_________________________
এই কবিতাটি বৌদ্ধ ধর্মগ্রন্থ *'ধম্মপদ'*-এর *"চিত্ত বগ্গ"* থেকে আহৃত চল্লিশ নম্বর গাথার মূল ভাব অবলম্বনে রচিত। পরম শ্রদ্ধেয় *ভিক্ষু সুমন পাল ভান্তেজির* প্রেরিত শুভেচ্ছা-বার্তা থেকে প্রাপ্ত সেই শাশ্বত দর্শনের নির্যাস এখানে কাব্যিক রূপ পেয়েছে। মানুষের নশ্বর শরীর এবং অবিনশ্বর প্রজ্ঞার মধ্যকার দ্বন্দ্ব ও উত্তরণই এই রচনার মূল উপজীব্য।
________________________
*চিত্ত বগ্গ ও অনাসক্ত বোধি*
*নির্মল কুমার সামন্ত*
এই দেহ— এক ভঙ্গুর মৃন্ময় আধার মাত্র,
ক্ষণস্থায়ী অস্তিত্বের এক ধূলিময় কারুকাজ।
তবুও মানুষের অবিনশ্বর হওয়ার আজন্ম তৃষা
প্রতিদিন এই পার্থিব শরীরে
মোহমায়ার প্রলেপ মাখায়।
মন তখন হয়ে ওঠে এক সুরক্ষিত নগরী
যেখানে ঝঞ্ঝা আর প্রলোভন
খুঁজে পায় না কোনো প্রবেশপথ।
মানুষের চেতনার গভীরে জেগে থাকে
বোধির শাণিত কৃপাণ,
যা অনায়াসে ছিন্ন করে
তিমিরবিলাসী মায়াজাল।
প্রতিটি ক্ষণিক-মোহের বিপরীতে
প্রজ্ঞা তখন এক অমোঘ বর্ম।
সংগ্রাম শেষে—
যখন শান্ত হয় জীবনের রণভূমি,
বিজয় তখন মুকুট হয়ে চাপে না শিরে।
মানুষ তখন জয়-পরাজয়ের ঊর্ধ্বে
এক নির্লিপ্ত আলোকবর্তিকা।
সেখানে নেই কোনো অধিকারের মোহ,
নেই কোনো অর্জনের দম্ভ,
আছে কেবল নিবিড় প্রশান্তি
আর অহংহীন অতল স্তব্ধতা।
________________________
০৪/০৪/২০২৬ । দুপুর ২৩-১৬ । প্রফুল্ল ধ্বনি
________________________
মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* প্রেরিত প্রভাতি চিত্রশোভিত শুভেচ্ছা-বার্তায় লিপিবদ্ধ বৌদ্ধ *"ধম্মপদের চল্লিশ নম্বর গাথা চিত্তবগ্গ"*-এর আহৃত নির্যাসজাত কবিতাঞ্জলি *"চিত্ত বগ্গ ও অনাসক্ত বোধি"* বিরচিত এবং ভান্তেজিকে নিবেদিত।
________________________ *Preface:*
The poem *"The Mind Section And The Detached Enlightenment"* is inspired by the essence of the 40th verse of the *'Chitta Vagga'* (The Mind Section) from *'The Dhammapada'*. It was conceived from the profound spiritual messages shared by the *Venerable Bhikshu Sumanapal Bhanteji.* The verses explore the journey from the fragility of the mortal body to the attainment of steadfast wisdom and selfless tranquility.
_________________________
: *The Mind Section And The Detached Enlightenment*
*Nirmal Kumar Samanta*
This body is but a fragile vessel of clay,
An ephemeral craft sculpted from dust.
Yet, the eternal thirst for immortality
Coats this earthly form every day
With the illusions of attachment.
The mind then becomes a fortified city,
Where storms and temptations
Find no gateway to enter.
Deep within human consciousness
Awakens the sharpened sword of Bodhi (Enlightenment),
Effortlessly severing the webs of darkness.
Against every fleeting desire,
Wisdom stands as an invincible shield.
When the battle ends—
And the battlefield of life grows still,
Victory does not weigh upon the head as a crown.
One rises above triumph and defeat,
A detached beacon of light.
There lies no greed for possession,
No pride in achievement—
Only a profound peace
And a bottomless, selfless silence.
_______________________
04.04.2026 * Night 19-38 * Prafulla Dhwani
______________________
This poem, entitled *"The Mind Section And The Detached Enlightenment"* is a poetic offering derived from the essence of the 40th verse of the *"Chitta Vagga"* from the Buddhist scripture of *Dhammapada.* It was inspired by the morning greeting and spiritual messages shared by the *Venerable Bhikkhu Sumanapal Bhanteji*, to whom this poem is respectfully dedicated.
______________________
*মুখবন্ধ:*
*“রুধিরং হিত্বা আলোকম্”*— এই কবিতাটি মানবসভ্যতার এক গভীর দ্বৈততার অনুসন্ধান। এখানে ধর্মের নামে সহিংসতার চর্চা এবং করুণার চিরন্তন আহ্বান মুখোমুখি দাঁড়ায়। গৌতম বুদ্ধ-এর মর্মস্পর্শী করুণাবোধ এবং গাদিমাই উৎসব-এর প্রেক্ষাপটে কবিতাটি প্রশ্ন তোলে—মানুষ কি সত্যিই ধর্মের পথে, নাকি তার অন্তর্লীন পশুত্বের বৈধতায়?
এটি কোনো সরল প্রতিবাদ নয়, বরং এক আত্মসমালোচনার আয়না—যেখানে ক্ষমতা, বিশ্বাস এবং মানবিকতা নিজেদের প্রতিচ্ছবি দেখতে বাধ্য হয়। রাজা বিম্বিসার-এর উপস্থিতি সেই ইতিহাসেরই ইঙ্গিত, যেখানে করুণা একদিন ক্ষমতার বুকে প্রথম স্পন্দন তুলেছিল।
___________________________
*রুধিরং হিত্বা আলোকম্*
*নির্মল কুমার সামন্ত*
ধূপের ধূসর নাভিতে
ঘূর্ণায়মান এক প্রাচীন ভ্রম—
যেখানে ঈশ্বরের নাম উচ্চারিত হলেই
রক্তের গন্ধ হয়ে ওঠে পবিত্র।
শঙ্খের শব্দে ঢেকে যায়
অস্থিমজ্জার আর্তি,
আর মন্ত্রের ছায়ায় জন্ম নেয়
এক নীরব হত্যার পিপাসা।
সভ্যতা—
এক সুসজ্জিত পরিণতির ছদ্মবেশ,
যার আদিম অন্তঃকোষে অনিবার্যভাবে
অসভ্যতার রক্তজ উৎস বহমান।
ঠিক তখন—
গাদিমাই উৎসবের ঘণ্টাধ্বনি
বেজে ওঠে সমতল থেকে পাহাড়ের দিগন্তজুড়ে।
সময়ের ভগ্ন প্রাচীরে হেলান দিয়ে তথাগত বুদ্ধ
চোখ মেলে তাকান—
তাঁর দৃষ্টিতে নেই বিচার,
শুধু অমোঘ করুণাঘন প্রতিফলন।
তিনি উচ্চারণ করেন না প্রতিবাদ,
বরং একটি বক্রোক্তি—
"যদি দেবতার ক্ষুধা রক্তে নিবৃত্ত হয়,
তবে আমিই হই সেই ক্ষুধার শেষ অন্ন।"
পেতে দিলেন যূপকাষ্ঠে স্বীয় শির,
সম্মুখে দাঁড়িয়ে রাজা বিম্বিসার।
বলির বেদী হঠাৎ আয়নায় রূপান্তরিত হয়,
রাজদণ্ড কেঁপে ওঠে নিজেরই প্রতিবিম্বে—
ক্ষমতার শরীরে প্রথমবার
করুণার ধমনীর স্পন্দন দেখা যায় স্পষ্ট।
ছুরির ধার তখন বুঝতে শেখে—
তারও একদিন ভাঙন আছে,
আর নীরবতারও আছে
এক অদৃশ্য বজ্রনিনাদ।
সেই দিন—
রক্ত থেমে যায়,
কিন্তু ইতিহাসের কপালে
একটি প্রশ্নচিহ্ন জেগে ওঠে।
তবু—
যুগের পর যুগ পেরিয়ে
বৌদ্ধযুগের প্রোজ্জ্বল প্রদীপ নিষ্প্রভ হলে
অন্ধকার আবার ফিরে আসে পুরনো মন্ত্রে,
আর নেপালের উপত্যকায়
রক্তের নদী গোপনে বইতেই থাকে।
ধর্ম আবার মুখোশ পরে,
আর মানুষ—
নিজের ভেতরের পশুটিকে
দেবতার নামে বৈধতা দেয়।
কিন্তু ইতিহাস সম্পূর্ণ মরে না কখনোই—
ভস্মের নিচে লুকিয়ে থাকে
একটি অনির্বাণ করুণার অঙ্গার।
আজ—
নতুন প্রভাতে নেপালের আকাশে ইন্দ্র বলেন্দ্র,
শোনা যায় এক ভিন্ন উচ্চারণ—
"রক্ত নয়,
জীবনের প্রতি প্রণাম।"
সরকারি ঘোষণায় থেমে যায় ছুরির গান,
আর বহুদিন পর
তথাগত বুদ্ধের করুণা
ফিরে পায় তার হারানো প্রতিধ্বনি—
রুদ্ধ হলো প্রাণের বলিদান।
আজও আমরা ধূপ জ্বালাই,
মন্ত্র পড়ি,
আর অদৃশ্য কোনো বেদীতে
প্রতিদিন উৎসর্গ করি
আমাদেরই মানবিকতা—
ইতিহাস কখনো রক্তে কলঙ্কিত নয়—
কলঙ্কিত তখন—
যখন মানুষ রক্তকেই ধর্ম বলে মানে।
_________________________
০১/০৪/২০২৬ । সন্ধ্যারাত ১৯-৪৭ । প্রফুল্ল ধ্বনি
_________________________
*প্রাজ্ঞশ্রী ভিক্ষু সুমনপাল ভন্তেজি কর্তৃক প্রেরিত ইতিহাস-তথ্যে* আমি অভিভূত, অনুপ্রাণিত। ভন্তেজি'র সৌজন্যে বিরচিত *"রুধিরং হিত্বা আলোকম্" কবিতাটি তাঁরই হৃৎকমলে নিবেদিত।*
__________________________
*Preface:*
This poem, *Rudhiram Hitva Alokam (“Forsaking Blood, Embracing Light”)*, is a meditative reflection on the paradox of human civilization—where sanctity and violence often coexist under the same sacred canopy. Drawing upon the historical and ethical resonance of Gautama Buddha and the ritualistic legacy of the Gadhimai Festival in Nepal, the poem questions the normalization of cruelty in the name of faith.
It is not merely a protest, but an introspective mirror— where power, devotion and morality confront their own reflections. Through the silent compassion of the Buddha and the symbolic presence of King Bimbisara, the poem seeks to illuminate a timeless truth: that true religion begins where violence ends.
[04/04, 09:41] Nirmal Samanta Head Teacher Da: *Rudhiram Hitva Alokam*
*(Forsaking Blood, Embracing Light)*
*Nirmal Kumar Samanta*
In The Ashen Navel Of Incense,
A Primeval Delusion Revolves—
Where The Utterance Of God’s Name
Turns The Smell Of Blood Into Sanctity.
The Sound Of Conch Shells
Covers The Cry Of Bone Marrow,
And In The Shadow Of Mantras
Is Born A Silent Hunger For Killing.
Civilization—
A Decorated Disguise Of Completion,
Within Whose Primitive Core
Flows The Inescapable Source Of Savagery.
Just Then—
The Bells Of The Gadhimai Festival
Echo Across Plains And Mountain Horizons.
Leaning Against The Broken Wall Of Time,
The Buddha Opens His Eyes—
There Is No Judgment In His Gaze,
Only An Unfailing Reflection Of Compassion.
He Does Not Raise A Protest,
But Offers A Paradox—
"If The Hunger Of Gods Is Satisfied By Blood,
Then Let Me Be Its Final Offering."
He Places His Own Head Upon The Sacrificial Wood,
Before Him Stands King Bimbisara.
The Altar Suddenly Turns Into A Mirror,
The Royal Scepter Trembles At Its Own Reflection—
For The First Time In The Body Of Power,
The Pulse Of Compassion Becomes Visible.
The Blade Then Learns—
It Too Shall One Day Break,
And Even Silence
Holds An Invisible Thunder.
That Day—
Blood Stops Flowing,
Yet On The Forehead Of History
A Question Mark Remains.
Still—
Across The Passage Of Ages,
When The Radiant Lamp Of The Buddhist Era Fades,
Darkness Returns With Ancient Chants,
And In The Valleys Of Nepal
Rivers Of Blood Flow In Secret.
Religion Wears A Mask Again,
And Man—
Sanctions The Beast Within
In The Name Of God.
But History Never Truly Dies—
Beneath The Ashes
Glows An Undying Ember Of Compassion.
Today—
In A New Dawn Over Nepal’s Sky,
A Different Voice Is Heard by the king Balendra—
*"Not Blood,*
*But Reverence For Life."*
By Official Decree, The Song Of Blades Ceases,
And After Long Ages,
The Compassion Of The Buddha
Finds Its Lost Echo—
The Sacrifice Of Life Is Halted.
Yet Even Today—
We Light Incense,
We Chant Mantras,
And On Some Invisible Altar
We Still Offer
Our Own Humanity.
History Is Never Stained By Blood—
It Is Stained
When Man Accepts Blood As Religion.
_________________________
03.04.2026 * Noon 13-29 * Prafulla Dhwani
_______________________
I am deeply moved and inspired by the historical insights shared by *Venerable Prajnashree Bhikkhu Sumanapal Bhante.* This poem *"Rudhiram Hitva Alokam"* is composed with his gracious inspiration and is humbly *dedicated at his lotus-like heart.*
_________________________
*Not A Poem Written In Blood*
*Nirmal Kumar Samanta*
The stars in the sky have changed their form today,
Pierced by sparks of fire,
Where the earth should have echoed with the songs of harvest,
Now lies the weight of heated gunpowder.
War is never a solution,
But a primitive frenzy!
The intricate crafts of civilization, built bit by bit,
Are turned into grey graveyards in a heartbeat.
What we celebrate as 'Victory'
Hides an ocean of salty tears on its flip side,
On the barbed wires of the borders,
The future of unborn children is impaled.
When a King's pride sharpens the sword,
The progressive heart of humanity is torn apart—
The same heart that, for thousands of years,
Wove the collage of changing eras.
Peace is not merely the silence of cannons,
Peace is that quiet act of creation
Which sows the seeds of life in the earth's barren womb.
Peace is that exquisite flow
Where every river on Earth
Quenches the thirst of mankind
And brings a green promise to the fields.
It is not a path carved by the flow of anyone's blood.
What shall we leave for the generations to come?
A handful of ash,
Or vast horizons of green meadows?
If civilization is to survive,
The gardens of love must remain,
Not the wounds of weapons or trails of blood.
Come,
Let us halt this madness of destruction,
Let us compose a new Upanishad—
Where not hatred,
But the light of creation shall be our final identity.
Let it not be war—
Let peace be the greatest progress of civilization,
May no epic of war
Ever be written again in letters of blood.
__________________________
31.03.2026 * Night 20-45 * Prafulla Dhwani
_________________________ *Preface:*
In a world increasingly scarred by conflict, this poem *"Not A Poem Written In Blood"* serves as a poignant manifesto for peace. It moves beyond the political definitions of war and victory, focusing instead on the human cost and the environmental devastation. The poem urges humanity to choose the "creative silence" of growth over the "primitive roar" of destruction, reminding us that true progress is measured by the green fields we leave for our children, not by the blood-stained lines of history.
________________________ *রক্তাক্ষরে লেখা কোনো কাব্য নয়*
*নির্মল কুমার সামন্ত*
আকাশের গায়ে আজ বদলে গেছে নক্ষত্রের রূপ
বিঁধে আছে আগুনের ফুলকি,
মাটির গভীরে থাকার কথা ছিল ফসলের গান—
সেখানে জমাট বেঁধেছে তপ্ত বারুদ।
যুদ্ধ কোনো সমাধান নয়,
এক আদিম উল্লাস—
যা তিলে তিলে গড়ে তোলা সভ্যতার কারুকার্য
মুহূর্তে বদলে দেয় ধূসর শ্মশানে।
আমরা যাকে বলি বিজয়,
তার অন্য পিঠে থাকে কান্নার লোনা সাগর,
সীমানার কাঁটাতারে
বিদ্ধ হয় অনাগত সন্তানের আগামী।
রাজার দম্ভে যখন তলোয়ারে শাণ দিতে হয়,
তখন ছিন্নভিন্ন হয় মনুষ্যত্বের সূক্ষ্ম হৃদয়—
হাজার বছর ধরে যা বুনে গেছে প্রগতির কোলাজ।
শান্তি মানে কামানের গর্জন থেমে যাওয়া নয়,
শান্তি হলো— সেই নীরব সৃজন,
যা মাটির শূন্য গর্ভে প্রাণের বীজ বুনে দেয়।
শান্তি হলো সেই অনুপম ধারা
যেখানে পৃথিবীর সব নদীই
মানুষের পিপাসা মেটায়,
কৃষিতে এনে দেয় শ্যামল অঙ্গীকার।
কারও রক্তের বহমানতার গতিপথ নয় সে।
ভবিষ্যৎ প্রজন্মকে কী দিয়ে যাবো?
একমুঠো ছাই,
নাকি দিগন্ত বিস্তৃত সবুজের প্রান্তর?
সভ্যতা যদি বেঁচে থাকে,
তবে থেকে যাবে প্রেমের বাগিচা,
নয় তো অস্ত্রের আঘাত কিংবা রক্তের ধারা।
এসো,
ধ্বংসের উন্মাদনা থামিয়ে দিই
নির্মাণ করি নতুন উপনিষদ,
যেখানে ঘৃণা নয়,
সৃজনের আলোই হবে শেষ পরিচয়।
যুদ্ধ নয়—
শান্তিই হোক সভ্যতার শ্রেষ্ঠ প্রগতি,
রক্তের অক্ষরে যেন
কোনো যুদ্ধকাব্য লেখা না হয়।
_________________________
৩১/০৩/২০২৬ * বিকেল ১৫-৪০ * প্রফুল্ল ধ্বনি
________________________
*মুখবন্ধ:*
সংঘাতময় এই পৃথিবীতে এই *"রক্তাক্ষরে লেখা কোনো কাব্য নয়"* কবিতাটি শান্তির এক মর্মস্পর্শী ইশতেহার। যুদ্ধ বা বিজয়কে কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে, এখানে মানুষের দীর্ঘশ্বাস এবং সভ্যতার বিনাশকে তুলে ধরা হয়েছে। ধ্বংসের আদিম উল্লাস পরিহার করে সৃজনের ‘নীরব ধারা’কে গ্রহণ করার এক আকুল আবেদন এখানে প্রকাশ পেয়েছে। প্রকৃত প্রগতি হলো অনাগত প্রজন্মের জন্য একমুঠো ছাই নয়, বরং এক দিগন্ত বিস্তৃত সবুজের নিশ্চয়তা দেওয়া।
_________________________
*মুখবন্ধ:*
*"মজ্ঝিমা পটিপদা বোধি"* কবিতাটি রাজপুত্র সিদ্ধার্থের কঠোর কৃচ্ছ্রসাধন ত্যাগ করে মধ্যপন্থার মাধ্যমে বোধিলাভের সেই মাহেন্দ্রক্ষণকে তুলে ধরেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, মুক্তি শরীরকে পীড়ন করায় নয়, বরং শরীর ও মনের ভারসাম্যপূর্ণ শুদ্ধতার মধ্যেই নিহিত।
_____________________________
*মজ্ঝিমা পটিপদা বোধি*
*নির্মল কুমার সামন্ত*
শরীর তখন জীর্ণ অস্থিসার,
ত্বকের নিচে শুষ্ক লতার মতো জেগে থাকা শিরা,
তথাগতর জাগ্রত উপলব্ধি—
মুক্তি মেলে না শরীরকে পীড়ন করে,
আসে কেবল অবসাদ।
বীণার তার বেশি কষলে ছিঁড়ে যায়,
ঢিলে রাখলে তাতে
সুর জাগে না আর।
এই ভারসাম্যই ছিল—
পরম মধ্যপন্থার তথাগত-ইঙ্গিত।
নৈরঞ্জনা নদীর তীরে
বৈশাখী পূর্ণিমার স্নিগ্ধ ভোর।
সুজাতা দাঁড়ালো যখন পরমান্ন নিয়ে—
সেই অন্ন হয়ে উঠল জীবনতৃষা
আর স্থৈর্যের মিলন সেতু।
শরীরের যন্ত্রণায় আসে না অগ্নিশুদ্ধি,
শুদ্ধি নিহিত চৈতন্যের নিবিড় স্বচ্ছতায়।
বিলাসিতার প্রাসাদ ত্যাগের পর,
ত্যাগের অহংকারও মিশে গেলো ধুলোয়।
ভক্তিশুদ্ধির পরমান্ন সেবনের সেই ক্ষণে—
জঠরের দহন হয়ে গেলো স্তব্ধ,
ধমনীতে ফিরল স্তিমিত প্রাণের স্পন্দন।
অন্ন হয়ে উঠল মন্ত্র,
শরীর হলো এক শুচিস্মিত জ্ঞানের মন্দির।
মাটির পরমান্ন-পাত্র শূন্য হলো,
অলৌকিক শান্তিতে পূর্ণ হলো অন্তরাকাশ।
সুদীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে
সম্মুখে আদিগন্ত প্রসারিত শান্ত বোধিবৃক্ষ,
যার শীতল ছায়ায় অপেক্ষমাণ
অনন্ত আর অখণ্ড সেই পরম বোধিলাভ।
বিলাসিতা আর কৃচ্ছ্রসাধন মুছে ফেলে
সাম্যের সুরে রচিত হলো—
মজ্ঝিমা পটিপদা বোধি,
বুদ্ধত্বের পথ।
________________________
০১/০৪/২০২৬ । দুপুর ১৪-৩৬ । প্রফুল্ল ধ্বনি
__________________________
*শ্রদ্ধেয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র অনুপ্রেরণায় সৃজিত কবিতা "মজ্ঝিমা পটিপদা বোধি" তাঁর হৃৎকমলে নিবেদিত।*
______________________________
*Preface:*
This poem, *"Majjhima Patipada Bodhi,"* beautifully captures Prince Siddhartha’s transition from extreme asceticism to the Enlightenment of the Middle Path. It reflects the profound realization that true awakening lies not in self-mortification or luxury but in the harmonious balance of body and mind.
_______________________
*Majjhima Patipada Bodhi*
*(The Path of the Middle Way)*
*Nirmal Kumar Samanta*
The body was then frail, a mere skeleton,
Veins surfacing like withered vines beneath the skin,
In that moment, Tathagata’s awakening dawned—
Liberation is not found by torturing the flesh,
It only brings exhaustion.
If the lute’s string is stretched too tight, it snaps,
If left too loose,
The melody fails to rise.
In this very balance lay—
The Tathagata’s hint of the Supreme Middle Path.
On the banks of the river Nairanjana,
The serene dawn of a Baisakhi full moon.
As Sujata stood there with the offering of rice-pudding—
That food became the bridge
Between the thirst for life and steady stillness.
The fire of purity is not lit by physical agony,
True sanctity lies in the deep clarity of consciousness.
After leaving the palace of luxury,
The pride of renunciation, too, dissolved into the dust.
In that moment of partaking the blessed offering—
The fire in the belly grew still,
A gentle pulse returned to the veins.
Food became a sacred chant,
The body became a radiant temple of wisdom.
The clay bowl of rice-pudding was emptied,
But the inner sky was filled with ethereal peace.
After hours of long-awaited yearning,
The vast, ancient Bodhi tree stood ahead,
In whose cool shadow awaited—
The eternal, infinite, and Supreme Enlightenment.
Wiping away both luxury and self-denial,
The melody of harmony composed—
Majjhima Patipada Bodhi,
The Path to Buddhahood.
_________________________
Under the inspiration of the Respected *Bhikkhu Sumanapal Bhanteji, the poem "Majjhima Patipada Bodhi"* is composed and respectfully dedicated to the core of his heart.
