Tuesday, April 7, 2026

গ্রীক বৌদ্ধধর্ম


সুমনপাল ভিক্ষু

গ্রীক বৌদ্ধধর্ম বা গ্রেকো বৌদ্ধধর্ম হল হেলেনীয় সংস্কৃতি ও বৌদ্ধধর্মের মধ্যে সেই সংমিশ্রন যেটি বিকশিত হয়েছিল ভারতীয় উপমহাদেশের খ্রী. পূর্ব: ৪র্থ শতক এবং খ্রীষ্টীয় ৫ম শতকের মধ্যবর্তী সময়। এটি ছিল আলেকজাণ্ডারের সময় থেকে ভারতবর্ষে বিভিন্ন গ্রীক আক্রমণের ফলে তৈরী বিভিন্ন আদানপ্রদানের দীর্ঘ শৃঙ্খলের ফলাফল। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে তারপর ম্যাসিডনীয় ক্ষত্রপগুলি মৌর্য সম্রাজ্যের আক্রমণে পরাভূত হয়।

অশোকের শিলালিপি থেকে জানা যায় যে মৌর্য সম্রাট অশোক সেখানকার মানুষকে বৌদ্ধধর্ম দীক্ষিত করেছিলেন। মৌর্য সম্রাজ্যের পতনের পর গ্রীক বৌদ্ধধর্ম গ্রীক- ব্যাষ্ট্রিয় রাজ্য, ইন্দো- গ্রীক রাজ্য এবং কুষাণ সাম্রাজ্যে সমৃদ্ধিলাভ করতে থাকে। বৌদ্ধধর্ম খ্রীষ্ট্রীয় প্রথম শতকে মধ্য ও উত্তর পূর্ব এশিয়ায় গৃহীত হতে থাকে এবং শেষ পর্যন্ত-চীন, কোরিয়া, জাপান, সাইবেরিয়া ও ভিয়েতনামেও প্রচারিত হয়।

হেলেনীয় গ্রীকের প্রবর্তন শুরু হয় যখন আলেকজাণ্ডার ৩৩৪ খ্রীষ্টপূর্বাব্দে আকামেনিড সাম্রাজ্য ও মধ্য এশিয়ার অন্যান্য অঞ্চল জয় করেন। তারপর আলেকজাণ্ডার পাঞ্জাব (পঞ্চ নদের দেশ) এ আসেন যেটি পূর্বে দারায়ুস দ্বারা বিজিত হয়েছিল। আলেকজাণ্ডার সিন্ধু নদ ও ঝিলাম নদী অতিক্রম এবং তারপর পুরুকে হিদাসপিসের যুদ্ধে পরাজিত করে তাঁকে সেখানকার ক্ষত্রপ নিযুক্ত করেন। নন্দ সাম্রাজ্যের শক্তির মুখোমুখি হয়ে আলেকজাণ্ডারের কাহিনী বিদ্রোহ করে এবং পাঞ্জাবকে সম্পূর্ণভাবে দখল না করেই বিয়াস নদী বরাবর পশ্চাদপসরণ করে। আলেকজাণ্ডার আমু দরিয়া এবং ব্যাক্ট্রিয়া অঞ্চলে একাধিক শহর প্রতিষ্ঠা করেন এবং গ্রীক উপনিবেশ খাইবার গিরিপথ, গান্ধার (তক্ষশীলা দ্রষ্টব্য) এবং পাঞ্জাবে বিস্তৃত হয়। ৩২৩ খ্রীষ্টপূর্বাব্দের ১০ জুন আলেকজাণ্ডারের মৃত্যুর পর তাঁর দিয়াদোচি বা উত্তরসূরীরা তাঁদের নিজস্ব রাজত্ব প্রতিষ্ঠা করেন। সেনাপতি সেলুকাস আনাতোলিয়া ও মধ্য এশিয়ার সেলুসিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সেটি ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য প্রথমে নন্দ সাম্রাজ্য দখল করে। তারপর চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধে  সেলুসিড সাম্রাজ্যকে পরাজিত করেন। এর ফলে সিন্ধু উপত্যকা ও গান্ধরারের ম্যাসিডনীয় ক্ষত্রপরা মৌর্য সাম্রাজ্যে স্থানান্তরিত হন। এছাড়াও সেলুকাসের কন্যার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহের ফলে কূটনৈতিক সম্পর্কও স্থাপিত হয়। এছড়াও এই দ্বন্দ্বের ফলে মৌর্য সাম্রাজ্য থেকে সেলুসিড সাম্রাজ্যে ৫০০টি রণহস্তী স্থানান্তরিত করা হয়, সম্ভবত এর উদ্দেশ্য ছিল প্রাণনাশ ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া।

মৌর্য সম্রাট অশোক ভারতবর্ষে সর্ববৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কলিঙ্গ যুদ্ধের পর। সম্রাজ্যবাদী উদ্দেশ্য পরিত্যাগ করে অশোক তার পরিবর্তে মানবতাবাদী সংস্কারের নীতি গ্রহণ করেন। অশোকের নির্দেশনামা অনুসারে তিনি তাঁর সাম্রাজ্যের সর্বত্র বৌদ্ধধর্মকে ধম্ম হিসেবে প্রচার করেন। অশোক দাবি করেছেন যে তিনি জনগণসহ বহু মানুষকে বৌদ্ধধর্মে দীক্ষিত করেন।

এখানে রাজার রাজত্বে, গ্রীক, কম্বোজ, নভক, নভপমকিট, ভোজ, পিটিনিকা, অন্ধ্র এবং পালিদাস সকলেই ধর্ম সম্পর্কে দেবানাম পিয়ের অনুশাসনকে অনুসরণ করতে শুরু করেন। শুঙ্গ রাজবংশের দ্বারা মৌর্য রাজবংশের পতন এবং সেলুসিড সাম্রাজ্যে ব্যাক্ট্রিয়ার বিদ্রোহের ফলে (১৮০ খ্রী. পূর্ব ১০ খ্রী.)। যদিও এই অঞ্চলটিকে ইন্দো- সাইথিয়রা ও কুষাণরা জয় করেছিল (খ্রীষ্টীয় ১ম থেকে ৩য় শতক), তবু বৌদ্ধধর্ম সমৃদ্ধিলাভ করেই চলেছিল। ভারতবর্ষে বৌদ্ধধর্ম বহু শতাব্দী ধরে প্রধান ধর্মরূপে প্রতিষ্ঠিত ছিল যতদিন না খ্রীষ্টীয় ৫ম শতকের আশেপাশে একটি বৈদিক ধর্মের পুনর্জাগরণ ঘটে। এর ফল স্বরূপ বৌদ্ধধর্ম কেবলমাত্র বাংলাদেশের মত কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভারতবর্ষে ইসলামী আক্রমের সময় প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়।

সাংস্কৃতিক আদানপ্রদান : 

উত্তর ভারত ও মধ্য এশিয়ার গ্রীক অস্তিত্বের দৈর্ঘ্য কেবলমাত্র শৈল্পিক নয় ধর্মীয় স্তরেও আদানপ্রদানের সুযোগ করে দিয়েছিল। ব্যাক্ট্রিয়া ও ভারতবর্ষে আলেকজাণ্ডার দ্যা গ্রেট (৩২১ খ্রী. পূর্ব ৩২২ অব্দে আলেকজাণ্ডারের ভারতবর্ষ অভিযানের পর প্রস্তুত হয়। সোজা দিকে নাইক দ্বারা আলেকজাণ্ডারের রাজমুকুট ধারণ বিপরীত দিকে আলেকজাণ্ডার হাতীর পিঠে চড়ে পুরুকে আক্রমণ করছে। (রৌপ্য মুদ্রা : ব্রিটিশ মিউজিয়াম)।

যখন আলেকজাণ্ডার ব্যাক্ট্রিয়া ও গান্ধার আক্রমণ করেন তার পূর্বেই সেই সমস্ত এলাকা বৌদ্ধ ও জৈন ধর্মের মত শ্রামণ্য ধর্মের প্রভাবাধীন ছিল। পালি কিংবদন্তী অনুসারে ব্যাক্ট্রিয়ার কামসোভোগের দুই বণিক ভাই তপস্সু ও ভল্লিক গৌতম বুদ্ধের শিক্ষাকে প্রচার করেন। ৩২৬ খ্রীষ্ট পূর্বাব্দে আলেকজাণ্ডার ভারতবর্ষের উত্তরাংশ অধিকার করেন এবং তক্ষশীলার রাজা অভি বৌদ্ধধর্মের একটি উল্লেখযোগ্য কেন্দ্র সেই নগরটিকে আলেকজাণ্ডারের কাছে সমর্পণ করেন। আলেকজাণ্ডার ৩২৬ খ্রীষ্ট পূর্বাব্দে হিদাসপিসে পাঞ্জাবের পুরুর বিরুদ্ধে একটি মহাকাব্যিক যুদ্ধে অবতীর্ণ হন।

মৌর্য সম্রাজ্য (৩২২ খ্রী. পূর্ব-১৮৩ খ্রী. পূর্ব) :

মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভারতীয় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ৩২২ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশের সেই সমস্ত অংশগুলি পুর্ণবিজয় করেন যেগুলি আলেকজাণ্ডার দ্বারা বিজিত হয়েছিল। তবে, সেলুসিড সাম্রাজ্যে তাঁর গ্রীক ইরাণীয় প্রতিবেশীদের সঙ্গে তিনি সংযোগ রক্ষা করেছিলেন। সম্রাট প্রথম সেলুকাস নিকেটর একটি শান্তিচুক্তির অংশ হিসেবে একটি সামরিক চুক্তি করেন এবং ঐতিহাসিক মেগাস্থানিসের মত অনেক গ্রীক মৌর্য রাজসভায় অবস্থান করতেন।

মৌর্য সম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে খ্রী. পূর্ব ৩য় শতকে। চন্দ্রগুপ্তের নাতি অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন থেরবাদী বৌদ্ধ সম্প্রদায়ের একজন ক্ষমতাবান প্রচারকে পরিণত হন। তিনি মানুষ ও পশুর প্রতি অহিংসা এবং সাধারণ মানুষের জীবন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে শীল পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তাঁর প্রস্তরে খোদিত আদেশনামা অনুসারে যার কয়েকটি গ্রীক এবং কয়েকটি আকামেনিদের রাষ্ট্রভাষায় আরেমিক রচিত তিনি এশিয়ার ও গ্রীক সুদূর অঞ্চলে ভূমধ্যসাগর অঞ্চলে বৌদ্ধ ধর্মপ্রচারকদের প্রেরণ করেন। তাঁর আদেশনামায় হেলেনীয় যুগের প্রতিটি রাজার নাম উল্লেখ রয়েছে।

এখানে সীমান্তে ধম্ম বিজয়প্রাপ্ত হয়েছে, এমনটি দৃশ যোজন (৪০০০ মাইল) দূরে ও যেখানে গ্রীক রাজা অ্যাক্টিওকাস শাসন করে থাকেন এবং সেই অঞ্চল ছাড়িয়ে যেখানে টলেমি (তুরমায়া), অ্যান্টিগোনাস (অন্তকিনি), মগ (মক) এবং আলেকজাণ্ডার রাজত্ব করেন (আলিকাসু [ন] দারা) রাজত্ব করেন। সেখানেও ধম্ম প্রচারিত হয়েছে। একইভাবে দক্ষিণ ভারতে চোল পাণ্ড্য থেকে শুরু সুদূর তাম্রপন্নি পর্যন্ত ধম্ম প্রচারিত হয়েছে।

অশোক এই দাবিও করেছেন যে তিনি তাঁর সাম্রাজ্যের গ্রীক প্রজাদের বৌদ্ধধর্মে দীক্ষিত করেছেন : এখানে রাজার রাজত্ব গ্রীক, কম্বোজ, নাভাক, নভপামকিত, ভোজ, পতিনিকা, অন্ধ্র, এবং পালিদাস সর্বত্র মানুষ ধর্মের ক্ষেত্রে দেবানামপ্রিয়ের অনুশাসনকে অনুসরণ করে চলেছে। পালি ইতিবৃত্ত অনুসারে শেষ পর্যন্ত, বিখ্যাত ধর্মরক্ষিতের মত অশোকের কয়েকজন রাজদূতকে, প্রধান গ্রীক রাজদূতের হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৌদ্ধ ভিক্ষুরা বৌদ্ধ ধর্মপ্রচারের সক্রিয় ছিলেন (মহাবংশ ১১) এবং তাঁরা বৌদ্ধধর্মের ধর্মগুপ্তিক সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাক্ট্রিয়া গ্রীক উপস্থিতি (৩২৫খ্রি. পূর্ব ১২৫ খ্রী. পূর্ব) গ্রীক ব্যাক্ট্রিয়া নগরী আইখানুম (আনুমানিক ৩০০ -১৪৫ খ্রী. পূর্ব) ভারতবর্ষের দ্বারপ্রান্তে অবস্থিত ছিল। আলেকজাণ্ডার  ব্যাক্ট্রিয়াতে অনেকগুলি নগরীর (আইখানুম, বাগরাম) প্রতিষ্ঠা করেছিলেন এবং এদের শাসনব্যবস্থা সেলুসিড সাম্রাজ্য, এবং এদের শাসনব্যবস্থা সেলুসিড সাম্রাজ্য, এবং ব্যাক্ট্রিয়া রাজ্যের অধীনে দুই শতকেরও বেশী সময় স্থায়ী হয়েছিল এবং ভারতবর্ষের সঙ্গে এদের একটি স্থায়ী সম্পর্কও ছিল। গ্রীকরা মৌর্য সম্রাটদের রাজসভায় দূত পাঠিয়েছিলেন, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ঐতিহাসিক মেগাস্থানিস, এবং পরবর্তীকালে তাঁর পুত্র বিন্দুসারের রাজত্বকালে ডাইমেকুস। তাঁরা ভারতবর্ষে সত্যতা সম্পর্কে একটি বিশদ বিবরণ দিয়েছিলেন। মেগাস্থানিস ভারতীয় ধর্মগুলি সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেছিলেন এবং এই প্রতিবেদনটি গ্রীক ও ল্যাটিন জগতে শতকের পর শতক ধরে প্রচারিত হয়েছিল।

মেগাস্থানিস দার্শনিকদের মধ্যে ভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছিলেন। তাঁর মতে এরা দু'ধরনের ব্রাহ্মণ ও শ্রমণ। strabo xv I.58-60[13]. গ্রীক ব্যাক্ট্রিয়রা ভারতের দ্বারপ্রান্তে সে দেশে মৌর্য শাসনের যুগে একটি শক্তিশালী হেলেনীয় সংস্কৃতি বজায় রেখেছিলেন যার প্রমাণ পাওয়া যায় আইখানুনের প্রত্ন অঞ্চল থেকে। ১৮০ খ্রী. পূর্বে যখন শুঙ্গদের হাতে মৌর্য বংশের পতন হয়, তখন গ্রীক ব্যাক্ট্রিয়রা ভারতবর্ষে বিস্তৃত হল। যেই সমস্ত অঞ্চলে তারা ইন্দো-গ্রীক রাজত্ব প্রতিষ্ঠা করল, যেখানে বৌদ্ধধর্ম সমৃদ্ধি লাভ করেছিল।

ইন্দো- গ্রীক রাজত্ব ও বৌদ্ধধর্ম (১৮০-১০ খ্রী. পূর্ব) গ্রীক দেবতা ও ধর্মচক্র। বামদিকে : জিউস নাইক ধরে রয়েছেন। তিনি ধর্মচক্রের উপর বিজয়মাল্য পরাচ্ছেন। (দ্বিতীয় মিনান্দারের মুদ্রা) ডানদিকে দেবতাগণ chlamys এবং petasus পরিহিত হয়ে ধর্মচক্র ঠেলছেন। সেখানে লিখিত আছে, "তিনি যিনি ধর্মচক্রকে গতিশীল করছেন। (Teltya Tape Buddhist - coin)

প্রধান নিবন্ধ ইন্দো গ্রীক রাজত্ব :

গ্রীক ব্যাক্ট্রিয়গণ ১৮০ খ্রী. পূর্ব থেকে উত্তর ভারতের অংশবিশেষ জয় করেছিলেন, যেখানে তাঁরা ইন্দো-গ্রীক নামে পরিচিত ছিলেন। তাঁরা ১০ খ্রী. পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলকে নিয়ন্ত্রণ করেছিলেন। ইন্দো-গ্রীক রাজাদের অধীনে বৌদ্ধধর্ম সমৃদ্ধিলাভ করেছিল এবং বলা হয়ে থাকে যে তাদের ভারতবর্ষের আক্রমণের উদ্দেশ্য ছিল বৌদ্ধধর্মকে (১৮৫ খ্রী.- ৭৩ খ্রী. পূর্ব) অত্যাচার থেকে উদ্ধার করা যারা মৌর্যদের মতাচ্যুত করেছিল। Zarmanochegas ছিলেন একজন শ্রমণ (বৌদ্ধ নাও হতে পারেন) যিনি strabo ক্যামিয়াস ডিও ও দামাসকাসের নিকোলাসের মত প্রাচীন ঐতিহাসিকদের মতে অ্যান্টিওক ও এথেন্সে গমন করেছিলেন যখন অগাস্টাস রোম সাম্রাজ্য শাসন করেছিলেন।

আফগানিস্তান থেকে মধ্য ভারত প্রাপ্ত  ইন্দো গ্রীক রাজা প্রথম মিনান্দারের মুদ্রার (১ম রাজত্বকাল ১৬০ খ্রী. পূর্ব -১৩৫ খ্রী. পূর্ব) সম্মুখভাগে গ্রীক ভাষায় 'পরিত্রাতা রাজা মিনান্দার' এই কথাগুলি খোদিত রয়েছে। মিনান্দারের পর অনেক গ্রীক রাজার যেমন Zoilas I, strato I, Heliocles II, Theophilas, Peukolaos, Menander II, এবং Archebius এর মুদ্রায় প্রাকৃত ভাষায় খরোষ্ঠী লিপিতে 'মহারাজধার্মিকা' (ধর্মের রাজা) এই উপাধি খোদিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় মিনান্দারের কয়েকটি মুদ্রার মধ্যে আটটি স্পোকযুক্ত বৌদ্ধ চক্র রয়েছে যেটি গ্রীক বিজয় প্রতীকের সঙ্গে যুক্ত হয় বিজয়ের পাম, নয়ত বিজয়মাল্য যেটি হস্তান্তর করেন দেবী নাইকি। মিলিন্দ পঞ্হ অনুসারে রাজত্বের শেষে প্রথম মিনান্দার অর্হত্ব লাভ করেছিলেন, এটিও প্রতিষ্ঠাবান করেছেন প্লটার্কও, যিনি ব্যাখ্যা করছেন যে তাঁর ধাতুগুলি বন্টিত হয়েছিল এবং পূজিত হত।

ধর্মচক্র ও তাল পাতাসহ প্রথম মিনান্দার (১৬০ খ্রী পূর্ব - ১৩৫ খ্রী. পূর্ব) এর একটি মুদ্রা : 

ইন্দ্রো - ভারতীয় মুদ্রার সর্বত্রবিরাজমান হস্তী প্রতীকটি Anti aleidas ও দ্বিতীয় মিনান্দারের মুদ্রার সাদৃশ্যতার ইঙ্গিত অনুসারে বৌদ্ধধর্মের সঙ্গে সংযুক্ত থাকতে পারে সেখানে Antialcidas এর মুদ্রার হাতীর জিউস ও নাইকের যা সম্পর্ক, হাতীর সঙ্গে ধর্মচক্রেরও তাই সম্পর্ক বলে মনে করা যেতে পারে। যখন খ্রীষ্টীয় প্রথম শতকে জরত্রুস্ট্রীয় ইন্দো পার্থিব রাজা ভারতবর্ষ আক্রমণ করেন। তারা ইন্দো-গ্রীক প্রতীকতত্বের একটি বৃহৎ অংশকে গ্রহণ করেন। কিন্তু হাতীকে ব্যবহার করা থেকে বিরত থাকেন।

যার অর্থ হল এই যে এটির অর্থ কেবল ভৌগোলিক নয়। ইন্দো-গ্রীক মুদ্রার বিতর্ক ভঙ্গিমা উপরে Divinitus Tyche এবং Zeus নীচে ইন্দো-গ্রীক কান্না নিসিয়াম ও দ্বিতীয় মিনান্দারের বিবরণ। শেষে বলা যায়, প্রথম মিনান্দারের রাজত্বকালের পর অনেক ইন্দো-গ্রীক শাসক যেমন Amyntas Nikakar, Nicias, Poukolaos, Hermaeus, Hippostratos এবং দ্বিতীয় মিনান্দার তাদের মুদ্রার নিজেদের ও গ্রীক দেবতাদের যে চিত্র অঙ্কন করেছিলেন সেখানে দেখা যায় যে তাঁরা তাদের দক্ষিণ হস্তদ্বারা এমন একটি ভঙ্গিমা করেছেন যেটি বৌদ্ধ বিতর্ক মুদ্রার মত (বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী একত্রিত অন্যান্য আঙ্গুলগুলি প্রসারিত)। বৌদ্ধধর্মে এটি বুদ্ধের শিক্ষার স্থানান্তরণের প্রতীক। টলেমির মতে উত্তর ভারতে গ্রীক নগরগুলি ব্যাক্ট্রিয়দের দ্বারা প্রতিষ্ঠত  হয়েছিল। মিনান্দারর সাগল (আধুনিক শিয়ালকোট পাঞ্জাব) এ তাঁর রাজধানী স্থাপন করেছিলেন যেটি বৌদ্ধ সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল। তক্ষশীলার নিকটে শিরকাপের- প্রত্নস্থলে ডিমিস্ট্রিয়াস দ্বারা নির্মিত ও মিলিন্দার  দ্বারা পুর্ননির্মিত একটি বিশাল গ্রীক নগরী উৎখনন করা হয়েছিল সেখানে হিন্দু ও বৌদ্ধ মন্দিরের সঙ্গে বৌদ্ধ দাঁড়িয়ে রয়েছে যা ধর্মীয় সহিষ্ণুতা ও ধর্মীয় সমন্বয়বাদের উদাহারণ।

এই পর্বে গ্রীক ও বৌদ্ধ ভাবনার ধর্মীয় আদানপ্রদানের প্রত্যক্ষ প্রমাণের মধ্যে রয়েছে প্রথম মিনান্দার ও বৌদ্ধ নাগসেনের মধ্য অনুষ্ঠিত পালি ভাষাও প্লেটোশৈলীতে রচিত ধর্মালোচনা 'মিলিন্দপঞ্হ'। মহাবংশ অনুসারে শ্রীলঙ্কার অনুরাধপুরের Ruwanwelisaya কে উৎসর্গ করেছিল ১৩০ খ্রীষ্ট পূর্বাব্দ নাগাদ ককেশাসের আলেকজান্দ্রিয়া থেকে আগত ৩০০০০ সদস্যবিশিষ্ট একটি যোন প্রতিনিধিদল।

