Monday, February 2, 2026

বাংলায় দেখায় সম্প্রীতি, ভিতরে ভিতরে রেসারেসি

 

সুমনপাল ভিক্ষু

সম্প্রীতি শব্দটির আমাদের মুখে মুখে মান্যতা পেয়েছে মাত্র! অথচ তার আড়ালে লুকিয়ে থাকে রেষারেষি। এই দ্বৈততা আমাদের সমাজের এক নীরব সত্য। মুখে মধুর কথা, মনে জমে থাকে অবিশ্বাস। বাহ্যিক সৌহার্দ্য অনেক সময় বাস্তবতার মুখোশ। স্বার্থের টানে মানুষ মানুষকে প্রতিদ্বন্দ্বী ভাবে। সহযোগিতার নামে চলে অদৃশ্য প্রতিযোগিতা। হাসির আড়ালে লুকোয় ঈর্ষা আর ক্ষোভ। এতে ভাঙে বিশ্বাস, দুর্বল হয় সম্পর্ক। সমাজ এগোতে পারে না এই ভণ্ডামির ভারে। সত্যিকারের সম্প্রীতি গড়তে চাই সাহস। সাহস সত্য কথা বলার, স্বচ্ছ থাকার। মতভেদ থাকতেই পারে, তা অস্বীকার নয়। কিন্তু বিদ্বেষ নয়, দরকার পারস্পরিক সম্মান। খোলামেলা সংলাপ কমাতে পারে রেষারেষি। ন্যায্যতা আর নৈতিকতা গড়ে আস্থা। আস্থা ছাড়া কোনো উন্নয়ন টেকে না। তাই মুখোশ খুলে সত্যের পথে হাঁটি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠি। তাহলেই সম্প্রীতি হবে ভেতর থেকেও। তাহলেই সমাজ হবে শক্ত ও মানবিক।

No comments:

Post a Comment