__________________________
01.04.2026 * Noon 14-36 * Prafulla Dhwani
_________________________ *অস্তিত্বের স্বরূপচিত্র*
*নির্মল কুমার সামন্ত*
জীবন—
এক অতলান্ত গহীন অন্বেষণ,
সুখের এক চিলতে স্পর্শ পাওয়ার ব্যাকুলতা।
অগণিত ভিড়ে প্রতিটি সত্তা
সংগোপনে হয়তো কোনো গূঢ় সত্যই বুনে চলে,
কখনো বা সংজ্ঞাহীন ভাবনাকে এড়িয়ে গিয়ে
ভারাক্রান্ত করে তোলে বুকের চারপাশ।
প্রতিদিন—
আলো ফোটার আগে কিংবা দিনশেষে
অন্ধকার ঘরে অব্যক্ত এক জিজ্ঞাসা ভেসে ওঠে—
কোন পথে পা বাড়ালে দেখা মেলে শান্তির মুখ?
কোন গহন আঁধারে লীন হবে এই ক্ষুদ্র আয়ু?
জীবন—
যখন বাঁকে বাঁকে অরণ্যের মতো নিবিড় হয় নিঃশ্বাস,
চেনাপথ গোলকধাঁধায় মিশে যায় অজানায়—
মুহূর্তের নিশ্চলতা তখন থমকে দাঁড়ায় সামনে।
সব কোলাহল থেমে গেলে
দীর্ঘশ্বাস নিতে নিতে
মানুষ আয়নায় নিজেকেই সুধায়—
কী তার প্রকৃত চাওয়া?
অস্তিত্বের আদিম ডাক ঠিক কোনটি?
তারপর—
সেই মৌন উত্তরের রেশ ধরে
নতুন করে চিনে নেওয়া শুরু হয় আগামীর জীবনচিত্র।
মোড় ঘোরানো প্রতিটি সিদ্ধান্ত
কিংবা নিবিড় কোনো সাহচর্য—
সবই তো সেই আকাঙ্ক্ষার এক-একটি সোপান।
মানুষ যখন সংকল্পবদ্ধ পদক্ষেপ ফেলে,
জীবনের ধারা তখনই বদলে যায় নতুন ছন্দে।
সময়—
বড় দ্রুতগামী,
অনির্দিষ্ট মোহনায় তার অদ্ভুত বিলীন হওয়া।
আজ অথবা আগামীকাল
বেঁচে থাকার নিশ্চিত দলিল লেখা নেই কোথাও।
তাই অজান্তেই প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত
ভালোবাসার চাদরে মুড়ে নেবার
এক নীরব প্রয়াস চলে।
সবশেষে—
এই পথচলার অমোঘ সত্য সামনে এসে দাঁড়ায়—
মানুষের ক্ষুদ্র অস্তিত্ব
হয়ে উঠুক অন্য কারও জুড়িয়ে যাওয়ার শীতল ছায়া।
আর যদি নাই বা তা-ও হয়—
তবে এই প্রাণ যেন কারো তপ্ত দীর্ঘশ্বাসের
কারণ হয়ে না দাঁড়ায়।
এইটুকুতেই মানুষের সব দর্শন,
সব অভিজ্ঞতার নিংড়ানো শেষ নির্যাস—
যেখানে মিশে আছে বুদ্ধের সেই নিঃশব্দ নিঃশ্বাস।
____________________________
৩০/০৩/২০২৬ * বিকেল ১৭-০৯ * প্রফুল্ল ধ্বনি
________________________
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র সৌজন্যে কবিতা "অস্তিত্বের স্বরূপচিত্র" বিরচিত এবং তাঁর করকমলে নিবেদিত।*
_________________________
*মুখবন্ধ:*
মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র উদ্দেশ্যে নিবেদিত কবিতা "অস্তিত্বের স্বরূপচিত্র" মানুষের অস্তিত্বের মৌলিক সত্যগুলি অন্বেষণ করে। এটি বিভ্রান্তি এবং আত্মসংশয় থেকে অনিত্যতা এবং করুণার মতো প্রশান্ত বৌদ্ধ আদর্শের দিকে এগিয়ে যায়। এই কবিতার চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি জীবনযাপন করা, যা অন্যকে শান্তি এবং মমতা প্রদান করে।
__________________________ *Preface:*
This poem *"The True Picture of Life"* dedicated to Venerable Bhikkhu Suman Pal Bhanteji, explores the basic truths of human existence. It moves from confusion and self-doubt to the peaceful Buddhist ideals of impermanence and compassion. The final goal is to live a life that offers peace and kindness to others.
_______________________<
*The True Picture of Life*
*Nirmal Kumar Samanta*
Life—
It is a deep search, with no end.
It is trying to catch a small touch of happiness.
In the busy crowd, every person
Secretly thinks about the deep meaning of things.
Sometimes, they avoid these empty thoughts,
Making their heart feel heavy.
Every Day—
Before sunrise or after sunset,
In a dark room, a silent question floats—
Which path leads to true peace?
In which dark lane will this short life end?
Life—
When breath becomes difficult, like a dense forest,
When the known path gets lost in an unknown maze,
A silent stillness appears before you.
When all noise stops,
Taking a deep breath,
A person asks their own face in the mirror—
What do they really want?
What is the original call of their soul?
Then—
Following the echo of that quiet answer,
A new journey of life begins.
Every big decision,
Or every close friendship,
Is a step towards that very longing.
When a person walks with strong determination,
The rhythm of life suddenly changes.
Time—
It moves very fast.
It strangely mixes into an uncertain end.
Today or tomorrow,
The guarantee of human life
Is not written anywhere.
So, unknowingly,
There is a silent attempt
To wrap every moment
In the soft cover of love.
Finally—
The final truth of this journey appears—
Let a small human life
Become a peaceful shadow for someone else.
And if that is not possible—
Let this life never be
The cause of someone else's pain.
In this lies all human philosophy,
The final summary of all experiences,
Where the silent breath of the Buddha lives.
_______________________
30.03.2026 * Night 23-37 * Prafulla Dhwani
_______________________
*The poem "The True Picture of Life" is composed and respectfully dedicated to the Venerable Bhikkhu Sumanapal Bhanteji.*
_________________________
*বিশ্ব নাট্য দিবসের কবিতাঞ্জলি*
*----------------------------- ---*
*ব্যবচ্ছেদের আয়না*
*নির্মল কুমার সামন্ত*
অন্ধকার প্রেক্ষাগৃহে
যখন স্পটলাইট প্রথম ওঠে জ্বলে,
তা তো পড়ে না শুধুই কুশলীর মুখে—
পড়ে আমাদের পুঞ্জীভূত পাপ, প্রাত্যহিক ধুলো
আর সিন্দুকে লুকানো মিথ্যের পাহাড়ে।
নাটক তো কেবল মঞ্চে দাঁড়িয়ে থাকা
কোনো সাজানো গল্প নয়,
নাটক হলো সময়ের এক নির্দয় স্টেথোস্কোপ—
অবলীলায় মেপে দেয়
সমাজের হৃৎপিণ্ডের অনিয়মিত ওঠা-নামা।
শব্দের কারুশিল্পে যখন
প্রতিবাদী সংলাপ ডানা মেলে,
তখন ভেঙে পড়ে শোষণের কাঁচমহল।
বিশ্বায়ন আর অর্থনীতির গোলকধাঁধায়
পথ হারানো আমাদের কাছে—
মঞ্চ এক জ্বলন্ত দিশারির বাতিঘর,
যেখানে দুর্নীতির মুখোশ খসে পড়ে
মানুষের লোনা ঘামের সাথে,
শিল্পের এক আলো-আঁধারি যাঁতাকলে।
লোকাচারের আড়ালে লুকিয়ে থাকা
সেই চিরন্তন ধূর্ততা,
কিংবা দম্ভে অন্ধ হয়ে যাওয়া চোখের পাতা—
সবই এখানে নগ্ন হয়,
ধুয়ে যায় আলোকসম্পাতের তীক্ষ্ণ মগজে।
নাটক মানেই তো এক অঘোষিত যুদ্ধবিরতি,
যেখানে মানুষ নিজের মুখোমুখি দাঁড়ানোর
সাহসটুকু খুঁজে পায়,
জেগে ওঠে শাণিত অনুসন্ধিৎসা।
যবনিকা পড়লেই নাটক শেষ হয় না,
পর্দা যখন নামে
তখনই শুরু হয় আসল মহড়া—
আমাদের প্রতিদিনের বাঁচার লড়াইয়ে
মেনে নিতে হয় সত্যের পাণ্ডুলিপি।
আমরা অভিনয় করি, তাই টিকে আছি আজও,
ভালো আছি পরিজন আর আপন বৃত্তে।
সংসারের প্রতিটি মানুষই তো এক একজন অভিনেতা,
আর মঞ্চ সেই নগ্ন সত্যটা বলে দেয় বলেই—
সমাজ আজও আয়নার সামনে লজ্জিত হতে জানে।
পর্দা নামার পর যারা হাততালি দেয়
আসলে তারা নিজের জয় কিংবা পরাজয়কে
অভিনন্দন জানায়
ব্যবচ্ছেদের আয়না সামনে রেখে।
___________________________
২০/০৩/২০২৬ * রাত ০১-৪৮ * প্রফুল্ল ধ্বনি
________________________ *অস্তিত্বের মহাজাগতিক ক্রীড়াঙ্গন*
*নির্মল কুমার সামন্ত*
জন্মলগ্ন এক আদিম বিস্ময়,
মাটির জঠরে আমাদের শিকড়-সন্ধানের শুরু,
অথচ এই পৃথিবী এক নির্মোহ পান্থশালা—
দুহাত ভরে অন্ন দেয়, দেয় মমতা,
তবু মহাকালের খেরোখাতায়
স্থায়ী আশ্রয় দেয় না কাউকে।
আমাদের এই আসা আর যাওয়া—
মধ্যবর্তী ধূসর পথের বারান্দা,
সেখানেই রচিত হয় মানুষের কর্মের অধ্যায়।
যাকে 'জীবিকা' বলি, যাকে ভাবি দহন কিম্বা অর্জন,
তা আসলে মহাজাগতিক বয়নশিল্পের এক সূক্ষ্ম তন্তু।
আত্মমগ্নতাও এখানে গূঢ় নৈর্ব্যক্তিকতা,
অলক্ষ্যে আমাদের প্রতিটি পদক্ষেপ
সচল রাখে পৃথিবীর অতিকায় চাকা।
সৃষ্টিকর্তা এক নিপুণ স্থপতি, অব্যর্থ গণিতজ্ঞ—
যাঁর জ্যামিতির গূঢ় রেখায়
আমরা একেকটি সজীব বিন্দু।
তিনি খেলেন অনন্ত মহাবৈশ্বিক দাবা,
আর আমরা তাঁর নিখুঁত হিসেবী ঘুঁটি—
নিজেদের স্বাধীন ভেবেও আষ্টেপৃষ্ঠে বাঁধা
এক অদৃশ্য ছন্দের শৃঙ্খলে।
এ তো পৃথিবীর চিরায়ত লীলা—
ব্যক্তি ধূলিতে মেশে,
শ্রম বেঁচে থাকে বিশ্বপ্রবাহের গতিতে।
পরমপিতার এই রুদ্ধশ্বাস খেলাঘরে
আমরা সচলতার একেকটি খণ্ডিত মুহূর্ত,
যাদের বিয়োগফল শূন্য হলেও,
যোগফলে টিকে থাকে এই মহাবিশ্ব।
______________________
২৭/০৩/২০২৬ * রাত ১১-২৮ * প্রফুল্ল ধ্বনি
________________________ *জীবাশ্মের দহন ও অন্ধ নক্ষত্র*
*নির্মল কুমার সামন্ত*
এখন আকাশে কোনো নক্ষত্র নেই,
আছে কেবল তাম্রবর্ণের এক হিংস্র দানব—
যুদ্ধবাজদের ভয়ালতৃষা চোখ
আর আগুনের অনর্গল বৃষ্টি।
পারস্য উপসাগরের নীল জল
আজ আর নোনা নয়,
ওখানে ভাসে তেলের গাঢ় বর্জ্য,
আর নিভে যাওয়া, স্বপ্নহারা মানুষের দলিল।
ওয়াশিংটনের দাবার বোর্ড থেকে তেহরানের জেদ—
ভূ-রাজনীতির এক ক্রূর, জটিল ইসরায়েলী মানচিত্রে
কারা মিলেছে আজ এক বিন্দুতে?
যেখানে জীবনের চেয়ে তেলের দাম বেশি,
শান্তির চেয়ে তীব্র— বারুদের ঘ্রাণ?
সেই জ্বলন্ত তেলের কূপ...
তা কেবল কার্বনের শৃঙ্খল নয়,
সে তো পৃথিবীর গচ্ছিত আয়ু,
কোটি কোটি বছরের জমে থাকা
জীবাশ্মের নিভৃত কান্না।
ক্ষেপণাস্ত্রের আঘাতে আজ
সেই আয়ু ঝরছে আগুনের উল্কায়,
যেন এক ক্ষুধার্ত সভ্যতা,
নিজেরই কলিজা ছিঁড়ে খাওয়া রাক্ষস!
আদিম সে— অসভ্য উল্লাসে।
হাহাকার আজ শুধু গাজায়
কিংবা কাস্পিয়ান তীরে নয়,
হাহাকার ছড়িয়ে পড়ে
প্রতিটি চাকার আবর্তনে,
প্রতিটি উনুনের পাশে।
বিশ্বের মানচিত্রে এখন কোনো সীমানা নেই,
আছে কেবল ধোঁয়ার কুণ্ডলী—
যা কোনো বৈধতা মানে না,
জানে না কোনো দেশ।
এ কেমন নির্মম বিভ্রান্তি মানুষের?
যে সম্পদ জীবনকে গতি দেয়,
তাকেই আমরা বানিয়েছি মরণের বাহন।
ইতিহাসের পাতায় এই সময়
কোনো বীরত্ব লেখা হবে না,
কোনো বীরত্ব দিয়ে লেখা হবে না,
লেখা হবে এক অন্ধ প্রজাতির নাম,
যারা তরল সোনার নেশায়—
নিজের ঘরেই আগুন লাগিয়েছে অকাতরে
অন্ধ নক্ষত্রের পাঠ নিয়ে।
___________________
২০/০৩/২০২৬ * রাত ০২-১৬ * প্রফুল্ল ধ্বনি
_________________________ *মুখবন্ধ:*
*"আম্রপালি— ৫"*
বৈশালীর কিংবদন্তি ‘নগরবধূ’ আম্রপালির জীবন রূপান্তরের এক অনন্য আখ্যান। এই সিরিজের পঞ্চম ও শেষ পর্বে তাঁর জাগতিক ঐশ্বর্যের অবসান এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষকে তুলে ধরা হয়েছে। রেশমি বস্ত্র আর অলঙ্কার ত্যাগ করে একজন ‘ভিক্ষুণী’ হিসেবে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে আম্রপালি দেহজ সুখের অনিত্যতা থেকে নির্বাণের শাশ্বত শান্তির পথে পা বাড়িয়েছেন। এই কবিতা মানুষের আত্মার মুক্তি এবং আত্মশুদ্ধির এক গভীর বন্দনা।
________________________
*আম্রপালি সিরিজের পঞ্চম ও শেষ পর্ব*
*----------------------------- ---------------*
*আম্রপালি– ৫*
*নির্মল কুমার সামন্ত*
অলক্তকেই রক্তিম আভা ধূলায় হয়েছে লীন,
পট্টবস্ত্র, কিঙ্কিণী-সুর নিথর ও শব্দহীন—
বিসর্জিত বৈশালীর সেই রত্ন-খচিত ভার
আম্রপালি দাঁড়িয়ে একা— তথাগত-দরবার।
যৌবন আজ শুষ্ক পত্র, ঝরে পড়ে পলে পলে,
অহং যে সব ধুয়ে-মুছে যায় নয়নের নোনা জলে,
কোথা সে চপল, চাহনি কোথা? কোথা সে কামনা-অনল?
হৃদয় যে আজ শূন্য পাত্র, কেবলই শান্ত শীতল।
রাজকীয় সেই বিলাস-কুঞ্জ— সে তো এক মায়াপুরী
অনিত্যতার ঘূর্ণাবর্তে সত্য যে নাহি চুরি।
সোনার খাঁচায় বন্দিনী ছিল একদা সে দেহ-মন,
আজ সে জেনেছে নশ্বর সব, ক্ষণকালীন এ-জীবন—
ভিক্ষু-পাত্রে সঁপিল প্রাণ, ত্যজিল সকল মায়া,
কঠোর ব্রতে কায়ার শুদ্ধি দীর্ঘ তপের ছায়া,
চরণে লুটায়ে রত্ন-খচিত মান আর আভিজাত্য।
খুঁজে নিল নারী মানবী-মূর্তে চিরকাল ধ্রুব সত্য।
বুদ্ধ হাসেন করুণা-মেঘে, ছায়া পড়ে আম-বনে
অতীতের সব কোলাহল আজ মৌন পরম ক্ষণে,
তপ্ত ললাটে পশিল শীতল শান্তির সমীরণ,
দেহাতীত এক প্রেমের জোয়ারে ডুবিছে অনুক্ষণ।
সংসার দাবদাহ শেষে নারী পরম তৃপ্তি পানে
শূন্যতাতেই পূর্ণতা আজ— আম্রপালি তা জানে,
ভিক্ষুণী-চীর অঙ্গে জড়ানো, মুণ্ডিত সেই শির
নির্বাণ-সুখে লভিয়াছে ঠাঁই, আত্মা তাহার স্থির।
_________________________
২৪/০৩/২০২৬ * দুপুর ১৩-৪০ * প্রফুল্ল ধ্বনি
_______________________
প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সুন্দরী ও ঐশ্বর্যময়ী আম্রপালি শেষ পর্যন্ত গৌতম বুদ্ধের চরণে আত্মসমর্পণ করেছেন। এই কবিতায় বৌদ্ধ দর্শনের 'অনিত্যতা' প্রতিফলিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে জাগতিক রিক্ততা আধ্যাত্মিক পূর্ণতার পথ প্রশস্ত করে এবং একজন মানুষকে নির্বাণের পথ দেখায়। *মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র প্রত্যক্ষ অনুপ্রেরণায় এই কাব্যাঞ্জলি সৃজিত এবং তাঁর উদ্দেশেই নিবেদিত।*
________________________
*Preface:*
*"Amrapali— 5"*
The story of Amrapali, the legendary 'Nagarbadhu' of Vaishali, is one of the most poignant tales of transformation in Buddhist history. This final installment of the series captures the twilight of her worldly glory and the dawn of her spiritual awakening. As she sheds her silken robes and golden ornaments to embrace the saffron shroud of a 'Bhikkhuni', the poem explores the profound transition from the transient pleasures of the flesh to the eternal peace of Nirvana. It is a tribute to the human soul's capacity for redemption and ultimate liberation.
_______________________
*The last and 5th poem of the Amrapali Series*
*----------------------------- ------*
*Amrapali– 5*
*(The Final Awakening)*
*Nirmal Kumar Samanta*
The crimson glow of lac-dye fades into the dust,
The silken robes and chiming bells are silent, void of lust.
The jeweled burdens of Vaishali are cast away at last,
At Tathagata’s feet stands Amrapali, free from all her past.
Her youth, like withered autumn leaves, falls slowly to the ground,
In salty tears of penitence, her ego is unbound.
Where is that restless, piercing gaze? Where is the fire of old?
Her heart is now an empty urn, serene and calm and cold.
The royal groves of luxury were but a phantom’s snare,
In the swirl of transience, truth stands stripped and bare.
Once a captive of her form, within a cage of gold,
She knows now that this fleeting life is but a tale soon told.
She offers her life to the alms-bowl, severing every tie,
Through penance and through prayer, her spirit learns to fly.
Casting down her noble pride and gems upon the floor,
She finds the Truth as a woman, at the eternal door.
The Buddha smiles like mercy-clouds o’er the mango grove,
The echoes of the past are hushed in silence, born of love.
Upon her brow, a cooling breeze of peace begins to blow,
As in a tide of boundless grace, her soul begins to flow.
Escaping the world's scorching heat, she finds her soul's release,
In emptiness, she finds her bloom— at last, a perfect peace.
Clad in robes of saffron hue, with shaven head and breath so still,
In the joy of Great Nirvana, she rests her weary will.
________________________
24.03.2026 * Night 09-27 * Prafulla Dhwani
________________________
Amrapali, once the most coveted woman of ancient India, eventually surrendered her immense wealth and beauty to become a disciple of Gautama Buddha. This poem reflects the Buddhist philosophy of 'Anicca' (impermanence), portraying how the void of worldly renunciation can lead to the fullness of spiritual enlightenment. To compose the poems of "Amrapali Series" I'm directly inspired by the *Venerable Bhikkhu Sumanapal Bhanteji and this poem is respectfully dedicated to him.*
________________________
*মুখবন্ধ:*
*"আম্রপালি– ৪"* কবিতাটি নশ্বর সৌন্দর্যের মোহভঙ্গ এবং শাশ্বত সত্যের পথে এক আধ্যাত্মিক উত্তরণের কাব্যিক দলিল। বৈশালীর প্রবাদপ্রতিম নগরবধূ আম্রপালির রূপের দম্ভ কীভাবে মহাকালের অমোঘ নিয়মে জরাগ্রস্ত হয়েছে এবং সেই ধ্বংসস্তূপ থেকেই কীভাবে এক অতীন্দ্রিয় বোধের জন্ম হয়েছে, কবিতায় তা অত্যন্ত সংবেদনশীলতার সাথে চিত্রিত হয়েছে। এই কবিতা কেবল বার্ধক্যের আখ্যান নয় বরং দেহজ কামনার ঊর্ধ্বে উঠে বুদ্ধের চরণে অর্পিত এক 'নির্বাণ-শিখা'র গল্প, যা জাগতিক সীমানা ছাড়িয়ে অনন্ত শূন্যতায় বিলীন হওয়ার পরম মুক্তির কথা বলে।
_____________________
*আম্রপালি সিরিজের চতুর্থ কবিতা*
*----------------------------- ------*
*আম্রপালি– ৪*
*নির্মল কুমার সামন্ত*
একদা তোমার ললাটে ছিল
বৈশালীর পূর্ণিমার অপ্রতিহত সাম্রাজ্য,
অলকদামে ছিল নীল যমুনার ঢেউ
আর অরণ্যের ছায়া-নিবিড় মায়াবী অন্ধকার।
তোমার চোখের ভ্রূ-যুগল ছিল
কামদেবের রেখান্বিত ধনুঃ,
যার একটি তীরের আঘাতে
খসে পড়ত মদমত্ত রাজাদের মুকুট।
অঙ্গে ছিল চন্দনের প্রলেপ
আর স্বর্ণরেণুর আলপনা—
তোমার রূপ ছিল তখন
এক স্পর্ধিত 'নাক্ষত্রিক বিস্ফোরণ'।
হায়, কাল কী নিপুণ এক গোপন তক্ষক!