মহাবংশের ২৯ তম অধ্যায়ে বলা হয়েছে যে মিনান্দারের রাজত্বকালে মহাধর্মক্ষিত নামে একজন গ্রীক থের (প্রবীণ ভিক্ষু) ৩০০০০ বৌদ্ধ ভিক্ষুকে 'আলেকজান্দ্রিয়া গ্রীক নগরী (সম্ভবত আজকের আফগানিস্তানের কাবুল থেকে প্রায় ১৫০ কিমি (৯৩ মাইল উত্তরে) ককেসাস পর্বতের উপর অবস্থিত আলেকজান্দ্রিয়াতে একটি বৌদ্ধ স্তূপ উৎসর্গ করার জন্য নিয়ে গিয়েছিলেন যার অর্থ হল মিনান্দারের রাজত্বে বৌদ্ধধর্ম সমৃদ্ধিলাভ করেছিল এবং গ্রীকরা এসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। গ্রীকদের দ্বারা অনেকগুলি উৎসর্গ লিপিবদ্ধ করা হয়েছে যেমন থিওডোরাম নামে একশত একটি প্রদেশের গ্রীক শাসক যিনি খরোষ্টি ভাষায় বর্ণনা দিয়েছেন যেমন করে তিনি বুদ্ধের নিদর্শনকে মন্দিরে স্থাপন করেছিলেন। লিপিটি পাওয়া গিয়েছিল একটি দানিতে একটি স্তূপের মধ্যে যার তারিখ হল মিনান্দার বা খ্রী. পূর্ব প্রথম শতকে তাঁর কোন উত্তরসুরীর রাজত্বকাল। শেষ পর্যন্ত বৌদ্ধ ঐতিহ্যে মিনান্দারকে  মহামতি অশোক ও কনিষ্কের মত বৌদ্ধধর্মের একজন পৃষ্ঠপোষকরূপে স্বীকার করা হয়েছে। গ্রীক অক্ষরে রচিত বৌদ্ধ পাণ্ডুলিপি আফগানিস্তানে পাওয়া গিয়েছে সেখানে বিভিন্ন বুদ্ধ এবং লোকেশ্বর বুদ্ধের মহাযানী মূর্তির প্রশস্তি বুদ্ধ অন্তর্ভুক্ত হয়েছে। এই পুঁথিগুলি খ্রীষ্টীয় দ্বিতীয় শতকের পরবর্তী- বলে মনে করা হয়।

কুষাণ সাম্রাজ্য (১ম-৩য় খ্রীষ্টাব্দ) :

 ইউজিদের পাঁচটি উপজাতির অন্যতম কুষাণরা ১২৫ খ্রী. পূর্বাব্দ নাগাদ ব্যাক্ট্রিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করে গ্রীক ব্যাক্ট্রিয়দের অপসারিত পরে। তারা প্রথম খ্রীষ্টাব্দ থেকে পাকিস্তান ও ভারতবর্ষের উত্তরাংশ আক্রমণ করতে শুরু করে। সেই সময়ের মধ্যেই তারা শতকের বেশী সময় ধরে গ্রীক সংস্কৃতি ও ইন্দো-গ্রীক রাজ্যগুলির সংস্পর্শে এসেছিল। তারা তাদের ভাষা লেখার জন্য গ্রীক লিপি ব্যবহার করত যার প্রমাণ মেলে তাদের মুদ্রা ও গ্রীক বর্ণমালা গ্রহণ থেকে।

ভারতীয় উপমহাদেশের হেলেনীয় সংস্কৃতি : 
গ্রীক পোশাক, মৃৎপাত্র, সুরা ও সঙ্গীত :
 চাখিল-ই- ঘৌউন্ডি স্তূপ, হাড্ডা, গান্ধার খ্রীষ্টাব্দের প্রথম শতাব্দী : 

কুষাণরাজ কণিষ্ক যিনি  জরথ্রুস্টীয়, গ্রীক ও ব্রাহ্মণ্য দেবদেবীদের এবং বুদ্ধকেও সম্মান করতেন এবং ধর্মীয় সমন্বয়বাদের জন্য বিখ্যাত ছিলেন সর্বাস্তিবাদী ঐতিহ্য লিপিবদ্ধ করার জন্য ১০০ খ্রীষ্টাব্দের আশেপাশে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন। কনিষ্কের কয়েকটি মুদ্রায় হেলেনীয় রীতিতে বুদ্ধের প্রাচীনতম চিত্র রয়েছে সেখানে গ্রীক লিপিতে 'বুদ্ধ' কথাটি লেখা রয়েছে। ১২০ খ্রিস্টাব্দ নাগাদ কনিষ্ক মূল গান্ধারী প্রাকৃত মহাযানী সূত্রগুলিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করিয়েছিলেন যেটি বৌদ্ধ সাহিত্যিক রচনার বিবর্তনের মোড় ঘুরিয়েছিল। কনিষ্কের পিটক যেটি কনিষ্কের রাজত্বের প্রথম বছরে ১২৭ খ্রীষ্টাব্দের সেটিকে স্বাক্ষর করেন আজোসিলাস নামে একজন গ্রীক শিল্পী যিনি কনিষ্কের স্তূপ (চৈত্য) নির্মাণের কাজ দেখাশোনা করেছিলেন এবং এর দ্বারা প্রমাণিত হয় এমন একটি পরবর্তী সময়েও গ্রীকরা বৌদ্ধদের নির্মাণকাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।

দার্শনিক প্রভাব : 

পুরো, আনাক্সারকুস এবং অনেসিক্রিটাসসহ অনেক গ্রীক দার্শনিক আলেকজান্ডারের পূর্ব দিক অভিযানে সঙ্গী হয়েছিলেন। যে আঠের মাস তাঁরা ভারতবর্ষে ছিলেন, তাঁরা জিমনোলজিস্ট (নগ্ন দার্শনিক) নামে ভারতীয় সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করেছিলেন। পিরো গ্রীসে ফিরে গিয়ে সংশয়বাদের প্রথম পাশ্চাত্য সম্পদায় প্রতিষ্ঠা করেন। গ্রীক জীবনীকার Diogenes Laertus ব্যাখ্যা করেন যে পৃথিবীর প্রতি পিরোর উদাসীনতা ও নিলিপ্ত ভারববর্ষে অর্জিত হয়েছিল। তাঁর দর্শনের বিকাশে পিরো সরাসরি বৌদ্ধধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিলেন যার ভিত্তি ছিল অস্তিত্বের তিনটি লক্ষণ সম্পর্কে পিরোর ব্যাখ্যা। স্ট্যাবো বলেছেন যে এই দার্শনিকদের একজন ছিদ্রান্বেষী onesieritus ভারতবর্ষে নিম্নবর্ণিত শিক্ষাটি লাভ করেছিলেন। মানুষের জীবনে যা কিছু ঘটে তা ভাল বা খারাপ কিছুই নয়। মতামত হল স্বপ্নমাত্র। শ্রেষ্ঠ দর্শন হল তাই যা মানুষের মনকে দুঃখ বা আনন্দ থেকে মুক্ত করে। কেউ কেউ মনে করেন যে cyrene নগরী সেখানে cyrene এর megas রাজত্ব করতেন সেখানকার দার্শনিক হেগেসিয়াম অশোকের প্রেরিত প্রচারকদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

শৈল্পিক প্রভাব : 

গ্রীক বৌদ্ধ শিল্পের অনেকগুলি নিদর্শন গান্ধারের মত সৃষ্টিকেন্দ্রে গ্রীক ও বৌদ্ধ প্রভাবের সাক্ষ্য বহন করে। গান্ধার শিল্পের বিষয়বস্তু নিঃসন্দেহে বৌদ্ধ তবে অধিকাংশ ক্ষেত্রে মূল উপাদনের উৎসাহ পশ্চিম এশীয় বা হেলেনীয়। বুদ্ধকে মারের আক্রমণ, খ্রীষ্টীয় দ্বিতীয় শতক, অমরাবতী গ্রাম, গুণ্ঠুর জেলা, ভারতবর্ষে যদিও কিছু বিতর্ক আছে তবু বুদ্ধের প্রথম দেবমূর্তিকে গ্রীক বৌদ্ধ সংযোগের ফলাফল বলে মনে করা হয়। এই উদ্ভাবনের পূর্বে বৌদ্ধ শিল্প ছিল শুধুমাত্র প্রতীকী, বুদ্ধকে দেখা হত বিভিন্ন প্রতীকে (একটি শূন্য সিংহাসন, বোধিবৃক্ষ, বুদ্ধের পদচিহ্ন, এবং ধর্মচক্র) এর মাধ্যমে। বুদ্ধ মূর্তি নির্মাণের প্রতি অনীহা এবং এটিক এড়িয়ে যাওয়ার জন্য চিহ্নযুক্ত প্রতীকের বিকাশ (এমনকি কাহিনীর সেই সমস্ত দৃশ্যে যেখানে অন্যান্য মনুষ্য চরিত্রগুলি আবির্ভূত হয়) সম্ভবত দীঘনিকায়ে বুদ্ধের বাণীর সঙ্গে সম্পর্কিত যেখানে যিনি তাঁর পরিনির্বাণের পর তাঁর মূর্তি নির্মাণ করতে নিরুৎসাহিত করেছেন।

সম্ভবত এই সমস্ত বিধিনিষেধে আবদ্ধ না মনে করে এবং তাদের প্রথাকে অনুসরণ করে গ্রীকরাই প্রথম বুদ্ধমূর্তির ভাস্কর্য নির্মাণ করেছিল। প্রাচীন পৃথিবীর অনেক অংশে গ্রীকরা মিশ্রিত দেবদেবীদের বিকাশ ঘটিয়েছিল, যেটি পরবর্তীকালে বিভিন্ন ঐতিহ্যের জনগোষ্ঠীর সাধারণ ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছিল। একটি সুপরিচিত দৃষ্টান্ত হল  সেরাপিস, যাকে প্রথম মিশরে প্রচলিত করেছিলেন প্রথম টলেমি সোটার। এই দেবতা গ্রীক ও মিশরীয় ঐতিহ্যের সমন্বয় ঘটিয়েছিলেন। ভারতবর্ষেও গ্রীকদের পক্ষে গ্রীক দেব রাজা (অ্যাপলো বা সম্ভবত ব্যাক্ট্রিয়ার ইন্দো গ্রীক রাজত্বের দেবত্বে উন্নীত প্রতিষ্ঠাতা) মূর্তির সঙ্গে বুদ্ধের ঐতিহ্যশালী দৈহিক বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটিয়ে একটি সাধারণ দেবতার সৃষ্টি করা স্বাভাবিক ছিল।

দণ্ডায়মান বুদ্ধ, গান্ধার, খ্রীষ্টীয় প্রথম শতক :

 বুদ্ধের রক্ষক হিসেবে বজ্রপানির হারকিউলিয় উপস্থাপনা (ডানদিক), খ্রীষ্টীয় দ্বিতীয় শতক গান্ধার, ব্রিটিশ মিউজিয়াম বুদ্ধের উপস্থাপনের অনেক শৈলিক উপাদান গ্রীক প্রভাব নির্দেশ করে: সোজা মূর্তিগুলির contrapposto ভঙ্গিমা যেমন ১ম ও ২য় শতকের গান্ধার দণ্ডায়মান বুদ্ধ, শিল্পে প্রচলিত নিয়ম অনুসারে কোঁকাড়ানো চুল এবং উষ্ণীষ, চুল যেগুলির সমষ্টিকে রচনা করা হয়েছে একটি শক্তিশালী শৈল্পিক বস্তুতন্ত্রবাদের সাহায্যে। বৌদ্ধ ও বিশুদ্ধ হেলেনীয় ও মূর্তিতত্বের সংমিশ্রণ অনুসরণ রচিত প্রচুর পরিমাণে ভাস্কর্য উৎখনন করা হয়েছে আফগানিস্তানের আধুনিক প্রত্নস্থল হাড্ডা থেকে। বুদ্ধের কোকড়ানো চুলকে বৌদ্ধ সূত্রগুলিতে তাঁর দৈহিক বৈশিষ্ট্যের বিখ্যাত তালিকায় বর্ণনা করা হয়েছে। ডানদিকে ঘুরে থাকা কুচকানোযুক্ত চুল প্রথম বর্ণনা পালি সাহিত্যে এবং দশসহস্রিকা প্রজ্ঞাপারমিতায় এই একই বিবরণ খুঁজে পাই।

গ্রীক শিল্পীরাই সম্ভবত বুদ্ধের এই সমস্ত প্রাথমিক উপস্থাপনার রচয়িতা বিশেষত দণ্ডায়মান মূর্তিগুলি যেগুলি প্রদর্শন করে। ভাঁজের একটি বাস্তবমুখী ব্যবহার যেটি গ্রীক শিল্পকর্মের বৈশিষ্ট্য। এটি ধ্রুপদী বা হেলেনীয় গ্রীক এটি ব্যাক্ট্রিয়া বা পারস্য দ্বারা হস্তান্তরিত অপ্রচলিত প্রাচীন গ্রীক বা সুস্পষ্ট বোমান নয়। বুদ্ধবাদের মধ্যে বৌদ্ধধর্ম দ্বারা বর্ণিত বোধিলাভের চূড়ান্ত পর্যায়ের একটি অত্যন্ত সুগম, বোধগম্য ও আকর্ষণীয় দর্শনের সুযোগ দেয়।

উত্তর পশ্চিম ভারতে আবির্ভাব গান্ধার শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এটি ধ্রুপদী গ্রীক শৈল্পির স্বাভাবিকদ্বার স্পষ্টভাবে প্রভাবিত। এই কারণে যদিও এই মূর্তিগুলি সেই অভ্যন্তরীণ শান্তির প্রকাশ ঘটায় যা আসে বুদ্ধের শিক্ষাকে অনুশীলন করা থেকে, তারা সেই মানুষদের ও উপস্থাপিত করে যারা আমাদের মত হাঁটে, কথা বলে ও ঘুমোয়। আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূর্তিগুলি অনুপ্রেরণা দান করে কারণ তারা কেবল নির্দেশ করেনা। এই ভাবটিতে নির্দেশ করে যে আমাদের মত মানুষেরা চেষ্টা করলে সফল হতে পারে। পরবর্তী শতকগুলিতে বুদ্ধের এই দেবমূর্তি বৌদ্ধ শিল্পের রীতিকে সংজ্ঞাায়িত করে। কিন্তু ক্রমশ ভারতীয় ও গ্রীক উপাদানের অন্তর্ভুক্ত করার পথে বিবর্তিত হয়।

হেলেনীয়ভূত গ্রীক দেবদেবী : 

প্রথম কণিষ্কের একটি বৌদ্ধ মুদ্রা যার বিপরীতদিকে গ্রীক লিপিতে বুদ্ধ কথাটি লেখা। আরও অনেক বৌদ্ধ দেবদেবী গ্রীক দেবদেবীদের দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে। উদাহারণস্বরূপ, ব্যাক্ট্রিয়ার প্রথম ডিমিস্ট্রিয়াসের রক্ষক দেবতা সিংহ চর্মাবৃত হেরাস্পেস বুদ্ধের রক্ষক বজ্রপানির শৈল্পিক প্রতিরূপ হিসেবে কাজ করেছে। জাপানে এই প্রকাশকে রূপান্তরিত করা হয়েছে বুদ্ধের রাগত ও পেশীবহুল অভিভাবক দেবতাদের মধ্যে যারা আজকে অনেক বৌদ্ধ মন্দিরের প্রবেশপথে দাঁড়িয়ে রয়েছে। জাপানের চুও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতসুমি তানারের মতে, বজ্রপানি ছাড়াও গ্রীক প্রভাব আরো দেখা যায় মহাযান ধর্মের আরো অনেক দেবদেবীদের মধ্যে যেমন গ্রীক বৌদ্ধ ওয়ার্ডোর মাধ্যমে গ্রীক দেবতা বেরিয়েস থেকে অনুপ্রাণিত মাতৃদেবী হারীতি। এছাড়াও, মালবহনকারী দেবদূত, দ্রাক্ষাকুঞ্জ, অর্ধমানব, অর্ধঅশ্ব ও ত্রিশূল এগুলি ছিল হেলেনীয় শিল্পকলার অংশ যেগুলির প্রবর্তন করেছিলেন কুষাণ রাজসভায় নিযুক্ত থাকা গ্রীক রোমক শিল্পীরা। ইয়েসে গান্ধারীয় ধর্মান্তরণ, গ্রীক বৌদ্ধ ভিক্ষুজীবন এবং পূর্বএশীয় ভিক্ষুকে শিক্ষাদানরত নীল নয়ন মধ্য এশীয় ভিক্ষু। বেজেকলিকের সহস্র বৌদ্ধ গুহা থেকে একটি ফ্রেস্কো, যার সময়কাল নবম বা দশম শতক (কার- খোজ রাজ্য) গ্রীক ভিক্ষুগণ বৌদ্ধধর্মের উচ্চস্তরে এবং তার প্রাচীন প্রচারে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। মহাবংশ অনুসারে গ্রীক ব্যাক্ট্রিয় রাজা প্রথম মিলিন্দের (১৬৫ খ্রী. পূর্ব ১৩৫ খ্রী.) এর রাজত্বকাল মহাধর্মরক্ষিত (মহান শিক্ষক/ধর্মের-রক্ষক রূপে আক্ষরিকভাবে অনূদিত) ছিলেন একজন গ্রীক (পালি যোন, আক্ষরিক আয়নীয়) বৌদ্ধ প্রধান ভিক্ষু যিনি ৩০০০০ বৌদ্ধ ভিক্ষুকে আলাসান্দ্রার গ্রীক নগরী থেকে থেকে (বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে ১৫০কিমি দূরে ককেসাসের আলেকজান্দ্রিয়া) অনুরাধপুরে মহাস্তুপের উৎসর্গের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন। ধর্মরক্ষিত (সংস্কৃত) বা ধর্মরক্খিত (পালি) (অনুবাদ-ধর্ম দ্বারা রক্ষিত) ছিলেন। বৌদ্ধধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক দ্বারা প্রেরিত বৌদ্ধ প্রচারকদের অন্যতম। মহাবংশে তাঁকে স্পষ্টভাবে গ্রীক (পালি সংস্কৃত, আক্ষরিক আসনীয়) রূপে বর্ণনা করা হয়েছে এবং তাঁর কাজকর্ম বৌদ্ধধর্মের শুরুর শতকগুলিতে হেলেনীয় গ্রীকদের জড়িত থাকার শক্তি প্রকাশ করে। বাস্তবিকই প্রথম মিনান্দার নাগসেন দ্বারা বৌদ্ধধর্মে দীক্ষিত হয়েছিলেন যিনি গ্রীক বৌদ্ধ ভিক্ষু ধর্মরক্ষিতের শিষ্য ছিলেন। কথিত আছে প্রথম মিনান্দার নাগসেনের, তত্ত্বাবধানে অর্হত্ব লাভ করেছিলেন এবং তিনি বৌদ্ধধর্মের এক মহান পৃষ্ঠপোষকরূপে পরিচিত। গ্রীক রাজা প্রথম মিনান্দার (পালি মিলিন্দ) ও ভিক্ষু নাগসেনের মধ্যে কথোপকথন পালি বৌদ্ধ রচনা মিলিন্দ পঞ্হের বিষয়বস্তু।

আফগানিস্তানের গান্ধার অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুরা যেখানে গ্রীক বৌদ্ধধর্ম সবচেয়ে প্রভাবশালী ছিল পরবর্তীকালে উত্তর এশিয়াতে বৌদ্ধদর্শনের বিকাশ ও স্থানান্তরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লোকসীমা ( ১৭৮খ্রী.) মত গ্রীক বৌদ্ধ কুষাণ ভিক্ষুরা চৈনিক রাজধানী লোয়াং এর দিকে যাত্রা করেছেন যেখানে তাঁরা বৌদ্ধধর্ম শাস্ত্রের প্রথম চৈনিক অনুবাদকে পরিণত হয়েছেন। তারিম অববাহিকায় প্রাপ্ত Bezeklik Thausand Buddha caves থেকে জানা যায় যে খ্রীষ্টীয় দশম শতকের আশপাশ পর্যন্ত মধ্য এশীয় ও পূর্ব এশিয়া বৌদ্ধ ভিক্ষুরা শক্তিশালী আদান প্রদান বজায় রেখেছিলেন। কিংবদন্তীতেও পরবর্তী কালে জেন বৌদ্ধধর্মে পরিণত ছেন বৌদ্ধধর্মের প্রবর্তক এবং শাওলিন কুং ফুর সৃষ্টি করেছিল সেই বোধিধর্মকে তাঁর প্রথম চৈনিক উল্লেখে বৌদ্ধ ভিক্ষু রূপে বর্ণনা করা হয়েছে। ৫৪৭ খ্রী. তে (Yan Xnan- zhi)। সমগ্র বৌদ্ধ শিল্পকলাজুড়ে বোধিধর্মকে একজন বদমেজাজি, দাঁড়িওয়ালা এবং বড় বড় চোখযুক্ত বর্বর হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং চৈনিক ছেন গ্রন্থে তাঁকে নীল নয়নযুক্ত বর্বর রূপে উল্লেখ করা হয়েছে। ৭ম শতকের চৈনিক ইতিবৃত্ত লিয়াং শু অনুসারে গান্ধার থেকে পাঁচজন ভিক্ষু কুসাং (সমুদ্রের ওপারে একেবারে পূর্বদিকের একটি দেশ, সম্ভবত পূর্ব জাপানে) এ যাত্রা করেন যেখানে তাঁরা বৌদ্ধধর্ম প্রচার করেন।

ফুসাং চীনদেশের পূর্বে তা হান প্রদেশের ২০,০০০ (আধুনিক জাপানের ওয়া রাজ্যের ১৫০০ কিমি) পূর্বে অবস্থিত। পূর্বকালে ফুসাং এর মানুষরা বৌদ্ধধর্ম সম্পর্কে কিছুই জানত না, কিন্তু সিং রাজবংশের তা সিং এর রাজত্বকালে দ্বিতীয় বছরে (৪৮৫ খ্রী.) পাঁচজন ভিক্ষু কিপিন (গান্ধারের কাবুল অঞ্চল) থেকে জাহাজে চড়ে ফু সাং আসেন। তাঁরা বৌদ্ধধর্ম প্রচার করেন, ধর্মশাস্ত্র ও অঞ্চল বিতরণ করেন এবং মানুষকে পার্থিব আসক্তি ত্যাগ করতে উপদেশ দেন।

গান্ধারের দুজন সৎ ভাই অসঙ্গ ও বসুবন্ধু বা (৪র্থ শতক) মহাযান বৌদ্ধধর্ম যোগাচার সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন যেটি তার প্রধান গ্রন্থ লঙ্গাবতার সূত্রের মাধ্যমে মহাযানের বিশেষত জেন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হয়ে ওঠে। খ্রী পূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের পশ্চিম কান্দাহারে গ্রীক বৌদ্ধধর্মের দ্বিভাষিক শিলালিপি (গ্রীক ও আরামীয়) এই আদেশনামাতে ধর্ম বোঝাতে গ্রীক শব্দ ইউসেবেরিয়া ব্যবহার করে godliness গ্রহণের পক্ষে সওযাল করা হয়েছে। কাবুল জাদুঘর রোমানদের রেশমপ্রিয়তা নিশ্চিত হয়েছে সেই সময় রেশম পথ বরাবর তীব্র পশ্চিমমুখী বাহ্যিক বিনিময় দ্বারা (খ্রী. পূর্ব ১ম শতক যার ফলে রোমান সিনেট অর্থনৈতিক ও নৈতিক কারণে রেশম পরিধামের উপর নিষেধাজ্ঞা জারী করে ব্যর্থ হয়। অন্তত তিনজন লেখক এটির যথাযত নিশ্চিত করেছেন স্ট্রাবো (৬৩/৬৪খ্রী. পূর্ব ২৪ খ্রী.) কনিষ্ঠ সেনেকা (খ্রী. পূর্ব ৬৩-৬৫ খ্রী.) এবং জ্যেষ্ঠ যিনি (২৩ খ্রী.- ৭৯খ্রী.)। পূর্বোক্ত স্ট্রাবো এবং প্লটার্ক (৪৫খ্রী. ১২৫ খ্রী.) ও ইন্দো-গ্রীক রাজা মিলিন্দার সম্পর্কে লিখেছিলেন এনং তারা নিশ্চিত করেছিলেন যে ইন্দো গ্রীক বৌদ্ধদের সম্পর্কে তথ্য হেলেনীয় জগতের সর্বত্র প্রচারিত হচ্ছে।

