বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। কৃপণের সাথেও কখনও বন্ধুত্ব করতে যাবে না, কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে, সাবধান। কোন পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও কখনও বন্ধুত্ব গড়ে তুলবে না, কারণ সে মরিচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে, কাছের জিনিস গুলোকে দূরে সরিয়ে দেবে। আর সুবিধাবাদীর সাথেও বন্ধুত্ব করবে না, কারণ সে নিজের দোষ সুকৌশলে অন্যের উপর চাপিয়ে দিয়ে, কান ভাঙ্গিয়ে ফায়দা তুলবে। আর অলস ব্যক্তির সাথেও কখনো বন্ধুত্ব স্থাপন করবে না, কারণ তোমার প্রয়োজনের সময় ঝুলিয়ে দিয়ে তামাশা দেখবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তার সাথেও বন্ধুত্ব গড়ে তুলবে না, কারণ সে প্রতি মুহূর্তেই তোমাকে অপ্রস্তুত অবস্থানে ঠেলে দেবে। যে ব্যক্তির নিজে কাজ করবে না, কিন্ত অন্যের ছিদ্রাণ্বেষণ করে তার সাথেও বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার কাজের ব্যাঘাত ঘটাবে, আর তোমাকে নতুন সৃষ্টিশীল কাজ করা থেকে দূরে সরিয়ে রাখবে, আমি করছি না, করতে পারছি না, তোকেও করতে দেবো না, বরং সে তোমাকে অন্যের পিছনে লেলিয়ে দিয়ে মূল্যবান সময়ের অপচয় করাবে। অকেজো মস্তিষ্ক আর অর্ধ শিক্ষিত ও মূর্খ ব্যক্তির সংস্পর্শ করবে না বা বন্ধুত্ব গড়ে তুলবে না, কারণ সে নিজের অপকর্ম ঢাকতে তোমাকে ব্যবহার করে তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। চাটুকারদের সঙ্গেও সম্পর্ক ও বন্ধুত্ব স্থাপন করবে না, কারণ সে তোমাকে সত্য মিথ্যা যাচাই করার থেকে দূরে সরিয়ে দিয়ে সবার অপ্রিয় করে দেবে। কারণ সে নিজের অযোগ্যতা ঢাকতে দুষ্কর্মটি করবে।
No comments:
Post a Comment