যে প্রতি পলে কুরে কুরে খায়
লাবণ্যের প্রতিটি অলিন্দ ও নিলয়।
রেশমি ত্বকের জৌলুসে ধস নামল একদিন
সময়ের নির্মম আঁচড়ে,
যৌবনের দাম্ভিক জোয়ারে নামলো
ভাটার বিষণ্ণ টান।
বুঝলে তুমি—
এই দেহ কেবল এক মায়াবী কুহক,
এক রঙিন বুদবুদ,
যা ভেঙে যায় মহাকালের এক ফুৎকারে।
প্রৌঢ়ত্বের ছায়া নামল তোমার প্রবাদপ্রতিম শরীরে,
যৌবনের সেই কৃষ্ণচূড়া রাত
আজ ঝরা পালকের মতো ধবল ও রিক্ত।
যে কণ্ঠে ঝরত কোকিলের কুহুতান,
সেখানে আজ ভাঙা স্বরের কম্পন,
দৃষ্টির সেই অগ্নিশিখা
স্তিমিত এখন এক আধোনিভু প্রদীপের মতো।
তুমি দেখলে—
তোমার শরীরের প্রতিটি অস্থি
যেন এক একটি জীর্ণ স্থাপত্য,
যাকে সাজিয়ে রাখতে ব্যর্থ হলো
সকল চন্দন আর বহুমূল্য রত্নমালা।
সেই ক্ষয়ে যাওয়া নশ্বরতার ধ্বংসস্তূপ ফুঁড়ে—
জেগে উঠল এক অতীন্দ্রিয় জ্যোতি,
এক আলোকময় পরম সৌন্দর্য।
তুমি চিনলে জরাকে,
মৃত্যুকে দেখলে চোখের খুব কাছে
আর চিনে নিলে সেই ধ্রুব পদ—
যাকে বার্ধক্য কোনোদিনও ম্লান করতে পারে না।
জাগতিক সৌন্দর্যের সমাধিস্তম্ভে দাঁড়িয়ে
তুমি প্রার্থনা করলে বুদ্ধের করুণা।
আজ তুমি সেই বৈশালীর নর্তকী নও,
নও কামনার প্রতীক—
তুমি এখন এক পবিত্র 'নির্বাণ-শিখা'।
তোমার অস্তিত্বে নেই কোনো শরীরের সীমানা,
নেই রূপৈশ্বর্যের অহংকার।
তুমি মিশে গেছ এক অনন্ত শূন্যতায়,
এক জ্যোতির্ময় পরম শূন্যতায়—
সেখানেই তোমার চিরন্তন মুক্তি,
সেখানেই তোমার পরম সৌন্দর্য।
________________________
১৮/০৩/২০২৬ * অপরাহ্ন ১৫-০৯ * প্রফুল্ল ধ্বনি
_________________________
একজন নগর-রূপসী দেহাতিক্রম্য আধ্যাত্মিক চেতনায় বৌদ্ধ দর্শনে উত্তীর্ণ হতে পারে, বৈশালী নগরের রূপশ্রেষ্ঠা আম্রপালি তার প্রোজ্জ্বল দৃষ্টান্ত। *মাননীয় ভিক্ষুসুমন পাল ভন্তেজি'র অনুপ্রেরণায় "আম্রপালি– ৪" রচিত এবং তাঁর উদ্দেশে নিবেদিত।*
_________________________ *Preface:*
The poem *"Amrapali–4"* is a profound lyrical exploration of the transition from temporal beauty to eternal truth. It traces the journey of Amrapali, the legendary danseuse of Vaishali, as she moves beyond the vanity of her once-unrivaled physical grace toward the serene light of Buddhist philosophy. Through vivid imagery of decay and ultimate awakening, the poet depicts how the realization of *impermanence (Anicca)* leads to the blossoming of an inner, indestructible beauty. It is a tribute to the spiritual liberation that transcends the boundaries of the flesh.
______________________
*4th poem of the Amrapali Series*
*----------------------------- ------------*
*Amrapali–4*
*Nirmal Kumar Samanta*
Once, upon your brow,
The empire of Vaishali’s full moon held its undisputed reign,
In the waves of your tresses flowed the azure Yamuna,
And the mystical shadows of a dense, dark forest.
The arch of your brows was the etched bow of Kamadeva—
Whose single arrow could strike down
The crowns of intoxicated kings.
Anointed with sandalwood paste
And etched with the fine dust of gold—
Your beauty back then was
A defiant ‘Stellar Explosion.’
Alas, Time is a skilled, secret carver!
Gnawing away, moment by moment,
At every atrium and ventricle of your grace.
The luster of silken skin crumbled one day
Under the ruthless claws of time,
The arrogant tide of youth
Retreated into a melancholic ebb.
You realized then—
This body is but a fleeting illusion,
A vibrant bubble
That bursts with a single breath of Eternity.
The shadows of age descended upon your legendary frame,
The flamboyant night of youth, once like a blooming Palash,
Now lies white and hollow, like a shed feather.
The voice that once chimed with the Koel’s melody
Now trembles with a broken resonance,
The fiery spark in your eyes
Is dimmed now, like a flickering lamp.
You saw—
Every bone of your body
Became a piece of crumbling architecture,
Which neither sandalwood nor priceless gems
Could ever hope to preserve.
Yet, through the ruins of that decaying mortality—
There arose a transcendental light,
A luminous, supreme beauty.
You recognized the decay,
You saw Death standing in close proximity,
And you found that Eternal Path—
Which old age can never tarnish.
Standing upon the cenotaph of worldly beauty,
You sought the compassion of the Buddha.
Today, you are no longer the dancer of Vaishali,
Nor a symbol of desire—
You are now a sacred ‘Flame of Nirvana.’
Your existence knows no boundaries of the flesh,
No vanity of aesthetic wealth.
You have merged into an infinite void,
Into a radiant, supreme emptiness—
There lies your eternal liberation,
There lies your ultimate beauty.
______________________________ _______________________
------------------------------ -----------------------
19.03.2026 * Morning 11-26 * Prafulla Dhwani
_______________________
A legendary beauty can transcend the physical realm into deep spiritual consciousness through Buddhist philosophy, Amrapali, the supreme beauty of Vaishali, stands as a luminous example. *"Amrapali–4"* is composed under the inspiration of and dedicated to the *Honorable Bhikkhu Sumanapal Bhanteji.*
______________________
*মুখবন্ধ:*
*----------*
*আম্রপালি– ৩*
বৈশালীর নগরবধূ আম্রপালির বুদ্ধ-শিষ্যা হওয়ার রূপান্তর বৌদ্ধ ইতিহাসের এক অত্যন্ত মর্মস্পর্শী অধ্যায়। "আম্রপালি– ৩" কবিতায় তাঁর আধ্যাত্মিক বিবর্তনের সেই মাহেন্দ্রক্ষণটিকে ফুটিয়ে তোলা হয়েছে। রাজকীয় ঐশ্বর্যের স্বর্ণ-পিঞ্জরে তাঁর আত্মার নিভৃত রক্তক্ষরণ এবং তথাগতর চরণে তাঁর নিঃশর্ত আত্মসমর্পণের ছবি এখানে জীবন্ত। এটি কেবল ঐতিহাসিক পুনর্লিখন নয় বরং রূপ ও যৌবনের দম্ভ কীভাবে 'নির্বাণে'র শাশ্বত শান্তিতে বিলীন হয়ে যায়, তার এক কাব্যিক অন্বেষণ।
_______________________
*আম্রপালি সিরিজের তৃতীয় কবিতা*
*----------------------------- -------*
*আম্রপালি– ৩*
*নির্মল কুমার সামন্ত*
রূপসী আম্রপালি,
বৈশালীর রূপশ্রেষ্ঠ ঐশ্বর্য তখন তোমার করতলগত,
তবু সেই কনক-পিঞ্জরে
স্পন্দিত হতো তোমার নিভৃত রক্তক্ষরণ।
তোমার সেই নিবিড় আম্রবন,
যেখানে বাতাস মদির থাকে বসন্তের ঘ্রাণে,
আজ সেই প্রাঙ্গণ মূর্ত অনাসক্ত শুভ্রতায়।
মদিরা-স্বপন আজ ভাষাহীন, নিস্তেজ—
প্রখর দিবালোকে নেমে এসেছে চন্দ্রাতপ শান্তি।
মহারাজ আর রাজপুত্রের দল
চেয়ে দেখে সবিস্ময়ে—
যে অরণ্যের এক চিলতে জমিতে
রাজকোষ বিলোতে চায় তারা,
সেই ছায়া-সুনিবিড় কুঞ্জ অর্পণ করলে তুমি
এক নিঃস্ব পরিব্রাজকের চরণে।
স্বর্ণমুদ্রা নয়, রাজকীয় ক্ষমতাও নয়—
তুমি চেয়েছিলে সেই ধ্রুব শান্তি,
জৌলুস যা দিতে পারেনি কোনোদিন।
রত্নখচিত কঙ্কণ খসে পড়ল মাটির ধুলোয়,
রেশমি বসন ত্যাগ করে তুমি চিনে নিলে
ধুলো-লাগা অনাড়ম্বর কাষায় চীবর।
লিচ্ছবি নৃপদের দাম্ভিক প্রস্তাবে
তুমি শুধু বলেছিলে—
"তথাগত এসেছেন,
এসেছেন আমারই প্রার্থনায়,
আমি কোনো পার্থিব মায়ার দাস নই আর।"
সেই মহিমান্বিত ত্যাগের মুহূর্তে
তুমি আর নগরবধূ ছিলে না আম্রপালি,
হয়ে উঠলে মহৎ হৃদয়ের এক বিবাগী বনভূমি।
যেখানে বুদ্ধ ও তাঁর শিষ্যরা পেলেন আশ্রয়—
সেই নিবিড় শান্ত সমীরণে
তুমি খুঁজে পেলে আপন ঘর।
সংসারের মায়া ছিন্ন করার সেই তো প্রথম সোপান—
নূপুরের নিক্বণ বিলীন হলো মন্ত্রমুগ্ধ স্তব্ধতায়।
তুমি প্রস্তুত হলে—
এক জ্যোতির্ময় যাত্রার অনন্ত লোকে,
যেখানে রূপের ঐশ্বর্য নয়,
আত্মার শুদ্ধিই শেষ কথা,
শেষ কথা— নির্বাণ।
_________________________
১৬/০৩/২০২৬ * রাত্রি ১১-৫২ * প্রফুল্ল ধ্বনি
_________________________
বৌদ্ধ সংস্কৃতির ইতিহাসে "আম্রপালি" একটি মনোজ্ঞ ও বিস্ময়কর চরিত্র, যাঁর জীবনজুড়ে বিস্তৃত ছিল সুতীব্র মানসিক ও সামাজিক লড়াই এবং পতনোন্মুখিতা ত্যাগ করে ক্রমশঃ উত্থানের চরম লক্ষ্যে পৌঁছানোর রোমাঞ্চকর ঘটনাপ্রবাহ। শ্রদ্ধেয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণায় *'আম্রপালি সিরিজে'র* বিরচিত কবিতা *"আম্রপালি– ৩"* তাঁকেই নিবেদিত হলো।
_________________________ *Preface:*
*Amrapali– 3*
The transition of Amrapali from the 'Nagarbadhu' (the state dancer) of Vaishali to a devoted disciple of Lord Buddha is one of the most poignant chapters in Buddhist history. In *"Amrapali– 3",* the poem captures the precise moment of her spiritual metamorphosis. The poem delves into the silent hemorrhage of her soul within the golden cage of royalty and depicts her ultimate surrender at the feet of the Tathagata. It is not merely a historical retelling but a lyrical exploration of how the vanity of beauty and wealth dissolves into the eternal peace of 'Nirvana.'
________________________
*3rd poem of the Amrapali Series*
*----------------------------- -----------*
*Amrapali– 3*
*Nirmal Kumar Samanta*
Oh radiant Amrapali,
The supreme elegance of Vaishali was once within your palm,
Yet, inside that gilded cage,
Pulsed the rhythm of your secret bleeding.
Your dense mango groves,
Where the breeze once swooned with the scent of spring,
Are now sculpted in dispassionate, white serenity.
The wine-soaked dreams are now voiceless and frail—
A canopy of peace has descended upon the harsh glare of day.
The Kings and Princes
Watch in utter disbelief—
The very woodland for which they were ready
To squander the royal treasury,
That shade-deep bower you offered
At the feet of a destitute wanderer.
Neither gold nor sovereign power—
You sought that 'Dhruba' (eternal) peace,
Which grandeur could never bestow.
The jewel-encrusted bangles slipped into the dust,
Shedding the silken robes, you embraced
The dust-laden, austere saffron shroud.
To the arrogant proposals of the Licchavi kings,
You simply replied—
"The Tathagata has come,
He has come at my very prayer,
I am no longer a slave to earthly illusions."
In that moment of sublime renunciation,
You were no longer the 'Nagarbadhu', Amrapali,
You became a detached wilderness of a noble heart.
Where Buddha and his disciples found sanctuary—
In that deep, quiet breeze,
You finally found your true home.
That was the first step to severing the ties of the world—
The chime of your anklets dissolved into enchanted silence.
You prepared yourself—
For a luminous journey to the infinite realms,
Where the wealth of beauty fades,
And the purity of the soul remains the final truth,
The ultimate truth—Nirvana.
________________________
17.03.2026 * Noon 14-04 * Prafulla Dhwani
________________________
In the history of Buddhist culture, "Amrapali" is a fascinating and wondrous character whose life was marked by intense mental and social struggles, and a thrilling progression from worldly fall to spiritual ascent. The poem is inspired by the *venerable Bhikkhu Sumanapal Bhanteji* and this poem from the *"Amrapali Series"* is respectfully dedicated to him.
_________________________
*মুখবন্ধ:*
*আম্রপালি– ২*
'আম্রপালি– ২' কবিতাটি বৈশালীর নগরবধূ আম্রপালি এবং গৌতম বুদ্ধের সেই কালজয়ী মিলনমুহূর্তের একটি গভীর কাব্যিক নির্যাস। এখানে জাগতিক ঐশ্বর্যের দম্ভ এবং আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য সংঘাত ও সমর্পণ চিত্রিত হয়েছে। রাজকীয় বিলাসিতার আবরণে ঢাকা একজন নারীর অন্তরের গভীর মুক্তিপিপাসা কীভাবে বুদ্ধের বিচারহীন ও করুণাময় দৃষ্টির সামনে উন্মোচিত হয়, কবিতায় তা স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
________________________
*আম্রপালি সিরিজের দ্বিতীয় কবিতা*
*_____________________________ *
*আম্রপালি– ২*
*নির্মল কুমার সামন্ত*
বৈশালীর রাজপথ....
তখন শেষ বিকেলের মলিন আলো,
আম্রকুঞ্জের ছায়াগুলো নেমে গেছে
মাটির আঁচলে দীর্ঘায়িত হয়ে।
সহস্র নাগরিকের গুঞ্জনের মাঝে
সহসা এক অলৌকিক নীরবতা—
আসছেন গৌতম বুদ্ধ,
ঝরে পড়ছে প্রশান্তি তাঁর প্রতিটি পদক্ষেপে।
রেশমি বসন আর বহুমূল্য অলংকার....
তুমি সুসজ্জিতা, আম্রপালি,
তোমার রথের ঘর্ঘরধ্বনি থমকে গেলো,
থমকে গেলো তোমার চঞ্চলতাও
বৈশালীর মহাবন-প্রান্তে।
যখন তুমি নামলে রাজকীয় দম্ভ নিয়ে বুদ্ধের সম্মুখে
দেখলে হঠাৎ —
তোমার রূপের ঐশ্বর্য
কোনো এক বিশাল সমুদ্রের তীরে এসে
তুচ্ছ হয়ে গেছে!
হারিয়ে গেছে সাগরতটে একবিন্দু বালুকণায়।
সিংহাসনজয়ী রাজাদের কামার্ত দৃষ্টি
তুমি দেখেছো অনেক,
সমাজ-শিরোমণির লুকানো চোখের ইশারায়
তুমি হেসেছো মৃদু মৃদু।
কিন্তু এই প্রথম—
দেখতে পেলে এমন এক চোখ
যেখানে নেই কোনো অধিকারবোধ।
দৃষ্টিতে ছিল না বিচার,
ছিল না ঘৃণা কিংবা লালসার অভিলাষ,
ছিল এক অতলান্ত করুণার প্লাবন।
তিনি ধূলিকণা আর মানুষের ছায়া মেখে
পথচলা প্রশান্ত বুদ্ধ।
সৌম শান্ত, স্থির বুদ্ধের সামনে
রত্নখচিত তোমার হার—
যেন একমুঠো টুকরো টুকরো পরিত্যাজ্য পাথর।
ছিন্ন হলো নগরবধূর মিথ্যে আবরণ
বেরিয়ে এলো এক আদি ও অকৃত্রিম নারী,
যিনি সহস্র বিলাসের মাঝেও ছিলেন
আজন্ম মুক্তির পিপাসার্ত।
তুমি আম্প্রপালি,
অবনত মস্তকে তাঁর চরণে
নিবেদন করলে আমন্ত্রণ—
একটি বার....
অন্তত একটি বার
তোমার গৃহে পড়ুক তাঁর পদার্পণের করুণা।
স্তম্ভিত তখন বৈশালীর রাজপুরুষের দল!
তাদের আমন্ত্রণে রাজি হননি বুদ্ধ,
অথচ এই নগরের 'গণিকা'র সরল আহ্বানে
দিয়ে দিলেন তিনি তাঁর মৌন সম্মতি।
সেই মুহূর্তে
বৈশালীর ইতিহাস
দেখলো এক নতুন পথের দিশা,
তুমি বুঝেছিলে আম্প্রপালি—
নশ্বর দেহের ঊর্ধ্বে আছে অবিনাশী এক সত্য—
যার নাম মুক্তি।
_________________________
১৫/০৩/২০২৬ * রাত ১১-৫৮ * প্রফুল্ল ধ্বনি
___________________________
আম্প্রপালি সিরিজের দ্বিতীয় কবিতা *"আম্রপালি– ২"* মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণায় বিরচিত এবং নিবেদিত।
___________________________ *Preface:*
*Amrapali–2*
*--------------*
*"Amrapali-2"* is a poignant reimagining of the transformative encounter between Amrapali, the legendary court dancer of Vaishali and Gautama Buddha. The poem captures the exact moment when worldly vanity dissolves in the presence of supreme enlightenment. It portrays a shift from the 'lustful gaze' of kings to the 'compassionate vision' of the Awakened One, marking the beginning of a soul’s journey toward eternal liberation.
___________________________
*2nd poem of the Amrapali Series*
*_____________________________ *
*Amrapali – II*
*Nirmal Kumar Samanta*
The streets of Vaishali…
The fading light of a weary dusk
Had stretched the shadows of the mango groves
Across the earthen hem of the soil.
Amidst the hum of a thousand citizens,
A sudden, celestial silence descended—
For there walked Gautama Buddha,
Shedding serenity with every step he took.
Adorned in silk and priceless jewels…
You stood resplendent, Amrapali.
The thunderous rattle of your chariot ceased,
And your restless grace stilled
At the edge of Vaishali’s Great Forest.
When you stepped down with royal pride
To stand before the Enlightened One,
You realized all at once—
The grandeur of your beauty
Had turned trivial before that vast ocean,
Lost like a single grain of sand upon the shore.
You had known the lustful gaze of throne-conquering kings,
You had smiled subtly at the veiled hints
From the masters of society.
But for the first time—
You looked into eyes
That held no sense of possession.
In that gaze, there was no judgment,
No hatred, no traces of desire—
Only a deluge of bottomless compassion.
He was the Buddha, walking in peace,
Clad in the dust and the shadows of humanity.
Before the calm, steady, and sublime Buddha,
Your jewel-encrusted necklace
Seemed like a handful of discarded stones.
The false veil of the 'Nagarvadhu' was torn asunder,
Revealing the primal, authentic woman—
Who, amidst a thousand luxuries,
Had thirsted for liberation all her life.
O Amrapali,
With a bowed head at his feet,
You offered your humble invitation—
For once…
Just for once,
May his grace bless your threshold with his footsteps.
The nobles of Vaishali stood stunned!
The Buddha, who had declined their invitations,
Gave his silent consent
To the simple plea of the city's 'courtesan.'
In that singular moment,
The history of Vaishali
Witnessed the dawn of a new path.
You understood then, Amrapali—
Beyond this perishable body lies an indestructible truth—
And its name is Mukti.
_______________________
16.03.2026 * Morning 11-58 * Prafulla Dhwani
________________________
*Amrapali* is a profound and significant figure in the Buddhist culture and history. Inspired by the *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* this poetic narrative depicts a transformative chapter in the life of this noble woman. It captures her spiritual evolution— from the celebrated 'Nagarbadhu' of Vaishali to a seeker of the Dhamma— marking a pivotal moment of self-realization and surrender at the feet of the Buddha.
__________________________
*মুখবন্ধ:*
*"আম্প্রপালি–১"*
বৌদ্ধ ইতিহাসের এক অবিস্মরণীয় ও ট্র্যাজিক চরিত্র আম্রপালি। বৈশালীর মোহময়ী রূপসী হিসেবে তাঁর খ্যাতি যেমন ছিল, তেমনি ছিল রাজশক্তির যাঁতাকলে পিষ্ট হওয়ার করুণ ইতিহাস। *'আম্রপালি সিরিজ'*-এর এই প্রথম কবিতাটিতে তাঁর ব্যক্তিসত্তার বিলুপ্তি এবং রাষ্ট্রীয় নির্দেশে 'জনপদকল্যাণী' বা নগরবধূতে রূপান্তরিত হওয়ার মর্মন্তুদ আখ্যান ফুটে উঠেছে। চন্দন-অগুরুর সুবাস আর নূপুরের নিক্বণের আড়ালে ঢাকা পড়ে যাওয়া এক নারীর একাকীত্ব এবং নীরব হাহাকারই এই কবিতার মূল সুর।
____________________________
*আম্রপালি সিরিজের প্রথম কবিতা*
*----------------------------- ------*
*আম্রপালি– ১*
*নির্মল কুমার সামন্ত*
বৈশালীর আকাশ তখন কামনার তুর্যরাগে সিঁদুরে-মেঘ,
লিচ্ছবি রাজাদের উন্মত্ত অশ্বক্ষুরধ্বনি
রাজপথে তুলেছিল ঝড়।
তুমি জন্মেছিলে
কোনো এক আম্রকুঞ্জের গহন ছায়ায়....
তোমার যৌবন যখন মেলেছিলো
প্রথম সোনালি ডানা—
তুমি তখন এক 'অপরূপা অগ্নিস্ফূরণ'
বর্ণদ্যুতিচ্ছটা হীরকজ্যোতিঃ।
তোমার চোখে ছিলো রূপালি ঝর্ণার ঢেউ,
শরীরে ছিলো তপ্ত সোনা-রোদ্দু্র!
দেখেছিলে তখন—
অযুত সাম্রাজ্যের পতনোন্মুখ ছবি,
তোমার হাসিতে চন্দ্রমুখীর দ্যুতিও
ম্লান হয়ে আসত বারংবার।
রূপের অসামান্য রশ্মিমালা
বিবর্তিত হলো এক অলঙ্ঘ্য অভিশাপে।
তোমাকে জয় করতে ঘনিয়ে এলো
গৃহযুদ্ধের করাল ছায়া!
বৈশালীর বিচারসভা শোনাল তখন
এক নির্মম হুকুমনামা।
ব্যক্তিগত প্রেম নয়,
নয় কোনো এক বিশেষ পুরুষের বাহুডোর—
ঘোষিত হলো— তুমি 'জনপদকল্যাণী'।
ব্যক্তি আম্রপালিকে হত্যা ক'রে
জন্ম নিল এক 'নগরবধূ',
রাজপথের প্রতিটি ধূলিকণার মতো
যিনি অবারিত,
অথচ যাঁর হৃদয়ের অন্দরে
প্রবেশাধিকার ছিল না কারও।
চন্দন আর অগুরুর সুগন্ধে
ঢাকা পড়ল তোমার দীর্ঘশ্বাস,
চাপা পড়ে গেলো নুপুর নিক্বণে
এক নারীর ব্যক্তিগত হাহাকার।
বৈশালীর ঐশ্বর্যের প্রতীক—
তুমি আম্রপালি
দাঁড়িয়ে থাকলে একাকী,
অস্পর্শিত, বিষণ্ণ এবং সর্বজনীন।
_________________________
১৪/০৩/২০২৬ * বিকেল ১৬-৪০ * প্রফুল্ল ধ্বনি
__________________________
বৌদ্ধ সংস্কৃতিতে সুন্দরী যুবতী আম্রপালি'র উপস্থিতি অনস্বীকার্য। *আম্রপালি সিরিজের প্রথম কবিতা "আম্রপালি –১"* রচিত হয়েছে তাঁর জীবনের মর্মন্তুদ ওঠা-নামার ইতিহাস সামনে রেখে। মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি*-প্রদত্ত প্রেরণায় আমি উৎসাহিত এবং কৃতজ্ঞ।
________________________ *Preface:*
*Amrapali– 1*
The legend of Amrapali is one of the most poignant chapters in Buddhist history. Known for her ethereal beauty, she was caught in the crossfire of power and politics in the republic of Vaishali. This poem, the first in the *'Amrapali Series',* delves into the transformation of a woman from an individual to a state-owned symbol— The Janapadakalyani. It captures the silent agony hidden behind the fragrance of sandalwood and the chime of anklets, portraying the loneliness of a woman who was desired by all but understood by none.
___________________________
*1st poem of Amrapali Series*
*----------------------------- -----*
*Amrapali– I*
*Nirmal Kumar Samant*
The sky of Vaishali was then a vermilion haze,
A trumpeting glow of desire,
The frenzied gallop of the Licchavi kings
Ignited a storm upon the royal path.