Zarmanochegas (zarmarus) ছিলেন শ্রমণীয় (সম্ভবত একজন বৌদ্ধ ভিক্ষু নিশ্চিতভাবে নন) যিনি প্রাচীন ঐতিহাসিক স্ট্রাবো ও ডিও ক্যাসিয়াসের মতে অগাস্টাস (মৃত্যু ১৪খ্রী.) রোম সাম্রাজ্যের নিকোলাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঠিক তারপরই নিজেকে অগ্নিদন্ধ করে আত্মাহুতি দেন। তাঁর কাহিনী ও সমাধি এক শতাব্দী পর এথেন্তেন বিখ্যাত হয়ে ওঠে। ব্লুটার্ক (মৃত্যু ১২০ খ্রী.) তার আলেকজান্ডারের জীবন এ আলেকজান্ডারের দেখা ভারতবর্ষের কালানুস (কালানোর) এর অগ্নিতে আত্মাহুতি আলোচনা করার পর লিখেছেন এর বহুপরে একই কাজ করেছিলেন একজন ভারতীয় যিনি সিজারের সঙ্গে এথেন্সে এসেছিলেন এবং যেখানে তারা আজও দেখায় ভারতীয় সমাধি মন্দিরের যেটি হল এথেন্সে Zarmanochegas এর সমাধি মন্দির। 

আর এক শতক পর খ্রীষ্টীয় গীর্জার পাদ্রী আলেকজান্দ্রিয়ার ক্লিমেন্ট (মৃত্যু ২১৫ খ্রী.) তাঁর স্ট্রোমাটায় (Bk I, ch -xv) নাম ধরে বুদ্ধকে উল্লেখ করেন ভারতীয় রাও বহুসংখ্যায় রয়েছেন এবং রয়েছেন অন্যান্য বর্বর দার্শনিকেরা। এবং এদের মধ্যে রয়েছে দুইটি শ্রমণ ও ব্রাহ্মণ। এদের মধ্যে শ্রমণদের বলা হয় হাইলোবি যার নগরে থাকেন না, বা তাদের মাখার উপর ছাদ থাকেনা, তারা গাছের বাকল পরে থাকেন, বাদাম খান এবং নিজের হাতে জল পান করেন। বর্তমান যুগের তারা বিবাহ করতেন না, সন্তান উৎপাদন করতেন না। ভারতীয়দের মধ্যে কেউ কেউ বুদ্ধকে মান্য করতেন যিনি অসাধারণ পবিত্রতার কারণে দেবতাদের সমতুল্য সম্মান লাভ করেন।

টলেমির যুগে ভারতের কবরের পাথর মিশরের আলেকজান্দ্রিয়াতে পাওয়া গিয়েছে। এই সময়ে আলেকজান্দ্রিয়াতে বৌদ্ধদের উপস্থিতি গুরুত্বপূর্ণ কারণ পর্ববর্তীকালে ঠিক এইখানে খ্রীষ্টধর্মের কয়েকটি সক্রিয় কেন্দ্র প্রতিষ্টিত হয়েছিল। প্রাক খ্রীষ্ঠীয় সন্ন্যাসী সম্প্রদায় Theraputae সম্ভবত পালি শব্দ বৌদ্ধ সম্প্রদায় থেরবাদের একটি অপভ্রংশ ছিল এবং সেই আন্দোলন প্রায় সম্পূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষু ধর্মের শিক্ষা ও আচার অনুষঠান থেকে প্রেরণা লাভ করে থাকতে পারে। তারা এমনকি পশ্চিমে প্রেরিত অশোকের ধর্মপ্রচারকদের উত্তরসূরী হতে পারে।

আফগানিস্তানের বৃহত্তম দন্ডায়মান স্তুপ: 

পিছন দিক থেকে দেখা তোপদারা স্তূপ (পশ্চিমমুখী)। তোপদার স্তূপের ইতিহাস এখনও অজ্ঞাত। তবে প্রাচীন নগরী কপিশা (বর্তমানে বেগ্রাম একটি ছোট রাজার শহর যেটি নিকটবর্তী বিমানঘাঁটির জন্য পরিচিত) অবস্থান থেকে জানা যায় যে এটি ২০০খ্রী.- ৪০০ খ্রী. মধ্যে নির্মিত হয়েছিল। কাবুলের উত্তরের গম্বুজ আকৃতির বৌদ্ধ মন্দির তোপদার স্তূপকে ঊনবিংশ শতকের ব্রিটিশ অভিযাত্রী চার্লস ম্যাসন এই সমস্ত দেশের এই ধরনের সৌধের মধ্যে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে সম্পূর্ণ বলে বর্ণনা করেছিলেন। ১৮৩৩ সালে ম্যাসনের আগমনের পর থেকে তোপদারা স্তূপে খুব পর্যটক এসেছিল এবং শেষ পর্যন্ত এটি অবহেলার শিকার হয়েছে সাম্প্রতিক কাল অর্থাৎ ২০১৬ সাল পর্যন্ত যখন একটি আফগান সাংস্কৃতিক ঐতিহ্য সংগঠন তাদের সংরক্ষণ ও খননকার্য শুরু করেছিল। যখন ২০১৯ সালের বসন্তে AAN এর জেলেনা জেলিকা ঐ স্তূপটির সৌন্দর্য ও জাঁকজমক অনেকটা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই প্রতিবেদনে তিনি বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক নথিপত্র (জোলিয়ন লেসলির সহায়তায়) থেকে স্তূপটির ইতিহাস একত্রিত করেছেন।

তোরপাড়া স্তূপ ভিতরে খনন যদি কেউ কাবুল থেকে প্রধান সড়ক দিয়ে পারওয়ানের প্রাদেশিক রাজধানী চারিকাবের দিকে অগ্রসর হয়ে তাহলে কোহে-সাফি পর্বতের পটভূমিকায় বাঁদিকে তোপদারা স্তূপটিকে দেখ যাবে। তোপদারা গ্রামের উপরে একটি উচ্চ ভূমিতে স্তূপটি একটি মুকুটের মত দাঁড়িয়ে রয়েছে ফলের বাগান ও বালির ক্ষেত ও পরিবেষ্টিত হয়ে। এপ্রিল মাসের প্রথম দিকের একটি সকালে যখন AAN পরিদর্শনে যায় তখন Afghanistan cultural heritage consulting organisations (Actico) এর কর্মীরা ঐস্থানে সংরক্ষণ ও খননকার্য চালাচ্ছিল।

ঐ স্তূপটিকে Achco কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। তিন বছর পর যখন AAN পরিদর্শনে এসেছিল স্তূপের গম্বুজাকৃতি উপরের অংশটি মেরামত করে সংরক্ষণ করা হয়েছিল এবং স্তূপের প্রায় সম্পূর্ণ ভিতেই খননকার্য চালানো হয়েছিল। তবে কাঠামোটি এখনও ঢাকা দেওয়া রয়েছে কারণ সংরক্ষণের কাজ এখনও চলছে। গম্বুজাকৃতি উপরের অংশটিকে নষ্ঠ করেছিলেন Masson যখন তিনি ঊনবিংশ শতকে এটিকে উন্মুক্ত করেছিলেন। তোপদারা প্রধান গঠন হল পাথরের স্তূপ ও তার গম্বুজাকৃতি উপরিভাগ, আড়াআড়ি এটির পরিমাপ ২৩ কি.মি এবং এটি চারপাশে ঘিরে থাকা জমি থেকে প্রায় ৩০ কিমি উঁচুতে। স্তুপের উপরিভাগটি দুটি S আকৃতির বক্ররেখার দ্বারা অলঙ্কৃত এখানে গোলাকৃতি খিলানে ঘেরা ৫৬ টি অভিন্ন কুলুঙ্গী রয়েছে।

ঊনবিংশ শতকের ইংরেজ তথ্যসূত্র স্তুপকে সাধারণত 'টোপ' বলে উল্লেখ করা হয়েছে। যেটি টিলা বা উচ্চভূমি টপ্পা বোঝাতে যে দাড়ি শব্দটি ব্যবহৃত হয় তার থেকে উৎপন্ন হতে পারে আবার নাও হতে পারে। গ্রামটি ও স্তূপটির নাম টোপদারা অর্থ হতে স্তূপের উপত্যকা। উদাহারণসরূপ ইংরেজ প্রাচ্যবিদ H.H.wilson (1786-1860) Arana Antiea (1841) গ্রন্থের প্রথম অধ্যায়ে উল্লেখ করেছেন যে কাঠামোগুলি সাম্প্রতিকালে উত্তর পশ্চিমে ভারত ও আফগানিস্তানের এতবেশী মনোযোগ আকর্ষণ করেছে যেগুলি সাধারণভাবে টোপ নামে পরিচিত। এই শব্দটি সংস্কৃত শব্দ স্তূপ থেকে এসেছে অর্থযুক্ত। (Arana Antica pp.28-29) ঐ একই গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে ম্যাসনের ব্যাখ্যা অনুসারে টোপ শব্দটির আলোচনার অধীনে থাকা আরো বিখ্যাত ও আকর্ষনীয় কাঠামোগুলির ক্ষেত্রে প্রযোজ্য বোঝায় দুটি অবিচ্ছেদ্য অংশযুক্ত দুটি অংশকে একটি ভিত ও তার উপরে থাকা একটি লম্বাকৃতি অংশকে। দ্বিতীয়টি কিছুটা উপরে উঠে গম্বুজের চেহারা নেয়। কখনও কখনও এত নেমে যায় যে উপরিতলের সামান্য স্ফীতি প্রকাশ করে কিন্তু অধিকাংশ সময়ে একটি শঙ্কুর আকার গ্রহণ করে।

তাঁর পরীক্ষা করা তিনটি স্তূপের একটি তোপদার স্তূপ সম্পর্কে মন্তব্য করে বলতে গিয়ে তিনি বলেছেন কাবুলের উত্তরে এবং কো দামান ও কোহিস্তান জেলায়। ম্যাসন লিখেছেন পরবর্তী স্তূপটি রয়েছে কাবুল থেকে প্রায় পঁচিশ মাইল দূরে দাবাতে এবং এটিই সম্ভবত এ দেশের এই ধরনের সৌধগুলি সবচেয়ে সুন্দর ও পরিপূর্ণ এবং এটি বৃহত্তম স্তূপগুলির অন্যতম। তোপদারা স্তূপটি কে তৈরি করেছিলেন এবং করে এবং কীভাবে এটি নির্মিত হয়েছিল এবং এটি কেমনভাবে এটি ব্যবহৃত হত খুবই কমই আছে। আফগানিস্তানে পুরাতাত্বিক গবেষণা বিছিন্নভাবে হয়েছে এবং পার্শ্ববর্তী ইরান ও পাকিস্তানের তুলনায় এখানে প্রত্নতাত্ত্বিক উৎখনন কম হয়েছে। আফগানিস্তানের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়েছিলেন কেবলমাত্র ১৯২২ সালে Deligaton Archeaolagique Francaise en Afghanistan সৃষ্টির পর থেকে, যে সংগঠনটি দেশের তদানীন্তন শাসক আমানুল্লার কাছ থেকে একচেটিয়া লাইসেন্স প্রাপ্ত হয়। পরবর্তীকালে বিভিন্ন যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং১৯৭৮ থেকে আফগানিস্তানের ৪০ বছর দ্বন্দ্বের কারণে পরবর্তীকালে গভীর প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজ বাধাপ্রাপ্ত হয়। অতএব ঊনবিংশ শতক থেকে ম্যাসনের লিখিত বিবরণী এখনও আফগানিস্তান ও তার পাশ্ববর্তী অঞ্চলের দূর অতীত সম্পর্কে আমাদের অমূল্য অন্যদৃষ্টি দান করে।

চার্লস ম্যাসন (১৮০০-১৮৫৩) অভিযাত্রী ও মুদ্রা সংগ্রহক : 

চার্লস ম্যাসন ১৮০০ সালে জেমস লুইস নামে অল্ডারম্যানবেরীতে জন্মগ্রহণ করেন যেটি বর্তমানে লন্ডন নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত। তিনি ইটালীয় ও ফরাসী অভিবাসীদের একটি মিশ্র এলাকায় বড় হন। যদিও তাঁর প্রথম জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তিনি ল্যাটিন ও গ্রীক দুইটি ভাষা শিখতে আরম্ভ করেছিলেন। ২০১৭ সালের ব্রিটিশ যাদুঘরের প্রকাশনায় মন্তব্য করা হয়েছে। নিশ্চিতভাবে তাঁর ভাষাশিক্ষার প্রবণতা ছিল। পরবর্তীকালে যিনি হিন্দুস্থানী ও পারসিক ভাষাও শিক্ষা করতে শুরু করেছিলেন। পাস্তো ভাষাও তিনি কিছুটা রপ্ত করেছিলেন। বাবার সঙ্গে ঝগড়া করে জেমস লিউস ১৮২১ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদাতিক বাহিনীতে যোগ দেন। তিনি জাহাজে করে বাংলায় আসেন এবং সেখানে তিনি প্রথম ব্রিগেডের তৃতীয় বাহিনীতে ১৮২৭ সাল পর্যন্ত কাজ করেন যেটি বেঙ্গল ইউরোপীয়ান আর্টিলারি নামে পরিচিত ছিল। সেই সময় তাঁর বাহিনী আগ্রায় মোতায়েন ছিল এবং তিনি সৈন্যবাহিনী থেকে পালিয়ে চার্লস ম্যাসন ছদ্মনাম গ্রহণ করেন। তাঁর এই ছদ্মনামের আড়ালে আত্নগোপন করে তিনি পদব্রজে আগ্রা থেকে রাজস্থানের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেন। ১৮২৮ সালের জুন মাসে তিনি পেশোয়ারে পৌঁছেন এবং সেখান থেকে কয়েক মাস পরে তিনি একজন অজ্ঞাতনামা পাঠান বন্ধুর সঙ্গে যাইবার গিরিপথ অতিক্রম করে আফগানিস্তানে পৌঁছান।

আফগানিস্তানে থাকাকালীন তিনি প্রধানত মুদ্রার খোঁজে স্তূপগুলিতে অনুসন্ধান জানান। উনবিংশ শতকের প্রথমদিকে মুদ্রাতত্ত্ব অর্থাৎ মুদ্রার অধ্যয়ন ও সংগ্রহ মাধ্যমে ইতিহাসের পাঠাদ্ধোর গ্রেট ব্রিটেনে জনপ্রিয় ছিল। ম্যাসন আফগানিস্তানের প্রথম যে বৌদ্ধ স্থানটিতে ভ্রমণ করেছিলেন সেটি ছিল বামিয়ান এবং বামিয়ানে তিনি একবার মাত্র এসেছিলেন। ১৮৩৩ থেকে ১৮৩৫ এর মধ্যে তিনি কাবুল ও জালালবাদের আশেপাশে প্রায় একশটিরও বেশি প্রত্নস্থল সমীক্ষা ও নিবন্ধন করেন কাবুল নদী বরাবর এবং ওয়ারডাকে। আফগানিস্তানের দূর ইতিহাসের বিভিন্ন যুগের ৩০০০০ মুদ্রা তিনি সংগ্রহ করেন এবং স্তূপগুলির বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। শ্যামেরা লুসিভার (একটি মন্ত্র যেখানে একটি প্রিজমের দ্বারা আলোকে প্রতিফলিত করা হয় একটুকরো কাগজের উপর যার থেকে আঁকা যায়।)

১৮৩৫ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ গভর্ণর জেনারেল লড অ্যালেনবরো ম্যাসনের জন্য রাজসভার অনুরোধ জানান করাণ তাঁকে আফগানিস্তানের অনুসন্ধানের পক্ষে উপযোগী মনে করা হয়েছিল এবং এই দেশটি সম্পর্কে ব্রিটেনে আগ্রহী ছিল। ঐ বছরই পরবর্তীকালে ম্যাসনকে বাদক্ষমা প্রদর্শন করা হয়। অ্যালেনবরোর আবেদনে ম্যাসনকে নিম্নলিখিতভাবে বর্ণনা করা হয়েছিল। তিনি বিজ্ঞান বিষয়ে জ্ঞানী এবং তাঁর ক্ষমতা রয়েছে। তিনি সিন্ধুনদের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ ও এলাকাগুলির সম্পর্কে অনেক মূল্যবান তথ্য সংগ্রহ ও প্রচার করেছে এবং বর্তমানে তিনি হিন্দু উত্তরাংশে রাজনৈতিক নয় বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানের কাজে ব্যবহৃত আছেন। এই ব্যক্তি যার ব্যক্তিগত চরিত্র কেবলমাত্র সৈন্যবাহিনী পরিত্যাগের অপরাধ ছাড়া নিষ্কলঙ্ক বলে মনে হয় সেই অপরাধের জন্য প্রাচীন ইতিহাস ও সিন্ধু নদের আশেপাশে রাজ্যগুলির সম্পর্কে জ্ঞানের থেকে প্রয়োজনীয় অবদানের মাধ্যমে প্রায়শ্চিত করার চেষ্টা করতে ইচ্ছুক হবেন। আফগানিস্তানের ম্যাসনের প্রাচীন স্থানগুলিতে ম্যাসনের অনুসন্ধানে অর্থসাহায্যের বিনিময়ে তাঁর সমস্ত আবিষ্কার ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যেত। ম্যাসন দ্বারা আবিষ্কৃত এই নিদর্শনগুলি লন্ডনের ভারতীয় জাদুঘরে পাঠানো হয়েছিল। ১৮৭৮ সালে যখন এই অনুসন্ধান শেষ হয় তখন ব্রিটিশ মিউজিয়ামে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মুদ্রার একটি অংশ দিয়ে দেওয়া হয়।

স্তূপগুলি সম্পর্কে ম্যাসনের বিবরণ :

ম্যাসনের তাঁর অনুসন্ধানগুলি সম্পর্কে লিখিত বিবরণ থেকে স্তূপগুলির ইতিহাস সম্পর্কে অত্যন্ত সামান্য তথ্যই পাওয়া যায়। কিন্তু তবু তাঁর কাজ ছিল পথপ্রদর্শকের মিশরের সমসাময়িক ফরাসী অনুসন্ধানের মতই এটি প্রত্নতত্বের একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার প্রায় চল্লিশ বছর এগিয়েছিল। ১৮৩৩ সালের জুন মাসে ম্যাসন প্রথম চারিকারে আসেন। ২০১৭ সালে ম্যাসন সম্পর্কে ব্রিটিশ মিউজিয়ামের প্রকাশনায় লেখা হয়েছে। কোহিস্তানে তাঁর ঘোরাঘুরির একটি প্রাথমিক উদ্দেশ্য হল আলেকজান্ডার দ্যা গ্রেটার উপনিবেশ Alexander ad caucasum আবিষ্কার করা বা ম্যাসনের ভাষায় এমন কোন চিহ্ন আবিষ্কার করা যাকে আমরা Alexander ad caucasum বলে উল্লেখ করতে পারি এবং আমরা জানতে পারি এবং নিশ্চিত যে এই বিষয়ে যে স্থানটির জন্য এই এলাকায় হিন্দুযুগের আশেপাশে খুঁজতে হবে।

চারিকারে এসে তিনি শীঘ্রই তোলপাড়া স্তূপ আবিষ্কার করলেন। তাঁর ১৮৪২ সালের বেলুচিস্তানের আফগানিস্তান ও পাঞ্জাবের বিভিন্ন যাত্রা সম্পর্কে বিবরণীতে তিনি মন্তব্য করেছেন কাবুলের ৫৮ কিমি উত্তরে চারিকারের ৫ কিমি দক্ষিণে পশ্চিমে আমরা তোপদারের সঙ্গে একই রেখায় এলাম, যেটি তাঁর জাঁক ঝমক স্তূপের জন্য বিখ্যাত গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে তারা স্তূপটির দিকে গেলেন, এবং কিছু সময় ধরে তিনি স্তূপটির ছবি আঁকলেন। সৌধটির চারপাশে ছিল অনেক ক্যাপার গাছ যার প্রজাতি ছিল বল্খ আর বদকশানের পাহাড়ের প্রজাতির মত। দাবার উপরে আর একটু এগিয়ে যার নীচ দিয়ে একটি ছোট নদী বইছিল এবং যার জলের পরিমাণ গত (১৮৩২) সালের ভূমিকম্পের ফলে যথেষ্ট বেড়ে গিয়েছিল। 

প্রথমবার গিয়ে ম্যাসন কেবল স্তূপের একটি চিত্র অঙ্কন করেছিলেন এবং সমভূমির উপরকার পাহাড় থেকে কিছু নমুনা সংগ্রহ করেছিলেন। ঐ একই বছর তিনি স্তূপটি খুলেছিলেন। Araia Antica তে তিনি লিখেছিলেন (পৃষ্ঠা ১১৬-১১৭) ১৮৩৩ সালে আমি এটিকে পরীক্ষা করেছিলাম এবং মাঝখানে একটি ছোট প্রকোষ্ঠ আবিষ্কার করেছিলাম যেটি শ্লেঠ পাথরে নির্মিত এবং তার মধ্যে ইমারতটি যা দিয়ে তৈরী তাই ছিল : তাদের মধ্যে আমি হাড়ের একটি খন্ডিত অংশ দেখেছিলাম। কিন্তু তাতে কোন কার্যকরী ফল হয়নি: শ্লেট পাখরের ভিতরের উপরিতলাটি ঢাকা ছিল লাল ঢাকনা দিয়ে (সম্ভবত: লাল খয়ের)। 

২০১৭ সালের ব্রিটিশ জাদুঘরের প্রকাশনায় বলা হয়েছে যে ম্যাসন গম্বুজে সুড়ঙ্গ তৈরি করে প্রবেশ করেছিলেন একটি বিন্দুতে যেটি ড্রামের মোটামোটি উপরের দিকেই এবং এটি তিনি করেছিলেন দৃশ্যমান গর্তের মধ্যে দিয়ে যা খিনান ও আয়তকার স্তম্ভের তোরণকে ভেদ করা যায়। ছিদ্রগুলিকে Achco মেরামত করেছে। যদিও Ariana Antia সম্পর্কে ম্যাসনের অধ্যায়ে এই বিষয়ে স্তূপটি সম্পর্কে কোন ঐতিহাসিক তথ্য নেই তবু এখান থেকে আফগানিস্তানের এই সমস্ত কাঠামো সম্পর্কে কিছু মূল্যবান সাধারণ পর্যবেক্ষণ পাওয়া যায়। উদাহরণস্বরূপ তিনি বলেছেন স্তূপগুলিকে অবশ্যই পূরমুখী বলে মনে করতে হবে, কারণ সেই বিন্দুতে তাদের ভূগর্ভেস্ত কক্ষে পৌছানোর জন্য একধাপ সিঁড়ি দেওয়া হয়েছে। এবং অন্যগুলিকে তাদের আলঙ্কারিক বলয়ের উপর পূরমুখী কুলুঙ্গী রয়েছে। তাদের মধ্যেকার থেকে একথা প্রায় নিশ্চিত যে এই কুলুঙ্গীগুলিতে একসময় বুদ্ধমূর্তি রাখা থাকত। যেমন দেখা যায় বামিয়ানের গুহা ও মন্দিরের ক্ষুদ্রতর কুলুঙ্গীগুলি থেকে এখনও সেগুলির খন্ডিত ধ্বংসাবশেষ থেকে আমরা জানতে পারি যে এগুলিতে মূর্তি রাখা হত।

