এবং নাস্তিত্ব পারমার্থিক বোধ এর বহির্ভুত বিষয়। বস্তুতঃ বোধিচিত্ত অচিত্ত'ই হয়। অদ্বয় বজ্ররত্নাবলী এবং সূত্রালংকার (পৃ: ৪১-৪২)'এ শূন্যতার বিষয়টি এই ভাব এসেছে-

"অনাদিনিধনং শান্তং ভাবাভাবক্ষয়ং বিভূম্।
শূন্যতাকরুণাভিন্নং বোধিচিত্তমিতি স্মৃতম্।।"

ভিক্ষু জ্ঞানবোধি বিরচিত 'সম্বোধির পথে' গ্রন্থটি পাঠ করতে গিয়ে একটি কথা সব সময় মনে হয়েছে তিনি অত্যন্ত সচেতনার আঙ্কিকে গ্রন্থটি রচনা করেছেন। তাঁর গ্রন্থের অভ্যন্তরে আমি তীব্র চেতনার আভাসকে খুঁজে পেয়েছি। আবার এক এক সময় মনে হয়েছে এ তো ধীরে ধীরে বৌদ্ধ দর্শন তত্ত্বের অতল সমুদ্রে প্রবেশ করতে চাইছে।

প্রসঙ্গক্রমে মহাপরিনিব্বান সুত্তের একটি গুরুত্বপূর্ণ কথা এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভগবান বুদ্ধ বলেছেন, "তস্মতিহানন্দ অন্তদীপা বিহরথ অত্তসরণা অনঞঞসরণা, ধম্মদীপা ধম্মসরণা অনঞঞসরণা।" বুদ্ধের এই দার্শনিক চিন্তা সমকালীন এবং উত্তরাকালীন মানব সভ্যতা ও মানবসমাজের পটভূমিকায় ঐতিহাসিক সত্য। কেননা বুদ্ধের সৃষ্টি সূর্যের আলোর মতো আমাদের নষ্ট চেতনাকেও রোগমুক্ত করে, আমাদের নির্মল এবং আনন্দিত করে। অপর অর্থে বলা যায় যে বুদ্ধ এনেছেন জীবন অনুভবের মানবিয় চেতনা, এই চেতনার পরিশ্রমী ফসল, পরিশুদ্ধ মানবতা।

সম্বোধির পথে গ্রন্থটির মূল নিবন্ধের সংখ্যা ৭। প্রথমে রয়েছে বোধিচিত্ত অনুশীলনের ভিত্তি। দ্বিতীয় নিবন্ধটি বোধিচিত্ত বিষয়ক। আচার্য অসঙ্গের ভাষায় বলা যায়-

"পশ্যতো বোধিমাসন্নাং সত্ত্বার্থস্য চ সাধনম্।
তীব্র উৎপদ্যতে মোদো মুদিতা তেন কথ্যতে।।
দৌঃ শীল্যাভোগবৈমল্যাদ্বিমলা ভূমিরূচ্যতে।
মহাধর্মাবভাসস্য করুণাচ্চ প্রভাকারী।।"

ভিক্ষুজ্ঞান বোধি এই বিষয়টি আলোচনা করার পূর্বে গ্রন্থের মুখ বন্ধে বলেছেন 'কারুণ্যমধি-মুক্তিশ্চ ক্ষান্তিশ্চাদি প্রয়োগতঃ। সমাচারঃ শুভস্যাপি গোত্রে লিঙ্গ নিরুপ্যতে। চতুর্বিধ লিঙ্গ বোধিসত্বগোত্রে। অদিপ্রয়োগত এবং কারুব্যং সত্বেষু।' এই পরোপকারী মনোভাব হচ্ছে বুদ্ধের মহাযান বা মহৎ মার্গের সমস্ত শিক্ষার ভিত্তি এবং কেন্দ্র হিন্দু। তিনি বলেছেন বুদ্ধের শিক্ষার সার মর্ম হল:

সর্বপ্রকার অকুশল কর্ম বর্জন করা,
কুশল কর্মে অনুশীলন
চিত্তকে বশীভূত করা
এটি বুদ্ধের প্রকৃত শিক্ষা। ধর্মপদ, গাথা ১৮৩।

ভিক্ষু জ্ঞানবোধি মনে করিয়ে দিয়েছেন মানব মননের ক্ষতিকর প্রভাবে করুণার বিষয়টি বিনষ্ট হয় সুতরাং ক্রমাগত সৎ অর্থে কায়িক বাচিক বিশুদ্ধতা অত্যত আবশ্যক নতুনা জীবন বিষময় হতে বাধ্য। সম্বোধির পথে গ্রন্থটি মূলত বুদ্ধ চেতনার সার্থক প্রতিফলন রূপেই বর্ণিত হয়েছে। অপর অর্থে শুদ্ধ জীবনবোধ এবং পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার চারণ গীতি রচিত হয়েছে। কেননা ভিক্ষু জ্ঞান বোধি এই উপমাই প্রদান করেছেন।