You were born
Under the deep shadows of a mango grove...
When your youth first spread
Its golden wings—
You were a 'celestial conflagration,'
A prism of brilliance, a diamond’s fire.
In your eyes lay the ripples of a silver cascade,
And in your form, the warmth of molten sun!
You witnessed then—
The crumbling shadows of ten thousand empires.
Even the radiance of the moonflower
Faded time and again before your smile.
But that peerless beam of beauty
Twisted into an inevitable curse;
To conquer you, the dark shadows
Of civil war loomed large!
The court of Vaishali then pronounced
A heartless decree.
No personal love for you,
No embrace of a chosen man—
You were declared 'Janapadakalyani.'
By slaying the individual Amrapali,
A 'Nagarvadhu' (City-Bride) was born;
One who was as accessible
As the dust of the royal road,
Yet, into the innermost chambers of whose heart,
No one was ever granted entry.
The fragrance of sandalwood and agarwood
Veiled your deep sighs;
The personal lament of a woman
Was drowned by the rhythmic chime of anklets.
The symbol of Vaishali’s opulence—
You, Amrapali,
Stood alone:
Untouched, melancholic, and universal.
________________________
15.03.2026 * Night 12-35 * Prafulla Dhwani
________________________
The presence of the beautiful Amrapali is undeniable in Buddhist culture. *"Amrapali-1,"* the first in the series, is composed reflecting the tragic undulations of her life’s history. I am inspired and grateful for the encouragement provided by the Honorable *Bhikkhu Sumanapal Bhanteji.*
_______________________
*অসঙ্গের দর্শনবোধের আলোকায়ন*
*নির্মল কুমার সামন্ত*
চতুর্থ শতকের এক নির্জন প্রজ্ঞায়
অসঙ্গ এঁকেছিলেন—
শ্রদ্ধার ত্রিমাত্রিক বোধিচিত্র।
ভক্তি মানে অন্ধ সমর্পণ নয়—
সত্যের মর্মমূলে এক দৃঢ় প্রত্যয়,
গুণের সৌরভে সিক্ত নিবিড় আনন্দ,
সেই পরম স্থিতিতে
উত্তরণের এক আকুল অভীপ্সা।
এক খণ্ড রত্ন যখন হাতের মুঠোয়—
তখনও কি সংশয় জাগে মনে?
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে
থমকে যায় বোধের পথ।
অথচ মুঠো খুললেই দীপ্যমান সেই জ্যোতি,
আবরণ খসে পড়ে অবলীলায়—
জেগে থাকে শুধু প্রত্যক্ষ দর্শনের বিস্ময়।
বুদ্ধের ধ্রুববাণী তো এটাই—
অন্ধ অনুকরণ নয়,
আপন প্রজ্ঞায় বুঝে নাও সত্যের স্বরূপ।
পালি সূত্রের সেই অমোঘ উপমা—
"হাতের তালুর আমলকীর মতো
ভাস্বর হোক জীবনের দর্শন।"
উচ্চারক কে?
তার চেয়েও মহোত্তর সেই উচ্চারণ,
হৃদয়ের গহীন থেকে
সত্যকে যে চিনে নিতে শেখায়।
অন্ধকারের ওপারে
যখন প্রজ্ঞানের মুক্তধারা বয়,
তখনই ভেঙে যায় সংস্কারের সব প্রাচীর—
জেগে ওঠে বোধির শুদ্ধ আলো।
__________________________
১৩/০৩/২০২৬ * দুপুর ২৩-৫০ * প্রফুল্ল ধ্বনি
__________________________
*"অসঙ্গের দর্শনবোধের আলোকায়ন"* কবিতাঞ্জলি মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* কর্তৃক প্রেরিত *"দার্শনিক অসঙ্গের ব্যাখ্যা"* ক্লিপ থেকে উৎসারিত ভাববস্তু-অনুসারে বিরচিত এবং ভন্তেজিকে নিবেদিত।
___________________________
*মুখবন্ধ:*
চতুর্থ শতাব্দীর বৌদ্ধ দর্শনের অন্যতম প্রধান পুরুষ আচার্য অসঙ্গের প্রজ্ঞা ও দর্শনের এক আধুনিক কাব্যিক রূপায়ণ এই কবিতাটি। শ্রদ্ধেয় ভিক্ষু সুমনপাল ভন্তেজির দার্শনিক ক্লিপ থেকে এখানে দেখানো হয়েছে যে, ভক্তি মানে অন্ধ আনুগত্য নয়, তা হলো সত্যের প্রত্যক্ষ উপলব্ধি। *"হাতের তালুর আমলকী"র* প্রাচীন উপমাটির মাধ্যমে ক্লিপটি আমাদের মনে করিয়ে দেয় যে, বুদ্ধের বাণী কোনো অন্ধ সংস্কার নয় বরং নিজের প্রজ্ঞায় যাচাই করে নেওয়ার এক মুক্ত আহ্বান। সংস্কারের প্রাচীর ভেঙে বোধির শুদ্ধ আলোয় নিজেকে চিনে নেওয়ার এক আধ্যাত্মিক অভিযাত্রা ফুটে উঠেছে কবিতার চরণে।
___________________________
*এক মহোত্তম বিদ্রোহের জাগরণ*
*নির্মল কুমার সামন্ত*
বেদের অভ্রান্ত শাসন
আর অলৌকিক ঈশ্বর-সিংহাসন—
তুচ্ছ করে তুমি দাঁড়ালে তথাগত
ধূলিমলিন মাটির সমান্তরালে,
যেখানে মানুষের স্পন্দনই একমাত্র সত্য,
মানুষের ধর্মই যেখানে আদিম ও অন্তিম।
সংশয়ী বিশ্ব শুধাল—
"তবে কি তুমি কোনো নিরাকার ঈশ্বর?"
প্রশান্ত হাসিতে বললে তুমি— "না।"
"তবে কি কোনো দিব্যলোকের দেবদূত?"
নিস্পৃহ কণ্ঠে তুমি জানালে— "না।"
এক আশ্চর্য নৈঃশব্দ্য ভেঙে
উচ্চারিত হলো সেই বীজমন্ত্র—
"আমি কেবল জাগ্রত।"—
এই শব্দেই কেঁপে উঠলো
সহস্র বছরের জড়তা,
সুপ্ত প্রজ্ঞার চরাচরে জ্বলে উঠলো—
বোধের এক ধ্রুব আলপনা।
মানুষের এই অন্তহীন জাগরণ
আর চেতনার জলচ্ছবিই—
তোমার মন্ত্রের মূল উৎস,
এক অনিমেষ বোধি,
যেখানে মানুষ নিজেই নিজের ঈশ্বর,
নিজেই নিজের ত্রাতা—
যেখানে সাম্যের মিছিলে
লীন হয়ে যায় কৃত্রিম বিভেদ।
ভারতবর্ষ!
সভ্যতার ইতিহাসে
এ ছিল এক নিঃশব্দ অগ্নিস্ফুরণ,
সুদূরপ্রসারী, এক মহোত্তম দ্রোহ।
যেখানে অস্ত্রের ধার পৌঁছায় না,
তলোয়ার হয় কুণ্ঠিত,
সেখানে তোমার প্রজ্ঞা—
এক চিরস্থায়ী দ্রোহের আলোকবর্তিকা।
নির্বাণের সেই অষ্টাঙ্গ পথে
আজ মানুষেরই জয়গান,
চেতনার গভীরে দীপ্ত হয়ে আছে—
তোমার সেই 'জাগ্রত' সত্যের ফলক....
তুমি সুগত বুদ্ধদেব।
_________________________
১১/০৩/২০২৬ * অপরাহ্ন ১৭-১৫ * প্রফুল্ল ধ্বনি
_______________________
মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* কর্তৃক *"বুদ্ধ ও ঈশ্বর"*-সংক্রান্ত মহাপ্রভুর যে ধারণা প্রেরিত হয়েছে, তদসংক্রান্ত দর্শনজাত বিরচিত কবিতাঞ্জলি *"এক মহোত্তম বিদ্রোহের জাগরণ"*।
_________________________
*মুখবন্ধ:*
----------
*"এক মহোত্তম বিদ্রোহের জাগরণ"* কবিতাটি গৌতম বুদ্ধের আমূল মানবতাবাদী দর্শনকে তুলে ধরে। অলৌকিক ঈশ্বরতত্ত্ব এবং অভ্রান্ত শাস্ত্রশাসনকে সরিয়ে দিয়ে বুদ্ধ মানুষের স্পন্দনকেই পরম সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সৃষ্টিতে সেই মুহূর্তটি ধরা পড়েছে, যেখানে 'তথাগত' নিজেকে ঈশ্বর বা দেবদূত নয় বরং কেবল 'জাগ্রত' বলে ঘোষণা করছেন। এটি এমন এক দর্শনের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যেখানে মানুষ নিজেই নিজের ত্রাণকর্তা এবং নির্বাণের পথ সাম্য ও প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত।
_________________________
*সম্পর্কের ব্যবচ্ছেদ*
*নির্মল কুমার সামন্ত*
সম্পর্কের ব্যাকরণে যারা খেলে কুটিল কাটাকুটি,
তাদের বন্ধুত্ব এক চোরাবালি—
স্বতঃপ্রবৃত্ত উপকারেও
মিশে থাকে বিনাশের লোনা জল।
কৃপণতা যেখানে রুদ্ধ করে হৃদয়ের দ্বার,
সেখানে সংকটের দুপুরে কেবল ধূ ধূ মরুভূমি।
মিথ্যেবাদীর কথার কারুকাজ—
যেন এক মরীচিকা,
হাতের কাছে ধ্রুবতারাকে সরিয়ে দেয়,
তোমাকে দেখায় দিগন্তের অলীক স্বপন।
পরনিন্দুক বা চাটুকার—
এরা তো সেই বিষ-লতা,
যারা অযোগ্যতার শিকড় ঢেকে
ধুলোয় মিশিয়ে দেয় তোমার সম্মানের আকাশ।
'অলস মস্তিষ্ক শয়তানের কারখানা',
যেখানে তৈরি হয় কেবল সৃজনরুদ্ধ মোহশিকল।
সুবিধাবাদীর চতুর হাসিতে যে বিষবাষ্প ওড়ে,
তোমার মৌল সৃষ্টি থেকে
সরিয়ে রাখে তোমাকে—
অন্যের পিছুটানে শুধু ক্ষয়ে যায়
মহামূল্য সময়।
খল চরিত্রের মুচকি হাসির আড়ালে আড়ালে
এ তো এক পঙ্কিল নিমজ্জনের আয়োজন!
স্বীয় সত্তার উজ্জ্বল দীপ বাঁচাতে হলে,
পাপমিত্রের ছায়াবাজি
মুছে ফেলাই হোক জীবনের শ্রেষ্ঠ প্রজ্ঞা।
_____________________
১০/০৩/২০২৬ * দুপুর ১৪-০০ * প্রফুল্ল ধ্বনি
________________________
মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* কর্তৃক প্রেরিত *"যথার্থ প্রয়োগবাদ"*-এর ক্লিপ অনুসরণে রচিত কবিতাঞ্জলি *"সম্পর্কের ব্যবচ্ছেদ"* ভন্তেজি'র সৌজন্যে নিবেদিত হলো।
------------------------------ ---------------- *মুখবন্ধ:*
*"সম্পর্কের ব্যবচ্ছেদ"* কবিতাটি মানব সম্পর্কের এক নিগূঢ় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। *"যথার্থ প্রয়োগবাদ"*-এর আদর্শে অনুপ্রাণিত এই লেখনীতে কুটিলতা, চাটুকারিতা এবং সুবিধাবাদের অন্ধকার দিকগুলো উন্মোচিত হয়েছে। কবিতায় উঠে এসেছে কীভাবে অযোগ্য বা নেতিবাচক সঙ্গ একজন মানুষের সৃজনশীল সত্তা ও সম্মানকে গ্রাস করে। মরীচিকা ও বিষ-লতার উপমায় এখানে এক কঠোর সত্য উচ্চারিত হয়েছে—
নিজের অস্তিত্বের উজ্জ্বলতা টিকিয়ে রাখতে হলে অশুভ শক্তির সংসর্গ ত্যাগ করাই প্রকৃত প্রজ্ঞা।
_______________________
*পুক্কুসাতির নির্বাণ-যাত্রা*
*নির্মল কুমার সামন্ত*
কুলালশালায় তমসাবৃত এক নিশি,
দুই আত্মার নিভৃত সমাগম।
একজনের চোখে ব্রহ্মাণ্ডের প্রশান্তি—
প্রভু বুদ্ধদেব,
অন্যজনের হৃদয়ে এক দিগন্ত-বিভাস—
যার নাম পুক্কুসাতি।
পুক্কুসাতি চেনে না তাঁর রূপ তখনও,
চেনে না সেই মহাজাগতিক লক্ষণ,
তবু এক নামহীন সুন্দরতম বিভুর তরে
ছেড়েছে সে সংসারের প্রাচীন কক্ষপথ।
অচেনা গুরু!
সামনে তার যেন এক প্রজ্ঞা-স্রোতস্বিনী,
যিনি নিজের পরিচয় সংগোপনে রেখে
শোনালেন পরম সত্যের আদিম স্তব।
পুক্কুসাতি শুনল তার চেতনার জ্যোতির্নভে,
খেলে গেল বিদ্যুতের মতো এক অনুভবের দ্যুতি।
বুঝল সে— যাঁর জন্য এই দীর্ঘ অন্বেষণ,
সম্মুখে তিনি আজ জীবন্ত মহীরুহ।
ভক্তির আবরণে লীন হয়ে
প্রণত হলো সে চ্যুত-পুষ্পের মতো,
প্রার্থনা করল সঙ্ঘের সেই চীবর—
এক অনন্তের নামাবলি।
নিয়তির ললাটে ছিল ভিন্ন এক রক্তিম তুলির টান।
শুরু হলো যাত্রা— ভিক্ষাপাত্র আর বাসনা ত্যাগের খোঁজে,
পথিমধ্যে উন্মত্ত শৃঙ্গের তীব্র আঘাতে
সাঙ্গ হলো তার নশ্বর কায়া।
তপ্ত ধূলিকণায় লুটিয়ে পড়ল পুক্কুসাতি,
বুদ্ধের ওষ্ঠে তখন করুণার অলকানন্দা।
তিনি বললেন— "এ তো পতন নয়,
এ এক মহিমাময় আরোহণ।"
পুক্কুসাতি ত্যজেছে জরা, সে এখন মুক্ত চরাচর,
তার বিদেহী সত্তা পৌঁছে গেছে অনাগামীর সেই নক্ষত্রপুঞ্জে,
যেখানে গেলে ফিরে আসতে হয় না আর—
মৃত্যুভয়াতুর এই মর্ত্যের মলিন আঙিনায়।
________________________
০৯/০৩/২০২৬ * রাত ২২-৫৪ * প্রফুল্ল ধ্বনি
____________________
মান্যবর *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* প্রেরিত *"বুদ্ধ ও পুক্কুসাতির গল্প"* থেকে আহৃত নির্যাসজাত কবিতাঞ্জলি *"পুক্কুসাতির নির্বাণ-যাত্রা"* রচিত এবং ভন্তেজিকে নিবেদিত।
__________________________ *মুখবন্ধ:*
-----------
*'পুক্কুসাতির নির্বাণ-যাত্রা'* কবিতাটি কেবল একটি ঐতিহাসিক আখ্যান নয় বরং এক আধ্যাত্মিক উত্তরণের কাব্যিক দলিল। বৌদ্ধ সাহিত্যে পুক্কুসাতির কাহিনী ত্যাগের এক চরম পরাকাষ্ঠা। রাজৈশ্বর্য ত্যাগ করে বুদ্ধের সন্ধানে বেরিয়ে আসা এই শ্রমণ বুদ্ধের সম্মুখে থেকেও তাঁকে চিনতে পারেননি কিন্তু তাঁর বাণীর আলোকচ্ছটায় হৃদয়ের অন্ধকার দূর করেছিলেন। এই কবিতায় সেই মহাজাগতিক মিলন এবং মৃত্যুর মধ্য দিয়ে এক *অবিনশ্বর অনাগামী লোকে* তাঁর যাত্রাকে অত্যন্ত সংবেদনশীলভাবে চিত্রিত করা হয়েছে। এটি বিনাশ নয় বরং এক মহিমাময় আরোহণের আখ্যান।
____________________________
*সমতার মহাজাগতিক ভাস্কর্য*
*নির্মল কুমার সামন্ত*
*অস্তিত্বের আদি উৎস*—
অস্থি-মাংসের নশ্বর পঞ্চভূত-খাঁচা
শেষ হয়ে যায়।
কোথায়?
কোথায় শুরু হয়
আদিলগ্ন পলিমাটির আদিম ঘ্রাণ?
সবই তো পুঞ্জীভূত রোদে তৈরি অশরীরী ছায়া
যার কোনো আদি নেই, অন্ত নেই—
আছে শুধু অনাদি, প্রবহমান মহাজাগতিক স্পন্দন।
*কায়া*—
যে কেবল নিজের সীমানা খুঁজে ফেরে,
সে এক আদিগন্ত প্রসারিত বোধি-মাঠ।
সেখানে যন্ত্রণার কোনো কণ্টকাকীর্ণ কাঁটাতার নেই,
নেই কোনো লালসার দেয়াল।
আঙুলের ডগায় যে-ভিজেমাটির আর্দ্র স্পর্শ লাগে—
তা কি কেবল মানুষের ত্বক?
নাকি বসুধার নিজের নাড়ির টান?
ভেদাভেদের সব রেখা যেখানে চুরমার হয়ে যায়,
দেহের সংকীর্ণ মোহ মুছে গিয়ে
সেখানেই জেগে ওঠে
নিরাকার মহাজাগতিক অস্তিত্ব।
*বাক*—
মানুষের বাক্য যখন
অর্থহীন কোলাহলের মিছিল ছেড়ে ফিরে আসে,
সে তখন এক গম্ভীর, স্তব্ধ ওঙ্কার—
শূন্যতার নিজস্ব ভাষা।
যে শব্দে বিষ থাকে, আঘাত থাকে,
সে তো স্পন্দনহীন এক মৃত পাথর।
প্রকৃত শব্দ তো সেটাই—
যা পাতায় পাতায় মর্মরিত স্বরে কথা বলে,
যা হিমাদ্রির মৌনতায় মিশে থাকে অনন্তকাল।
প্রতিটি নিশ্বাস—
এক একটি অস্ফুট মন্ত্র হয়ে ঝরে পড়ে,
যা বাতাসের গায়ে লিখে দিয়ে যায়—
‘সবই এক, সবই চিরন্তন সমতা’।
*চিত্ত*—
সে তো নিরঞ্জন সরোবর।
অস্থির, তৃষ্ণার্ত চিত্ত যখন শান্ত হয়,
হয়ে ওঠে এক স্বচ্ছ স্থির জলচ্ছবি।
সেখানে হিংসে নেই, ভোগের দহন নেই,
নেই কোনো মালিকানার দম্ভের দাবি।
সেখানে পরম নির্লিপ্ততায় দেখা যায়
হন্তারক আর আর্তনাদ—
এক বিন্দুতে এসে লীন হয়ে যায়,
তীর আর আহত পালক একই আকাশের অংশ।
যখন ‘অহং’ আর ক্ষুদ্র ‘আমি’ হারিয়ে যায়,
তখনই তো জগৎ ‘সব’ হয়ে ওঠে।
*বোধি*—
সমতার মুক্তির গান।
ত্রিগুণ সমতা—
যেখানে শরীরই হলো ধূলিকণা ও নক্ষত্রপুঞ্জ,
কথা হলো স্পন্দিত এক গভীর নীরবতা,
আর মন হলো—
অসীম শূন্যের এক নিঃস্বার্থ নির্মল দর্পণ।
এখানে কোনো নিষিদ্ধ আকাশ নেই,
নেই কোনো মালিকানার অহং,
আছে শুধু—
এক অখণ্ড অবিনশ্বর আলোর প্রসন্ন আলিঙ্গন।
_______________________
০৫/০৩/২০২৬ * বিকেল ১৭-৫২ * প্রফুল্ল ধ্বনি
___________________________
মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* প্রেরিত *"ত্রিগুণ সমতা"*-র দার্শনিক দৃষ্টি থেকে উৎসারিত ভাব-বস্ত অনুসারী কবিতা *"সমতার মহাজাগতিক ভাস্কর্য"*। কবিতাটি তাঁর করকমলে নিবেদিত হলো।
_________________________
*রক্ত, পালক ও একটি নিষিদ্ধ আকাশ*
*নির্মল কুমার সামন্ত*
রোদের সোনা মাখানো অলস প্রহরে
বাতাস তখনো ছিলো নির্ভার কুমারী।
হঠাৎ...
একটি কর্কশ শিস্!
আকাশের নীল বুক চিরে
ছুটে গেলো তীরের ফলা— বিষাক্ত, অমোঘ।
ভেঙে গেলো ছন্দ।
এক জোড়া ধবল ডানা,
যেন এক টুকরো জীবন্ত মেঘ,
মুহূর্তে অবশ, দিশেহারা!
বাতাসে ছড়ালো আহত আর্তনাদ,
আর কিছু ছিন্ন অমল সাদা পালক।
মাটির ধুলোয় আছড়ে পড়েছে
এক বিপন্ন অস্তিত্ব— একটি রক্তাক্ত বলাকা।
ছুটে এলো দেবদত্ত দ্রুত পায়ে।
চোখে তার শিকারির আদিম উল্লাস,
কন্ঠে দম্ভের গর্জন—
"এই শিকার আমার!
তীরের নিশানায় আমারই অধিকার!"
কিন্তু, তার আগেই...
এক জোড়া করুণাময় হাত,
রাজকীয় বৈভব ছেড়ে নামল ধুলোর আসনে।
সিদ্ধার্থের কোলের ওমে
তখন স্পন্দিত এক নতুন জীবন,
তাঁর আঙুলের ডগায় ঝরছে মমতার আর্দ্রতা,
মুছে যাচ্ছে যন্ত্রণার প্রতিটি লাল দাগ।
সেখানে রাজপ্রাসাদের কোনো দেয়াল নেই,
নেই কোনো শিকারের ব্যাকরণ,
আছে শুধু স্পন্দনের এক অদ্ভুত নীরব ভাষা।
তর্ক উঠল বিচারসভায়—
কার দাবি বেশি?
যে হাত তীরের ফলায় বিঁধেছে তপ্ত রক্ত-মাংস?
নাকি যে হাত আঙুলের স্পর্শে
ফিরিয়ে দিয়েছে প্রাণের স্পন্দন?