তোপদারা স্তূপের গম্বুজের নীচের অংশ সজ্জিত হয়েছে দুটি ও আকৃতির বক্ররেখা দ্বারা যেটি এটিকে গোলাকৃতি খিলানদ্বারা পরিবেষ্টিত ৫৬ টি একই ধরনের কুলুঙ্গী দ্বারা অলঙ্কৃত করে। ম্যাসন এটিও লক্ষ্য করছেন যে স্তূপগুলি নির্মিত হয়েছে উচ্চভূমির উপর যার নীচে উপত্যাগ রয়েছে। তিনি লিখেছেন: এলাকাটি এবং এই নির্মাণের কাঠমোটি মনোযোগ দাবী করে। এগুলির জন্য প্রিয় স্থানগুলি হল পাহাড়ের আশেপাশের জায়গা যেগুলি উচ্চভূমির উপর অবস্থিত এবং উপত্যকার দ্বারা পরস্পরের থেকে পৃথক। কাবুল, চাহারবাগ (জালালবাদের পশ্চিমে) এবং হিস্কা (শুদ্ধ হাড্ডা) পরস্পরের সাপেক্ষে তাদের অবস্থানের সুস্পষ্ট প্রকৃতির জন্য উল্লেখযোগ্য। তিনি আরও লক্ষ্য করেন (Arina Antia pp. 48-9) যে স্তূপগুলি ও তার পাশ্ববর্তী এলাকার আশেপাশে সবসময় জল খুঁজে পাওয়া যায় এবং মনে হয় এগুলির স্থান নির্বাচনের একটি প্রদান শর্ত ছিল এই যে কাছাকাছি জল খুঁজে পেতে হব। অবশ্যই এটি নির্জন গুহায় বসবাসরত মানুষদের সুবিধার জন্য এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে অপরিহার্য ছিল: এবং এটিও প্রয়োজন ছিল যে ঐ জল হবে বিশুদ্ধ ও তা পাথর থেকে প্রবাহিত হবে। ম্যাসন তাঁর প্রথম আগমনের সময় উল্লেখ করেছেন যে তোরপাড়া স্তূপটি একটি পাহাড়ি নদীর নিকটে অবস্থিত ছিল। ২০১৯ সালের এপ্রিল মাসে যখন আমরা সেখানে গিয়েছিলাম তখন সেই কোলাহলমুখর পাহাড়ী নদীটি আশেপাশের শৃঙ্গ গুলির বরফগলা জলে ফুলে উঠে নিকটবর্তী অনুর্বর চালগুলির মধ্যে দিয়ে প্রতিষ্ঠান সৃষ্টি করে প্রবাহিত হচ্ছিল। তোপদারা স্তূপটির সেটির গৌরবময় দিনে নিঃসন্দেহে একটি ধ্যানমগ্ন ও শান্তিপূর্ণ স্থান ছিল।

আফগান বৌদ্ধ ধ্বংসাবশেষের ইউরোপীয় আবিষ্কার ও অনুসন্ধান :

ঊনবিংশ শতকের মধ্যভাগে ম্যাসনের বৌদ্ধ স্থানগুলির আবিষ্কার সম্ভবত ছিল আফগানিস্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রথম অপেক্ষাকৃত বিস্তারিত বিবরণ। প্রকৃতপক্ষে ইউরোপীয়রা সম্ভবত ম্যাসনের আগমনের এক দশক আগে অর্থাৎ ১৮২০ দশকের আফগানিস্তানের বিশেষত খাইবার গিরিপথের মধ্যে দিয়ে বিশেষত পেশোয়ার এবং কাবুলের মধ্যেকার প্রধান পথের নিকটে ব্যাপক বৌদ্ধ ধ্বংসাবশেষ সম্পর্কে অবহিত ছিলনা। যে সমস্ত পর্যটক এই সমস্ত প্রত্নতাত্ত্বিক স্থলগুলির সম্পর্কে তথ্য দিয়েছিলেন তাঁরা হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর পশু চিকিৎসক ও সুপারিন্টেন্ডেন্ট উইলিয়াম মুরক্রফট (১৭৬৭-১৮২৫) এবং ভূগোলবিদ ও নকশাকারী জর্জ ট্রেবেক যারা একসঙ্গে ঘোড়ার প্রজাতির সন্ধানে অভিযানে বের হয়েছিলেন। প্রায় দশ বছর পরেও আফগানিস্তানের বৌদ্ধ ধ্বংসাবশেষ সম্পর্কে তখনও প্রশ্ন তোলা হচ্ছিল। উদাহরণস্বরূপ ১৮৩৩ সালে Great Game এর সঙ্গে যুক্ত এবং প্রথম ইঙ্গ আফগান যুদ্ধে কাবুলে নিহত ব্রিটিশ অভিযাত্রী ও কূটনীতিক আলেকজান্ডার বার্ণস (১৮০৫-৪১) Jownal of Ajiale Sacity তে বামিয়ান বুদ্ধ বিষয়ক একটি নিবন্ধ প্রকাশ করেন। সেখানে তিনি ঐ বিশাল মূর্তিগুলির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দান করেন। তিনি লিখেছেন প্রাচীন এশিয়ায় এমন কোন নিদর্শন নেই যা বামিয়ানের বিশাল মূর্তিগুলির মত পন্ডিতদের মধ্যে এত বেশী কৌতুহল সৃষ্টি করেছে। কথিত আছে যে এগুলিকে খ্রীষ্ট জন্মের পর একদল কাফের (বিধর্মী) মাটি খুঁড়ে বের করেছিলেন এবং এগুলি হল সলসল নামে একজন রাজাও তাঁর স্ত্রীর মূর্তি যিনি একটি দূরদেশে রাজত্ব করতেন এবং তাঁর মহানতার জন্য পূজিত হতেন। হিন্দুরা একথা জোর দিয়ে বলে যে মূর্তিগুলিকে পান্ডুরা খনন করে উদ্ধার করেছেন এবং এদের কথা তাঁদের মহাকাব্য মহাভারতে উল্লেখ করা হয়েছে। এটি নিশ্চিত যে আজকে হিন্দুরা এই মূর্তির পাশ দিয়ে গেলে হাত তুলে শ্রদ্ধা নিবেদন করে। যদিও তারা মূর্তিটিকে পূজা দেয় না। এটি হয়ত ইসলামের উত্থানের পর থেকে অব্যবহৃত হয়ে পড়েছে। অনুমান করা হয় মূর্তিটি বৌদ্ধদের এই মূর্তিটি দীর্ঘ দানের জন্য সম্ভাবনা যথেষ্ট বলে মনে করা হয়।

এমনকি ১৮৪১ সালেও আফগানিস্তানের বৌদ্ধ ধ্বংসাবশেষকে বৌদ্ধ ধ্বংসাবশেষরূপে পুরোপুরি সনাক্ত করা সম্ভব হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নৌবাহিনীর আধিকারিক জন উড (১৮১১-৭১) যিনি ১৮৩৬ সালে আলেকজান্ডার বার্ণস পরিচালিত একটি অভিযানে অংশগ্রহণ করেন। তাঁর গ্রন্থ A Jowwrney to the Saurce of the Ruir Oxas গ্রন্থে মন্তব্য করেছেন বামিয়ানের পথ ঘোরালো হলেও একজন আগন্তুককে বিশাল মূর্তি গুহার দ্বারা অজানা ইতিহাস বা ঐতিহ্যের এক জনগোষ্ঠীর মানুষের ইঙ্গিত দেয়। যখন গ্রন্থটি১৯০৬ সালে ইংরেজিতে অনূদিত হয়।

শুয়াং জাঙ নামে একজন বৌদ্ধ ভিক্ষুর Si-Yuki বা Recard of the wastern countries শিরোনামের বর্তমান আফগানিস্তানের ও পাকিস্তানের বৌদ্ধ স্থানগুলিকে চীন থেকে ষষ্ঠ শতকে ভ্রমণ বৃত্তান্ত ইউরোপীয়দের কাছে শেষপর্যন্ত নিঃসন্দেহে প্রমাণ করেছিল যে বামিয়ানের মূর্তিগুলি ছিল বুদ্ধের। শেষ পর্যন্ত কার্যত চার্লস ম্যাসনের প্রচেষ্ঠাতেই আফগানিস্তানের বৌদ্ধ ধ্বংসাবশেষ মূলত আবিষ্কার হয়েছিল। যদিও শিখ দপ্তরের অধীনে অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের একজন চিকিৎসক, জোয়ান মার্টিন হনিগবার্জার ১৮৩০ এর দশকে তাঁর খননকায়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেগুলি তেমন বড় মাপের নয়। বর্তমানে আবিষ্কৃত নথিপত্র থেকে প্রমাণিত হয় যে তিনি সাতটি স্তূপে অনুসন্ধান চালিয়েছিলেন যদিও তিনি দাবী করেছিলেন যে ২০ টি স্তূপে পরীক্ষা করেছিলেন। ম্যাসনের অনুসন্ধান ক্ষেত্রের সংখ্যা আরও বেশি এবং সেগুলির বিবরণ আরও ভালভাবে লিপিবদ্ধ করা হয়েছে। উদাহরণস্বরূপ Arina Antica তে তিনি ৪৮ টি প্রধান স্থানের সামান্য চিত্র প্রকাশ করেছেন। কিন্তু ২০১৭ সালের ব্রিটিশ মিউজিয়ামের প্রকাশনা অনুসারে এটি ব্রিটিশ লাইব্রেরি ভারতীয় সংগ্রহের অধীনে রক্ষিতি অপ্রকাশিত নথিপত্রের রিতলমাত্র।

H.H.Nilson তাঁর Auaina Antia তে মন্তব্য করেছেন, দুজন মানুষ স্তূপ সম্পর্কিত তাদের গবেষণার জন্য সবচেয়ে বেশী পরিচিত। তারপর তিনি আফগানিস্তানের আবিষ্কৃত স্তূপগুলিকে বিশ্লেষণ করে তদানীন্তন বিশাল ব্রিটিশ সাম্রাজ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা স্তূপগুলির সঙ্গে তুলনা করেছেন। তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সকলে এই বিষয়ে একমত যে স্তূপগুলি হল সোধ যেটি বৌদ্ধধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য, সেখানে কিছু পার্থক্য রয়েছে তবে সেগুলি খুব বেশি উল্লেখযোগ্য নয়। লেফটেন্যান্ট কাণর্স, মিঃ ম্যাসন এবং মসিয়ে কোর্ট এদেশের মানুষদের মধ্যে প্রচলিত ধারণাটিকে গ্রহণ করে এগুলিকে রাষ্ট্রীয় ভাস্কর্য বলে মনে করেছেন। কিন্তু মি: আরস্টাইন এবং মি: হজসনের সঙ্গে একমত এবং সেই সমস্ত হতানী পন্ডিত যারা বিষয়েটি নিয়ে ইউরোপে আলোচনা করেছেন তাঁদের মত মনে করি এতুলি ছিল বিশাল স্তূপ অর্থাৎ মন্দির যেখানে কিছু পবিত্র নিদর্শন যেগুলিকে শাক্য সিংহ বা তাঁর কোন নিম্নস্তরের প্রতিনিধি বা বোধিসত্ব বা স্থানীয়দের কাছে পবিত্র কোন লামার সম্পত্তি বলে মনে করা হয়। যদিও এই দাবীর কোন ভিত্তি নেই বললেই চলে।

তোপদারা প্রায় ২০০ বছর দৃষ্টির বাইরে :

DAFA আফগানিস্তানের আনুষ্ঠানিক খননকার্য শুরু করে ১৯২৬ সালে, তাদের মূল লক্ষ্য ছিল জালালাবাদের নিকটবর্তী হাড্ডা। সেখানে ১৯২৬ থেকে ১৯২৮ এর মধ্যে জুলস বার্থউস এমন একটি স্থানে কাজ করেছিলেন যেখানে ৮টি মঠ ও প্রায় ৫০০টি স্তূপ ছিল। খননকার্যের ফলে প্রায় ১৫০০০ ভাস্কর্য আবিষ্কৃত হয়েছিল যেগুলির অপেক্ষাকৃত সামান্য অংশই কাবুলের জাতীয় জাদুঘর ও প্যারিসের গুইমেঠ যাদুঘরে পাওয়া গিয়েছিল। অন্যান্য ভাস্কর্যগুলি হাড্ডার একটি মুক্ত জাদুঘরে রাখা হয়েছিল এবং সেগুলি সোভিয়েত দখলদারি (১৯৭৯-৮৯) র যুগে ধ্বংস ও লুন্ঠিত হয়েছিল। তোপদারা DAFA এর গবেষণার মূল লক্ষ্য ছিল না। তবে ১৯৫৩ সাল থেকে Afghan Historical Society (Aiynman e-Tarikh-e Afghanistan) এর প্রতিষ্ঠাতা এবং জাতীয় জাদুঘর (স্থাপিত ১৯৩১) এর তদানীন্তন কিউরেটর আহমদ আলি কোহজাদ (১৯০৭-৮৩) এই স্থানটির কথা উল্লেখ করেছেন। কোহমাদ লিখেছেন যে ১৯২১ ও ১৯২২ সালের খননকার্যের ফলে স্থানীয় ধর্ম ও বেগ্রামের কুষাণযুগের সভ্যতার পর্বতের অভিভাবক ছোট হাতীর মূর্তিসহ নতুন প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি বলেছেন এই পর্বতটি কপিশার পশ্চিমদিকে অবস্থিত। বৌদ্ধ যুগে পাহাড়ের পাদদেশে এখানে একটি বৌদ্ধ মন্দির নির্মিত হয়েছিল এবং M. Fouche এর মতে এটির ধ্বংসাবশেষ এখনও তেহরিকারের সামনে তোপদারাতে রয়েছে।

জাপানী, চীনাতত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদ সাইচি মিজুনো ১৯৬৭ সালে এই স্তূপটির আলোকচিত্র গ্রহণ করেন এবং তিনিই ১৯৫৯ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তান বৌদ্ধ প্রত্নস্থলগুলির খনন কার্যের তত্বাবধান করেছিলেন। তবে তোপদারা স্তূপটি ২০১৬ সাল পর্যন্ত কখনই যথাযথভাবে খননকার্য চালান হয়নি যখন Achco তাদের কাজ শুরু করে। kowzad এর অনুমানগত এই স্থানটিতে আবর্জনার তলায় একটি বিশাল বৌদ্ধ মন্দির লুকিয়ে রয়েছে কিনা সটাই এখন দেখার।

তোপদারা স্তূপের ইতিহাস এখনো অজানা। তবে প্রাচীন নগরী কপিশার (মোটামুটি এই স্থানে বর্তমানে বেগ্রাম অবস্থিত, এটি একটি ছোট বাজার শহর মূলত নিকটবর্তী বিশাল বিমানঘাঁটির জন্য পরিচিত) নিকটবর্তী হওয়ায় Achco এর মতে স্তূপটি নির্মিত হয়েছিল খ্রীষ্ট্রীয় ৪র্থ শতাব্দীর আশেপাশে বৌদ্ধধর্ম বহু শতাব্দী ধরে সমৃদ্ধিলাভ করেছিল এবং এর প্রমাণ মেলে এই অঞ্চলের বহু বৌদ্ধ সৌধের মধ্যে যার কয়েকটি খননকার্যের মাধ্যমে অনুসন্ধান চালন হয়েছে এবং কয়েকটি হয়নি। মনে হয় তোপদারা হল কাবুল থেকে কপিশা নগরীর বর্তমানে বেগ্রাম যাওয়ার প্রধান সড়ক থেকে ১৫ কিমি উত্তরে তেপ ইস্কান্দর স্তূপ অবস্থিত এবং এই স্থানটি মীর বাচা কোট জেলা কেন্দ্রের ৩ কিমি দক্ষিণে অবস্থিত। তবে তোপদারা স্তূপের উন্নতর গবেষণা ও তথ্যপ্রমাণাদি যুক্ত ইতিহাস এখন রচিত হয়নি।

Thomas Rutteg এবং Martni Van Biylert :

১ ) ২০১৭ সালের ব্রিটিশ জাদুঘরের প্রকাশনায় Charles Masson and the Buddhist sites Afghanistan Exploration, Excavation, Collections 1832-35 (সম্পাদনা এলিজাবেথ এরিংটন) তোপদারা স্তূপের ড্রামটিকে নিম্নলিখিতভাবে বর্নণা করেছেন, " ড্রামটি ঢালাই করা খিলানের তোরণ শ্রেণীদ্বারা ইন্দোকোরিন্থীয় ফিলাস্টারদ্বারা অলঙ্কৃত। প্রতিটি কিলানে মূর্তি যোগ করার জন্য একটি ছিদ্র রয়েছে। পূর্বদিকে ছাদের কারুকার্যের উপর রয়েছে একটি তিন লতিযুক্ত খিলান (চওড়া ৩৭ মি.) যেখানে এখনও প্রধান মূর্তির জ্যোর্তিবলসের ধ্বংসাবশেষ রয়েছে। সম্ভবত এটি দন্ডায়মান বুদ্ধ যাঁর উভয়দিকে রয়েছে হাঁটু মুড়ে বসে থাকা মূর্তি।

২) H.H. Wilson এর মতে ভারতবর্ষের প্রথম স্তূপ যেটি ব্রিটিশের দৃষ্টি আকর্ষণ করে সেটি আবিষ্কৃত হয়েছিল সারনাথে যেখানে একটি ১৭৯৪ সালে একজন স্থানীয় মানুষ একটি ভস্মাধার ও বুদ্ধমূর্তি আবিষ্কার করে। স্তূপটি উন্মুক্ত করা হয় ১৮৩৫ সালে। Wilson সিং হল (শ্রীলঙ্কা) তে অনুসন্ধানের কথা উল্লেখ করেছেন যার বিবরণ প্রকাশিত হয়১৭৯৯ সালে। আফগানিস্তানের স্তূপ সম্পর্কে উইলসন মন্তব্য করেছেন: এই ধরণের আকৃতির সৌধগুলির ক্ষেত্রে স্তূপ শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল যখন এই শ্রেণীর পরবর্তী ইমারতটি উত্তর ভারতে আবিষ্কৃত হয়েছিল। ১৮০৮ সালে মিঃ এলফিনস্টোনের নেতৃত্বাধীন রাজদূতের একটি দল ভারতবর্ষে প্রত্যাবর্তনের সময় সিন্ধু ও ঝিলানের মধ্যবর্তী স্থানে এসে উপস্থিত হন যেখানে কর্ণেল উইলফোর্ডের মতে আলেকজান্ডারের মিত্র তফস্পাইলের রাজধানী (যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত ও তক্ষশীলা নামে পরিচিত) অবস্থিত ছিল। প্রাচীন নিদর্শনের সন্ধানে একটি দল শিবির ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় গেল এই মতের যথার্থতা নির্ণয়ে এবং মনিকলা স্তূপ নামে এই নিমার্ণের মুখোমুখি হল যেটি একটি গোলাকার কঠিন ইমারত যার উপরে রয়েছে একটি গম্বুজ এবং যেটি একটি কৃত্রিম নিম্নভূমির উপর দণ্ডায়মান।

৩) Honigberger ১৮৩৩ সালে আফগানিস্তানের প্রায় পাঁচ মাস অতিবাহিত করেন। তিনি তাঁর যাত্রার এই অংশ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ পেশ করেছেন তাঁর গ্রন্থে যেটি ইংরাজীতে প্রায় ৩৫ বছর নামে অনূদিত হয়। চিকিৎসাবিদ্যার, উদ্ভিদবিদ্যার, ঔষধবিদ্যা ইত্যাদির সাপেক্ষে যাত্রা, আবিষ্কার, পরীক্ষানীরিক্ষা এবং ঐতিহাসিক বিবরণ পাঞ্জাব ও কাশ্মীরের সাপেক্ষে। তিনি কেবল মন্তব্য করেছেন কাবুল ও জালালবাদে। কিন্তু তিনি তাদের সঠিক অবস্থান উল্লেখ করেননি। তিনি আরও উল্লেখ করেছেন তাঁর সেই সময়কার সংগ্রহ ১৮৫৩ সালে প্যারিসের এশিয়াটিক সোসাইটিতে প্রেরিত ও তাদের দ্বারা প্রকাশিত হয়। তাঁর সংগ্রহের আরেকটি অংশ যা ভিয়েনায় প্রেরিত হয় হারিয়ে গিয়েছিল। ২০১৭ সালের ব্রিটিশ যাদুঘরের প্রকাশনা অনুসারে Honijleerger দাবি করেছেন যে তিনি কাবুল ও দূরন্ত অঞ্চলে প্রায় ২০ টি স্তূপ খনন করেছেন কিন্তু নিদর্শনযুক্ত মাত্র সাতটি স্তূপ খননের বিবরণ পেশ করেছেন Shenakil, Kumari, Seh Top 2, Katpar, Barbad, Bimaran 35 ঐ প্রকাশনায় আরও বলা হয়েছে। তবে ম্যাসন আরও দশটি স্থান সম্পর্কে তথ্য দিয়েছেন এবং সনাক্ত হওয়া Honlirger খননকার্যের সংখ্যা ১৭ তে দাঁড়িয়েছে, কাবুলের উত্তরের কো-ই-দমন এ কোরিন্দার ও তোপদার স্তূপ (ম্যাসন ১৮৪১, Topes pl. Ixe-d) শাখ বরন্ত চূড়ার দক্ষিণ দিকে গুলদারা এবং জালালাবাদের পশ্চিমে কোতপুর ৩ এর দূরন্ত স্থান কোতপুর ৩, পাস্সানি ২, বিমারণ ২, রহমান ২, মূর্খ স্তূপ এবং নন্দারা ১ ও ২।

৪) প্রাক ইসলামিক যুগে এই হস্তীমস্তকগুলিকে সংস্কৃত পিলো সারা এবং চৈনিক পিলো সোলো বলা হত। দারিও পাস্তো ভাষায় হাতী বলতে বোঝায় ফিল (কথ্য পিল)।

৫) যদিও আফগানিস্তানে বৌদ্ধধর্ম খ্রী.পূর্ব ২য় বা ৩য় শতকে প্রতিষ্ঠিত হয়েছিল, তারিখযুক্ত লিপি ও মুদ্রা রূপে স্পর্শযোগ্য কালানুক্রমিক প্রমাণ খ্রীষ্টীয় প্রথম শতকের আগে পাওয়া যায় না।

 গুলদারা স্তূপ আফগানিস্তানের কাবুল জেলায় গুলদারা উপত্যকার শেষে একটি উঁচু পাহাড়ের চুড়ায় গুলদারা (গুলদারা বা গোল দারা গ্রাম থেকে বেশি তদূরে অবস্থিত নয় (পুষ্প উপত্যাকা)। মনে হয় এটি খ্রীষ্টীয় ২য় শতকের শেষ দিকে প্রতিষ্ঠিত হয়েছিল যেহেতু এখানে প্রথম কনিষ্কের পিতা কুষাণ রাজ বিম কদফিষের (১১৩ খ্রী.-১২৭ খ্রী.) ছয়টি স্বর্ণমুদ্রা এবং কণিষ্কের পুত্র যিনি ১৫০ খ্রী.থেকে ১৯০ খ্রী. পর্যন্ত রাজত্ব করেছিলেন বলে মনে করা হয়। কোন মুদ্রাই খুব বেশী পুরাতন বলে মনে হয় না, এবং বুবিষ্কের মূর্তি দুটি সবে মাত্র টাকশাল থেকে বের হয়েছে বলে মনে হয়। গুলদারা স্তূপটি কাবুলের ২২ কিমি বা ১৪ মাইল দক্ষিণে অবস্থিত। এটি একটি বিশাল স্তূপ, কর্কশ অমসৃণ পাথরে তৈরী এবং যম্ভবত আফগানিস্তানের সবচেয়ে ভালভাবে সংরক্ষিত স্তূপ। প্রধান স্তূপের প্রতিরূপ হিসেবে একটি ক্ষুদ্র স্তূপ একটি পাহাড়ের একপাশে রয়েছে এবং নিকটে রয়েছে একটি সুরক্ষিত বিহারের ধ্বংসাবশেষ। বিহারটির দিকে মুখ করে রয়েছে একদল বিশাল দণ্ডায়মান মূর্তি খননকারীরা যেগুলির কেবল দুটি বিশাল পা খুঁজে পেয়েছেন কিন্তু যেগুলি তারপর থেকে হারিয়ে গিয়েছে। নিকটবর্তী শিওয়াকি গ্রামের পাশে রয়েছে আরেকটি স্তুপ ও বিহার। স্তূপটি দাঁড়িয়ে রয়েছে একটি বর্গাকার ভিত্তির উপর যার উপরে রয়েছে দুটি শম্ভু আকৃতির গম্বুজ এবং তার উপর আরও একটি গম্বুজ।

