বন্ধু/কল্যাণমিত্র
সুমনপাল ভিক্ষু
আমার সামনে হেঁটে যেও না,
আমি হয়তো অনুসরণ করব না।
আমার পেছনে হেঁটে এসো না,
আমি হয়তো পথ দেখাব না।
আমার পাশে হাঁটো এবং আমার বন্ধু হও।
বন্ধু তোমাকে হাসি দেয়,
কিন্তু সত্যিকারের বন্ধু তোমাকে সুখ দেয়।
বন্ধু তোমার সম্পর্কে মিথ্যা বলবে,
কিন্তু সত্যিকারের বন্ধু তোমার দুর্বলতা প্রকাশ করবে না।
বন্ধু তোমার পিঠে ছুরি মারে,
কিন্তু সত্যিকারের বন্ধু তোমার মুখের ওপর সত্যিটা বলবে।
তুমি যখন সুখী হও, হাজার হাজার বন্ধু আসে।
কিন্তু তুমি যখন কাঁদো, তখন শুধু একজন সত্যিকারের বন্ধু আসে।
বন্ধু আসে যখন তার তোমাকে প্রয়োজন হয়।
কিন্তু সত্যিকারের বন্ধু আসে যখন তোমার তাকে প্রয়োজন হয়।
সবাই যখন চলে যায়,
বন্ধুও চলে যায় কিন্তু সবাই যখন চলে যায়,
তখন সত্যিকারের বন্ধু আসে।
বন্ধু আসে এবং চলে যায়,
কিন্তু সত্যিকারের বন্ধু চিরকাল তোমারই থাকে...।
আমিই সেই বন্ধু...।
No comments:
Post a Comment