Saturday, June 20, 2026

কী কারণ, কী হেতু

 একবার কিম্বিল ভগবানকে জিজ্ঞাসা করলেন: "কী কারণ, কী হেতু যে, তথাগতের পরম নির্বাণ লাভের পরেও সৎ ধর্ম দীর্ঘকাল স্থায়ী হয়?"


"যদি তথাগতের পরম নির্বাণ লাভের পরেও ভিক্ষু ও ভিক্ষুণীগণ, গৃহী ও গৃহবধূগণ গুরু, ধর্ম এবং সংঘের প্রতি শ্রদ্ধা ও মনোযোগ সহকারে জীবনযাপন করেন; সাধনা, একাগ্রতা, তৎপরতা এবং সদিচ্ছার প্রতি শ্রদ্ধা ও মনোযোগ সহকারে জীবনযাপন করেন, তবে সৎ ধর্ম দীর্ঘকাল স্থায়ী হবে।"
অঙ্গুত্তর নিকায় ৪.৮৩।

সুমনপাল ভিক্ষু

No comments:

Post a Comment