ভিতটি নকল করিন্থিয় স্তম্ভ দ্বারা অলঙ্কৃত যার তিনদিকে রয়েছে একটি কেন্দ্রীয় কুলুঙ্গি এবং দক্ষিণ পশ্চিমদিকে রয়েছে একটি সিঁড়ি যা ভিতটির উপরে যাচ্ছে। একদা মূর্তিগুলি কুলুঙ্গিগুলি জুড়ে ছিল। প্রথম ড্রামটির অলঙ্করণ ভিতটির মতই, কিন্তু দ্বিতীয়টি আরও বেশী অলঙ্কৃত একটি ছদ্ম খিলান দ্বারা যেগুলির মধ্যে পরপর অর্ধবৃত্তাকার ও ট্রাপিজিয়ামকারের খিলান রয়েছে। খিলানগুলির মধ্যেকার ছবিটি একটি ছাতার মাস্তুল সাধারণত যেগুলি স্তূপের শীর্ষে থাকে। প্রাচীরগুলি কুষাণ কারিগরি বিদ্যার একটি সুন্দর উদাহরণ যেটি ডায়াপার মসৌরি নামে পরিচিত। এটি তৈরী হয়েছে সরু এবং পরিচ্ছন্নভাবে স্থাপিত স্তর দিয়ে যার মাঝে রয়েছে পাথরের বড় ব্লক। এই নির্মাণগুলি বিশেষভাবে আকর্ষণীয় এবং ঘরলতার কারণে যবচেয়ে বেশী ফলপ্রদ। প্রথমে সমস্ত স্তূপই প্রথমে প্লাস্টার করা এবং লাল নকশা দ্বারা খয়েরি হলুদ রঙে রাঙানো।

গুলদারা নামে বা পুষ্প উপত্যকায় বা এই চালের বিপরীত দিকে একটি স্তূপ রয়েছে যেটিকে মমিয়ে হনিগ্রবার্জার পরীক্ষা করেছেন। যেহেতু তিনি কেবল ভূগর্ভস্থ কক্ষটিতে প্রবেশ করেছিলেন তিনি নির্দেশ দিয়ে যেটিকে যেই রেখায় উন্মুক্ত করিয়েছি যার উপর একটি উপরিকাঠামো রয়েছে। তাঁর অনুসন্ধান সফল হয়েছিল এবং কেন্দ্রে একটি কক্ষে ছাইমিশ্রিত অবস্থায় কদফিসেস ও অন্যান্য আগেকার রাজাদের স্বর্ণমুদ্রা আবিষ্কৃত হয়েছে।

স্তূপে যাওয়ার পথের অর্ধেক বা তিন চতুর্থাংশ পথে একটি ক্ষুদ্র কক্ষ রয়েছে যেখানে সাধুদের স্মৃতিচিহ্ন ও কিছু ধনরত্ন রয়েছে। ঊনবিংশ শতকে ব্রিটিশ অভিযাত্রী চার্লস ম্যাসন ঐ কক্ষটি উন্মুক্ত করেন এবং আটটি কুষাণ স্বর্ণমুদ্রা এবং আরো কয়েকটি স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। উপরোক্ত স্বর্ণমুদ্রা ছাড়াও ব্রোঞ্জের গড়ে ২.১ যেমি ব্যারে ব্রোঞ্জের ফাঁসযুক্ত ৯৬টি সোনার বোতাম এবং সামান্য পরিমান ছাই এবং হাড়ের গুঁড়ো পাওয়া গিয়েছে।

প্রাক ইসলামিক যুগে বৌদ্ধধর্ম আফগানিস্তানের একটি প্রধান ধর্মীয় শক্তি ছিল। এই ধর্ম হিন্দুকুশ পর্বতের দক্ষিণে ব্যাপকভাবে প্রচলিত ছিল। বৌদ্ধধর্ম আফগানিস্তানে প্রথম আসে যখন গ্রীক সেলুসিড সাম্রাজ্য ভারতীয় মৌর্য সাম্রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করে। এর ফলশ্রতিতে গ্রীক বৌদ্ধধর্ম বর্তমান উত্তর পাকিস্তান ও আফগানিস্তানে গ্রীক ব্যাক্ট্রিয় সাম্রাজ্য (২৫০ খ্রী. পূর্ব: ১২৫ খ্রী. পূর্ব) এবং পরবর্তীকালের ইন্দো গ্রীক সাম্রাজ্য (১৮০ খ্রী. পূর্ব ১০ খ্রী.)র অধীনে সমৃদ্ধিলাভ করে। গ্রীক বৌদ্ধধর্ম তার শীর্ষে আরোহণ করে কুষাণ সাম্রাজ্যের অধীনে যারা ব্যাক্ট্রিয় ভাষা লেখার জন্য গ্রীক বর্ণমালা ব্যবহার করত লোকক্ষেম (১৭৮ খ্রী.) যিনি চৈনিক রাজধানী লোয়াং-এ গিয়েছিলেন এবং মহাযানী বৌদ্ধশাস্ত্রের প্রথম চৈনিক অনুবাদক ছিলেন এবং মহাধর্মরক্ষিত যিনি মহাবংশ অনুযারে (অধ্যায় ২০২১) ৩০০০০ বৌদ্ধ ভিক্ষুকে নেতৃত্ব দিয়ে গ্রীক নগরী আলাসান্দ্রা (ককেশাসের আলেজান্দ্রিয় বর্তমান আফগানিস্তানের কাবুলের প্রায় ১৫০ কিমি উত্তরে) থেকে অনুরাধাপুরের মহাস্তূপের উৎসর্গের সময় নিয়ে গিয়েছিলেন। গ্রীক ব্যাক্ট্রিয় রাজা প্রথম মিনান্দার (পালি মিলিন্দ) যিনি ১৬৫ স্ত্রী. পূর্ব থেকে ১৩৫ খ্রী. পূর্ব পর্যন্ত রাজত্ব করেছিলেন বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পঞ্হের মাধ্যমে অমর হয়ে রয়েছেন। নব বিহার নামে পরিচিত বিখ্যাত পারমিক বৌদ্ধ বিহার বহু শতাব্দী ধরে মধ্য এশিয়ার বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করেছিল। খ্রীষ্টীয় ৭ম শতকে ইসলামের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আফগানিস্তানে বৌদ্ধধর্ম দুর্বল হয়ে পড়তে শুরু করে শেষ পর্যন্ত খ্রীষ্টীয় একাদশ শতকে গজনবিদদের হাতে আফগানিস্তানের বৌদ্ধধর্মের পতন ঘটে। বহু শত বছর ধরে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অনেক সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবর্তন অনুষ্ঠিত হয়েছে। মধ্য এশীয়া, দক্ষিণ এশীয়া ও মধ্য এশীয় ষংস্কৃতির মধ্যস্থলে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং বিখ্যাত রেশম পথ (যেটি পূর্ব এশীয়, ভূমধ্যসাগরীয় এবং মধ্যবর্তী সভ্যতাগুলিকে সংযুক্ত করেছে) স্থানীয় ঐতিহাসক সাংস্কৃতিক বিকাশের প্রধান চালিকাশক্তি। একটি অন্যতম প্রধান প্রভাব ছিল আলোকজান্ডারের ঐ অঞ্চলটি জয় করা এবং এর ফলে এলাকাটি কিছু সময়ের জন্য হেলেনীয় জগতের অন্তর্ভুক্ত হয়। ৩০৫ খ্রীষ্টাব্দে সেলুসিড সাম্রাজ্য ভারতীয় মৌর্য সাম্রাজের সঙ্গে মৈত্রীস্থাপন করে এবং এর ফলে মৌর্যরা ভারতবর্ষ থেকে বৌদ্ধধর্ম নিয়ে আসে এবং ১৮৫ খ্রীষ্টের পূর্বাব্দে ক্ষমতা হারানোর পূর্ব পর্যন্ত হিন্দুকুশ পর্বতের দক্ষিণ অংশকে নিয়ন্ত্রণ করে। আলেকজান্ডার এগুলি আর্যদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজের উপনিবেশ স্থাপন করেন কিন্তু সেলুকাস যেগুলিকে সেন্ড্রোকোটাস (চন্দ্রগুপ্ত) কে অন্তঃবিবাহ ও ৫০০টি হাতীর বিনিময়ে দান করে দিয়েছিলেন।

 স্ট্রাবো ৬৪ খ্রী. পূর্ব  -- ২৪ খ্রী. :

এই সমস্ত ঘটনাগুলি ঘটার যময়ে এই অঞ্চলের বেশীরভাগ এলাকাই স্কাইথিয়ানসহ ব্যাক্ট্রিয় ও সোগদানিয়ার অর্ন্তগত ছিল, তারপর এখানে আসে বৌদ্ধধর্ম ও সবশেষে ইসলাম। অনেক মোঠ বর্তমান আফগানিস্তানে বৌদ্ধ সংস্কৃতির প্রমাণ দেয়। গ্রীক সাংস্কৃতিক ও শৈল্পিক প্রভাব বৌদ্ধ শিল্প ও গ্রীক বৌদ্ধধর্মের মধ্যে গবেষণা করা যেতে পারে। অতিরিক্ত ঐতিহাসক  তথ্য অনুসন্ধান করা যেতে পারে আফগানিস্তানের প্রাক ইসলামিক হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে। সাসানিয় পারস্যিক রাজবংশ মুসলমানদের অধিকারে আধার ঠিক পরই (৬৫১ খ্রী.) বল্খের নব বিহার মুসলমান শাষণের অধীনে আসে। কিন্তু বিহারটি আরও অন্তত একশ বছর সক্রিয় থাকে। ৭১৫ খ্রীষ্টাব্দে বল্খের একটি অভ্যুত্থান আব্বাসিদ খলিফারা দমন করার পর বহু পারষিক বৌদ্ধ ভিক্ষু রেপম পথ বরাবর পলায়ন করে বৌদ্ধ রাজ্য খোটানে আশ্রয় নেন যেখানে একটি সম্পর্কত পূর্ব ইরানীয় ভাষা বলা হত এবং তারপর তাঁরা চীনে পাড়ি দেন। বিহারটি অধিকৃত হওয়ার পর বিহারের বংশানুক্রমিক প্রশাসক পারসিক কর্মাকিডরা বৌদ্ধধর্ম ত্যাগ করে ইষলাম ধর্মগ্রহণ করেন এবং বাগদাদের আব্বাসিদ খালিফাদের অধীনে শক্তিশালী উজিরে পরিণত হন। উজিরদের বংশের সর্বশেষজন জাফর ইবন ইয়াহিয়া আরব্য রজনীর অনেক কাহিনীর মুখ্য চরিত্র। লোককাহিনী ও জনপ্রিয় সংস্কৃতিতে জাফরকে অতীন্দ্রিয়বাদ ভূতপ্রেত তাড়ানোর বিদ্যা এবং ইসলামের এলাকার বাইরের ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বৌদ্ধধর্ম উন্মেইদদের দ্বারা আফগানিস্তানের ইসলামিক জয় ও আব্বাসিদ খালিফাদের শাসনে টিকে ছিল। আফগানিস্তানের বৌদ্ধধর্মকে ফলপ্রসুভাবে নির্মূল করেছিল সাফারিদ, গজনবিদ ও ঘুরিরা।

বামিয়ান বৌদ্ধ গ্রন্থাগার : 

বৌদ্ধ সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম প্রাচীন মহাসাংঘিক লোকোত্তরবাদের প্রাধান্য বামিয়ান এলাকায় ছিল বলে মনে হয়। চৈনিক পরিব্রাজক শুয়াং জাঙ খ্রীষ্টীয় সপ্তম শতকে আফগানিস্তানের বামিয়ানে একটি লোকোত্তরবাদী বিহারে আগমন করেছিলেন এবং যেই স্থানটি প্রত্নতান্তিত্বকদের দ্বারা আবিষ্কৃত হয়েছে। মহাযানী সূত্রগুলি সহ তালপাতা ও ভূর্জপত্রের পুঁজির সংগ্রহ স্থানটিতে আবিস্কৃত হয়েছে এবং বর্তমানে এগুলিকে Schoyen Collection এর অর্ন্তভুক্ত করা হয়েছে। কয়েকটি পুঁথি গান্ধার ভাষায় খরোষ্ঠী লিপিতে রচিত এবং অন্যান্যগুলি খরোষ্টি ভাষায় গুপ্ত লিপিতে রচিত। ঐ বিহারের সংগ্রহে যে সমস্ত পুঁথি ও তাদের খণ্ডিতাংশ তাদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে সেগুলি হল- প্রাতিমোক্ষ বিভঙ্গ (মহাসাংঘিক লোকোত্তরবাদী)(MS2382/269) মহাপরিনির্বাণ সূত্র, আগম থেকে প্রাপ্ত(MS2179/44)চমগি সূত্র, আগম থেকে প্রাপ্ত(MS2376)  সূত্র বজ্রচ্ছেদিকা প্রজ্ঞাপারমিতা সূত্র, একটি মহাযানী সূত্র(MS2385) ভৈষজ্যগিরিসূত্র, একটি মহাযান সূত্র(MS2385) শ্রীমালাদেবী সিংহনাদ সূত্র, একটি মহাযান সূত্র(MS2378) প্রবরণ সূত্র, একটি মহাযান সূত্র(MS2378) সর্বধর্মপ্রবর্তিনির্দেশ সূত্র, একটি মহাযানী সূত্র(MS2378) অজাতশত্রুকৌকৃত্য বিনোদন সূত্র, একটি মহাযানী সূত্র, (MS2378) সারিপুত্র অভিধর্ম সূত্র শাস্ত্র(MS2375/08)।

বৌদ্ধ নিদর্শন : 

 ২০১০ সালের আগষ্ট মাসে একথা বলা হয়েছে আফগানিস্তানের লগার প্রদেশের মেষ আয়নাক্তে প্রায় ৪২টি বৌদ্ধ নিদর্শন আবিষ্কৃত হয়েছে যেটি কাবুলের দক্ষিণ দিকে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকদের মতে কোন কোন বস্তু খ্রীষ্টীয় ২য় শতকের। গজনীতে কয়েকটি বৌদ্ধ প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। লোগারের বস্তুগুলির মধ্যে রয়েছে দুটি বৌদ্ধ মন্দির, বৌদ্ধ স্তুপ, ফ্রেস্কো, সোনা ও রূপার মুদ্রা ও মূল্যবান পুঁতি। যেখানে রয়েছে একটি মন্দির, স্তূপ, সুন্দর কক্ষ, ছোট ও বড় মূর্তি যাদের একটি দৈর্ঘ্য নয় মিটার ও অপরটির দৈর্ঘ্য সাত মিটার, সোনা ও কয়েকটি মুদ্রা দ্বারা অলঙ্কৃত রঙীন ফ্রেস্কো কোন কোন নিদর্শন খ্রীষ্টীয় পঞ্চম শতকের। এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যেগুলি প্রাক খ্রীষ্টীয় বা প্রাক ঐতিহাসক যুগের। এগুলিকে সংরক্ষণ করার জন্য আমাদের প্রয়োজন বিদেশী সাহায্যের এবং আরও খননকার্যের জন্য তাদের বিশেষজ্ঞের সহায়তা।

মহম্মদ নাদের রসৌলি, আফগান প্রত্নতাত্ত্বিক বিভাগ তেপ নরেঞ্জ বা তেপ এ নিরাঞ্জ হল আফগানিস্তানের কাবুলের নিকটবর্তী খ্রীষ্টীয় ৫ম ও শতকের একটি প্রত্নতাত্ত্বিক স্থল।

ইতিহাস :
১৫৯০ খ্রীষ্টাব্দে প্রকাশিত জানুয়ারি টু দ্য ওয়েষ্ট নামক চৈনিক উপন্যাসে বিহারটির প্রথম উল্লেখ পাওয়া যায়। এই উপন্যাসে বলা হয়েছে যে খ্রীষ্টীয় ৭ম শতকে ভারতবর্ষ থেকে ফেরার পথে বৌদ্ধ  ভিক্ষু তাং সাং জাং এই বিহারটিতে এসেছিলেন। এখানে উদ্ধার প্রাপ্ত মূর্তিগুলি থেকে এই অঞ্চলে তান্ত্রিক বৌদ্ধধর্ম চর্চার প্রমাণ মেলে। একথা বিশ্বাস করা হয় যে মুসলিম সৈন্যরা নবম শতকে বিহারটি ধ্বংস করে এবং সোভিয়েত আফগান যুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত বিস্তৃত ছিল। 

স্থান : 
এই স্হানটির ভিত্তি প্রথম আবিষ্কৃত হয় Afghan Archealogical   Research Institute এবং Japan's National  Institute for Cultural Propertyর এক যৌথ গবেষণায়। এই স্হানটি একটি পাহাড় বরাবর অবস্থিত এবং এর দৈর্ঘ্য ২৫০ মি। এই স্হানটি কাবুলের দক্ষিণে Kaul-e - Highgate Khan এর দক্ষিণে একটি আধুনিক থানার নীচে আবিষ্কৃত হয়েছে। বিহারটিতে পাঁচটি ক্ষুদ্র স্তূপ রয়েছে ধ্যানের জন্য এবং পাঁচটি ভোজনালয়  রয়েছে। ২০০৫ সাল থেকে Afghan  Institute of Archealogy প্রতি গ্রীষ্মে এক মাস করে স্হানটিতে খনন চালিয়ে আসছে। ২০০৮ সালে এই স্হানটিকে ঝুঁকিতে থাকা ১০০টি স্থানের তালিকাভুক্ত করা হয়েছে।

ভয় :
স্হানটির উপাদান এবং এটি উন্মুক্ত থাকার কারণে এতে ক্ষয়ের যথেষ্ট সম্ভাবনাও রয়েছে বলে মত ব্যাক্ত করেছেন প্রত্নতাত্ত্বিকগণ। এই স্হানে লিখিত ভাস্কর্য তৈরী হয়েছে বানাইতে ঠাসা কাদা দিয়ে এবং এটির ভিতরের ছাদে প্লাস্টার লেপন করা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর ইত্যাদির লুন্টনকারী, সশস্ত্র দ্বন্ধ এবং অপর্যাপ্ত তত্ত্বাবধান ইত্যাদির ফলে এই বিপদ আরও বৃদ্ধি পেয়েছে।

বামিয়ানের বুদ্ধমূর্তিগুলি খ্রীষ্টীয় পঞ্চম শতাব্দীতে তৈরী গৌতম বুদ্ধের দুটি বিশাল মূর্তি যেটি মধ্য আফগানিস্তানের হাজারজত অঞ্চলে (১৪০ মাইল) কাবুলের ২৩০কিমি উত্তর পশ্চিমে ২৫০০ মি (৮২০০ফুট) উচ্চতায় বামিয়ান উপত্যাকায় একটি পাহাড়ের পাশে খোদাই করা হয়েছিল। ৫০৭ (ক্ষুদ্রটি) খ্রীষ্টাব্দে এবং ৫৫৪ খ্রীষ্টাব্দে (বৃহৎটি) নির্মিত হওয়া এই মূর্তিগুলি গান্ধার শিল্পের ধ্রুপদী মিশ্রিত শৈলীর প্রতিনিধিত্ব করছে। এগুলি যথাক্রমে ৩৫মি ও ৫৩টি উচ্চ (১১৫ ফুট ও ১৭৪ ফুট)। প্রধান অংশগুলি বেলেপাথরের পাথরের পাহাড় থেকে সরাসরি কেটে নেওয়া হয়েছে কিন্তু অবশিষ্ট অংশ নির্মিত হয়েছে খড় মিশ্রিত মাটি দিয়ে যার উপরে প্লাস্টার লেপন করা হয়েছে। এই প্রলেপ, যার সবটুকু সম্ভবত বহু পূর্বে উঠে গিয়েছে মুখ, হাত ও পোশাকের ভাঁজকে স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়েছে। বড়টির রং ছিল উজ্জ্বল লাল এবং ছোটটিকে বহুবর্ণে চিত্রিত করা হয়েছিল। মূর্তিগুলির ধাতুর নিম্নতর অংশ তৈরী হয়েছিল কাদা ও খড়ের মিশ্রণ দ্বারা যা দাঁড়িয়েছিল তারের কুণ্ডলীর সাহায্যে। একথা বিশ্বাস করা হয় যে তাদের মুখমণ্ডলের উপরের অংশ তৈরী হয়েছিল বিশাল কাঠের মুখোশ থেকে। ছিদ্রের যে সারি আলোকচিত্রগুলিতে দেখা যায় সেখানে কাঠের গজাল ছিল যা বাইরের প্লাস্টারটিকে স্থিতিশীল রাখত। এই মূর্তিগুলি তালিবাল সরকার মূর্তি বলে ঘোষিত হবার পর তাদের নেতা মোল্লা মহম্মদ ওমরের আদেশ ২০০১ সালের মার্চ মাসে ধ্বংস করে ফেলা হয়। পরের সপ্তাহে আমেরিকায় গমনকারী একটি প্রতিনিধিদল জানায় যে এই মূর্তিগুলিকে ধ্বংস করা হয়েছিল মূর্তিগুলিকে রক্ষার জন্য আর্ন্তজাতিক প্রতিবাদের কারণে যখন আফগানিস্তানে দুর্ভিক্ষ হচ্ছিল কিন্তু আফগান বিদেশমন্ত্রী দাবী করেন যে ঐ ধ্বংস কার্যের কারণ ছিল কেবলমাত্র মুসলমানদের ধর্মীয় মূর্তিপুজা বিরোধিতা। আর্ন্তজাতিক মতামত কঠোরভাবে বুদ্ধমূর্তিগুলিকে ধ্বংসর নিন্দা করেছিল। 

বামিয়ান হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে চলে যাওয়া রেশম পথের উপর বামিয়ান উপত্যকায় অবস্থিত। ঐতিহাসিকভাবে রেশম পথ হল একটি ক্যারাভান পথ যা চীনের বাজারকে পাশ্চাত্য জগতের সঙ্গে যুক্ত করেছে। এখানে বহু বিহার ছিল এবং এটি ধর্ম দর্শন ও শিল্পকলার একটি সমৃদ্ধশালী কেন্দ্র ছিল। বামিয়ান পাহাড়ে খোদাই করা ছোট ছোট গুহায় ভিক্ষুরা বসবাস করতেন। অধিকাংশ ভিক্ষুই তাঁর গুহাগুলিকে ধর্মীয় উজ্জ্বল রঙের চিত্রদ্বারা অলঙ্কৃত করেছিলেন। খ্রীষ্টীয় দ্বিতীয় শতক থেকে খ্রীষ্টীয় সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে মুসলমান আক্রমণ পর্যন্ত এটি একটি বৌদ্ধ ধর্মস্থান ছিল। নবম শতকে মুসলমান সাফারিদদের দ্বারা বিজিত হওয়ার আগে পর্যন্ত বামিয়ান গান্ধার সংস্কৃতির অংশীদার ছিল।