দেবদত্তের যুক্তি ছিল 'মালিকানা'—
তীরের অধিকার।
সিদ্ধার্থের উত্তর ছিল 'করুণা'—
প্রাণের উত্তরাধিকার।
ইতিহাস সেদিন সাক্ষী ছিল—
তীর কেবল বিঁধতে জানে,
সে ধারণ করতে পারে না জীবন।
যে সংহার করে—
সে তো কেবল একটি মুহূর্তের মালিক,
আর যে সেবা করে—
অনন্তকালের প্রাণদাতা সে।
অহংকারের সেই বিষাক্ত তীর
একদিন মরচে ধরে ক্ষয়ে যায়,
আর সিদ্ধার্থের সেই সিক্ত আঁচল—
আজও হয়ে আছে বিপন্ন মানবতার শেষ আশ্রয়।
সেদিন জয় হলো প্রাণের,
জয় হলো সেবার।
মুক্ত বলাকা ডানা মেলেছে
অসীম নীলিমায় আবার।
শিখিয়ে গেল—
ত্যাগে প্রশান্ত-জীবন এ-জগৎ,
লালসার ভোগ এক মারণ-বিকার।
মন রে,
শিকারি কেবল পায় একটি মৃতদেহ,
আর রক্ষাকর্তা পায়—
আলোকিত এক সম্পূর্ণ পৃথিবী।
হে মানুষ,
তীর ছোঁড়াটা নয় তো পৌরুষ,
পৌরুষ তো সেটাই—
যা তীরবিদ্ধ যন্ত্রণাকে
অনুভব করতে পারে নিজের বুকে।
_____________________
০৫/০৩/২০২৬ * সকাল ০৯-৩৩ * প্রফুল্ল ধ্বনি
________________________
কবিতাঞ্জলি *"রক্ত, পালক ও একটি নিষিদ্ধ আকাশ"* *মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণা ও সৌজন্যে বিরচিত।
_______________________
*মুখবন্ধ:*
'এক মুঠো সরিষা ও এক পৃথিবী প্রজ্ঞা' কবিতাটি বুদ্ধদেব ও কিসা গৌতমীর সেই চিরন্তন উপাখ্যানকে কেন্দ্র করে আবর্তিত, যা আমাদের জীবনের নশ্বরতা ও শোকের ভয় মনে করিয়ে দেয়। কবিতাটিতে এখানে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে যে, ব্যক্তিগত শোক যখন সমষ্টিগত অভিজ্ঞতার সাথে মিশে যায়, তখন তা আর কেবল যন্ত্রণা থাকে না, বরং এক পরম প্রজ্ঞায় রূপান্তরিত হয়। শ্মশানের নিস্তব্ধতা থেকে যে বোধের জন্ম হয়, তা-ই এই কবিতার মূল উপজীব্য।
_______________________
*এক মুঠো সরিষা ও এক পৃথিবী প্রজ্ঞা*
*নির্মল কুমার সামন্ত*
কিসা গৌতমী আঁচল পেতেছিল দ্বারে দ্বারে,
চেয়েছিল ভিক্ষা শুধু এক মুঠো সরিষা।
কোনো সোনার মোহর নয়, নয় কোনো অমৃতের পাত্র,
সামান্য কিছু বীজ—
যা ফিরিয়ে দেবে তার কোল খালি করা স্তব্ধতা।
বুদ্ধ বলেছিলেন, "নিয়ে এসো সেই ঘর থেকে,
যেখানে যমরাজ কখনও নাড়েনি কড়া,
যেখানে বিলাপের সুর
কখনও বাতাসের গায়ে মেলেনি ডানা।"
গৌতমী ছুটেছিল উন্মত্তের মতো,
কোলে তার নিথর সন্তানের শীতল দেহ।
সে দেখেছিল—
প্রতিটি আঙিনায় সরিষা আছে প্রচুর,
কিন্তু প্রতিটি দেওয়ালে ঝুলে আছে
কোনো এক বিদেহী ছায়া।
কারো পিতা নেই,
কারো জননী বিলীন হয়েছে ধুলোয়,
কারো বা সাজানো সংসার ভেঙেছে মাঝপথে।
যখন ঘনিয়ে এলো সাঁঝবেলা,
গৌতমীর হাতের শূন্য পাত্র
হয়ে উঠল বিম্বচ্ছায় গভীর আয়না।
বুঝে গেল কিসা গৌতমী—
জন্মের যেমন একটি নিশ্চিত মুহূর্ত আছে,
মৃত্যুও তেমনি
এক অলঙ্ঘনীয় চিরন্তন সমাপ্তি।
শোক তার একার অরণ্য রইল না আর
হয়ে উঠল বিশাল সমুদ্র—
যেখানে সবাই-ই ঢেউ।
যা আসে, তাকে যেতেই হয়,
অনিত্যতার এই চাকা
ঘুরে চলেছে অনাদিকাল ধরে।
সেদিন কোনো সরিষার দানা ফোটেনি
অলৌকিক জাদুতে,
কিন্তু গৌতমীর অন্তরে
ফুটেছিল মহামূল্যবান প্রজ্ঞার আলো—
"মৃত্যু কোনো বিচ্ছেদ নয়,
জীবনেরই এক অমোঘ সমাপ্তি।"
পরম শান্তিতে কিসা বুকের সন্তানকে
সমর্পণ করল মাটির কোলে,
ঠিক যেমন করে সূর্য
ডুবে যায় দিগন্তের ওপারে প্রতিদিন।
হাতের সেই শূন্য পাত্রে
আজ আর নেই কোনো বীজ,
আছে কেবল এক পৃথিবী প্রজ্ঞা।
____________________________
০৪/০২/২০২৬ * সন্ধ্যা ১৯-৫৪ * প্রফুল্ল ধ্বনি
_________________________
প্রাজ্ঞশ্রী *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণায় ও সৌজন্যে বিরচিত কবিতা *"এক মুঠো সরিষা ও এক পৃথিবী প্রজ্ঞা"*।
____________________________
*সম্পর্কের অন্তর্লিখন*
*নির্মল কুমার সামন্ত*
সময়ের আঙুলে আটকে থাকে
একটি ক্ষুদ্র সম্পর্ক—
যেন মুহূর্তকে বেঁধে রাখার গোপন কৌশল,
তবু সে জানে,
ধরা মানেই চিরকাল ধরে রাখা নয়।
মানুষ নাকি স্মৃতির নৌকা,
আর অভিজ্ঞতা তার পালের ভিতর জমা রঙ—
সম্পর্ক শুধু বলে,
'আমি ধরে রাখি না,
কেবল দুই বিচ্ছিন্নতার সমান্তরাল যাপনকে
বসতে শেখাই একসাথে।'
শব্দেরা কখনো ছিঁড়ে যায়
অহংকারের তীক্ষ্ণ বাতাসে,
তখন এক অদৃশ্য হাত
একটি অনুভূত অধাতব পাত্রে
অস্তিত্বের শিকড়গুলোতে নৈঃশব্দের জল ঢালে।
জীবনও কি এমন নয়?
আমরা সবাই একেকটি আলাদা গ্ৰহ,
কারও ভাষা সাদা, কারও কান্না ঝাপসা,
এক মহাজাগতিক নির্লিপ্ততা
সময়ের বুকের ভিতর
আমাদের পাশাপাশি দাঁড় করিয়ে রাখে।
দার্শনিক বলেন—
বন্ধন মানে শৃঙ্খল নয়,
এক অস্থায়ী সহমর্মিতা,
যেখানে বিচ্ছেদের অমোঘ সম্ভাবনাটুকু
সম্পর্ককে আরও সত্য করে তোলে।
শেষে যখন বাতাস আসে
আর পৃথিবীর সব রঙ উড়ে যেতে চায়
সম্পর্ক নীরবে বিস্তৃত হয় আরো,
সে জানে—
ধরে রাখার চেয়ে
দূরত্বের নীরব আলোয়
শূন্যতার এক গভীর পূর্ণতাই হলো মুক্তি।
_________________________
২৮/০২/২০২৬ * বিকেল ১৫-২৪ * প্রফুল্ল ধ্বনি
________________________
*সম্পর্ক কিংবা বন্ধন*-সংক্রান্ত যে-ধারণা মহাপ্রভুর দর্শন থেকে উৎসারিত হয়েছে, তার কিয়দংশ এই কবিতায় ব্যক্ত হয়েছে মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* বিবিধ লেখনি থেকে। কবিতা *"সম্পর্কের অন্তর্লিখন"* তারই প্রতিফলিত বহিঃপ্রকাশ। ___________________________
*মনোপুব্বঙ্গমা ধম্মা*
*নির্মল কুমার সামন্ত*
সুদূরের কোনো ধূসর আখ্যান নয়,
নয় কোনো বিস্মৃত ইতিহাসের ধুলোমাখা পাঠ,
বুদ্ধের প্রতিটি শব্দ আসলে এক সজল দর্পণ,
যেখানে মুহূর্তেই ফুটে ওঠে আমাদের আদিম ছায়া।
অস্থি-চর্মের খাঁচা দাঁড়িয়ে আছে সামনে,
তার চেয়েও গভীরে, নিভৃত স্পন্দনে এই মন
যাকে ছাড়া মানুষ এক অন্ধ নাবিক,
শব্দহীন, বোধহীন এক অস্তিত্বের স্রোত মাত্র।
তথাগত শিখিয়েছেন এক অমোঘ অসীম সীমা—
শুরুতে মন, মধ্যিখানে মন,
আর অন্তিম গন্তব্যও সেই মনেরই কোনো এক বন্দর।
কালিমা ধুয়ে যখন সে কাঁচের মতো স্বচ্ছ,
পূর্ণতা তখন জীবনের আলপনায়
ফোটা এক অনির্বাণ বিন্দু।
বাইবেল বলেছিল: 'আকাশ ও পৃথিবী এল ঈশ্বরের আদেশে',
আর ধম্মপদ শোনায় এক অদ্ভুত মায়াবী কথা—
মনই আদিম স্থপতি, মনই সারথি,
সবটুকু নির্মাণ এই চেতনারই কারুকাজ।
এ যেন দুই ভিন্ন গোলার্ধের দৃষ্টি!
একটি বাইরে তাকিয়ে মহাবিশ্ব মাপে,
অন্যটি অন্তরের নির্জনতায় বুনে যায় আত্মবীক্ষণ।
আমরা যাকে জগৎ বলি, যাকে বলি নশ্বর দেহ—
সবই তো এই প্রপঞ্চের ছায়াছবি।
মনের আয়নায় যেটুকু বিম্বিত হয়,
আমাদের পৃথিবী ঠিক ততটুকুই!
মনকে চিনে নিলে—
অরণ্য আর আকাশ সবটাই চেনা হয়ে যায়।
ভালো কিংবা মন্দের নেই কোনো পৃথক মানচিত্র,
সবারই জন্ম সেই চেতনার আদিম গুহায়।
বুদ্ধ জানতেন—
কালনাগিনী যদি ঘর বাঁধে
কিংবা ফুটে ওঠে শ্বেতপদ্ম,
তার বীজ বোনা থাকে মনেরই এই কর্ষিত জমিতে।
যদি দহন আর ধ্বংসের গোলকধাঁধা থেকে মুক্তি চাও
তবে বদলের মন্ত্রে বাইরের কোনো কোলাহলে নেই।
ডুব দিতে হবে নিজেরই অচেনা গভীরে—
জলের তলার জলটুকু যেমন নিঃশব্দ আর স্বচ্ছ,
তেমনই গড়তে হবে চেতনার বসতবাড়ি।
ভিতরটা যদি বদলে যায় আজ,
বাইরের রুক্ষ জগৎও একদিন
অলৌকিক শোভায় জাগরিত হবে।
হয়তো সময় নেবে খানিকটা
কিন্তু সেই ঋতু আসবেই—
নিশ্চিত আসবে।
________________________
০২/০৩/২০২৬ * বিকাল ৫-৪৩ * প্রফুল্ল ধ্বনি
____________________________
মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণায় *"মনোপুব্বঙ্গমা ধম্মা"* অনুসরণে বিরচিত কবিতাঞ্জলি *"মনোপুব্বঙ্গমা ধম্মা"*।
______________________
*অত্ত দীপো ভব*
*নির্মল কুমার সামন্ত*
এখন চারদিকে কেবল আয়নার মেলা,
অথচ আমাদের চোখে
নিজেদের কোনো প্রতিচ্ছবি নেই।
আমরা কেবল রূপ দেখি কিন্তু দেখি না অনাত্মা—
আমরা ধর্মকে পরিধান করি
বহুমূল্য পোশাকের মতো,
আর সত্যকে ব্যবহার করি
আত্মপক্ষ সমর্থনের সস্তা অজুহাতে।
কিন্তু বুদ্ধ বলেছিলেন—
হৃদয় যদি খণ্ডিত হয় মিথ্যার প্রলেপে,
তবে মুক্তি আসে না কোনো প্রার্থনাতেই।
যদি তুমি নিজের কাছেই অচেনা হও,
তবে পৃথিবীর সব পরিচয়ই
মিথ্যে গোলকধাঁধা।
যে মানুষ নিজেকে ঠকায়,
সে আসলে অজান্তেই
বিশ্বাসঘাতকতা করে মহাবিশ্বের সাথে।
তাই আজ থামো একবার।
অন্যের জ্বালানো মশাল নিয়ে কতদূর যাবে?
বাতাস এলেই তো
সেই আলো কাঁপতে শুরু করে।
নিজের অস্থি-মাংস আর চেতনার গভীরে
চকমকি ঘর্ষণ করো সত্যের।
জ্বলে উঠুক
তোমার নিজস্ব এক অকম্পিত প্রদীপ।
কারো করুণা কিংবা নিরাপত্তার আশায়
পেতে থেকো না হাত,
নিজেকেই করো এক দুর্ভেদ্য দ্বীপ—
সে-দ্বীপ যেন পাষাণ না হয়।
সেখানে মৈত্রীর ঢেউ আছড়ে পড়বে
কিন্তু তলিয়ে যাবে না মাটি।
যেখানে তুমিই হবে তোমার একমাত্র ঈশ্বর,
তোমার একমাত্র আশ্রয়।
মনে রেখো,
বাইরের সব আলো নিভে যায় একদিন,
শুধু ধম্মের সেই ধ্রুব সত্যটুকুই
অন্ধকারে পথ দেখায়—
যা তোমার বুকের ভিতর
নিভৃতে জ্বলছে একাকী—
*"অত্ত দীপো ভব।"*
__________________________
২৮/০২/২০২৬ * রাত ২০-৪৮ * প্রফুল্ল ধ্বনি
------------------------------ --------
বিরচিত *"অত্ত দীপো ভব"* কবিতাটি প্রাজ্ঞশ্রী *ভিক্ষু সুমনপাল ভন্তেজি* কর্তৃক প্রেরিত *প্রভু তথাগত বুদ্ধের "দীঘ নিকায়, ১৬"*-এর অমর উপদেশাবলি থেকে আহৃত দর্শনজাত শ্রদ্ধাঞ্জলি।
__________________________
*ভ্রান্ত মানচিত্র*
*নির্মল কুমার সামন্ত*
আয়নায় আজ নেই কোনো বলিষ্ঠ মুখ,
আছে কেবল ছড়িয়ে—
কাঁচের স্তূপ আর কিছু ধারালো খণ্ডিত অংশ,
আমরা নিপুণ জ্যামিতিতে মেপে নিয়েছি
নিজেদের দূরত্বের ব্যাসার্ধ।
ঐক্য?
সে তো জাদুঘরে রাখা প্রাচীন জীবাশ্ম!
আমাদের মজ্জায় 'ভেদবুদ্ধি'র নোনা জল,
করাত চালিয়েছি আত্মার মাঝামাঝি
সেখানে কোনো রক্ত নেই...
আছে কেবল অধীনতার ধূসর পাণ্ডুলিপি।
প্রতিদিন উপোস-ভাঙার মতো
গিলে ফেলি অপমানের নুন,
সে কি অন্য কারও দেওয়া?
না—
নিজেদেরই কুঠারাঘাতে
চিরে ফেলেছি অখণ্ডের ছাদ।
নিজের ভিতর কারাগার গড়ে
তুলেছি ইটের পর ইট—
তার কোনো চাবি নেই, নেই কোনো মুক্তি।
আমাদের ললাটে খোদাই করা
অনন্ত ‘নিষ্কৃতিহীন’ শব্দ,
অহংকারের এই টুকরো শবদেহগুলো
যতক্ষণ না ভষ্মীভূত হয়—
ততক্ষণ আমরা একদল ভ্রান্ত মানচিত্র,
একরাশ ভাঙা আয়নার দীর্ঘশ্বাস।
*যারা নিজেদের ব্যবচ্ছেদ করে*
*খুশিতে ডগমগ,*
*রক্তে গেঁথে রাখে বিভাজনের কালো বিষ,*
*অথচ ভয় পায় অধীনতার ফণাধর সাপকে,*
*মুক্তির সূর্য তাদের দুয়ারে এসেও*
*ফিরে যায় হীনমন্যতার ধোঁয়াশা কুয়াশায়।*
_________________________
*২৬/০২/২০২৬ * সকাল ১০-১১ * প্রফুল্ল ধ্বনি*
_______________________
*রিক্ত আনন্দ সিংহাসন*
*নির্মল কুমার সামন্ত*
যেখানে প্রাচীর ওঠে,
সেখানেই সুখের বসতি।
সুখ আগলে ধরে তার সর্বস্ব—
পাছে এক বিন্দু চুইয়ে পড়ে বাইরে,
পাছে তার মখমল গালিচায় লাগে ধুলোর দাগ।
সুখ মানে এক নিরন্তর পাহারা,
এক সযত্নে লালিত ভয়ের সিংহাসন।
এখানে একটুখানি কম মানেই দুর্ভিক্ষ,
একটু রিক্ততা মানেই চরম দেউলিয়া।
আর আনন্দ?
সে তো কোনো বদ্ধ ঘরের বসতি নয়।
সে শ্রাবণের মেঘ,
নিজেকে বিলিয়ে দিয়ে হালকা হয়।
দু'হাত উপুড় করে
উজাড় করে দেয় হৃদয়,
সেই মুহূর্তেই হয়ে ওঠে সে
কুবেরের চেয়েও ধনী।
সমাজ যাকে বলে 'নিঃস্ব',
আনন্দ বলে তাকে 'পূর্ণতা'।
শূন্যতা কোনো অভাব নয় তার কাছে—
শূন্যতা মানেই
অসীমকে ধারণ করার অবারিত অবসর।
যেখানে সুখ
বিষাদ হয়ে ঝরে পড়ে অভাবের ভয়ে,
সেখানে আনন্দ এক আশ্চর্য পরশপাথর,
সে তার সবটুকু মিশিয়ে দেয় ধুলোয়,
আর ধুলোমাটিকেই করে তোলে সোনা।
রিক্ত হওয়ার হৃদয় আছে যার,
মহাবিশ্বের সমস্ত ঐশ্বর্য
কেবল অপেক্ষায় থাকে তারই।
___________________________
২৮/০২/২০২৬ * প্রত্যুষ ৫-৪৭ * প্রফুল্ল ধ্বনি
________________________
*রবি ঠাকুরের 'পাগল'*-এর ক্লিপের নির্যাসজাত বিষয়-ভাবনা অবলম্বনে রচিত কবিতা *"রিক্ত আনন্দ সিংহাসন"* এবং মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* সৌজন্যে নিবেদিত।
_________________________
*নির্বাণের অষ্টপথ*
*নির্মল কুমার সামন্ত*
*১*
*সম্যক দৃষ্টি (Right View)*
জাগতিক মায়া মোহ করিয়া বর্জন,
সত্যের আলোতে কর তত্ত্ব দরশন।।
দুঃখের কারণ আর মুক্তির উপায়,
চিনিলে সঠিক পথ মুক্তি মিলে তায়।।
*২*
*সম্যক সংকল্প (Right Resolve)*
হৃদয়ে জাগাও আজি সঙ্কল্প মহান।
হিংসা আর দ্বেষ ত্যাজি' কর মৈত্রী দান।।
ভোগের লালসা ছাড়ি' ত্যাগের মহিমা,
খুঁজিয়া পাইবে তবে শান্তির সীমা।।
*৩*
*সম্যক বাক্য (Right Speech)*
মিথ্যা আর কটুবাণী কভু না কহিবে।
মধুর বচনে সদা শান্তিতে রহিবে।।
অনর্থক বাক্যালাপে নাহি কোনো ফল।
সত্যের সৌরভে চিত্ত করহ নির্মল।।
*৪*
*সম্যক কর্ম (Right Action)*
অহিংসার পথে চল হয়ে শুদ্ধমতি,
জীবের কল্যাণে দাও আপনারে গতি।।
অদত্ত বস্তু কভু না করিয়ো গ্রহণ।
পবিত্র থাকুক সদা তোমার জীবন।।
*৫*
*সম্যক আজীব (Right Livelihood)*
ন্যায়ের পথেতে করি অন্ন সংস্থান।
পরের অনিষ্ট ত্যাজি' বাঁচাও সম্মান।।
সৎ পথে উপার্জনে মন থাকে স্থির।
পাপমুক্ত ঘরে তবে শান্তি সুগভীর।।
*৬*
*সম্যক ব্যায়াম (Right Effort)*
কুচিন্তা সরিয়ে দূরে যতনে অন্তরে,
শুভবোধ জাগাইয়া রাখিয়ো থরে থরে।।
অশুভের পথ রুধি বীর্য করি দান,
চেতনার দীপ্তিতে হও আগুয়ান।।
*৭*
*সম্যক স্মৃতি (Right Mindfulness)*
শরীরে ও মনে সদা রাখহ নজর।
অসতর্ক পলে ঘটে পরমাদ ঘোর।।
বর্তমানে মন রাখি হয়ে সচেতন,
জাগিয়া কাটাও কাল স্থির অনুক্ষণ।।
*৮*
*সম্যক সমাধি (Right Concentration)*
বিক্ষিপ্ত মনেরে করি একীভূত ধ্যান।
নির্বাণ সাগরে মেশে সাধকের প্রাণ।।
শান্ত অবিচল চিত্তে লভিলে সমাধি,
ঘুচিয়া যাইবে তবে সকল আধিব্যাধি।।
__________________________
২৬/০২/২০২৬ * সকাল ০৯-০১ * প্রফুল্ল ধ্বনি
________________________
বাংলার সাহিত্যের ঐতিহ্যবাহী *পয়ার ছন্দের* কবিতার ভাষা-রীতি, ছন্দ, মাত্রা ও যতির প্রয়োগ-বৈশিষ্ট্য অনুযায়ী *"নির্বাণের অষ্টপথ"* কবিতাটি মাননীয় *ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* সৌজন্যে বিরচিত।
___________________________
*মুখবন্ধ*
*"নির্বাণের আলোকবর্তিকা"*
গৌতম বুদ্ধের প্রদর্শিত 'অষ্টাঙ্গিক মার্গ' কেবল ধর্মীয় অনুশাসন নয় বরং এটি জীবনের চরম সত্য অন্বেষণের এক বিজ্ঞানসম্মত জীবনদর্শন। বর্তমানের অস্থির সময়ে মানুষের অন্তরের শান্তি যখন ক্রমাগত বিঘ্নিত, তখন এই প্রাচীন পথনির্দেশিকা হয়ে উঠতে পারে মুক্তির দিশারি। এই কাব্যে অত্যন্ত সহজ এবং ছন্দোবদ্ধ ভাষায় সেই গূঢ় দর্শনকে তুলে ধরা হয়েছে, যাতে পাঠক থেকে শুরু করে আধ্যাত্মিক সাধক— সকলেরই অন্তরে এই মর্মার্থ স্থান পেতে পারে। আশা করি, প্রচেষ্টাকৃত এই কবিতাটি পাঠকের মনে প্রশান্তির সঞ্চার করবে।
_________________________
*The Eightfold Path Of Nirvana*
*Nirmal Kumar Samanta*
*1.*
*Right View*
Discard the veil of worldly maya’s gleam,
In truth's pure light, let your wisdom beam.
Know the cause of grief and the way to be free,
In the right vision, lies the soul’s liberty.
*2.*
*Right Resolve*
Awaken in your heart a noble intent,
With malice cast out and kindness sent.
Renounce the greed for transient pleasure,
In sacrifice, find peace beyond measure.
*3.*
*Right Speech*
Let no harsh word or falsehood stain your tongue,
In the melody of truth, let your life be hung.
Vain chatter yields but hollow sound,
In honest scents, let pure thoughts be found.
*4.*
*Right Action*
Walk the path of peace with a mind so pure,
For every living soul, let your love endure.
Never reach for what is not your own,
Let the seeds of grace in your deeds be sown.
*5.*
*Right Livelihood*
Earn your bread on justice’s righteous floor,
Harm no soul, keep honor at your door.
Honest labor keeps the spirit bright,
A guiltless home is filled with sacred light.
*6.*
*Right Effort*
Prune the weeds of darkness from your mind,
Let the flowers of goodness be carefully aligned.
Bar the gates of evil with a warrior’s might,
March toward the flame of inner light.
*7.*
*Right Mindfulness*
Watch the tides of body and the mind,
Lest in a moment’s lapse, you fall behind.
In the present moment, keep your spirit still,
Aware and steady, with a focused will.
*8.*
*Right Concentration*
Merge the scattered mind in a single flame,
In the ocean of Nirvana, lose your name.
When the heart is silent, deep in dhyana’s sea,
Ends the cycle of pain, the soul is set free.
__________________________
26.02.2026 * Night 11-45 * Prafulla Dhwani
_____________________________
The poem *"The Eightfold Path Of Nirvana"* (Nirvaner Ashtapath) has been composed by the courtesy of the *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* following the linguistic style, rhythm, meter and caesura characteristics of the traditional *'Payar'* meter of the Bengali literature.
_______________________
*Preface:*
*The Beacon of Nirvana*
The *"Eightfold Path Of Nirvana"* as envisioned by Gautama Buddha is not merely a religious doctrine but a timeless philosophy for a balanced and ethical life. In today’s chaotic world, where inner peace is often a fleeting shadow, these ancient principles offer a sanctuary of clarity. This poem seeks to translate the profound essence of the Buddha’s teachings into a rhythmic and accessible form. By bridging the gap between ancient wisdom and modern poetic expression, this work aims to grow the seeker towards mindfulness, compassion and ultimate liberation. Gratitude to all if my creation can touch the heart of respected readers.
