মধুর, নির্জন এবং শান্তিময় হলো অরণ্যানন্দ।
সুমনপাল ভিক্ষু
বনবাসী (অরণ্যবাসী) ভিক্ষু বনের অভিজ্ঞতার প্রতি গভীর মনোযোগ দেন। এর মাধ্যমে তিনি সমাধির আরও গভীর, অথচ অনধিগম্য স্তরে প্রবেশ করেন। এভাবে নির্জনে বাস করার ফলে তিনি কোনো তুচ্ছ অনুপযুক্ত ঘটনা দ্বারা বিভ্রান্ত হন না। তিনি সমস্ত উদ্বেগ ও চাপ থেকে মুক্ত থাকেন। এভাবে তিনি জীবনের প্রতি আসক্তিও ত্যাগ করেন! তিনি এই নির্জনতার আনন্দ এবং সেই নীরব মানসিক শান্তির স্বাদ উপভোগ করেন। তিনি নির্জনে ও একাকী বাস করেন। নীরব ও দূরবর্তী বাসস্থান তার হৃদয়কে আনন্দিত করে। যে ভিক্ষু বনে একা বাস করতে পারেন, তিনিও এই মধুর শান্তিময় আনন্দ লাভ করতে পারেন, যার মহিমান্বিত স্বাদ যেকোনো স্বর্গীয় উদ্যানের রাজকীয় আনন্দের চেয়েও ঊর্ধ্বে... এভাবেই বন তার সূক্ষ্ম বনবাসের স্বাচ্ছন্দ্যে স্থির হওয়া যেকোনো জ্ঞানী ব্যক্তিকে আনন্দিত করে।
উৎস: মজ্ঝিম নিকায, ১২১, অঙ্গুত্তর নিকায়, ৩য়, ৪৩৪, বিসুদ্ধিমগ্গ, ১, ৭৩।
একাকী : যে একা বসে থাকে ও বাস করে, এবং একা হাঁটে, সে অরন্যের নীরবতায় পরম আনন্দ খুঁজে পায়..., ধম্মপদ কাহিনী ৩০৫।
এমন একজন : যিনি কেবল তিনটি চীবর পরিধান করেন, যিনি শীর্ণ ও যার শিরাগুলো দৃশ্যমান, যিনি বনে একা ধ্যান করেন, তিনিই একজন পবিত্র ব্যক্তি..., ধম্মপদ কাহিনী ৩৯৫।
No comments:
Post a Comment