মূর্তিগুলির বিভিন্ন মুদ্রা থেকে সনাক্ত করা যম্ভব হয়েছে যে সবচেয়ে প্রধান দুটি মূর্তি হল বুদ্ধ বৈরোচন ও বুদ্ধ শাক্যমুনির ভাস্কর্য। যে বুদ্ধটি 'সলসল' নামে জনপ্রিয় যেটি ৫৩টি উঁচু এবং শামামা নামে বুদ্ধটি ৩৫টি উঁচু যে কুলুঙ্গিগুলিতে মূর্তিগুলি ছিল নীচ থেকে উপরে যেগুলির উচ্চতা যথাক্রমে ৫৮মি ও ৩৮ মি। ২০০১ সালে ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে এগুলি ছিল দন্ডায়মান বুদ্ধমূর্তির বৃহত্তম উদাহরণ (অষ্টম শতকের লেশান জায়ান্ট বুদ্ধমূর্তিটি উচ্চতর, কিন্তু মূর্তিটি উপবিষ্ট অবস্থায় রয়েছে। ১৮২ মিটার (৫৯৭ ফুট) উঁচু ঐক্য স্ট্যাচুলুসান প্রদেশের Folushan Scenic Area র The spring Temple Buddha র (১২৮ মি ৪২০ ফুট) রেকর্ড ভেঙে পৃথিবীর সর্বোচ্চ মূর্তির মর্যাদা লাভ করেছে। বামিয়ান বুদ্ধ ধ্বংসের অব্যবহিত পরই Spring Temple Buddha নির্মাণের কথা ঘোষণা করা হয়েছিল এবং চীন আফগানিস্তানের বৌদ্ধ ঐতিহ্যের পরিকল্পনামাফিক ধ্বংসের নিন্দা করেছে।

একথা বিশ্বাস করা হয় যে বিশাল বুদ্ধমূর্তিগুলি খ্রীষ্টীয় তৃতীয় থেকে ষষ্ঠ শতকের মধ্যে বামিয়ানের পাহাড়ে খোদাই করা হয়েছিল যদিও ৩৮মি বুদ্ধ মূর্তিটি সহ পূর্ব দিকের গুহা চত্বর খ্রীষ্টীয় তৃতীয় থেকে চতুর্থ শতকের মধ্যে নির্মিত হয়েছিল। একথা বিশ্বাস করা হয় ৫৫ মি বুদ্ধমূর্তিটি খ্রীষ্টীয় ৫ম থেকে ৬ষ্ঠ শতকে নির্মিত। ঐতিহাসক দলিল থেকে জানা যায় যে প্রতি বছর সেখানে উৎসবে বহু মানুষ আসত এবং বিশাল মূর্তিগুলির সামনে পূজা দেওয়া হত। সম্ভবত এগুলি ছিল এই এলাকায় সবচেয়ে বিখ্যাত দিকচিহ্ন এবং বামিয়ান উপত্যাকায় পার্শ্ববর্তী অঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডল ও প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বরাবর এই অঞ্চলটি UNESCO র World Heritage Site এর মর্যাদা দেওয়া হয়েছে। সময়ের যঙ্গে সঙ্গে এটি বিবর্ণ হয়ে গিয়েছে। চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী ৬৩০ খ্রীষ্টাব্দের ৩০ এপ্রিল এই স্থানটিতে এসেছিলেন এবং তা থাং শু চু চি তে বামিয়ানে দশটি বৌদ্ধ বিহার ও এক হাজারের ও বেশী ভিক্ষু যুক্ত একটি সমৃদ্ধশীল বৌদ্ধ কেন্দ্র বলে বর্ণনা করেছেন। তিনি অলঙ্কৃত (Wrigging 1995) অত্যন্ত কৌতূহলজনকভাবে শুয়াং জাঙ আরো একটি আরও বৃহত্তর অর্ধশায়িত বুদ্ধমূর্তির কথা উল্লেখ করেছেন। বামিয়ান শৈলীতে একটি বিশাল উপবিষ্ট বুদ্ধমূর্তি চীনের কাং সু প্রদেশের পিং লিং মন্দিরে এখনও রয়েছে। বামিয়ান, বুদ্ধমূর্তির ধ্বংস অত্যাচারের একটি প্রতীকে, পরিণত হয় এবং ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বর্তমানে অধিকাংশ আফগান মুসলমান হওয়া সত্ত্বেও তারা তাদের অতীতকে আঁকড়ে ধরে ছিল এবং অনেক আফগান এই ধ্বংসে সন্ত্রস্ত ও স্তম্ভিত হয়ে পড়েছিল। 

১২২১ খ্রী. চেঙ্গিস খানের আগমনের সঙ্গে সঙ্গে 'বামিয়ান'এ এক ভয়ানক বিপর্যয় নেমে আসে। তবে, মূর্তিগুলি রক্ষা পায়। ১৫২৮ সালের সেপ্টেম্বর বাবর লিখছেন তিনি দুটি মূর্তিকেই ধ্বংসের নির্দেশ দিয়েছেন। পরবর্তীকালে মোঘল সম্রাট আওরঙ্গজেব ভারী কামান বর্ষণ করে মূর্তিগুলিকে ধ্বংস করতে চেয়েছিলেন। বানিয়ান বুদ্ধমূর্তিগুলিকে ধ্বংস করার আরেকবার চেষ্টা করেছিলেন অষ্টাদশ শতকের পারস্যরাজ নাদের আফসার সেগুলির দিকে কামান বর্ষণ করে। বিশাল মূর্তিগুলি যাদের স্থান পুরুষ ঘালসাল (জগতের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হয়) এবং নারী শামামা (রাজমাতা) বলত অতীতের ইসলামিক লেখকদের কল্পনাকে উদ্দীপিত করতে সফল হয়েছে। মধ্যযুগের তুর্কী শাসনে বৃহত্তর মূর্তিটি মন্দ দৈত্য সালসালরূপে পুনরাবির্ভূত হয়েছে। ঐ এলাকায় শিয়া হাজরার বিদ্রোহ দমন করতে এসে আফগান রাজা আবদুর রহমান খান এক সামরিক অভিযানে মূর্তিটির মুখ ধ্বংস করে দেন। ১৮৪৭ সালে দারাউ নামে একজন ফরাসী মূর্তিটির ছবি তোলেন।

বর্তমান আফগান গৃহযুদ্ধের সময় বুদ্ধ মূর্তিগুলির চারপাশের এলাকা নর্দাণ এলায়েন্সের একটি অংশ হিজবওয়াদাত মিলিশিয়ার অর্ন্তগত ছিল যা সেই সময় গোড়া মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তালিবানের সঙ্গে যুদ্ধ করছিল। ১৯৯৮ সালের আগষ্ট মাসে তালিবানরা মাজার ই শরিফ উদ্ধার করার পর বামিয়ান উপত্যাকা সম্পূর্ণভাবে তালিবানদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ে। সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ শহরটি তালিবান দ্বারা সম্পূর্ণভাবে অধিকৃত হয়। সেই সময়ে আফগান জনগণকে 'ক্লান্ত উপবাসী', বলে বর্ণনা করা হয়েছে।

ঐ এলাকায় দায়িত্বপ্রাপ্ত তালিবান কমান্ডার আবদুল ওয়াহাদ উপত্যাকাটি অধিকার করার পূর্বেই বুদ্ধমূর্তিগুলিকে ধ্বংস করার ইচ্ছা ঘোষণা করেছেন। ওয়াহেদ বিস্ফোরক দেওয়ার জন্য বুদ্ধ মূর্তিগুলির মাথায় ড্রিল করেছিলেন। কিন্তু স্থানীয় গভর্ণর ও সর্বোচ্চ নেতা মুহম্মদ ওমরের প্রত্যক্ষ আদেশের ফলে তিনি এই বিষয়ে আর কোন পদক্ষেপ নিতে পারেন নি যদিও বড় বুদ্ধ মূর্তিটি মাথায় টায়ার পোড়ানো হয়েছিল। ১৯৯৯ সালের জুলাই মাসে মোল্লা মুহম্মদ ওমর বামিয়ান বুদ্ধমূর্তিগুলি সংরক্ষণের জন্য একটি আদেশনামা জারী করেছিলেন। যেহেতু আফগানিস্তানে আর কোন বৌদ্ধ জনগোষ্ঠী নেই এবং ঐ মূর্তিগুলি আর পূজিত হয় না, তাই তিনি যোগ করেছিলেন, 'সরকার বামিয়ান মূর্তিগুলিকে বিদেশী দর্শনার্থীদের কাছ থেকে আয়ের একটি ভবিষ্যৎ প্রধান উৎসরূপে বিবেচনা করেছিলেন। বামিয়ানের বুদ্ধমূর্তিগুলিকে তালিবানরা ধ্বংস নয় রক্ষা করবে।” ২০০০ সালের প্রথম দিকে স্থানীয় তালিবানরা বুদ্ধমূর্তিগুলির বধিঅংশের উপরের নিকাশীনালার পূর্ণনির্মাণের জন্য রাষ্ট্র সংঘের সহায়তা চায়।

২০০১ সালের ২৭ ফেব্রুয়ারী ঘোষিত হওয়া মূর্তিগুলিকে ধ্বংস করার জন্য তালিবানদের ইচ্ছার ফলে আর্ন্তজাতিক ক্ষেত্রে আতঙ্ক ও প্রতিবাদের ঢেউ ওঠে। UNESCOর ডিরেক্টর জেনারেল কোইচিরো মাতসুরার মতে Organsation of the Islamic Conference-এর ৫৪টি সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূতদের একটি সভা অনুষ্ঠিত হয়। পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমীরশাহী যে তিনটি দেশ সরকারীভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে তারা সহ সংগঠনের সবকটি দেশ সৌধগুলিকে নিষ্কৃতি দেবার জন্য প্রতিবাদে যোগ দেয়। সৌদি আরব এবং পরে সংযুক্ত আরব আমীরশাহী ধ্বংস কার্যটিকে 'বর্বর' আখ্যা দিয়ে নিন্দা করে। যদিও ভারত কখনও আফগানিস্তানে তালিবানি শাসকদের স্বীকৃতি দেয়নি তবু নতুন দিল্লী সবকটি বস্তুকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করার প্রস্তাব দেয়। যেখানে এগুলি সমস্ত মানুষের জন্য সংরক্ষিত হবে। তবে তালিবান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মুসারফ এই ধ্বংস প্রতিরোধ করার জন্য মইনুদ্দিন হায়দারকে কাবুলে পাঠান এবং যুক্তিতে যে ঐ কাজটি ছিল ইসলামিক এবং যার কোন দৃষ্টান্ত পূর্বে ছিল না। তালিবান মন্ত্রী আবদুল সালাফ জেফের মতে, ইউনেস্কো প্রস্তাবিত ধ্বংসের বিরোধিতা করে তালিবান সরকারকে ৩৬টি চিঠি লিখেছে। তিনি একথা জোর দিয়ে বলেছেন যে চৈনিক, জাপানী ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা মূর্তিগুলিকে ধ্বংস না করার পক্ষে সবচেয়ে জোরদার সওয়াল করেছেন। বিশেষত জাপানীরা এই সমস্যাটির সমাধানের জন্য বিভিন্ন ধরণের বহু প্রস্তাব পেশ করেছেন যেমন মূর্তিদুটিকে জাপানে স্থানান্তরিত করা, মূর্তিগুলিকে দৃষ্টি থেকে আড়ালে রাখা এবং অর্থদান। তুর্কীস্তান ইসলামিক পার্টির পত্রিকা ইসলামিক তুর্কীস্তানে বৌদ্ধধর্ম সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং অরিথামী জাপান সরকারের মূর্তিগুলির ধ্বংসাবশেষ সংরক্ষণের প্রচেষ্টা সত্ত্বে ও সেগুলির ধ্বংসের বর্ণনা দেওয়া হয়েছে।  দলাইমালা মন্তব্য করেছেন তিনি গভীর দুশ্চিন্তাগ্রস্ত। রোমে একটি বিলে প্রেস বিবৃতিতে ভূতপূর্ব আফগান রাজা মহম্মদ জাহির খা ঘোষণাটির নিন্দা করেছেন এবং এটিকে আফগান জনগণের জাতীয় ও ঐতিহাসিক স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়েছেন। জামারইয়ালজি তারাজি যিনি ১৯৭০ এর দশকে আফগানিস্তানের প্রধান প্রত্নতাত্ত্বিক ছিলেন তিনি বুদ্ধমূর্তি ধ্বংসের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। আবদুল সালাম জাইফের মতে বুদ্ধ মূর্তিগুলিকে ধ্বংস করার চূড়ান্ত আদেশ দান করেছিলেন শুভের প্রচার অশুভের প্রতিরোধ মন্ত্রনালয়ের মন্ত্রী আবদুল ওয়ালি।

২০০১ সালের ২ মার্চ থেকে শুরু করে মূর্তিগুলিকে কয়েক সপ্তাহ ধরে ডিনামাইট দ্বারা ধ্বংস করা হয়। এই ধ্বংস প্রক্রিয়াটি চালানো হয় কয়েকটি পর্যায়ে। প্রথম দিকে বিমানধ্বংসী বন্দুক ও কামান ব্যবহার করে কয়েকদিন ধরে মূর্তিটির দিকে গুলি ছোঁড়া হয়। তালিবান তথ্য মন্ত্রী এই কথা বলে আফনোস করেছেন, "ধ্বংস করার এই কাজটি মানুষ যতটা সহজ ভাবে ততটা সহজ নয়। যেহেতু দুটি মূর্তিকেই একটি পাহাড়ের মধ্যে খোদাই করা হয়েছে তাই এগুলিকে গুলি করে ধবংস করা সম্ভব নয়। পরে তালিবানরা কুলুঙ্গিগুলির নীচে ট্যাঙ্ক বিধ্বংসী মাইন পুঁতে রাখে যাতে করে কামানের গোলার আঘাতে পাথরের টুকরো ভেঙে পড়ে, এছাড়াও মূর্তিগুলি মাইন থেকে বের হওয়া ফণা থেকে আরো বেশী ধ্বংসকারী আঘাত লাভ করবে। শেষ দিকে তালিবানরা বুদ্ধের পর্বতের  মধ্যেও বিস্ফোরক স্থাপন করে। একটি বিস্ফোরণ একটি বুদ্ধের মুখ ধ্বংস করতে ব্যর্থ হওয়ার পর একটি রকেট ছোঁড়া হয় যা পাথরের মাথার ধ্বংসাবশেষে একটি ছিদ্র রেখে যায়। একটি সাক্ষাৎকারে তালিবানদের সর্বাধিনায়ক মোল্লা ওমর মূর্তিগুলিকে ধ্বংস করার একটি আপাত ব্যাখ্যা দান করেন।

"আমি বামিয়ান বুদ্ধগুলিকে ধ্বংস করতে চাইনি। প্রকৃতপক্ষে, কয়েকজন বিদেশী আমার কাছে এসে বলেছিল যে তারা বামিয়ান বুদ্ধগুলিকে মেরামত করতে চায় যেগুলি বৃষ্টিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি আমাকে মানসিকভাবে আহত করে। আমি ভাবলাম যে এই নির্বোধ ব্যক্তিগুলির জীবন্ত মানুষ সম্পর্কে কোন পরোয়া নেই সেই সমস্ত আফগানরা যারা ক্ষুধায় মারা যাচ্ছে, কিন্তু তাদের যত চিন্তা বুদ্ধমূর্তিগুলির মত প্রাণহীন বস্তু নিয়ে। এটি অত্যন্ত নিন্দাজনক। সেইজন্য আমি মূর্তিগুলিকে ধ্বংস করার আদেশ দিয়েছিলাম। তারা যদি মানুষের জন্য কাজ করার জন্য আসত তাহলে আমি মূর্তিগুলিকে ধ্বংসের আদেশ দিতাম না।

ক্ষুধার জ্বালা প্রত্যক্ষ ও  পরোক্ষ ভাবে তালিবানের সর্বাধিনায়ক মোল্লা ওমর ও তার সহযোগী তথাকথিত মিত্র, এখন সেই দেশের অবস্থা কেমন, নারী শিশু সকলের, ধর্মের দোহাই দিয়ে দেশ ধ্বংসকারী তারাই। তারা যদি সেগুলোর রক্ষণাবেক্ষণ করত প্রচুর পর্যটক আসত, তাহলে ক্ষুধা ও দারিদ্র তাদের স্পর্শ করতো না, কি আছে ঐই দেশে যা ছিল দীর্ঘ ১০বছর উগ্র  মৌলবাদের কারণে সব শেষ। 

২০০১ সালের ৬ মার্চ 'দি টাইমস মোল্লা মহম্মদ ওমরকে উদ্ধৃত করে লেখে, "মুসলমানদের মূর্তি ধ্বংস করার জন্য গর্বিত হওয়া উচিত। আমাদের এগুলিকে ধ্বংস করা আল্লাকে প্রশংসা করার সামিল।" জাপানের মাইনিচি সিমভূমকে দেওয়া ১৩ মার্চের এক সাক্ষাৎকারে আফগান পররাষ্ট্রমন্ত্রী ওয়াকিল আহমেদ মুটাওয়াকেল বলেন যে ধ্বংসকার্যটি আর যাইহোক অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য আর্ন্তজাতিক মানবগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ নয়, "আমরা মূর্তিগুলিকে ধ্বংস করছি ইসলামিক নিয়ম অনুসরণ করে এবং এটি বিশুদ্ধ নিয়মের বিষয়।" উগ্র গোড়ামি মৌলবাদের কারণে ইসলামী অস্তিত্ব বিপন্ন হতে আর বেশি দেরী নেই। তালিবান শাসকদের ধর্মীয় মন্ত্রনালয়ের জারী করা এক বিজ্ঞপ্তিতে ইসলামিক আইন অনুসারে এই ধ্বংসকার্যকে বৈধ বলে দাবী করা হয়েছে।

২০০১ সালের ১৮ মার্চ নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানায় যে একটি বিদেশী প্রতিনিধিদল প্রাচীন শিল্পকলার সংরক্ষণে অর্থদান করতে চাওয়ার পর ক্ষিপ্ত হয়ে ইসলামিক সরকার মূর্তিগুলি ধ্বংসের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে যে অন্য প্রতিবেদনে বলা হয়েছে বিষয়টি নিয়ে কয়েকমাস আলোচনা করেছেন, এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে মূর্তিগুলি ইসলাম বর্হিভূত এবং এগুলিকে ধ্বংস করে ফেলতে হবে।"

তারপর তালিবানদের রাষ্ট্রদূত সৈয়দ রহমতুল্লা হাসেমি বলেন যে ঐ মূর্তিগুলিকে ধ্বংস করা হয়েছিল পণ্ডিতদের একটি কাউন্সিল দ্বারা যখন একজন সুইডিম সৌধ বিশেষজ্ঞ মূর্তিগুলির মাথা সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছিলেন। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে হাসিমি মন্তব্য করেছেন "যখন আফগানদের প্রধান পরিষদ তাঁদের মূর্তিটি মোরামতের পরিবর্তে শিশুদের খাদ্যের জন্য অর্থ সাহায্য করার অনুরোধ জানিয়েছিলেন তখন তাঁরা তা করতে অস্বীকার করে বলেছিলেন, "না, অর্থ হচ্ছে কেবল মূর্তিগুলির জন্য, শিশুদের জন্য নয়।” তখনই তারা মূর্তিগুলিকে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে তিনি জাদুঘরটির এই দাবী সম্পর্কে কোন মন্তব্য করেননি যে তারা বুদ্ধ মূর্তিগুলিকে কিনতে চেয়েছিল এবং যে অর্থ শিশুদের খাবার কেনার কাজে ব্যয় করা যেত। রহমতুল্লা হাসমি মার্কিন নিষেজ্ঞার উল্লেখ করে আরও বলেন, "যদি আমরা ঐ মূর্তিগুলিকে ধ্বংস করতে চাইতাম আমরা সেটা তিন বছর আগেই করতে পারতাম, আমাদের ধর্মে যদি কোন কিছু ক্ষতিকর না হয়, তাহলে সেটাকে ছেড়ে দিই। পাশের বাড়ির শিশুটি যদি অপুষ্টিতে মারা যায় তখন যদি বুদ্ধমূর্তির জন্য অর্থ আসে তাহলে সেটি ক্ষতিকর হয় এবং সেটিকে আমরা ধ্বংস করে ফেলি। এই অদ্ভুত গোড়ামিই তাদের ধ্বংসের বীজ পুঁতেছে।

জার্মানীর আন্তসাংস্কৃতিক অধ্যয়ন কেন্দ্রের ঐতিহ্য বিশেষজ্ঞ মাইকেল ফসলার আর্ন্তজানিক জনমতের প্রতিবাদ সত্ত্বেও বামিয়ান বুদ্ধগুলিকে ধ্বংস করাকে 'সাংস্কৃতিক ঐতিহ্য' এর বিশ্বজোড়া ধারণার বিরুদ্ধে তালিবানদের আঘাত বলে বর্ণনা করেছেন। ইউন্সেকোর মহাসচিব কইচিরো মাৎসুরা বলেছেন এই ধ্বংসকার্য 'সংস্কৃতির উপর অপরাধ সেই সমস্ত সাংস্কৃতির সম্পদের শীতল ও হিসেবী ধ্বংস প্রত্যক্ষ করা নিন্দনীয় যেগুলি আফগান মানুষ এবং অবশ্যই সমগ্র মানবতার ঐতিহ্যস্বরূপ। তালিবান বিরোধী শক্তির নেতা আহমদ শাহ মামুদ ও এই ধ্বংসকার্যের নিন্দা করেছেন।

২০০২ সালের Voice of America-র সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় একজন অসামরিক ব্যক্তি মন্তব্য করেছেন যে তাঁকে ও আরও কয়েকজন স্থানীয় মানুষকে মূর্তিগুলিকে ধ্বংস করার কাজে সাহায্য করতে বাধ্য করা হয়। তিনি আরও দাবী করেছেন পাকিস্তানী ও আরবী ইঞ্জিনিয়াররা এই ধ্বংসকার্যে যুক্ত রয়েছেন। একথায় বলা হয়েছে যে এই ধ্বংসকার্য চলার সময়ে মোল্লা ওমর মন্তব্য করেছেন, "তোমরা কেন অভিযোগ করছ? আমরা তো কেবল পাথরের সঙ্গে যুদ্ধ করছি। টাইম পত্রিকার একজন লেখক জানিয়েছেন যে কোরাণ অন্য ধর্মের মূর্তি ধ্বংস করাকে অনুমোদন করে না, এবং ইসলামের শিক্ষা তালিবানদের কাজকে সমর্থন করে না। যদিও দুটি বিশাল বুদ্ধকে ধ্বংস করা হয়েছে তাদের রূপরেখা এবং ককেটি বৈশিষ্ট্য এখনও সনাক্ত করা যাচ্ছে। পর্যটকদের পক্ষে ভিক্ষুদের গুহা এবং তাদের সংযোগকারী পথগুলিকে ভ্রমণ করা এখনও সম্ভব। তালিবান যুদ্ধের পর আফগানিস্তানের পূর্নগঠনের আর্ন্তজাতিক প্রচেষ্টার অংশ হিসেবে জাপান সরকার এবং অন্যান্য সংগঠন যেমন সুইজারল্যাণ্ডের বুবেরনভের আফগানিস্তান ইনস্টিটিউট এবং জুরিখের ETH সম্ভবত ভেঙে যাওয়া অংশগুলিকে পুর্ননির্মাণ এবং প্রয়োজন হলে নতুন উপাদান সংযোজনের মাধ্যমে দুটি বৃহৎ বুদ্ধমূর্তির মেরামতের চেষ্টা করছে। বামিয়ানের স্থানীয় বাসিন্দারাও মূর্তিদুটির মেরামতির ক্ষেত্রে তাদের সমর্থন প্রকাশ করেছে।

২০০২ সালের পরবর্তী ঘটনাবলী:

২০০২ সালের এপ্রিল মাসে আফগানিস্তানের নেতা হামিদ কার জাই ঐ ধ্বংসকার্যটিকে 'জাতীয় বিপর্যয়' বলে বর্ণনা করে বুদ্ধমূর্তিগুলিকে পুর্ণনির্মাণের শপথ গ্রহণ করেছেন। পরে তিনি পুর্ণনির্মাণকে একটি 'সাংস্কৃতিক বাধ্যবাধকতা' বলে মন্তব্য করেছেন।