_______________________
*নির্বাণের ধ্রুব আল্পনা*
*নির্মল কুমার সামন্ত*
নীলিম আকাশ নয়,
সুগত ছিলেন এক প্রশান্ত শূন্যতা
যেখানে পড়ে না ঝরে মোহের ধূলিকণা।
হৃদয় ছিল তাঁর অতল সমুদ্র
আর মমতায় ছিল ঊর্মির টলমল
অথচ আসক্তির ঊর্ধ্বে তাঁর নিরাপদ তটরেখা।
যখন মরীচিকার পিছে আমরা ক্লান্ত চাতক
তিনি তখন স্থির মহীরুহ,
ছায়া বিলিয়েছেন অকাতরে
কিন্তু বাঁধা পড়েননি মায়ার শিকলে।
তাঁর আঙুলের ইশারায়
ফুটেছিল সত্যের শ্বেত শতদল,
আজও যা ধুয়ে দেয় মানুষের কলুষিত অন্ধকার।
ত্যাগ মানে তো কেবল মোহবিমুক্তি নয়,
ত্যাগ মানে—
নিজেকে বিলিয়েও নিঃস্ব না হওয়া।
তিনি শিখিয়েছেন— করুণাই পরম ধর্ম,
যে করুণায় নেই কোনো দাবি,
নেই কোনো রুদ্ধ কারাপাচীর।
আজও যখন পথ হারায়
সময়ের বিভ্রান্ত নাবিক,
প্রভুর সেই নির্বাণ-দীপ্তি
হয়ে ওঠে বোধিদ্রুম-ধ্রুবতারা।
সিংহাসন ছেড়ে প্রভু নেমেছিলেন পথে
অজস্র ধুলিকণা-গাছ-পাতা সাথে,
বৈরাগ্যের সেই আল্পনায়—
আঁকা হয় শান্তির মানচিত্র পলে প্রতি পলে,
আঁকা হয় প্রশান্ত-সুন্দর হৃদয়ের পথ।
________________________
২৫/০২/২০২৬ * অপরাহ্ন ১৫-৫৪ * প্রফুল্ল ধ্বনি
______________________________
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণায় বিরচিত এবং তাঁর করকমলে নিবেদিত।
______________________________ _
*মুখবন্ধ:*
*'নির্বাণের ধ্রুব আল্পনা'* কবিতাটি গৌতম বুদ্ধের বিবাগী রাজপুত্র থেকে মহাজাগতিক সত্যের আলো হয়ে ওঠার এক অনন্য কাব্যিক আখ্যান। এখানে ত্যাগের সংজ্ঞাকে কেবল বর্জন হিসেবে নয় বরং নিজেকে বিলিয়ে দিয়েও পূর্ণ থাকার এক আধ্যাত্মিক রসায়ন হিসেবে দেখানো হয়েছে। আধুনিক জীবনের বিভ্রান্ত নাবিকদের জন্য বুদ্ধের করুণা ও নির্বাণ-দীপ্তি যে আজও এক ধ্রুবতারা, কবিতায় সেই চিরন্তন সত্যকেই তুলে ধরা হয়েছে।
------------------------------ ------
*The Eternal Motif Of Nirvana*
*Nirmal Kumar Samanta*
He was not the azure sky,
But a serene, profound Emptiness—
Where the dust of obsession finds no place to rest.
His heart was an unfathomable ocean,
With ripples of compassion dancing on the surface,
Yet his shoreline remained safe, far beyond the reach of attachment.
While we wander like weary skylarks chasing mirages,
He stands as a steadfast, ancient tree,
Offering shade without measure,
Yet never entangled by the roots of illusion.
At the silent command of his finger,
The white lotus of Truth blossomed—
The scent of which still cleanses the dark stains of humanity.
Renunciation is not merely the shedding of desire,
It is the sublime art—
Of giving oneself away without ever becoming poor.
He taught that Compassion is the ultimate faith,
A grace that demands nothing,
A sky that knows no confining walls.
Even today, when the confused sailors of time
Lose their way in the churning tides,
The Master’s light of Nirvana
Shines as the North Star of the Bodhi-tree.
Leaving the throne, the Lord walked the dusty paths,
Among the leaves, the soil and the common breath.
Upon that canvas of detachment—
The map of Peace is drawn, moment by moment,
Carving the path to a heart, tranquil and divine.
------------------------------ --------
25.02.2026 * Night 11-58 * Prafulla Dhwani
------------------------------ -----------
With the great inspiration of *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* the poem-offering *"The Eternal Motif Of Nirvana"* is composed and respectfully dedicated to him.
_____________________
*Preface*
*"The Eternal Alpana of Nirvana"* is a profound poetic tribute to the enlightened journey of *Gautama Buddha.* It masterfully portrays the essence of 'Sunyata' (Emptiness) not as a void, but as a boundless space of compassion and detachment. The poem redefines sacrifice— suggesting that true giving leads to spiritual abundance rather than exhaustion. In an era of existential drift, this work presents Buddha’s teachings as a steadfast North Star, guiding the "confused sailors of time" towards the shores of inner peace.
_______________________
*মৈত্রীর আলো: অন্তহীন প্রার্থনা*
*নির্মল কুমার সামন্ত*
নিজ হৃদয়ে রুয়েছি যে বীজ
ভালোবাসার এক কণা,
ঘৃণা আর ক্রোধে জটাজাল আজ
তুলেছে সর্প ফণা।
সবটুকু ব্যাধি, সবটুকু গ্লানি
ধুয়ে যাক অবিরত—
আমি যেন হই শান্ত সাগর
সহৃদয় শাশ্বত।
আমার শরীর সুস্থ সবল
মনে মৈত্রীর টান,
করুণার স্রোতে সিক্ত থাকুক
সারা বেলা মোর প্রাণ।
সুখের আড়ালে লুকিয়ে না থেকে
'খাঁটি সুখে' জেগে রই—
অশান্ত এই পৃথিবীর বুকে
শান্তিরই দূত হই।
সেই আলোটুকু নিজের সীমানা
ছাড়িয়ে দুহাত ভরে—
পৌঁছে দেবো বাবা ও মায়ের
স্নেহময় বাসাঘরে।
তাঁরা যেন পান সকল জরা
রোগ-ব্যাধি হতে মুক্তি,
তাঁদের ললাটে শোভা পাক চির
মহানন্দেরই যুক্তি।
আসক্তিহীন নির্মল প্রাণে
আসুক ভোরের আলো,
বিদ্বেষ ভুলে তাঁরাও বাসুন
জগতের সব ভালো।
ব্যথা মুছে গিয়ে শান্তি নামুক
জননী-জনক মনে,
তারা সুখে থাক, আর শান্তিতে
থাক প্রতি ক্ষণে ক্ষণে।
প্রভুর এই প্রেম, মৈত্রীর ঘ্রাণ
ছড়িয়ে বিশ্বময়,
সকলের তরে মৈত্রী বিলিয়ে
জীবনেরই হোক জয়।
_________________________
২৫/০২/২০২৬ * সকাল ১১-১১ * প্রফুল্ল ধ্বনি
------------------------------ -----
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* অনুপ্রেরণায় বিরচিত কবিতা *"মৈত্রীর আলো: অন্তহীন প্রার্থনা"*। মহাপ্রভু তথাগত *বুদ্ধদেব-নিঃসৃত অমিয় বাণী'র* সংক্ষিপ্ত চয়নের প্রেক্ষিতে কাব্যান্তরিত। তথ্যাহরণ-সহায়তার জন্য ভন্তেজিকে কৃতজ্ঞতা।
______________________
*মুখবন্ধ:*
*মৈত্রীর আলো: অন্তহীন প্রার্থনা*
শ্রদ্ধেয় পাঠক,
আপনাদের সামনে তুলে ধরছি একটি হৃদয়স্পর্শী কাব্যিক বুনন, যা মহাপ্রভু তথাগত বুদ্ধদেবের অমিয় বাণী থেকে উৎসারিত মৈত্রীর ধারণাকে আধুনিক জীবনবোধের সাথে মিশিয়ে এক নিবিড় প্রার্থনার রূপ দিয়েছে। এই কবিতাটি কেবল শব্দের সমষ্টি নয়, এটি আত্মশুদ্ধি, করুণা এবং সর্বজনীন ভালোবাসার এক নিরন্তর আবেদন।
নিজের ভেতরের নেতিবাচকতা দূর করে শান্ত ও সহৃদয় সত্তায় রূপান্তরিত হওয়ার এই আর্তি আমাদের শিখিয়ে দেয় কিভাবে আমরা নিজেরা সুস্থ ও শান্তিতে থেকে জগতের কল্যাণে নিজেদের নিবেদন করতে পারি। বিশেষত, বাবা-মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের সুস্থ জীবনের জন্য যে প্রার্থনা, তা আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের এক অসাধারণ প্রতিচ্ছবি।
এই কবিতাটি মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র অনুপ্রেরণায় বিরচিত, যাঁর প্রজ্ঞা ও নির্দেশনায় এই "মৈত্রীর আলো" আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পেরে আনন্দিত। আশা করি, এর প্রতিটি চরণ আপনাদের হৃদয়ে শান্তি ও ভালোবাসার এক নতুন স্পন্দন জাগিয়ে তুলবে।
মৈত্রীর জয় হোক!
______________________
*Light of Loving-Kindness: An Endless Prayer*
*Nirmal Kumar Samanta*
Within my heart, a seed I've sown,
A tiny speck of love's pure grace.
But tangled nets of hate have grown,
A cobra coiled, its venomous face.
May all disease, all sorrow's stain,
Be washed away, relentlessly,
That I may be a tranquil main,
Compassionate, eternally.
With healthy body, strong and sound,
My mind by Metta's pull embraced,
May streams of mercy all around,
Keep my whole being ever graced.
From fleeting joys, I'll rise above,
To 'True contentment,' ever bright—
Amidst this world, devoid of love,
May I be peace's guiding light.
That sacred glow, beyond my sphere,
With open hands, I'll gently spread—
To mother and to father dear,
In their kind, loving household led.
May they find freedom from all pain,
From every illness, every strife,
May joy supreme forever reign,
A logical truth throughout their life.
With spirit pure, from craving free,
May morning's light upon them shine.
Forgetting malice, may they see,
The good in all, by grace divine.
May sorrow cease, and peace descend,
On mother and on father's soul,
May happiness their journey tend,
At every moment, making whole.
This love of Lord, Metta's sweet scent,
Throughout the universe, now flows,
By sharing kindness, truly meant,
May victory in all life shows.
________________________
25.02.2026 * Night 12-00 * Prafulla Dhwani
________________________
The poem *"Light Of Loving-Kindness: An Endless Prayer"* is composed by the source of clip from *'Bodhi-Nidhi'* series, shared by *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* and respectfully dedicated to him.
_____________________
*Preface:*
*Light of Loving-Kindness: An Endless Prayer*
*Dear Readers,*
presented before you a heartfelt poetic rendition that beautifully intertwines the profound concept of 'Metta' (loving-kindness)— a timeless teaching of Lord Buddha, with contemporary human experience, shaped into an earnest prayer. This poem is not merely a collection of words, it is a continuous invocation for self-purification, compassion, and universal love.
This yearning to transcend inner negativity and transform into a serene, benevolent being teaches us how we can live in health and peace, dedicating ourselves to the welfare of the world. Notably, the deep reverence for parents and the prayer for their well-being reflect an extraordinary facet of our familial and social values.
This poem, "Light of Loving-Kindness: An Endless Prayer," is inspired by the Venerable Bhikkhu Suman Pal Bhanteji, whose wisdom and guidance have enabled me to joyfully share this 'Light of Metta' with you. Hope that each verse will ignite a new spark of peace and love in your hearts.
May loving-kindness prevail!
_________________________ *প্রলয়ের শেষে মানুষের মুখ*
*নির্মল কুমার সামন্ত*
সময়ের প্রাচীন অরণ্যে
দাঁড়িয়ে ছিল একজন ঋষি—
তার চোখে বজ্রের অহংকার,
হাতে অনমনীয় বিধানের দণ্ড।
সে ভেবেছিল—
আকাশকে মুঠোয় ধরলেই
নিয়তির মানচিত্র লেখা যায়।
কিন্তু মাটি নীরবে হাসে—
কারণ পৃথিবী কারও একার সৃষ্টি নয়,
এখানে প্রতিটি ধূলিকণাই
অসংখ্য প্রাণের সমবেত শ্বাস।
বলপ্রয়োগে সত্য ঘোষণা করে যে কণ্ঠ,
তার শব্দে লুকিয়ে থাকে ভাঙা প্রতিধ্বনি,
যেন কুমোরের ভেজা কাদা
নিজেকে মহাদেশ ভেবে
সূর্যের দিকে চেয়ে থাকে—
আর প্রথম খরাতেই তার স্বপ্নে ফাটল ধরে।
সমাজ এক বিশাল নদী,
এখানে বাঁধ দিলে জল থামে না—
শুধু পথ বদলে আরও গভীর ক্ষত তৈরি করে।
অহংকারের রাজপ্রাসাদ—
যেন বালির উপর দাঁড়ানো প্রদীপ,
ঝড় এলে আলো নয়, ছড়ায় বেশি অন্ধকার।
প্রতাপশালী হাত
যখন মানুষের কণ্ঠ চেপে ধরে,
ইতিহাস তখন তার বুকের ভিতর
লুকিয়ে রাখে নিঃশব্দ বিদ্রোহের বীজ,
আর অদূরদর্শী ভয়
নিজের ছায়াকেই শত্রু ভেবে
অন্ধকারে তরবারি তোলে।
শেষে—
প্রলয়ের ধ্বংসস্তূপ পেরিয়ে
প্রথম আলোর যে ক্ষুদ্র দীপটি জ্বলে ওঠে,
তার নাম দৃষ্টির নিভৃত দীপন।
সে কারও উপর চাপায় না আকাশ,
শুধু মানুষের কাঁধে রাখে মনুষত্বের হাত।
তখন বোঝা যায়—
জয় কোনো গর্জনের শব্দ নয়,
জয় হলো নদীর মতো ধৈর্য,
যে নীরবে বয়ে গিয়ে
পাথরকেও একদিন মসৃণ করে তোলে।
অহংকারের সিংহাসন ডুবে গেলে—
মনুষ্যত্বের চোখে ভোরের আলো জ্বলে।
------------------------------ ------------
২২/০২/২০২৬ * দুপুর ১৪-২৯ * প্রফুল্ল ধ্বনি
------------------------------ --------------
*শ্রদ্ধেয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* প্রেরিত ক্লিপ রবীন্দ্রনাথ ঠাকুরের *'অকাল কুষ্মাণ্ড'*-এর ছায়ায় স্নিগ্ধ কবিতাঞ্জলি *"প্রলয়ের শেষে মানুষের মুখ"* বিরচিত।
______________________
*মুখবন্ধ:*
“প্রলয়ের শেষে মানুষের মুখ” কবিতাটি ধ্বংসের কাহিনি নয় বরং ধ্বংসের পর মানুষের অন্তর্লোকের পুনর্জাগরণের এক নীরব দর্শন। রাবীন্দ্রিক ভাবধারার এক দূর-প্রতিধ্বনি এখানে থাকলেও কবিতাটি নিজস্ব সমাজদর্শন ও মনুষ্যত্বের আলোয় নির্মিত। নদী, মাটি, আলো ও নীরবতার ইমেজারির মাধ্যমে কবিতায় প্রকাশ পেয়েছে— ক্ষমতার গর্জন ক্ষণস্থায়ী কিন্তু মানবিকতা স্থায়ী। পাঠকের জন্য কবিতার ভাব, ছন্দ ও ধ্যানময় সুরটিকে ধরে রাখার জন্য আন্তরিক চেষ্টা করেছি মাত্র।
______________________
*The Human Face After The Deluge*
*Nirmal Kumar Samanta*
In the ancient forest of time
Stood a lone sage—
With thunder’s pride in his eyes,
And an unbending staff of decree in his hand.
He believed—
That grasping the sky within his fist
Could rewrite the map of destiny.
But the earth smiles in silence—
For the world belongs to no single creator,
Here every grain of dust
Breathes with countless lives together.
The voice that declares truth through force
Carries broken echoes within its sound,
Like a potter’s wet clay
Dreaming itself a continent
Gazing towards the sun—
Until the first drought cracks its illusion.
Society is a vast river,
Dams cannot halt its flow—
They only redirect the water
To carve deeper wounds elsewhere.
The palace of pride
Is like a lamp standing on sand,
When storms arrive,
It spreads more darkness than light.
When powerful hands
Press down upon human voices,
History conceals within its chest
The seeds of silent rebellion,
And short-sighted fear
Mistakes its own shadow for an enemy
Raising a sword against the dark.
At last—
Beyond the ruins of the deluge
A small first flame of light appears,
Its name is the awakening of vision.
It places no sky upon anyone’s shoulders,
Only a hand of humanity
Resting gently upon another.
Then we understand—
Victory is not a roaring sound,
Victory is the patience of a river
That flows in silence
And smooths even stone with time.
When the throne of arrogance sinks—
Dawn ignites within the eyes of humanity.
------------------------------ ------------
This poem-offering, *"The Human Face After The Deluge,"* is composed under the shadow of subtle influence of Rabindranath Tagore’s *"Akaal kushmaando,"* inspired by a clip shared by *Venerable Bhikkhu Sumanapal Bhanteji.*
______________________________ _: *PREFACE:*
*“The Human Face After The Deluge”* is a contemplative poetic meditation on power, humility and the quiet endurance of humanity. Drawing inspiration from a philosophical atmosphere reminiscent of Rabindranath Tagore’s reflective tradition, the poem does not merely narrate destruction, it searches for the ethical awakening that emerges beyond collapse. Through images of rivers, dust, light and silence, the poem explores how arrogance dissolves while compassion endures. This English rendering is not a literal translation but an international poetic adaptation that seeks to preserve the cadence, symbolism and contemplative stillness of the original Bengali voice.
______________________
*প্রজ্ঞার অভিসার: নীলিমা ও নির্বাণ*
*নির্মল কুমার সামন্ত*
হৃদ্-জমিনে আজ যে হিরণ্ময় বীজ
রোপিত হয় শ্রদ্ধায়,
তা কি কেবলই এক স্তব্ধ মৌন প্রার্থনা?
নাকি সহস্র বুদ্ধের দীপ্ত চোখের প্রশান্ত আলোয়
নিজেকে চিনে নেওয়ার
এক নিভৃত, কুয়াশা-মুক্ত বাসনা!
বোধিসত্ত্ব—
নয় কোনো পাথরের নিস্প্রাণ দেবমূর্তি,
আমারই চেতনার সেই করুণা-স্নাত গভীর ধারক
যে চেনে তপ্ত যন্ত্রণার ভাষা,
যে বোঝে ত্যাগের শৈত্য-বিনয়,
অন্ধকারের অতলান্ত বুক চিরে
যে হতে চায় নীলিমার আলোর ধ্রুবক।
বিশ্বাসের স্তরগুলো তো
স্থির কোনো পাষাণের সোপান নয়,
তা স্বচ্ছতোয়া নদীর মতো স্ফটিক চঞ্চল,
আজকের সংশয়, যেখানে কাল জ্যোৎস্নাময়
সেই উত্তরণের পথেই
প্রস্ফূটিত প্রজ্ঞার সহস্রদল।
হে পথিক,
এই তো যাত্রা—
মেঘ-মেদুর হতে নক্ষত্রের উচ্চস্তরে,
অহম সরিয়ে দিয়ে
বিশ্বাসের মহাসমুদ্রে অবগাহন।
বুদ্ধের ওষ্ঠে যে অনির্বাণ হাসি
নিত্য খেলা করে,
তোমার আত্মজাগরণে হোক তার সুরভিত আবাহন।
------------------------------ ----------------
২৪/০২/২০২৬ * রাত ১৩-৩৪ * প্রফুল্ল ধ্বনি
------------------------------ -------------
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি'র* সৌজন্যে বিরচিত কাব্যাঞ্জলি *"প্রজ্ঞার অভিসার: নীলিমা ও নির্বাণ"* *বোধি-নিধি'র ক্লিপ 'বোধি ও বোধিসত্ত্ব'* থেকে উৎসারিত।
______________________
*মুখবন্ধ:*
"প্রজ্ঞার অভিসার: নীলিমা ও নির্বাণ" কবিতাটি মানুষের অন্তরের আধ্যাত্মিক উত্তরণ এবং আত্মোপলব্ধির এক গভীর আখ্যান। কবিতা এখানে বুদ্ধের দর্শনকে কেবল একটি ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাকে চেতনার এক প্রবহমান ধারা হিসেবে দেখিয়েছে। সংশয় থেকে প্রজ্ঞায় পৌঁছানোর এই যে যাত্রা, তা যথাযথভাবে শব্দে রূপায়িত করার চেষ্টা করা হয়েছে।
_______________________
*The Tryst Of Wisdom: The Azure And Nirvana*
*Nirmal Kumar Samanta*
Is this golden seed, sown with reverence
Within the fertile soil of the heart today,
Merely a silent, wordless prayer?
Or is it a secluded, mist-free longing—
To rediscover one's soul
In the tranquil light of a
Thousand Buddhas' radiant eyes!
Bodhisattva—
Is no lifeless deity carved in stone,
But the deep, compassion-bathed vessel
Of my own consciousness.
The one who speaks
The language of scorching agony,
Who understands
The humble grace of sacrifice,
And piercing through the abyss of darkness,
Aspires to be the North Star of Light of Azure.
The layers of faith
Are not the rigid steps of a stone stairway,
They are crystal-vibrant,
Like a translucent river.
Where today’s doubt meets
Tomorrow's moonlit grace—
Upon that path of ascension,
The thousand-petaled lotus of wisdom blooms.
Oh Wanderer, This is the journey—
From the rain-heavy clouds
To the heights of the stars,
Shedding the ego
To immerse oneself in the vast ocean of faith.
The eternal, unextinguished smile
That dances upon Buddha’s lips—
May it find a fragrant invocation
In the awakening of your own soul.
____________________________
25.02.2026. * Morning 09-15 * Prafulla Dhwani
------------------------------ ----------------
This poetic tribute, *"The Tryst of Wisdom: The Azure and Nirvana,"* is composed through the courtesy of the *Honorable Bhikkhu Sumanapal Bhanteji.* The verses find their roots and inspiration from the *Bodhi-Nidhi clip, titled "Bodhi and Bodhisattva."*
___________________
*Preface:*
*"The Tryst of Wisdom: The Azure and Nirvana"* the is a profound poetic exploration of spiritual evolution and self-realization. The poem transcends the boundaries of religious dogma, presenting the Buddhist philosophy as a fluid stream of consciousness. This translation captures the soul-stirring journey from the shadows of doubt to the luminous awakening of the inner self.