২০০৫ সালের সেপ্টেম্বর মাসে মাওলায়ি মহম্মদ ইসলাম মহম্মদী যিনি মূর্তিগুলি ধ্বংসের সময় বামিয়ান প্রদেশের তালিবান গর্ভণর ছিলেন এবং যাতে ঐ ধ্বংসকার্যের জন্য বহু মানুষ দায়ী করে থাকেন আফগান সংসদে নির্বাচিত হন। তিনি বুদ্ধ মূর্তিগুলি ধ্বংসের জন্য তালিবানের উপর আল কায়দার প্রভাবকে দায়ী করে। ২০০৭ সালে কাবুলে তিনি খুন হন।

সুইস চলচিত্র নির্মাতা ক্রিশ্চিয়ান ফ্রেই মূর্তিগুলি তাদের ধ্বংস নিয়ে তৈরী হওয়া বিতর্ক নিয়ে বিশালাকৃতি বুদ্ধগুলি (২০০৬ সালের মার্চে মুক্তিপ্রাপ্ত) নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। স্থানীয় আফগানদের এই সাক্ষ্য প্রমাণ করে যে ওসামা বিন লাদেন বুদ্ধ মূর্তিগুলি ধ্বংসের আদেশ দিয়েছিলেন এবং প্রথমদিকে মোল্লা ওমর এবং বামিয়ানের আফগানরা এর বিরোধিতা করেছিলেন 'একটি আফগান শীত' নামের একটি উপন্যাস বুদ্ধ মূর্তিগুলি ধ্বংস ও বিশ্বের জনগোষ্ঠীর উপর তার প্রভাব সম্পর্কে একটি কাল্পনিক বিবরণ পেশ করেছে।

২০০২ সাল থেকে ঐ স্থানটিতে মেরামতি ও স্থিতিশীলতার জন্য আর্ন্তজাতিক অর্থ সাহায্য এসেছে। এখনও মূর্তিটির অধিকৃত থাকা কাঠামোতে আরো বেশী মনোযোগ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে অবশিষ্ট অংশগুলির সাহায্যে মূর্তিগুলির আংশিক পুর্ণনির্মাণ করা সম্ভব হবে। ২০০৯ সালে ICOMOS আরও সংরক্ষণ ও স্থিতিশীলতার জন্য কাঠামোটি চারপাশে ভারা বাঁধা হয়েছে। তবে এখনও অনেক গুরুতর ও নিরাপত্তা সম্পর্কিত বিষয় রয়েছে এবং বুদ্ধগুলি এখনও বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে।

২০০৬ সালের গ্রীষ্মে আফগান কর্তৃপক্ষ মূর্তিগুলির পুর্ণনির্মাণের নির্ঘন্ট নিয়ে চিন্তা করছিলেন। যখন তারা আফগান সরকার ও আর্ন্তজাতিক জনমতের উপর সেগুলি কখন পূর্ণনির্মিত হবে তার জন্য নির্ভর করছিলেন তখন ১.৩ মিলিয়ন ডলারের একটি ইউনেস্কো শোষিত প্রকল্প মঞ্জুর হয় যার উদ্দেশ্য ছিল কাদা ও প্লাস্টাকের ডেলা সরিয়ে ফেলা এবং মূর্তিগুলিকে জল ইত্যাদি থেকে রক্ষা করা। বামিয়াণের বৌদ্ধ ধ্বংসাবশেষ World Monuments Fund দ্বারা প্রকাশিত ২০০৪-এর ১০০টি বিপন্ন স্থানের তালিকার অন্তর্ভক্ত  হয়েছে। ২০১৩ সালে ICOMOS-এর জার্মান শাখা ক্ষুদ্র বুদ্ধের পায়ের অংশটি পূর্ণনির্মাণ করেছে লোহার বড়, ইঁট এবং কংক্রিট দিয়ে। ইউনেস্কোর আদেশ বলে আরও কাজ এই কারণে বন্ধ থাকে যে কাজটি করা হয়েছিল ঐ প্রতিষ্ঠানটিকে না জানিয়ে এবং তাদের অনুমোদন ছাড়া এই প্রচেষ্টা ছিল ঐ প্রতিষ্ঠানটির পূর্ণনির্মাণের জন্য খাঁটি উপাদান ব্যবহারের নীতির বিরোধী এবং কাজটি করা হয়েছিল অনুমানের ভিত্তিতে।

আবিস্কার গুহাচিত্র ২০০৮

বুদ্ধমূর্তিগুলির ধ্বংসের পর ৫০টি গুহা প্রকাশিত হয়েছে। ১২টি গুহায় গুহাচিত্র আবিস্কৃত হয়েছে। ২০০৪ সালের ডিসেম্বর মাসে গবেষকদের একটি আর্ন্তজাতিক দল তাদের বামিয়ানের মূর্তিগুলির নীচে পাওয়া খড়ের তন্তুর তেজস্ক্রিয় আইসোটোপের বিশ্লেষণের উদাহরণ দিয়ে বলেছেন যে বামিয়ানের চিত্রগুলি অঙ্কিত হয়েছিল ৬ষ্ঠ থেকে ৮ম শতকের মধ্যে নয়, পঞ্চম থেকে নবম শতকের মধ্যে। একথা বিশ্বাস করা হয় যে চিত্রগুলি সেইসমস্ত শিল্পীরা অঙ্কনে করেছিলেন যারা চীন ও পাশ্চাত্যের মধ্যে সংযোজকারী রেশমপথের উপর দিয়ে চলাফেরা করতেন।

জাপানের Tokyo Research Institute for Cultural Properties, ফ্রান্সের The Centre of Research and Restoration of the French Museums, মার্কিন যুক্তরাষ্ট্রের Consernation Institute, যবেং ফ্রান্সের গ্রেনোবলের European Synchrotron Radiation Farility (ESRF) চিত্রগুলির নমুনা বিশ্লেষণ করেছেন প্রধানত যেগুলি ১ মিমি পরিধির থেকে কম। (তাঁরা আবিষ্কার করেছিলেন যে রংগুলিতে সিঁদুর (লাল মারকারি সালফাইড), এবং শ্বেত সীসা (লেড কার্বোনেট) রয়েছে)। এগুলিকে মেশান হয়েছিল বিভিন্ন বাঁধাইকারীর সঙ্গে যেমন প্রাকৃতিক রজন, আধা (সম্ভবত পশুর চামড়ার আঠা বা ডিম) এবং তেল যেগুলি সম্ভবত আখরোট বা পোস্ত থেকে পাওয়া গিয়েছে। বিশেষত গবেষকরা গুহাচিত্র থেকে তেল শুকনো করা আবিষ্কার করেছেন যেখানে বুদ্ধ দেখা যাচ্ছে সিঁদুর রঙের পোশাক পরে তালপাতা ও কল্পকাহিনীর প্রাণীদের মধ্যে পদ্মাসনে বসে রয়েছেন খ্রীষ্টীয় সপ্তম শতকের মাঝামাঝি চিত্রিত হয়েছে। একথা বিশ্বাস করা হয় যে এটি তৈল রঙের প্রাচীনতম জ্ঞাত অস্তিত্বহীন নির্দশন যেটি ইউরোপীয় তৈল চিত্রের ছয় শতাব্দী আগেকার। এই আবিষ্কার ইরাণ, চীন, পাকিস্তা, তুরষ্ক ও ভারতবর্ষের প্রাচীন ধ্বংসাবশেষের চিত্রে পুর্ণমূল্যায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

রঙের স্তরের নীচে তেল আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা শুয়াং জাঙ দ্বারা অনুদিত মূল প্রতীত্যসমুৎপাদ সূত্রের প্রাথমিক বিভাগের অনুবাদটি খুঁজে পেয়েছেন যেখানে বৌদ্ধধর্মের মূল বিশ্বাসটি প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে সমস্ত বস্তুই ক্ষণস্থায়ী।

আরেকটি বিশালাকৃতি মূর্তি আবিষ্কৃত হয়েছে:

২০০৮ সালের ৮ সেপ্টেম্বর ঐ স্থানে একটি কিংবদন্তীর ৩০০ মিটার উঁচু মূর্তি আবিস্কারের চেষ্টার সময়ে ১৯ মি উঁচু একটি অর্ধশায়িত বুদ্ধমূর্তি আবিষ্কৃত হয়েছে এবং এই ভঙ্গি মাটি বুদ্ধের পরিনির্বাণের প্রতিনিধিত্ব করছে।

পূর্ণগঠন, সতর্কতা মুদ্রণ ২০১৭

আফগানিস্তানের সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত UNESCO এর বিশেষজ্ঞ কার্যকরী কমিটি দুটি মূর্তির বিষয়ে কী করণীয় সে সম্পর্কে ২০১১ সালের ৩-৪ মার্চ প্যারিসে একটি সভা আহ্বান করে। Technical University Munich এর গবেষক Erun Emmerling এর মতেছোট মূর্তিটিকে জৈব সিলিকল যৌগ ব্যবহার করে সংস্কার করা যাবে। বামিয়ান স্থানটির সুরক্ষার জন্য প্যারিসের সম্মেলন থেকে ৩৯টি সুপারিশ জারী করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে বুদ্ধগুলির ধ্বংসের সৌধ হিসেবে পশ্চিমের কুলুঙ্গীটিকে শূন্য রাখা, পূর্বদিকের বুদ্ধটির পুর্ণনির্মাণ সম্ভবপরতা সম্পর্কে সমীক্ষা করা একটি কেন্দ্রীয় যাদুঘর এবং আরও ছোট ছোট যাদুঘর নির্মাণ করা। Anastylosis প্রক্রিয়া ব্যবহার করে কাজ শুরু হয়ে গিয়েছে যেখানে মূল উপাদানকে আধুনিক উপাদানের সঙ্গে মেশান হয়েছে। এই সংস্কার কার্যের জন্য যুক্ত জার্মান শিল্প ঐতিহাসিক এবং ভাস্কর Bert Praxenthaler এর মতে অনুমান করা সম্ভব। গুহা এবং বুদ্ধ সংস্কারের জন্য স্থানীয় মানুষদের পাথর খোদাইকারী হিসেবে প্রশিক্ষণ দিতে এবং নিয়োগ করতে হয়েছে। এই প্রকল্পটি যার উদ্দেশ্য ঐ এলাকায় পর্যটনকে উৎসাহিত করাও সংগঠিত হচ্ছে UNESCO and ICOMOS দ্বারা।

এই কাজটির কিছু সমালোচনাও হয়েছে। মানবাধিকার কর্মী আবদুল্লা হামাদির মতে শূন্য কুলুঙ্গিগুলিকে তালিবানাকে ধর্মোন্মাদতার সৌধ হিসেবে রেখা দেওয়া উচিত এবং NPR এর প্রতিবেদন অনুসারে ঐ অর্থ ঐ অলাকার গুহ নির্মাণ ও বিদ্যুতের জন্য খরচ হলে আরো ভাল হত। তবে প্রাদেশিক শাসনকর্তা হাবিবা পারাবির মতে বুদ্ধগুলি পূর্ণনির্মিত হলে পর্যটন বৃদ্ধি পাবে এবং আশেপাশের মানুষের উন্নতি হবে।

বুদ্ধগুলির উদ্ভব: ত্রিমাত্রিক আলোক নিক্ষেপ:

১৪ বছর পর ২০১৫ সালের ৭ জুন চৈনিক দুঃসাহসিক অভিযানপ্রিয় দম্পতি জিংযু জাং এবং হং লিয়াং বুদ্ধগুলি যেখানে দাঁড়িয়েছিল সেই কুলুঙ্গিগুলিকে 3D লেজার লাইট নিক্ষেপ প্রযুক্তি দ্বারা ভর্তি করেন। এই স্থাপনের জন্য ব্যবহৃহ প্রজেক্টরটিকে যেটির দাম $ ১২০,০০০ দান করেছিলেন জিংয়ু ও হং যারা মূর্তিগুলির ধ্বংসের কারণে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন UNESCO ও আফগান সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল অনুমতি লাভের জন্য। ২০১৫ সালের ৭ জুন, রবিবার প্রায় ১৫০ জন স্থানীয় মানুষ হলোগ্রাফিক মূর্তিগুলির উন্মোচন দেখতে সমবেত হয়েছিলেন।

নকল

বামিয়ান বুদ্ধগুলির ধ্বংস সেগুলির নকল তৈরী করতে অনুপ্রাণিত করেছে। এগুলির মধ্যে নিম্নলিখিতগুলি রয়েছে ২০০১ সালে সিচুয়ানে ৩৭ মি উঁচু বুদ্ধমূর্তি ছোটটির উচ্চতাযুক্ত। এটির জন্য অর্থসরবরাহ করেছিলেন লিয়াং সিমিয়াম নামে একজন ব্যবসায়ী। তবে কোন এক অজ্ঞাত কারণে এই প্রকল্পটি পরিতক্ত হয়েছে বলে মনে হয়। শ্রীলঙ্কাতে একটি পুরোদস্তুর নকল নির্মিত হয়েছে সেটি পেরালিয়তে বর্তমনে সুনানি হোঙ্গাজ্ঞি বিহার নামে পরিচিত। মহিন্দ রাজাপক্ষের উপস্থিতিতে এটিকে ২০০৫ সালের সুনামির শিকারদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এটির জন্য অর্থ সাহায্য করেছিলেন জাপানের কিউটের হঙ্গানজি মন্দির এবং এর উদ্বোধন হয় ২০০৬ সালে। পোল্যাণ্ডে Arkady Fiedler Museum of Tolerance এ বামিয়ান বুদ্ধের একটি নকল রয়েছে।

২০১১ সালে ভারতের সারনাথে একটি ৮০ ফুট উঁচু পাথরের বুদ্ধের উদ্ধোধন হয়েছে। এটি থাই বৌদ্ধ বিহারে দণ্ডায়মান রয়েছে। বুদ্ধমূর্তিগুলির ধ্বংস সত্ত্বেও ধ্বংসাবশেষটি জনপ্রিয় সাংস্কৃতিক চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে এবং বামিয়ান উপত্যকায় অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক পর্যটনের পরিমান ও বৃদ্ধি পেয়েছে। তারপর থেকে ধ্বংসাবশেষের আশেপাশের এলাকা ঐতিহ্যশালী ক্রীড়া বুঝসাখির এবং সঙ্গীত উৎসব ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়েছে। পপ সঙ্গীতশিল্পী আরিয়ান সৈদের ২০১৫ সালের জনপ্রিয় সঙ্গীত 'ইয়ার-এ বামিয়ানী'র চলচিত্রায়ণ এই ধ্বংসাবশেষের চারপাশে হয়েছিল।

কবিতায়:

১৯৭১ সালের জুন মাসে জাপানের সম্রাজ্ঞী মিচিকো তাঁর স্বামীর সঙ্গে আফগানিস্তানে রাজকীয় যাত্রায় বুদ্ধগুলোকে দেখতে আসেন। জাপানে ফিরে গিয়ে তিনি একটি ওয়াফা কবিতা রচনা করেন:

"বামিয়ানে হালকা লাল চাঁদের নীচে বুদ্ধগণের মহাপ্রস্তর। 
পবিত্র মুখগুলি ধ্বংস হয়ে গিয়েছে সেগুলি জাঁক জমক পূর্ণ রূপে দাঁড়িয়েছে।"

২০০১ সালে এটির ধ্বংসের পর মিলিকো আরেকটি ওয়াফা কবিতা রচনা করেন গুলি চালাইনি?" অচেচতনভাবে আমিও কি একটি বসন্তকালে বামিয়ানের উপত্যকা বরাবর বুদ্ধ প্রস্তরগুলি আর নেই।

Mes Aynak (পাস্তো/পার্শী ভাষায় অর্থ 'তামার ক্ষুদ্র উৎস) যেটিকে Mis Aynak বা Mis Aynak নামে ও ডাম্প হয় লগার প্রদেশের আফগানিস্থানের কাবুলের দক্ষিণ পূর্ব দিকে একটি অনুর্বর অঞ্চলে অবস্থিত। Mes Aynak এ আফগানিস্তানের বৃহত্তম তামার সঞ্চয় রয়েছে এবং এখানে ৪০০টির ও বেশী বুদ্ধমূর্তি, স্তুপ এবং গুহা (১০০ একর) এলাকার একটি বিহার চত্বর রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা এখানে বৌদ্ধ স্তরের তলায় ৫০০০ বছরের প্রাচীন ব্রোঞ্জযুগের প্রত্নস্থলের উপস্থিতির ইঙ্গিত পেতে কেবলমাত্র শুরু করেছেন যার মধ্যে একটি প্রাচীন তামা গলানোর যন্ত্র ও রয়েছে। এই স্থানটিতে ব্রোঞ্জ যুগের নিদর্শন পাওয়া গিয়েছে এবং এগুলির কোন কোনটি ৩০০০ বছরেরও বেশী প্রাচীন। রেশম পথের উপর এই স্থানটির অবস্থানের জন্য এখানে ভারতীয় ও চৈনিক বৈশিষ্ট্যের একটি সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এই স্থানটির বিশাল আয়তন এবং সুরক্ষিত এলাকা প্রতিফলিত হয়েছে এখানকার বাসিন্দাদের প্রাচুর্যের মধ্যে। নীচের তামা নিষ্কাশনের জন্য আফগানিস্তানের আগ্রহ এই স্থানটির সংরক্ষণের পরিবর্তে ধ্বংসের কারণ হচ্ছে। প্রত্নতাত্ত্বিকরা এই স্থানটির এবং এখান থেকে উৎখনন করা নিদর্শনের ফোটো তুলেছেন।

উৎপত্তি:
Mes Aynak কথাটির আক্ষরিক অর্থ হল 'তামার ক্ষুদ্র উৎস' এখানে Mis শব্দের অর্থ তামা এবং Aynak শব্দের অর্থ হল উৎস। খ্রীষ্টীয় দশম শতকে এই স্থানটি কাবুলের ব্রাহ্মণ শাহী রাজা জয়পাল দেব দ্বারা শাসিত হত। কিন্তু গজনীর আক্রমণে এটি পুড়ে ছাই হয়ে যায়। একবার এই প্রাচীর ভেঙে গেলে গজনীদের পক্ষে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতবর্ষের মূল ভূখণ্ডে আক্রমণ করা সহজ হয়। Mes Aynak এর নাগরিকরা বৌদ্ধধর্ম ও শৈবধর্ম দুটিকেই সমানভাবে অনুসরণ করত। এর নামটি থেকে বোঝা যায় Mes Aynak এ তামার অস্তিত্ব কিছু সময় ধরে জানা আছে, কিন্তু স্থানটির প্রত্নতাত্ত্বিক সম্পদের কথা জানা গিয়েছে রুশ ও আফগান ভূতাত্ত্বিকদের অনুসন্ধান (১৯৭৩-৭৪) এর পর থেকে।

সর্বপ্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষ হল কুষাণ যুগের যদিও ক্রমশ এটির স্থান গ্রহণ করেছে তাং চৈনিক ও উইঘুর প্রভাব। Mes Aynak সেটির সমৃদ্ধির শিখরে ছিল খ্রীষ্টীয় পঞ্চম থেকে সপ্তম শতক পর্যন্ত। খ্রীষ্টীয় অষ্টম শতকে ধীরে ধীরে পতন শুরু হয় এবং ২০০ বছর পর উপনিবেশটি পরিত্যক্ত হয়।

খনি হিসেবে লিজ:

২০০৭ সালের নভেম্বর মাসে China Metallurgual Group (MCC) কে ৩০০ কোটি আমেরিকান চলারে ৩০ বছরের জন্য লিজ দেওয়া হয় এবং এটিই হল আফগান ইতিহাসে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগ এবং বেসরকারী ব্যবসা প্রচেষ্টা। এই অভিযোগ রয়ে গিয়েছে যে তদানীন্তন খনি মন্ত্রী চুক্তির প্রক্রিয়ায় বাধা দিয়েছেন এবং নিলামে অন্যান্য কোম্পানীদের নির্মূল করার জন্য বিশাল অঙ্কের অর্থ ঘুষ নিয়েছেন।

আফগান খনি মন্ত্রকের মতে খনিটিতে প্রায় ৬০ লক্ষ টন তামা (৫.৫২ লক্ষ ম্যাট্রিক টন) মজুত রয়েছে। আশা করা যায় খানিটির মূল্য বহু কোটি ডলার এবং এটি দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক কাজকর্মের জন্ম দেবে, কিন্তু এটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের কাছে ভয়ের কারণ। এটি কাবুল ও গারদেজের সংযোগকারী রাস্তা থেকে ১৫ কিমি (৯.৩ মাইল) দূরে অবস্থিত। খনির লিজ গ্রহীতারা তামার খনির সুবিধার্থে রেলপথ নির্মাণের প্রস্তাব দিয়েছে। ২০১২ সালের জুলাই মাসেও MCC কোন রকম পরিবেশ সংক্রান্ত পরিকল্পনা প্রস্তুর করেনি এবং সম্ভাব্যতা সংক্রান্ত সমীক্ষা, খনি খোলা ও বন্ধ করার সংক্রান্ত পরিকল্পনা এবং চুক্তির অর্ন্তগত গ্যারান্টি সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করেছে। আর্ন্তজাতিক বিশেষজ্ঞ বা সতর্ক করে দিয়ে বলেছেন যে এই প্রকল্প এবং আফগানিস্তানের অন্যান্য সমতুল্য প্রকল্প আশঙ্কার মুখে পড়তে পারে কারণ Mcc এখনও উৎখাত হওয়া গ্রামবাসীদের পূর্ণবাসনের জন্য যথাযথ ব্যবস্থা সম্পর্কে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করেনি। অন্যান্য যে সমস্ত বিনিয়োগ এখনও বাস্তবায়িত হয়নি তা হল রেলপথ, একটি ৪০০ মেগাওয়াট শক্তিকেন্দ্র এবং একটি কয়লাখনি। প্রাকৃতিক সম্পদ ব্যবহার সংক্রান্ত একটি স্বাধীন পরিবেশ সংক্রান্ত গোষ্ঠী Global Witness এর প্রতিবেদনে বলা হয়েছে স্বচ্ছতা সংক্রান্ত সরকারী শপথ ও তার বাস্তবায়নের মধ্যে বিরাট ফাঁক রয়েছে।

প্রত্নতাত্ত্বিকদের মতে Mes Aynak একটি প্রধান ঐতিহাসিক ঐতিহ্যস্থল। ফরাসী প্রত্নতাত্ত্বিক ফিলিপ্পে মাকুইজের মতে ঐ স্থানটি রেশম পথ বরাবর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দুগুলির একটি। উপত্যাকাটিতে ১৯টি পৃথ পত্নস্থল রয়েছে যেগুলির মধ্যে রয়েছে দুটি ছোট দুর্গ, একটি নগরদুর্গ, চারটি সুরক্ষিত বিহার, বেশ কিছু বৌদ্ধ স্তুপ, একটি জরথ্রুষ্টীয় অগ্নি মন্দির এবং প্রাচীন তামা গলানোর যন্ত্র, টাকশাল এবং খনির শ্রমিকদের আবাস। ইতিমধ্যেই সনাক্ত হওয়া বৌদ্ধবিহার গুলি এবং বৌদ্ধযুগের অন্যান্য নির্মাণ ছাড়াও Mes Aynak এ প্রাচীনতর একটি সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে যা সম্ভবত খ্রী. পূর্ব ৩য় শতকের। ঐতিহাসিকরা এই স্থানটিতে অনুসন্ধান চালিয়ে প্রাচীন ধাতুবিদ্যা এবং খনির কার্যকলাপ সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী। একথা জানা গিয়েছে যে এই স্থানটিতে মুদ্রা, কাচ এবং এগুলি তৈরীর যন্ত্রপাতি রয়েছে যেগুলির বয়স কয়েক হাজার বছর।

খনির কার্যকলাপের জন্য এই সমস্ত ঐতিহাসিক উপাদান আসন্ন ধ্বংসের প্রহর গুনছে। চৈনিক খনি কোম্পানী এবং যারা বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল তাদের মধ্যে তুলনা করে একটি নৈতিবাচক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ন্যূনতম প্রত্নতাত্ত্বিক খননকার্যের একটি পরিকল্পনা পেশ করা হয়েছে। এই পরিকল্পনাটি স্থানটির এবং সেখানে পোঁতা থাকা সমস্ত কিছুর ধ্বংসের তত্ত্বাবধান করবে এবং আফগানিস্তানের ফরাসী প্রত্নতাত্ত্বিক গোষ্ঠী DAFA এর নেতৃত্বাধীন একটি ক্ষুদ্র প্রত্নতাত্ত্বিক দলকে ঐ স্থানটিকে যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন সরিয়ে নেওয়া সম্ভব তা সরিয়ে ফেলার সুযোগ দেবে।

উদ্ধার খনন কার্য:

২০১০-এর মে থেকে ২০১১-র জুলাই পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে ৪০০টি নিদর্শন আবিস্কৃত হয়েছে। এটি জাতীয় জাদুঘরে যুদ্ধের আগে যা রাখা ছিল পরিমাণে তার থেকে বেশী। এটি প্রায় ৪০০০০০ বর্গ মি (৪,৩০০,০০০ বর্গফুট) এর যার মধ্যে রয়েছে অনেকগুলি পৃথক বিহার এবং একটি বাণিজ্যিক এলাকা। মনে হয় যে বৌদ্ধরা এখানে প্রায় দুহাজার বছর আগে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তারা এখানে তামার লভ্যতা দেখে আকৃষ্ট হয়েছিলেন। আরও সাম্প্রতিককালে ১২১০ সালে প্রাপ্ত একটি পাথরের মূর্তিকে বৌদ্ধ ধর্ম প্রবর্তনের পূর্বে সিদ্ধার্থ গৌতমের মূর্ত্তি হিসেবে সনাক্ত করা হয়েছে। এবং এটিকে এই ধারণার সমর্থকরূপে গ্রহণ করা হয়েছে যে সিদ্ধার্থ গৌতমের বোধিজ্ঞানলাভের পূর্বেকার জীবনের প্রতি উৎসর্গীকৃত একটি ভিক্ষু সম্প্রদায় ছিল।

২০১২ সালের জুন মাসে ভূতত্ত্ব, খনি ইঞ্জিনিয়ারিং, প্রত্নতত্ত্ব, ইতিহাস এবং অর্থনৈতিক বিকাশের বিশেষজ্ঞরা ওযাশিংটন ডিসির SAIS এ মিলিত হন Mes Aynak এর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। অস্থায়ী সিদ্ধান্তগুলি উৎসাহব্যাঞ্জক বলে মনে হয়: কারণ প্রত্নস্থলটিতে খনির কার্যকলাপ শুরু হতে পাঁচ বছর সময় লাগবে তাই অবশ্যই প্রত্নতাত্ত্বিক এবং খনি ইঞ্জিনিয়ারদের পক্ষে যৌথ উদ্যোগে Mes Aynak এর সাংস্কৃতিক সম্পদকে রক্ষা করা সম্ভব। এই স্থানটি সাংস্কৃতিক একটি অসংস্কারযোগ্য ব্যর্থতার যে কোন একটিতে পরিণত হতে পারে। তবে, আরো অনেক পদক্ষেপ, যেগুলি বর্তমানে স্থির করা হয়নি প্রথমে গ্রহণ করতে হবে। Mes Aynak এর খননকারীদের তালিবানরাও 'বৌদ্ধধর্মের উৎসাহদাতা' হিসেবে সমালোচনা ও ভীতি প্রদর্শন করেছে এবং অনেক আফগান খননকারীরা কেবলমাত্র অর্থনৈতিক লাভের জন্য খননকার্য চালাচ্ছে। বৌদ্ধ নিদর্শনের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।

সাম্প্রতিক পরিস্থিতি:

কাবুলের মার্কিন দূতাবাস বৌদ্ধ ধ্বংসাবশেষগুলিতে রক্ষা করতে সাহায্য করার উদ্দেশ্যে দশ লক্ষ ডলার সাহায্য করেছে। ২০১৩ সালের জুন মাসে সেখানে ৬৭ জন প্রত্নতাত্ত্বিক এসেছেন যাদের মধ্যে রয়েছেন ফরাসী, ইংরেজ, আফগান এবং তাজিকরা। এছাড়া প্রায় ৫৫০ জন স্থানীয় শ্রমিক রয়েছে যাদের সংখ্যা গরমকালে বেড়ে যাবে। যখন এটি হবে তখন Mes Aynak 'পৃথিবীর যে কোন স্থানের মধ্যে সর্ববৃহৎ রক্ষা খননকার্যে পরিণত হবে। এই সমস্ত ব্যক্তিদের রক্ষা করছে ২০০ জন সশস্ত্র রক্ষী। এই দলটি মাটি ভেদ করা বাড়ার, ফোটোগ্রাফি এবং আঁকা থেকে নেওয়া ত্রিমাত্রিক ছবি ব্যবহার করছে যার উদ্দেশ্য হল ধ্বংসাবশেষের ডিজিটাল মানচিত্র তৈরী করা।

সমস্যা সত্ত্বেও ২০১৪ সালের জুন মাসে উদ্ধার কার্য চলছে। ঐ স্থানে ১০ জনেরও কম আর্ন্তজাতিক বিশেষষ্ণ কাজ করছেন, এবং কাবুলের ইনস্টিটিউট অফ আর্কিওলজি থেকে ২০ জনের মও কম বিশেষজ্ঞ রয়েছে। সাতজন তাজিক প্রত্নতাত্ত্বিকের একটি দলও সাহায্য করছে। ঐ স্থানের একজন প্রবীণ প্রত্নতাত্ত্বিক Marek Lemiesz বলেছেন যে আরো সাহায্য প্রয়োজন। বিরাপত্তাও চিন্তার একটি কারণ। এই ইঙ্গিত রয়েছে যে তামার মূল্য কমে যাওয়ার ফলে খনির প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। Brent E. Huffman দ্বারা নির্দেশিত Saning Mes Aynak নামে একটি তথ্যচিত্র এই প্রত্নস্থলটির এবং প্রত্নতাত্ত্বিক, চৈনিক শ্রমিক ও স্থানীয় আফগানিদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতির কাহিনী বলে। এই ছায়াছবিতে জরুরী সংরক্ষণ প্রচেষ্টার নেতা ফিলিপ মাকুজি আফগান ন্যাশনাল ইনস্টিটিউটর অফ আর্কিওলজির আফগান প্রত্নতত্ববিদ আবদুল কাদির তেমোরে চায়না মেটালারজিকাল গ্রুপ কর্পোরেশনের ম্যানেজার লিউ ওয়েনমিং এবং মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের হয়ে কর্মরত মার্কিন প্রত্নতাত্ত্বিক লরা টেডেস্কো।

২০১৪ সালের জুলাই মাসে ঘোষণা করা হয় যে Saning Mes Aynak ২০১৪ সাল শেষ হওয়ার আগেই সম্পূর্ণ হবে এবং এটি নির্মাণ করছে কার্টেমকুইন ফিল্মস। Saning Mes Aynak এই তথ্যচিত্রটির প্রিমিয়ার হয় ২০১৪ সালের IDFA ফিল্মোৎসবে এবং আমেরিকায় ২০১৫ সালের পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্র উৎসবে। ২০১৫ সালের এপ্রিল মাসে Brent E. Huffman একটি Save Mes Aynak Global Sereenig Day এবং তহবিল সৃষ্টির প্রচারে সচেতনতা সৃষ্টির জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেন।

২০১৫ সালের জুন মাসে আফগানিস্তানের মধ্যে চলচ্চিত্রটিকে বিনামূল্যে প্রদর্শন করার প্রস্তাব দেওয়া হয়। হেড্ডা হল একটি গ্রীক বৌদ্ধ সংস্কৃতিস্থল যেটি গান্ধারের প্রাচীন এলাকায় জালালাবাদ নগরীর দশ কিমি দক্ষিণে পূর্ব আফগানিস্তানের নানগড়হার প্রদেশে অবস্থিত।

১৯৩০ এর দশক ও ১৯৭০ এর দশকে হেড্ডাতে মাটি ও প্লাস্টারের প্রায় ২৩০০০ গ্রীক বৌদ্ধ ভাস্কর্য আবিস্কৃত হয়েছিল। এই নিদর্শনগুলি প্রায় নিখুঁত হেলেনীয় শৈলীতে বৌদ্ধধর্ম ও হেলেনীয় ঐতিহ্যের সংমিশ্রণে তৈরী। যদিও নিদর্শনগুলির শৈলী হেলেনীয় ঐতিহ্যের অন্তিম পর্বের অর্থাৎ খ্রী. পূর্ব দ্বিতীয় বা প্রথম শতকের বৈশিষ্ট্যযুক্ত হেড্ডার ভাস্কর্যগুলিকে সাধারণত খ্রীষ্টীয় প্রথম শর্তক বা আরও পরবর্তীকালের বলে মনে করা হয় (যদি ও কিছুটা অনিশ্চিতভাবে। এই অসঙ্গতিকে ব্যাখ্যা করা সম্ভব এই এলাকায় কয়েকশতাব্দী ধরে বিলম্বিত হেলেনীয় শৈলীর সংরক্ষণ দ্বারা। তবে এমন হওয়া সম্ভব যে এই শিল্প নিদর্শনগুলির সৃষ্টি হয়েছিল হেলেনীয় যুগের অন্তিমপর্বে। এই ভাস্কর্যগুলির প্রাচীনত্ব এবং কারিগরি সুরক্ষা যা শিল্পীর হেলেনীয় ভাস্কর্যের সমস্ত বৈশিষ্ট্যের সঙ্গে সুপরিচিতির ইঙ্গিত বহন করে দুইয়ের ভিত্তিতে বলা যায় যে গ্রীক জাতির মানুষ এই সমস্ত শিল্প সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এবং এই এলাকাটি ইন্দো-গ্রীক শৈলীর প্রাথমিক বৌদ্ধ ভাস্কর্যের সুতিকাঘর।

হাজার অনেকগুলির ভাস্কর্যের শৈলী উচ্চস্তরের হেলেনীয় এবং এগুলিকে গ্রীসের বাসের অ্যাপোলোর মন্দিরে পাওয়া ভাস্কর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে। হেড্ডা স্থানকমিটির উৎস হল সংস্কৃত হাড্ডা যার অর্থ হল 'হাড়' বা একটি অনথিভুক্ত হাড্ডাদা বিশেষণ 'হাড়ের স্থান'। পূর্বোক্তটি যদি জীবাস্মীভূত রূপে না হয় পরবর্তীকালে উত্তর ভারতের ভাষাগুলিতে 'হাড' এর জন্ম দিয়ে থাকবে (আধুনিক পাস্তোর ধার করা ভারতীয় শব্দ) দ্বিতীয়টি স্বাভাবিকভাবেই হাড্ডা এই রূপটির জন্ম দেবে এবং এই বিশ্বাসের প্রতিফলন ঘটাবে যে এটি মূলে এই এলাকার প্রাক ইসলামিক যুগের আদি জনসংখ্যার ভাষাগত প্রভাবের প্রতিফলন ঘটাতে পারে।

তাপা-ই-সোবরের হাড্ডাতে উৎখনিত ভাস্কর্যের নিদর্শনগুলিতে বুদ্ধ একটি ছাগশৃঙ্গ হাতে নিখুঁতভাবে হেলেনীয় হেরাক্লেস ও তাইচে দ্বারা পরিবেষ্টিত অবস্থায় রয়েছেন। গ্রীক মূর্তিতত্বের একমাত্র পরিবর্তন হল এই যে হেরাক্লেম তার স্বভাবসিদ্ধ মুগুরের পরিবর্তে বজ্রপানির বজ্র ধারণ করে আছেন। বুদ্ধের উৎখনন হওয়া অন্যান্য পরিচারকদের মধ্যে যারা সুস্পষ্ট হেলেনীয় বৈশিষ্ট্য প্রকাশ করে তাদের মধ্যে রয়েছে (Genie An Fleer) যেটি বর্তমানে প্যারিসের গুইমেট জাদুঘরে রয়েছে।

একথা বিশ্বাস করা হয় যে যে কোন ধরণের সর্ব প্রাচীন অস্তিত্বশীল ভারতীয় পুঁথি হেড্ডার আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এগুলি সম্ভবত খ্রীষ্টীয় প্রথম শতকের এবং এটি রচিত হয়েছিল গাছের ছালের উপর খরোষ্টী লিপিতে গান্ধারী ভাষায় এবং এটিকে পাওয়া গিয়েছে একটি মাটির পাত্রে যার উপর ঐ একই ভাষায় ও লিপিতে কিছু খোদাই করা ছিল। এগুলি ছিল সর্বাস্তিবাদীদের বহুকাল পূর্বে হারিয়ে যাওয়া রচনা যারা এক সময় গান্ধার অঞ্চলে প্রাধান্য বিস্তার করেছিল এবং রেশমপথ ধরে মধ্যে এশিয়া ও পূর্ব এশিয়ায় বৌদ্ধধর্মের বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পুঁথিগুলি বর্তমানে ব্রিটিশ লাইব্রেরিতে রাখা আছে। গৃহযুদ্ধের কারণে অনেক শিল্পকর্মও হারিয়ে গিয়েছে। সবচেয়ে খারাপ পরিণামের অন্যতম দুটি হল দুটি মূর্তির হারিয়ে যাওয়া। বামিয়ানের লাল পর্বতমালা যেখানে একসময় বুদ্ধের দুটি বিশাল মূর্তি ছিল সেখানে বর্তমানে প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু ভাস্কর্য রয়েছে। খ্রীষ্টীয় ৫ম ও ৬ষ্ট শতকের দুটি বুদ্ধ মূর্তি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দুটি বুদ্ধ মূর্তি ছিল। কেবল মূর্তিগুলির ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে মাত্র।

সুরখ কোটাল (যেটি শিব বা শেরই চশমা নামেও পরিচিত) হল একটি প্রাচীন প্রত্নস্থল যেটি আফগানিস্তানের বাঘলাল প্রদেশের রাজধানী পুলি ঘুমরি নগর থেকে প্রায় ১৮ কিমি উত্তরে ব্যাক্ট্রিয়া অঞ্চলের দক্ষিণ অংশে অবস্থিত। এই স্থানে কুষাণ রাজারা বিশালাকায় বস্তু নির্মাণ করেছিলেন। এখানে বিরাট মন্দির, কুষাণ শাসকদের মূর্তি এবং মুর্খ কোটান লিপি রয়েছে যে লিপিতে কুষাণ বংশের প্রথম দিকের শাসকদের (যাঁরা মহান কুষাণ নামেও পরিচিত) বংশ লতিকা পাওয়া যায়। এই স্থানটির ঠিক বাইরে রাবতক লিপি পাওয়া যায় যেখানে কুষাণ রাজবংশের বংশলতিকা সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়।

১৯৫২ থেকে ১৯৬৬ সালের পর্যন্ত মধ্যে আফগানিস্তানের Delegation Arecheologiane Franeaise en Afghanistan এর অধ্যাপক Schlumberger দ্বারা উৎখনন হওয়া সুরখ কোটাল প্রত্নস্থলটি কুষাণ সাম্রাজ্যের উৎখনিত হওয়া প্রধান প্রত্নস্থল। এই প্রত্নস্থলটি কিছু ভাস্কর্য আফগানিস্তানের জাতীয় জাদুঘর (যেটি কাবুল জাদুঘর নামে ও পরিচিত) এ স্থানান্তরিত করা হয়েছে এবং অবশিষ্ট ভাস্কর্যগুলি আফগান গৃহযুদ্ধের সময় লুণ্ঠিত হয়েছে। এই প্রত্নস্থলটির সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল সুর্খ কোটাল লিপি, রাজা কনিষ্কের মূর্তি এবং একটি অগ্নি বেদী। ২০০১ সালের ফেব্রুয়ারী মার্চে তালিবানদের মূর্তি ধ্বংসের ঢেউতে রাজার মূর্তিটি ধ্বংস হয়ে যায় কিন্তু ফরাসী সংরক্ষণবিদরা এটিকে আবার মেরামত করেছেন। আফগান জাতীয় জাদুঘরে এই তিনটি নিদর্শন বর্তমানে প্রদর্শিত হচ্ছে।

লিপি:

এখানে J. Harmatta দ্বারা সুর্খ কোটাল লিপির অনুবাদ প্রদত্ত হল। আদিতে এগুল ব্যাস্ট্রীয় ভাষায় গ্রীক লিপিতে রচিত হয়েছিল। এগুলির অর্থের সম্ভাব্য অনুবাদের জন্য হারমাত্তার নিবন্ধ দেখুন: 'অসম্পূর্ণ' লিপি (SK2) অনূদিত হয়েছে "২৯৯ বছর দিওস মাসের নবম দিনে রাজার রাজার কুষাণ সম্রাট মহারাজ ওহমো তাকপিসোর এখানে একটি খাল খনন করেছিলেন।

দুর্ভাগ্যবশতঃ কনিষ্কের রাজত্বকালের একটি লিপির খণ্ডিত মূল লিপির মাত্র এক পঞ্চমাংশ (১২৫টি অক্ষর) পাওয়া যায়। এগুলিকে নিম্নলিখিতভাবে অনুবাদ করা যেতে পারে। "রাজার রাজা মহারাজ শক্তিশালী কনিষ্কের একজন অধিকারিক এখানে প্রথম বছর এসেছিলেন। তারপর এই স্কন্ধাবার এবং সুরক্ষিত স্থানটি চার বছরে তার দ্বারা নির্মিত হয়। এবং যখন স্কন্ধাবারটি সম্পূর্ণ হয় তখন এই সম্মুখভাগ ও সেখানে যাওয়ার সিড়িটি নির্মিত হয়। এছাড়াও খালটিকে পুরোপুরি পাথর দিয়ে ঠেকনা দিয়ে রাখা হয় যাতে করে ঈশ্বরের গৃহে বিশুদ্ধ জল পৌঁছতে পারে। এইভাবে তিনি সুরক্ষিত স্থানটির যত্ন নেন। এছাড়াও এই স্কন্ধাবার ও খালটি নির্মিত হয়েছিল অমুকের দ্বারা রাজার আদেশে। অমুক এই সম্মুখভাগ ও সিঁড়িতে লিপি খোদাই করেছিলেন।"

SK4-এর পাঠ্যটি হল নিম্নরূপ:

দুর্গটি হল কণিষ্ক ওয়ানিন্দো স্কন্ধাবার যেটিকে কণিষ্ক নামের রাজা নির্মাণ করেছিলেন। দুর্গটি যখন প্রথম নির্মিত হয় তখন সেখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না এবং সেই জন্য দুর্গটিতে জল ছিল না। এবং যখন খাল থেকে জলপ্রবাহ অদৃশ্য হয়ে গেল তখন দেবতারা সেখান থেকে চলে যেতে চাইলেন। তারপর তাঁরা Lrafo বা Andezo-র দিকে চলে গেলেন। তারপর ঐ দুর্গটি পরিত্যক্ত হল। তারপর যখন ঈশ্বরপুত্র, পৃষ্ঠপোষক, উপকারী, দয়ালু, গৌরবকামী, বিশুদ্ধ হৃদয়ের সর্ববিজেতা শক্তি সম্পন্ন রাজার প্রিয়পাত্র এবং অনুগত Nokonzoko the Karalrango ৩১তম যুগ বর্ষে এই দুর্গটিতে এলেন তখন তিনি এটির যত্ন নিলেন। তারপর তিনি জল সরবরাহের জন্য একটি কূপ খনন করলেন। তারপর তিনি কূপটিকে পাথর দিয়ে ঠেকনা দিলেন যাতে দুর্গটিতে পরিষ্কার বিশুদ্ধ জলের অভাব না হয়। এবং এরপর যদি খাল থেকে জলপ্রবাহ নিঃশেষও হয়ে যায় তাহলেও দেবতারা ঐ বাসস্থান থেকে চলে যেতে চাইবেন না, অর্থাৎ দুর্গটি আর তাঁদের দ্বারা পরিত্যক্ত হবে না। উপরন্তু, তিনি কূপটি দেখাশোনার জন্য একজন পরিদর্শক নিয়োগ করেন, এবং একজন সহায়কও রাখেন যাতে দুর্গের জন্য একজন পৃথক পরিদর্শক ও কূপের জন্য একজন পৃথক পরিদর্শন থাকেন। এছাড়াও এই কূপ ও সম্মুখভাগ রাজার আদেশে Xrgoiman the Karalrango দ্বারা নির্মিত হয়েছিল।

আফগানিস্থানের শেষ বৌদ্ধ নিদর্শন তালিবান এগুলিকে ধ্বংস করে:

আজকে আফগানিস্তান এখন একটি দেশ যার সংখ্যাগরিষ্ট মানুষ মুসলমান কিন্তু ইসলামের আগমনের পূর্বে এই অঞ্চলে ৭ম শতকে একটি সমৃদ্ধ বৌদ্ধ জনগোষ্ঠী বর্তমান ছিল যারা একটি দীর্ঘকাল আগে অতীত হয়ে যাওয়া যুগের প্রমাণ হিসেবে কয়েকটি মনোহর, সৌধ রেখে গেছে। খ্রীষ্টীয় প্রথম শতকে বৌদ্ধধর্ম আফগানিস্তানে আসে কুষাণ সাম্রাজ্যের তীর্থযাত্রীদের দ্বারা বাহিত হয়ে। কুষাণদের রাজা ছিল হিমালয়ের দক্ষিণে এবং স্থায়ী হয়েছিল খ্রীষ্টীয় প্রথম শতকের থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত। কুষাণ সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত সম্রাট কণিষ্ক বৌদ্ধধর্মের এক মহান পৃষ্টপোষক ছিলেন। তাঁর রাজত্বকালে এই ধর্ম মধ্য এশিয়ায় সমৃদ্ধিলাভ করে। পূর্ব থেকে বিভিন্ন তীর্থযাত্রী এবং ধ্যানের জীবনে আগ্রহী ভিক্ষুদের আকর্ষণের জন্য বেলেপাথরে গভীর কূপ খনন করা হয় এবং বিহার এবং বিশাল মূর্তি তৈরী হয়।

কিন্তু ধর্মের প্রতি কণিষ্কের অনুরাগ তাঁর সেই সময়কার সমৃদ্ধ হয়ে ওঠা রেশমপথে প্রভাব বিস্তারের জন্য কূটনৈতিক প্রচেষ্টার থেকে গৌণ ছিল এবং এই রেশম পথ ভারত, চীন এবং অন্যান্য দেশে বৌদ্ধধর্ম প্রচারে সহায়ক হয়েছিল। অন্যভাবে দেখলে বলা যায় বৌদ্ধধর্ম প্রচার ও প্রসার কারনেই রেশম পথ বিস্তৃতি, সমৃদ্ধ দীর্ঘ স্হায়িত্ব লাভ করেছিল এবং রেশম ব্যবসা বনিকদের যাতায়াত নিঃষ্কন্টক হয়েছিল।  

Yours in Dhamma
sd/-
Sumanapal Bhikkhu
(Dr. Subhasis Barua)
50T/1C, Pandit Dharmadhar Sarani,
Kolkata-700015.
+91 8910675412
bhikkhu.sumano@gmail.com


No comments:

Post a Comment