________________________
*বাংলা কাব্যরূপ*
------------------
*পিতা নরসিংহ গাথা*
*নির্মল কুমার সামন্ত*
১
চক্রের নীরব দীপ্তি জাগে রক্তাভ চরণে,
শুভ লক্ষণের মঙ্গলছাপ দীর্ঘ জঙ্ঘায়
সুশোভিত তাঁর শরীর শঙ্খ-ছত্রের ছায়ায়—
নরের মাঝে সিংহ, তিনিই তোমার পিতা।
২
কোমল শ্রেষ্ঠ কুমার তিনি শাক্যকুলের,
লক্ষণময় শান্ত সৌন্দর্যের আলো শরীরে,
ত্যাগ করেছেন গৃহদ্বার লোকহিতের ডাকে—
নরবীর সেই সিংহ, তিনিই তোমার পিতা।
৩
পূর্ণিমা চাঁদের মতো প্রসন্ন তাঁর মুখ
দেব ও নর— সকলের প্রিয় মহামানব,
এগিয়ে চলেন মত্ত গজরাজের ভঙ্গিতে—
নরের মাঝে সিংহ, তিনিই তোমার পিতা।
৪
ক্ষত্রিয় অগ্রকুলে জন্ম যাঁর দীপ্ত
দেব-মানুষ নত হয় তাঁর পবিত্র পায়ে,
শীল ও সমাধিতে স্থির যার অন্তর—
নরসিংহ সেই মহাজন, তিনিই তোমার পিতা।
৫
নীলাভ চাহনির গভীরতা, নাসিকা সুডৌল
ভ্রূতে নীরব সুষমা ইন্দ্রধনুর মতো
দয়া ঝরে পড়ে বাছুরের কোমল চোখে—
নরের মাঝে সিংহ, তিনিই তোমার পিতা।
৬
মৃগরাজসম পৃষ্ঠ, গোলাকার গ্ৰীবা
সুবর্ণ আভায় দীপ্ত তাঁর উত্তম বরণ,
অলৌকিক শান্তি জ্বলে দেহে প্রতিটি রেখায়—
নরসিংহ সেই মহীয়ান, তিনিই তোমার পিতা।
৭
স্নিগ্ধ সুরে ঝরে গভীর মধুর বাণী
সিঁদূররাঙা জিভে করুণার ভাষা,
নির্মল আলোর মতো শুভ্র দন্তরাশি—
নরের মাঝে সিংহ, তিনিই তোমার পিতা।
৮
রাত্রির কোমল ছায়া অঞ্জন-নীল কেশে
কাঞ্চন ললাটে দীপ্ত ধ্যানের আলো,
ভুরুর মাঝে শুভ্রতারার স্পন্দন নীরব—
নরসিংহ সেই প্রভু, তিনিই তোমার পিতা।
৯
চাঁদ যেমন অগ্রসর তারা পূর্ণাকাশে
ভিক্ষুবৃত্তে ঘেরা তিনি জ্ঞানেরও দীপ্তিতে,
শিষ্যসমূহে জাগে শ্রমণেন্দ্র মহিমা—
নরের মাঝে সিংহ, তিনিই তোমার পিতা।
------------------------------ ----------------
২১/০২/২০২৬ * রাত ১২-০০ * প্রফুল্ল ধ্বনি
***********************
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি* কর্তৃক প্রেরিত পালি ভাষায় *"নরসিহ গাথা"* এবং তদনুসারী বাংলা তর্জমা-অনুসৃত কাব্যরূপ *"পিতা নরসিংহ গাথা"*।
________________________
মহান ২১শে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি
------------------------------ --------
*বর্ণমালার মিছিল*
*নির্মল কুমার সামন্ত*
একুশ কেবল সংখ্যায় বাঁধা গণিত নয়,
একুশ এক তপ্ত আগ্নেয়গিরি—
শিমুল-পলাশের রক্তিম আভায়
যেখানে নক্ষত্রেরা কথা বলে।
পিচঢালা রাজপথের সেই বুক চেরা হাহাকার
আজও মিশে আছে
প্রতিটি স্বরবর্ণের নির্জন গভীরে।
সালামের নাম—
যেন এক মৌন সমুদ্রের সুনীল গর্জন,
বরকতের রক্তে
আজো ফোটে স্বাধীনতার জলজ শাপলা।
সেই যে এক মিছিলে পা রাখা
মহাকালের দিকে—
যেখানে থমকে দাঁড়িয়েছিল
ঘাতকের গলিত সীসার বৃষ্টি,
আর অমরত্ব চিনেছিল এক একটি বিদ্রোহী অক্ষর।
ব্যঞ্জনবর্ণের বাঁকে বাঁকে প্রতিধ্বনিত সেই সুর,
মায়ের আঁচল থেকে তুলে আনা
এক টুকরো নীলকান্ত আকাশ।
একুশ মানেই তো—
শেকল ভাঙার এক শব্দহীন মহাকাব্য,
পূর্ব দিগন্তে উদিত হওয়া এক অবিনাশী সূর্য-তিলক।
আমরা যখন কথা বলি,
আমাদের ঠোঁটে খেলা করে বাহান্ন,
আমাদের প্রতিটি নিঃশ্বাসে
স্পন্দিত হয় এক একটি বর্ণের চকমকি পাথর।
শোকের কালো-বুক চিরে
জন্ম নেওয়া সেই চিরন্তন আলো—
পৃথিবীর প্রতিটি শোষিত ভাষার একমাত্র ধ্রুবতারা।
অক্ষরগুলো আজ কালির আঁচড় নয়
এক একটি অবিনশ্বর প্রাণের স্পন্দন,
একুশ আমার অস্তিত্বের আলোঝরা ভোর—
যা বারবার প্রমাণ করে
রক্ত দিয়েই গড়তে হয় মুক্তির মানচিত্র।
_________________________
২০/০২/২০২৬ * রাত ১২-৩০ * প্রফুল্ল ধ্বনি
------------------------------ ----------------- *মুখবন্ধ:*
'বর্ণমালার মিছিল' কবিতাটি কেবল একটি ঐতিহাসিক স্মৃতির চারণ নয়, বরং এটি বাঙালির অস্তিত্ব ও আত্মপরিচয়ের এক জীবন্ত দলিল। ১৯৫২-র ভাষা আন্দোলনের সেই রক্তক্ষয়ী মুহূর্তগুলোকে কবিতাটি এখানে শিমুল-পলাশ আর বিদ্রোহী অক্ষরের রূপকে মূর্ত করে তুলেছে। এই পংক্তিমালা আমাদের মনে করিয়ে দেয় যে, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির মুক্তির মানচিত্র এবং শোষণের বিরুদ্ধে এক অবিনাশী ধ্রুবতারা।
________________________
In remembrance of the immortal 21st February.
------------------------------ -----------------
*The Procession Of Alphabets*
*Nirmal Kumar Samanta*
Twenty-one is no mere digit in a mathematical scale,
It is a scorched volcano, raw and deep—
Where stars converse in the crimson glow
Of Shimul and Palash blooms.
The wailing agony of the pitch-black streets
Still flows silently
Within the solitary depths of every vowel.
The name of Salam—
A silent ocean’s sapphire roar,
In Barkat’s blood,
The aquatic lilies of freedom still bloom.
That single step into the procession
Towards the infinite—
Where the rain of the killer’s molten lead froze,
And every rebellious letter found its immortality.
In every curve of the consonants, that melody echoes,
A fragment of the cerulean sky
Plucked from the folds of a mother’s veil.
Twenty-one means—
A silent epic of breaking chains,
An indestructible sun-mark rising on the eastern horizon.
When we speak,
The spirit of 'Fifty-two dances on our lips,
In every breath we draw,
The flintstones of our alphabet spark to life.
Tearing through the dark chest of grief,
That eternal light was born—
The singular North Star for every oppressed tongue on Earth.
These letters today are not mere strokes of ink,
But the rhythmic pulse of immortal souls.
Twenty-one is the luminous dawn of my existence—
A constant reminder
That the map of freedom must be charted in blood.
_______________________
20.02.2026 * Afternoon 14-02 * Prafulla Dhwani
_______________________ *Preface:*
*'The Procession of Alphabets'* is a profound tribute to the Language Movement of 1952, capturing the soul of a nation’s struggle for identity. Through evocative imagery of crimson blooms and rebellious letters, the poem transcends the boundaries of time to depict how blood transformed into a map of liberation. This poem serves as a global testament to the sanctity of the mother tongue and the eternal light of sacrifice that guides every oppressed language towards freedom.
______________________
১৯ মে-র ভাষা শহীদদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি
------------------------------ ----------
*একষট্টির শিলচর : জীবন্ত বর্ণমালা*
*নির্মল কুমার সামন্ত*
শিলচর রেল-স্টেশন—
জনপ্লাবিত কোনো জংশন নয়,
একটা অগ্নিস্নাত মহাজাগতিক যজ্ঞশালা।
উনিশে মে-র দুপুরে আকাশ থেকে বৃষ্টি পড়েনি,
পড়েছিল ঘাতকের গলিত সীসা আর ঘৃণার থুতু।
রেললাইনের সমান্তরাল লোহার পাঁজরে
তখন এগারোটি প্রাণ—
যেন এগারোটি বিদ্রোহী স্বরবর্ণ!
কমলা ভট্টাচার্য—
যে কিশোরীর চিবুকে ছিল সদ্যোফোটা বসন্ত,
ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট কার্ডে আজো রক্তলেখা
একটি উপাধি— ‘শব্দ-শহীদ’।
বরাক নদী কোনো জলধারা নয়,
একটা বয়ে চলা দীর্ঘশ্বাস—
যা গেঁথে রেখেছে একুশ আর একষট্টি
একই রক্তের সুতোয়।
শচীন্দ্র-তরণী-কানাইরা কি মৃত?
... না!
এক একটা ‘অক্ষর-আহুতি’ ওরা,
যারা শোষকের ডিকশনারি পুড়িয়েছে
আর আমাদের ঠোঁটে দিয়েছে সার্বভৌম শব্দ।
ধিক্কার জানাই সেই ইতিহাস—
যেখানে বন্দুকের নল চেয়েছিল
মায়ের ভাষাকে শাসন করতে রুদ্র চোখে
অথচ আজ প্রতিটা মিছিলে, প্রতিটা চুম্বনে,
প্রতিটা গালিতে, প্রতিটা প্রার্থনায়—
জ্বলে ওঠে সেই এগারোটি অবিনাশী সৌর বাতি।
সৌর বাতি নিভাতে এসো না কেউ
অরণ্যে জাগবে দাবানল, জনপদে ভিসুভিয়াস,
শহীদ মিনারে ফুল দিও না বন্ধু
যদি তোমার জিহ্বায় আজও থাকে
পরবাসের নির্লজ্জ দালালির ধ্বনি।
------------------------------ ------------------
২০/০২/২০২৬ * রাত ০৯-৩১ * প্রফুল্ল ধ্বনি
------------------------------ ------------------
*মুখবন্ধ:*
এই কবিতাটি ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মবলিদানকারী এগারো জন শহীদের প্রতি এক আবেগময় শ্রদ্ধাঞ্জলি। কবিতাটি ১৯৫২ এবং ১৯৬১-র ভাষা আন্দোলনের ঐতিহাসিক যোগসূত্রকে তুলে ধরে শহীদদের প্রতিরোধের অবিনাশী 'অক্ষর' হিসেবে চিত্রিত করেছে। কবিতায় এখানে স্পষ্ট যে, তাঁদের সেই ত্যাগের শিখা আজও যে কোনো প্রকার ভাষাগত বা সাংস্কৃতিক দাসত্বের বিরুদ্ধে এক জ্বলন্ত আগ্নেয়গিরি।
_______________________
A tribute to the Eleven Martyrs of May 19, 1961
------------------------------ -----------------
*Silchar of Sixty-One: The Living Alphabets*
*Nirmal Kumar Samanta*
The Silchar Railway Station—
Is no mere junction of surging crowds,
But a cosmic altar, baptized in fire.
On that afternoon of May 19, the sky didn't shed rain,
Instead, it rained molten lead and the spit of hatred
From the assassin’s barrel.
Parallel to the iron ribs of the tracks,
Lay eleven lives—
Eleven rebellious vowels!
Kamala Bhattacharya—
A girl whose chin held the bloom of spring,
On her matriculation card today, blood writes
A singular title: 'The Martyr of Words.'
The Barak River is no simple stream,
But a flowing sigh—
Stitching 'Fifty-Two' and 'Sixty-One'
With the same thread of crimson blood.
Are Sachindra, Tarani, and Kanai dead?
... No!
Each is an ‘Altar-Offering of Letters,’
Who burned the oppressor’s dictionary
And gifted our lips the sovereign word.
I condemn the history—
Where the rifle’s muzzle sought
To rule the Mother Tongue with eyes of wrath;
Yet today, in every march, every kiss,
Every curse and every prayer—
Those eleven eternal solar lamps blaze on.
Do not come to extinguish these solar lights,
Forests will erupt in wildfire and towns in Vesuvius.
Do not offer flowers at the martyr's minaret, my friend,
If your tongue still carries
The shameless echoes of cultural servitude.
______________________
20.02.2026 * Night 01-21 * Prafulla Dhwani
___________________
*Preface:*
This poem is a soul-stirring tribute to the eleven martyrs of May 19, 1961, who sacrificed their lives at Silchar Railway Station to protect the dignity of the Bengali language. It bridges the historical gap between the language movements of 1952 and 1961, portraying the martyrs not as victims, but as eternal "Alphabets" of resistance. The poem warns that the flame of their sacrifice remains a volatile force against any form of linguistic or cultural subservience.
__________________________
মহাপ্রভু তথাগত বুদ্ধদেবের উদ্দেশে উৎসর্গীকৃত—
———————————————
*চন্দনের সুরভিত অভিঘাত*
*নির্মল সামন্ত*
রক্তাক্ত ম্রিয়মাণ আঙিনায়
যখন উদ্ধত অস্ত্র আর কার্তুজের আস্ফালন,
তুমি তখন—
একমুঠো মন্ময় চৈতন্যের শীতল আবির।
অহিংসার সেই অলকানন্দায় যদি
ললাটে বিদীর্ণ ক্ষত দেখা যায়
রক্তের আল্পনায়,
ধুয়ে যায় আদিম সেই ক্রোধ তোমার প্রেমে।
তুমি উচ্চারণ করলে উত্তরসূরীর অমর বাণী—
"সকল সন্তান পজা মমে।"
শাস্তি নয়,
অপরাধীর তপ্ত হৃৎপিণ্ডে
জ্বালিয়ে দিলে অনুশোচনার স্নিগ্ধ দ্যুতি—
সেখানে উদ্ধত অসি নতমস্তক
আর ক্ষমার হিমশীতল জ্যোতির্বলয়।
মনুষ্যত্বের জয়গান
যদি হয়—
উঁচু দেয়ালের দীর্ঘছায়ার অহং
আর আভিজাত্যের বুনো স্পর্ধা !
সব ধুয়ে যায় তোমার অশ্রুজলের
মহামানবীয় সংকীর্তনের ধুলোয়।
সেখানে অন্ত্যজ আর উচ্চাসীন
একই নদীর অবিভাজ্য জল।
মানুষের চেয়ে বড় কোনো উপাসনা নেই—
এই অদ্বৈত বোধের চন্দন-সুরভী
পরিয়ে দিলে পৃথিবীর রুক্ষ ললাটে
একবিংশতির আর্তি ডাকে তোমায়
হে সুগত বুদ্ধদেব—
তপ্ত এই যান্ত্রিক নগরে আজ বড় বেশি খরা,
বড়ো হিংসার বারুদ!
আবারও আসুক তোমার সেই করুণার শ্রাবণ
আঘাতের বদলে,
বিনিময় হোক
মনুষ্যত্বের নিবিড় আলিঙ্গন।
_________________________
১৯/০২/২০২৫ * রাত ১২-২৭ * প্রফুল্ল ধ্বনি
________________________
*মুখবন্ধ:*
এই কবিতাটি মহাপ্রভু তথাগত বুদ্ধের শাশ্বত প্রেম ও অহিংসার দর্শনের প্রতি এক বিনম্র অর্ঘ্য। বর্তমান বিশ্বের হিংসা, বৈষম্য এবং যান্ত্রিক রুক্ষতার বিপরীতে বুদ্ধের 'মৈত্রী' ও 'করুণা' কীভাবে আজও পরম আশ্রয়, এখানে সেই আর্তিই প্রকাশিত। "সব্বে পজা মম" (সকল জীবই আমার আপন)— এই বোধের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের জয়গান গাওয়াই এই কাব্যের মূল লক্ষ্য। একবিংশ শতাব্দীর তপ্ত হৃদয়ে এই কবিতা চন্দনের মতো স্নিগ্ধ প্রলেপ দেবে বলে আমার বিশ্বাস।
______________________
*A Tribute to Lord Tathagata Buddhadeva*
*The Scented Stroke of Sandalwood*
*Nirmal Kumar Samanta*
In this blood-stained, weary courtyard,
Where weapons boast and bullets roar,
You emerge—
A cooling smear of mindful consciousness.
Upon that river of Non-violence (Ahimsa),
If a deep wound marks the brow
In patterns of crimson blood,
The ancient rage is washed away by Your love.
You voiced the eternal words for all heirs—
"Sabba Paja Mama" (All beings are my children).
Not through punishment,
But within the criminal’s burning heart,
You ignited the soft glow of remorse—
There, the defiant sword bows its head
Before the frozen halo of forgiveness.
If the anthem of humanity
Becomes the pride of long shadows cast by tall walls,
Or the wild arrogance of the elite—
It all dissolves in the dust of Your tears,
In the divine melody of Your great compassion.
There, the marginalized and the exalted
Are but inseparable waters of the same river.
There is no worship greater than humanity—
This sandalwood fragrance of Non-duality,
You have adorned upon the scorched brow of the world.
The agony of the twenty-first century calls to You,
Oh Sugata, Lord Buddha—
In this parched, mechanical city, there is a great drought,
A gunpowder of immense hatred!
Let the monsoon of Your mercy return once more,
In place of strikes and blows,
Let there be
The deep, intimate embrace of humanity.
_______________________
20.02.2026 * Night 20-05 * Prafulla Dhwani
_______________________
*Preface:*
This poem is a humble tribute to the eternal philosophy of Love and Non-violence taught by Lord Buddha. In a world plagued by hatred, inequality and mechanical coldness, these verses evoke the refuge of ‘Metta’ (Loving-kindness) and ‘Karuna’ (Compassion). Rooted in the profound essence of "Sabba Paja Mama" (All beings are my own), the poem celebrates humanity beyond all boundaries. It is my hope that these words act as a soothing balm of sandalwood upon the scorched brow of the twenty-first century, calling for a global embrace of peace.
_______________________
*নিঃশব্দ পুঁজির আলোকরেখা*
*নির্মল কুমার সামন্ত*
ভোরের প্রথম আলো যেমন
শিশিরবিন্দুর কপালে নীরব আশীর্বাদ রাখে,
তেমনি কিছু অনুচ্চারিত বাক্য
সম্পর্কের অন্তরাকাশে এঁকে দেয়
স্বচ্ছ জাফরান এক অমলিন দিগন্ত।
সব দান দৃশ্যের ভাষা জানে না—
কখনো একটি নরম দৃষ্টি
হয়ে ওঠে প্রাচীন বটের ছায়া,
যেখানে ক্লান্ত হৃদয়
নিজের ভাঙা স্বপ্ন জোড়া লাগায়
নির্মল শান্তি অথচ অচেনা তন্তুর বুননে।
অহংকার যখন নিঃশব্দে
পায়ের নূপুর খুলে রাখে,
মমতার শঙ্খধ্বনি ভেসে যায়
সময়ের তাল-তমালি নদীপথে—
তরঙ্গগুলো তখন আস্থার মতো
তীর ছুঁয়ে ফিরে আসে আবার।
সঞ্চয় মানে শুধু আগামী নয়,
এ এক আলোর ক্ষেত্রবীজ—
অন্ধকারের গভীর মাটিতে
যেখানে জন্ম নেয় ধীরে ধীরে দীপশিখার অরণ্য,
স্বার্থহীন সুগন্ধে ভরে ওঠে অদৃশ্য ভবিষ্যৎ।
শেষ পর্যন্ত
প্রকৃত সম্পদ কোনো ধাতুর ওজনে ধরা পড়ে না,
কেবল কিছু নীরব স্পর্শ
নক্ষত্রের মতো জেগে থাকে,
অপরিহার্য, অথচ বিনম্র আলো হয়ে।
______________________
১৮/০২/২০২৬ * দুপুর ১৩-৫৭ * প্রফুল্ল ধ্বনি
______________________
*মান্যবর ভিক্ষু সুমনপাল ভন্তেজি* প্রেরিত *বোধি-নিধি'র 'পুণ্যে ধন্য'* ক্লিপ থেকে উৎসারিত ভাববস্তু-অনুসারী কবিতা *"নিঃশব্দ পুঁজির আলোকরেখা"* রচিত এবং ভিক্ষু মহোদয়কে নিবেদিত।
_______________________
*মুখবন্ধ:*
*“নিঃশব্দ পুঁজির আলোকরেখা”* কবিতাটি দৃশ্যমান সম্পদের বাইরে এক অন্তর্লৌকিক ঐশ্বর্যের অনুসন্ধান। এখানে পুঁজি মানে বস্তুগত সঞ্চয় নয়, বরং সম্পর্কের নিঃশব্দ দান, মমতার অনুচ্চারিত ভাষা এবং অহংকারের অবসান। ভোরের আলো, নদীর তরঙ্গ ও ক্ষেত্রবীজের ইমেজারির মধ্য দিয়ে কবি দেখাতে চেয়েছেন — প্রকৃত সম্পদ সেই আলো, যা নীরবে জন্মায় এবং মানুষের ভেতরেই অমলিন হয়ে থাকে।
_______________________
*The luminous trace of silent capital*
*Nirmal Kumar Samanta*
Like the first light of dawn
Places a quiet blessing
Upon the forehead of dew,
So do certain unspoken words
Sketch within the inner sky of relationships
A transparent saffron horizon, untouched.
Not every offering speaks
In the language of the visible—
Sometimes a gentle gaze
Becomes the shade of an ancient banyan,
Where a weary heart
Mends its broken dreams
In the weaving of pure yet unknown threads.
When ego, in silence,
Removes the anklet from its feet,
The conch-sound of compassion drifts
Along the rhythmic riverways of time—
And the waves, like trust,
Touch the shore only to return again.
Saving is not merely tomorrow;
It is a field-seed of light—
Buried deep within the soil of darkness,
Where slowly grows a forest of flames,
Fragrance of selflessness filling
An invisible future.
In the end,
True wealth cannot be measured
By the weight of any metal,
Only a few silent touches
Remain awake like stars—
Essential, yet humble light.
______________________
18.02.2026 * Evening 07-03 * Prafulla Dhwani
_____________________
*Source Note:*
This poem *"The Luminous Trace Of Silent Capital"* is composed following the contemplative inspiration derived from the philosophical clip of *'Bodhi-Nidhi'* series *"Blessed By Merit"*, sent by the *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* and respectfully *dedicated to him*.
__________________
*Preface:*
*“The luminous trace of silent capital”* explores the unseen wealth that grows quietly within human bonds— gestures of compassion, unspoken understanding and the gentle surrender of ego. Inspired by a spiritual reflection, the poem transforms the idea of “capital” into an inner luminosity rather than material possession. Through layered imagery of dawn, river, seed, and starlight, the readers are to rediscover value in what remains silent yet enduring.
_______________________
*মুখবন্ধ:*
“ন্যায়ের আয়নায় রাজা” কবিতাটি ক্ষমতা ও ন্যায়ের অন্তর্লৌকিক সম্পর্ককে রূপকধর্মী ভাষায় অনুসন্ধান করে। এখানে রাজা কেবল শাসকের প্রতীক নয়, মানুষের ভিতরের নৈতিক সত্তারও প্রতিরূপ। স্বচ্ছ আয়না, অন্তর্দীপ, আলোকবৃত্ত ও নৈঃশব্দ্যের চিত্রকল্পের মধ্য দিয়ে কবিতাটি আত্মসমালোচনা ও মানবিক জাগরণের এক ধ্যানময় পরিসর নির্মাণ করে।
________________________
*ন্যায়ের আয়নায় রাজা*
*নির্মল কুমার সামন্ত*
রাজা দাঁড়িয়ে থাকে
সিংহাসনের নীল কাচঘেরা উচ্চতায়,
তবু তার ছায়া নেমে আসে
প্রজার ভাঙা বারান্দায়—
ন্যায় কোনো উজ্জ্বল মুকুট নয়
এ এক নিরাভরণ স্বচ্ছ আয়না,
যেখানে ক্ষমতার মুখ
সবার আগে নিজের ভয়কে চিনে ফেলে।
যে রাজা চোখ ফিরিয়ে নেয়
অন্যায়ের ধোঁয়াশা পথ থেকে,
তার রাজদণ্ডে জমে ওঠে
নিঃশব্দ মরিচার ক্ষয়,
ঝলমলে প্রাসাদের বৈদ্যুতিক আলোয় তখন
অদৃশ্য বিদ্রোহের বীজ কেঁপে ওঠে,
মানুষের বুকের ভেতর
অরুণাভ প্রশ্নের পাখি ডানা মেলে।
ন্যায় যদি ঘোষণার কাচে ঝুলে থাকে,
তবে নগর ভরে যায় অন্ধকারের নিঃশ্বাসে,
কিন্তু এক বিন্দু সত্য
যদি ঝরে পড়ে অন্তর্দীপের উজ্জ্বল শিখায়,
রাজা আর প্রজা মিশে যায়
একই আলোকবৃত্তের নীরব জ্যোৎস্নায়।
শেষে বোঝা যায়—
ক্ষমতা এক ক্ষণস্থায়ী ধূলিঝড়,
আর ন্যায় সেই সুদূর আকাশ,
যেখানে সকল পদচিহ্ন মুছে
থাকে যায় সে
সময়ের শ্বেত নৈঃশব্দ্যের
তুষারপাতের ভিতর।
_________________________
১৬/০২/২০২৬ * সকাল ১০-১৫ * প্রফুল্ল ধ্বনি
__________________________
*উৎসঃ*
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি*-প্রেরিত *রবীন্দ্রনাথ ঠাকুরের 'রাজা ও প্রজা'* ক্লিপ থেকে আহৃত নির্যাসজাত কবিতাঞ্জলি *"ন্যায়ের আয়নায় রাজা"* বিরচিত এবং মাননীয় ভিক্ষু মহোদয়কে নিবেদিত।
______________________
*Preface:*
“The King In The Mirror Of Justice” explores the inner dialogue between power and righteousness through layered symbolism. The king represents not only authority but also the moral consciousness within human beings. Through recurring imagery of mirrors, inner light, and silent horizons, the poem unfolds as a meditative reflection on accountability, awakening and the timeless search for justice.
_______________________
*The King In The Mirror Of Justice*
*Nirmal Kumar Samanta*
The King stands still
At the blue glass-guarded height of the throne,
Yet his shadow descends
Upon the broken veranda of the people—
Justice is not a shining crown,
It is a bare, transparent mirror
Where the face of power
First recognizes its own fear.
The King who turns away
From the mist-covered road of injustice,
Upon his sceptre slowly gathers
The silent rust of decay,
Under the electric glow of glittering palaces
The seeds of invisible revolt tremble,
Inside human hearts
A crimson question-bird spreads its wings.
If justice hangs only
On the glass of declarations,
The city fills with the breath of darkness,
But if a drop of truth
Falls into the luminous flame of the inner lamp,
King and people merge
Within the same circle of quiet moonlight.
In the end it is understood—
Power is a momentary dust storm,
And justice that distant sky
Where all footprints fade away,
Leaving only
The white silence of time
Falling like snow.
________________________
16.02.2026 * Night 10-32 * Prafulla Dhwani
_______________________
Inspired by the thematic essence of the *'King And The People'* of *Rabindranath Tagore, discourse clip shared by Venerable Bhikkhu Sumanapal Bhanteji*, this poem-offering entitled *"The King In The Mirror Of Justice"* has been composed and respectfully *dedicated to the Venerable Bhikkhu*.
_____________________
*মুখবন্ধ:*
এই কবিতাটি আলোর বাহ্যিক দীপ্তিকে নয়, তার অন্তর্গত নৈঃশব্দ্যকে অনুসন্ধান করে। এখানে আলো কোনো বস্তুগত শিখা নয় বরং আত্মদর্শনের এক ধ্যানময় যাত্রা, যেখানে অহংকার ভাঙার মধ্য দিয়েই জন্ম নেয় অন্তর্দীপ। বৌদ্ধ ভাবধারা ও আধ্যাত্মিক মননের অনুপ্রেরণায় রচিত এই কবিতা মানুষের অন্তর্গত রূপান্তরের পথকে নীরব অথচ গভীর ভাষায় প্রকাশ করেছে।
______________________
*আলোর অর্থে অন্তর্দীপ : নৈঃশব্দ্যের অর্ঘ্য*
*নির্মল কুমার সামন্ত*
আলো—
কোনো শিখার নাম নয়,
এ এক নিঃশব্দ বীজ
যা অন্ধকারের কপালে রেখে যায়
অদৃশ্য উচ্চারণের উষ্ণতা।
অর্ঘ্যপাত্রে আজও ফুল আছে,
কিন্তু প্রার্থনা দাঁড়িয়ে থাকে
অব্যক্ত বার্তার শুষ্ক হৃদয়ে—
বিশ্বাস তখন
দূর আকাশে ভেসে থাকা
অপূর্ব অথচ অনাথ নক্ষত্র।
ভোরের ধ্যানঘন জানালায়
আমি ছায়াকে ডেকে বলি—
'বল তো, আলো কোথায় জন্ম নেয়?'
নরম ধুলো হয়ে উত্তর দেয় সে—
'যেখানে অহংকার ভাঙে,
সেখানে প্রথম জ্বলে ওঠে শুদ্ধ অন্তর্দীপ।'
শূন্যতার নীল কূপে
ডুবে থাকে কিছু অসমাপ্ত মন্ত্র,
বাতাসে ভাসে নীরব আলোকরেণু,
যেন সময়ের গোপন বোধিনিধি
অদেখা হাত তুলে আশীর্বাদ করে।
আলো মানে দৃষ্টি,
দৃষ্টি মানে আয়না—
যেখানে মানুষ নিজেকেই দেখে
অপরিচিত এক সত্যের পোশাকে।
হে নৈঃশব্দ্যের শিখা,
তুমি জ্বলো না শঙ্খের উল্লাসে,
জ্বলো সেই অন্তরাল প্রান্তরে
যেখানে ভাঙা বিশ্বাসের কণাগুলো জুড়ে জুড়ে
মানুষ গড়ে তোলে নিজেরই নবজনম।
আলোর অর্থ কোনো নিবেদন নয়,
এ এক অন্তহীন পথচলা,
যেখানে প্রতিটি পদক্ষেপে
মানুষ ধীরে ধীরে অন্ধকারকে
নিজেরই আলোয় রূপান্তরিত করে।
________________________
১৩/০২/২০২৬ * দুপুর ১২-০৬ * প্রফুল্ল ধ্বনি
__________________________
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি* প্রেরিত *'বোধি-নিধি'র* ক্লিপ *'আলোর অর্ঘ্য'* থেকে উৎসারিত ভাববস্তু-অনুসারী কবিতা *"আলোর অর্থে অন্তর্দীপ : নৈঃশব্দের অর্ঘ্য"* সৃজিত ও তাঁর উদ্দেশে নিবেদিত।
_______________________
*Preface:*
This poem explores light not as a physical flame but as an inward awakening shaped by silence and self-reflection. Drawing inspiration from contemplative philosophy and spiritual insight, it portrays light as a journey of inner transformation where the breaking of ego reveals the first glow of the inner lamp. Rather than proclamation, the poem embraces stillness, suggesting that true illumination unfolds quietly within the human heart.
______________________
*Inner Lamp Of Light : An Offering To Silence*
*Nirmal Kumar Samanta*
Light—
Not the name of any flame,
It is a silent seed
That rests upon the forehead of darkness
Leaving the warmth of an unseen utterance.
Flowers still remain in the vessel of offering,
Yet the fragrance of compassion fades,
Prayer stands waiting
Within the arid heart of an unspoken message—
Faith then becomes
A wandering star in distant skies,
Beautiful, yet orphaned.
At the meditation-filled window of dawn
I call the shadow and ask—
'Tell me, where is light born?'
Soft as dust it replies—
'Where pride breaks,
There first awakens
The pure inner lamp.'
In the blue well of emptiness
Some unfinished mantras lie submerged,
Silent particles of light drift through the air—
As if a hidden treasury of time
Raises an unseen hand in blessing.
Light means vision,
And vision becomes a mirror—
Where a human being encounters the self
Clothed in an unfamiliar truth.
Oh, flame of silence,
Do not blaze in the clamour of conches,
Burn instead in that inner horizon
Where shattered fragments of faith unite
And shape a new birth within.
The meaning of light is not mere offering,
It is an endless pilgrimage—
With every step, a human slowly
Transforms darkness itself
Into one’s own light.
________________________
13.02.2026 * Night 11-52 * Prafulla Dhwani
______________________
The poem *"Inner Lamp Of Light: An Offering To Silence"* is composed and extracted from the klip of *'Bodhi-Nidhi'* series *"Offering Of Light" (Aalor Arghya)* by the gracious inspiration of *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* and respectfully dedicated to him.
______________________
*মুখবন্ধ:*
এই কবিতাটি অহমিকার সীমা অতিক্রম করে অন্তরের এক নীরব আলোর সন্ধান। এখানে সত্য কোনো উচ্চারণে নয়, বরং নীরব উপলব্ধির মধ্যে জন্ম নেয়। নদী, আকাশ, সমুদ্র ও সন্ধ্যাতারার রূপক ব্যবহার করে কবি দেখাতে চেয়েছেন— বিনয় আসলে ক্ষুদ্রতা নয়, এটি আত্মবোধের গভীর বিস্তার।
কবিতাটি পাঠককে মনে করিয়ে দেয়, বড়ো হওয়া মানে উচ্চস্বরে নিজেকে বলা নয়— বরং অন্তরের স্বচ্ছ নীরবতায় নিজের সীমানা ছেড়ে দেওয়া।
___________________
*অহমিকার ওপারে যে নীরব আলো*
*নির্মল কুমার সামন্ত*
তুমি কে?
এই প্রশ্ন কোনোদিন অদৃশ্য আঙুল ছিলো না,
এ শুধু অন্তরের দরজায়
ঠক্-ঠক্ করা এক অদৃশ্য আঙুল
যে নিজেকে উচ্চারণ করে না,
তার ভিতরেই জন্ম নেয় সর্বোচ্চ পরিচয়।
*কেউ বলে— 'আমি গর্ব করি না'*,
*তবু শব্দের ভাঁজে লুকিয়ে থাকে*
*অহমিকার ক্ষুদ্র ছায়া*—
*যেন শুকনো নদীও*
*স্বপ্নে সমুদ্রের শব্দ শোনে*।
আমি দেখি—
সত্য কখনও মাপে না নিজের সীমা,
সে শুধু পথ বানায় নীরবে।
*সমুদ্র জানে তার জলরেখা*,
*আকাশ জানে তার নিঃশ্বাস*....
*কিন্তু তারা জানেই না নিজের বিশালতা*।
যে তত্ত্বে নিজেকে বলা হয় বড়ো
সেখানে শব্দগুলো হয়ে যায় ভারী
যেখানে সত্য জন্ম নেয় নীরবতায়,
সেখানে একটি বীজই যথেষ্ট
অরণ্যকে দিতে প্রতিশ্রুতি।
আমি তাকে বড়ো বলি
যে জানে—
নিজের চেয়েও বিস্তৃত এক আলোর অস্তিত্ব আছে।
*যেমন সন্ধ্যার তারা*
*অন্ধকারকে করে না ছোটো*,
*শুধু মনে করায় আকাশের গভীরতা*।
*তোমার মূল্য তার মধ্যেই বাঁধা*,
*যেন দুটি নদী হাঁটে একই সাগরের দিকে*।
*নাম আলাদা*
*কিন্তু লবণের স্বাদ এক*।
অহমিকা যখন ঝরে যায়,
হৃদয় হয়ে ওঠে স্বচ্ছ কাঁচ,
মানুষ তখন প্রথম শেখে—
*বড়ো হওয়া মানে উঁচু হয়ে দাঁড়ানো নয়*
*বরং গভীরভাবে নত হওয়া*।
একদিন প্রশ্নগুলো থেমে যাবে,
উত্তরগুলো আর শব্দ চাইবে না,
শুধু নীরব আলোয়
দুটি ছায়া পাশাপাশি দাঁড়াবে—
বলবে না কিছুই,
তবু বুঝে নেবে সব।
_________________
১২/০২/২০২৬ * সকাল ১০-০০ * প্রফুল্ল ধ্বনি ___________________________
*উৎস:*
অহমিকা, আত্মপরিচয় ও নীরব সত্যের দার্শনিক অনুভব থেকে এই কবিতার বীজ সৃজিত। বৌদ্ধ দর্শনে নীরবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের ভিতরের আলো ও নীরবতার গভীরতা এবং অন্তঃস্থ হৃদয়ের বিনয়— এই তিনের সমন্বয়ে কবিতার চিত্রকল্প বিনির্মিত এবং *মাননীয় ভন্তেজি সুমনপাল ভিক্ষু মহাশয়ের* হৃৎকমলে উৎসর্গীকৃত।
________________________
*Preface:*
This poem journeys beyond the fragile architecture of ego toward a quiet illumination within the self. Instead of declaring truth through loud assertions, it listens to the silent pulse where identity dissolves into awareness. Through recurring images of rivers, sky, and evening stars, the poet explores humility not as weakness but as a deeper expansion of consciousness and silence.
The work invites readers to experience stillness as a form of knowledge, where the highest recognition is born not from self-proclamation but from inward clarity.
___________________
*Beyond The Ego, A Quiet Light*
*Nirmal Kumar Samanta*
Who are you?
This question was never an invisible finger,
It was only a soft knocking
On the inner door.
One who does not pronounce himself
Carries the highest identity within silence.
Some say — 'I do not carry pride,'
Yet between the folds of words
A small shadow of ego remains,
Like a dry river
Dreaming of the sound of the sea.
*I see*—
*Truth never measures its own edges*,
*It only builds paths quietly*.
*The sea knows its shoreline*,
*The sky knows its breath*,
*Yet neither knows its vastness*.
Where a theory declares itself great,
Words grow heavy with weight,
*Where truth is born in silence*,
*A single seed is enough*
*To promise a forest*.
I call him great
Who knows
There exists a light wider than himself.
Like an evening star
That does not diminish the dark,
But reveals the depth of the sky.
Your worth is bound within that flow,
*Like two rivers walking toward the same ocean*.
*Names are different*,
*Yet the taste of salt remains one*.
When ego falls away,
The heart becomes clear glass,
*And humanity learns*—
*To grow is not to stand taller*,
*But to bow deeper*.
One day questions will fade,
Answers will need no words,
Only in quiet light
Two shadows will stand side by side —
Saying nothing,
Understanding everything.
__________________________
12.02.2026 * Night 8-37 * Prafulla Dhwani
____________________________
*Source Note*:
Silence is the very important philosophical concept . The poem emerges from a contemplative reflection on ego, humality and inner awareness. I've tried to compose it on the basis of Buddhist principle and the poem is respectfully dedicated to *Venerable Bhikkhu Sumanapal Bhanteji*.
------------------------------ --------
___________________
*মুখবন্ধ:*
রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের অন্তর্নিহিত ‘চাহিদা ও মুক্তি’র দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে রচিত এই কবিতায় মানুষের প্রয়োজন, নেশা ও আত্মমুক্তির অন্তরযাত্রা প্রতিফলিত হয়েছে। দৈহিক চাহিদার সীমা ও মানসিক আকাঙ্ক্ষার অসীমতার দ্বন্দ্বের মধ্য দিয়ে কবিতাটি শেষ পর্যন্ত এক নীরব মুক্তির পথ নির্দেশ করে।
____________________
*প্রয়োজনের শেষপ্রান্তে রক্তকরবী*
*নির্মল কুমার সামন্ত*
থালায় ভাত ঠান্ডা হয়ে এলে
মানুষ প্রথম শেখে—
ক্ষুধারও একদিন মাথা নামায়,
জলের গ্লাসে শেষ চুমুক থেমে গেলে
নিঃশ্বাস বলে ওঠে,
'এটুকুই যথেষ্ট, আর নয়।'
তবু মনের ভিতর অন্য দরজা খুলে যায়,
যেখানে ক্ষুধার হিসাব চলে না,
চলে শুধু অদৃশ্য চাওয়ার অঙ্ক...
হাত ভরে ওঠে চাহিদায়,
চোখ খোঁজে নামহীন আলো।
প্রয়োজনের পথ ছোটো—
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারই সীমা।
কিন্তু নেশার পথ দীর্ঘতর,
সে রাতের ভিতর দিয়ে আরও রাত বানায়।
কখনো সে সোনা'র শব্দ,
কখনো বা ক্ষমতার উল্লাস,
কখনো নিজ নামের নিনাদ-প্রতিধ্বনি—
যে ফিরে ফিরে বলে—
'আরও দূর, আরও দূরতর।'
রক্তকরবীর মতো সেই চাওয়া
দূর থেকে লাল ফুল,
কাছে গেলে জানা যায় উষ্ণতা বিষের।
তার পাপড়িতে রঙ আছে,
শিকড়ে ঘুমিয়ে থাকে অস্থির রক্ত।
মানুষ দাঁড়ায় যখন চাহিদার শেষপ্রান্তে—
হাতে তার সব,
তবু ভিতরে শূন্যতার হাওয়া।
বুঝতে শেখে সে,
খাবারের শেষ আছে বলেই শরীর শান্ত,
আর নেশার শেষ নেই বলেই
বারবার মন পথ হারায়।
*একদিন সন্ধ্যার বাতাসে*
*ধীরে ধীরে সে নামিয়ে রাখে সব চাওয়া*,
*দেখে*—
*আকাশের কোনো চাহিদা নেই*,
*তবু সে পূর্ণ*,
*নদীর কোনো নেশা নেই*,
*তবু সে অনন্ত*।
*তখন মানুষ নীরবে হাঁটে*,
*রক্তকরবীর বাগান পেরিয়ে*—
*দরকারের সীমা ছুঁয়ে*
*অ-দরকারের মুক্ত আলোর দিকে*।_____________________
১১/০২/২০২৬ * সকাল ১১-০০ * প্রফুল্ল ধ্বনি ______________________
*রক্তকরবী নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের 'চাহিদা ও মুক্তি'* ভাবনার প্রেক্ষিতে রচিত *"প্রয়োজনের শেষপ্রান্তে রক্তকরবী"* কবিতাটি *শ্রদ্ধেয় ভিক্ষু সুমন পাল ভান্তেজি'র* সৌজন্যে বিরচিত।
__________________
*Preface:*
Inspired by Rabindranath Tagore’s play Raktakarabi and its philosophical tension between desire and liberation, this poem explores the fragile boundary between necessity and obsession. Through images of hunger, longing and inner awakening, it reflects on how human beings move from the limits of need toward a quieter, boundless freedom.
_______________________
*At The Edge Of Need: Raktakarabi*
*Nirmal Kumar Samanta*
When rice on the plate turns cold,
A human being first learns—
Even hunger one day bows its head.
When the last sip pauses in a glass of water,
Breath whispers softly,
'This is enough, no more.'
Yet another door opens within the mind,
Where hunger keeps no accounts,
Only the arithmetic of invisible want…
Hands fill with demands,
Eyes search for a nameless light.
The path of need is short—
Bound between morning and evening.
But the path of intoxication is longer,
It creates night after night within the dark.
Sometimes it is the sound of gold,
Sometimes the exultation of power,
Sometimes the echo of one’s own name—
Calling again and again,
'Farther still, farther away.'
Like the oleander of blood-red bloom, that desire—
A crimson flower from afar,
Yet warm with poison when touched.
Its petals carry colour,
Its roots sleep with restless blood.
When a human being stands
At the edge of endless want—
Hands filled with everything,
Yet an inner wind of emptiness blows.
Then one learns,
The body finds peace because food has an end,
But the mind loses its way
Because intoxication knows none.
*One evening, in a quiet breeze*,
*Slowly all desires are laid down*.
*One sees*—
*The sky has no demands*,
*Yet it is full*,
*The river has no obsession*,
*Yet it is infinite*.
*Then the human walks silently*,
*Crossing the garden of raktakarabi*—
*Touching the edge of need*
*And moving toward the free light beyond necessity*.
__________________________
11.02.2026 * Night 11-15 * Prafulla Dhwani
________________________
Composed in the philosophical context of *Rabindranath Tagore's play "Raktakarabi"*, reflecting on the ideas of *'Desire and Liberation'.* The poem *'At The Edge Of Need: Raktakarabi'* is created with the gracious inspiration of *Venerable Bhikkhu Sumanapal Bhanteji.*
_________________________
: *মুখবন্ধ:*
এই কবিতাটি এক সংক্ষিপ্ত আধ্যাত্মিক উক্তি থেকে জন্ম নেওয়া ভাবনার বিস্তার। বোধি-ধিধি’র বক্তব্যে যে নীরব ভক্তি ও অন্তর্জাগরণের ইঙ্গিত আছে, তাকে কেন্দ্র করেই কবিতার নির্মাণ। এখানে বার্ধক্য কোনো অবসান নয় বরং শরীরের সীমা অতিক্রম করে মন কীভাবে নিজের ভিতরেই তীর্থ রচনা করে— সেই অনুভূতিই মূল সুর।
______________________
*মন যেখানে তীর্থ*
*নির্মল কুমার সামন্ত*
শরীর আজ ক্লান্ত বৃক্ষ,
হাওয়ায় দোলে তার শুকনো পাতার স্বর—
তবু মনের ভিতর এক নদী
অবিরাম বয়ে যায় বোধির দিকে।
পা আর পৌঁছয় না পাহাড়চূড়ায়,
লাঠির ছায়া লম্বা হয়ে পড়ে সন্ধ্যার মাটিতে,
কিন্তু চিন্তা—
সে তো আলোয় বাঁধা এক নৌকা,
প্রতিদিন ভেসে যায় নীরব মন্দিরে।
লোকেরা দেখে শুধু বার্ধক্যের রেখা,
আমি শুনি অন্তরের ঘন্টাধ্বনি—
যেখানে যাত্রা মানে দূরত্ব নয়,
শুধু স্মরণের গভীর নতজানু হওয়া।
ব্রাহ্মণ সে-ই,
যে নিজের ভিতরে জ্বালায় একটি ক্ষুদ্র প্রদীপ,
আর অন্ধকারকে বলে—
'আমি চলতে পারি না ঠিকই,
কিন্তু আমার মন এখনও পথিক।'
তাই আজও চোখ বুজলেই
বোধিবৃক্ষ নেমে আসে হৃদয়ের উঠোনে,
শরীর থাকে এখানে,
আর আত্মা—
নিঃশব্দে ছুঁয়ে ফেলে অনন্তের ধূলি।
___________________________
২৭/০২/২০২৬ * সকাল ১০-১২ * প্রফুল্ল ধ্বনি
______________________
*মাননীয় ভিক্ষু সুমনপাল ভন্তেজি* কর্তৃক প্রেরিত প্রভাতি শুভেচ্ছা-বার্তায় প্রভু বুদ্ধদেবের প্রতিকৃতিতে লিপিবদ্ধ *'বোধি-নিধি'র "উৎসর্গীকৃত শরীর-মন ও ব্রাহ্মণ"* ক্লিপ থেকে উৎসারিত কবিতা *"মন যেখানে তীর্থ"* বিনির্মিত এবং ভিক্ষু মহোদয়কে নিবেদিত।
_____________________ *Preface:*
This poem grows from a contemplative reflection on devotion beyond physical limitation. Inspired by a brief spiritual clip attributed to Bodhi-Dhidhi, it explores the idea that true pilgrimage happens within consciousness rather than geography. The voice of age in the poem does not express defeat, instead, it transforms frailty into inward illumination, where remembrance itself becomes a sacred journey.
____________________
*Where The Mind Becomes A Pilgrimage*
*Nirmal Kumar Samanta*
The body now a weary tree,
Its dry leaves trembling in the wind—
Yet within the mind a river flows
Unceasing toward the bodhi light.
My feet no longer reach the mountain’s height,
The shadow of a staff grows long on evening soil,
But thought—
A small boat tied to light—
Sails each day toward a silent shrine.
People see only the lines of age,
I hear the bell within the soul—
Where journey is not distance,
But a deep bow of remembrance.
A brahmin is the one
Who lights a tiny lamp within,
And tells the dark—
“I may not walk anymore,
Yet my mind remains a pilgrim.”
So even now, when eyes fall closed,
The bodhi tree descends into the courtyard of the heart,
The body stays here,
And the spirit—
Softly touches the dust of the infinite.
______________________
17.02.2026 * Night 11-48 * Prafulla Dhwani
________________________
The poem is coming with the philosophical essence of Bodhi-nidhi'-clip which is *scripted on an image of Lord Buddhadeva* shared by *Venerable Bhikkhu Sumanapal Bhanteji* as a message of Good Morning. The script bears the spiritual content of *"Body-mind and Brahmin"* and this poem *"Where The Mind Becomes A Pilgrimage"* is respectfully dedicated to the Venerable Bhikkhu.
______________________
Yours in Dhamma
sd/-
Sumanapal Bhikkhu
(Dr. Subhasis Barua)
50T/1C, Pandit Dharmadhar Sarani,
Kolkata-700015.
+91 8910675412
bhikkhu.sumano@gmail.com
sd/-
Sumanapal Bhikkhu
(Dr. Subhasis Barua)
50T/1C, Pandit Dharmadhar Sarani,
Kolkata-700015.
+91 8910675412
bhikkhu.sumano@gmail.com
No comments:
Post a Comment